Home খেলাধুলা বুমরাহকে নিয়ে যে পরামর্শ দিলেন রবি শাস্ত্রী

বুমরাহকে নিয়ে যে পরামর্শ দিলেন রবি শাস্ত্রী

0

স্পোর্টস ডেস্ক।।

চোটের কারণে প্রায়ই দলের বাইরে থাকতে হয় ভারতের পেস আক্রমণের কাণ্ডারি জসপ্রিত বুমরাহকে। ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে এক বছরের মতো।

তাই ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে পেস আক্রমণের প্রধানকে লাগাতার না খেলিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহারের পরামর্শ দিয়েছেন সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুমরাহকে টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে। তবে পাঁচটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলবেন না তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের কোচের দায়িত্বে থাকা রবি শাস্ত্রী বলেন, আমার মনে হয় না, বিশ্বকাপ পর্যন্ত সব সংস্করণে খেলা উচিত বুমরাহর।

আপাতত তার মূল মনোযোগ হওয়া উচিত টেস্ট ক্রিকেট। এর ফাঁকে মাঝেমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারে।
আমি বরং তাকে টেস্ট ম্যাচের জন্য রিজার্ভ রাখতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ।

সে ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এরপর তাকে অন্য সংস্করণগুলোতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা উচিত বলে যোগ করেন তিনি।

পিঠের চোটের কারণে ৩২ বছর বয়সী বুমরাহর ক্যারিয়ারে বেশ ক্ষতি হয়েছে এবং এই সমস্যার জন্য ২০২৩ সালে তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। চোটের সমস্যা তার পিছু ছাড়েনি, যেমন বাম হাঁটুর চোটের কারণে আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন তিনি। তবে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরেই ভারতকে স্বর্ণপদক জিততে সাহায্য করেন।

নিউজিল্যান্ড সফরে শুধু টেস্ট দলেই আছেন বুমরাহ। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিত্যক্ত হওয়া শেষ টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন তিনি।

আরো পড়ুন
ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে হুসেইন-আথারটনকে বাদের গুঞ্জন
ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে হুসেইন-আথারটনকে বাদের গুঞ্জন

নিউজিল্যান্ড সফর শেষে ভারত সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে আতিথ্য দেবে এবং এরপর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ২০২৭ বিশ্বকাপ ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে।