Home আন্তর্জাতিক অভিজিতের পর এবার নেহা বোরাও আটক

অভিজিতের পর এবার নেহা বোরাও আটক

3

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পর এবার বামপন্থী ছাত্রসংগঠন সর্বভারতীয় ছাত্র সমিতির জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই মিছিলে যাওয়ার আগেই তার নিজ বাসা থেকে দীপকেকে আটক করে পুলিশ।

অন্যদিকে, মিছিল শুরু করার কিছুক্ষণের মধ্যেই মান্ডি হাউসের কাছে আটক হন নেহা বোরা। এর আগে, কনট প্লেস কোনো বিজ্ঞপ্তিভুক্ত প্রতিবাদস্থল নয় জানিয়ে অভিজিৎ দীপকেকে নোটিশ পাঠিয়েছিল দিল্লি পুলিশ। সেখানে তাকে মিছিল না করার নির্দেশ দেওয়া হয়।

সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রতিবাদেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর প্রতিবাদের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহারের পর সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন ওই দুই নেতা। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।