Home আঞ্চলিক স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

0


বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের শরণখোলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার ওই বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জুই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তাঁর স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। তাঁদের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী প্রবাসে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুই আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তাঁর পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভাড়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুই স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ওই নারীর সঙ্গে বাসায় ওঠা ব্যক্তির পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।