Home জাতীয় কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

2

ঢাকা অফিস।।

কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুই জন পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ি মারিনা রিসোর্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পর্যটকদের একটি দল সাগরে গোসলে নামে। এ সময় ঢেউয়ের স্রোতে তারা ভেসে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইউএনও আরও বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ।