দাকোপ প্রতিনিধি (খুলনা)।।
আগামী ২২ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দাকোপ উপজেলা সফর উপলক্ষ্যে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও নবনির্মিত হেলিপ্যাড পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে তিনি দাকোপের নলিয়ানে গিয়ে মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বেলা ১১ টায় নলিয়ানে অবতরণ করবেন। এরপর তিনি সেখান থেকে স্পিডবোটযোগে গভীর সমুদ্রে আকরাম পয়েন্ট পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর এই সফর ও যাতায়াত নিরাপদ ও সুশৃঙ্খল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাঠ ও হেলিপ্যাড পরিদর্শনকালে হুইপ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, জেলা যুগ্ম আহ্বায়ক শামীম কবির, জেলা নেতা আশরাফুল আলম নান্নু, শাকিল আহমেদ দিলু, আসাবুর রহমান পাইলট, জি এম রফিকুল হাসান, খুলনা সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন কবির, বিএনপি নেতা আব্দুল আজিজ সুমন, মিরাজুর রহমান, জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রী, গাজী শহিদুল ইসলাম, জি এম রাসেল ইসলাম, মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু জাফর, খান ইসমাঈল হোসেন, একরামুল সানা, আব্দুস সালাম, শেখ ফারুক, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, বিএনপি নেতা আল-আমিন সানা, গাজী জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, আইয়ুব কাজী, বারিক গাজী, বেনী মাধব বিশ্বাস, রফিকুল ইসলাম, গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, নূর ইসলাম, আবু মুসা, মঈনুর রহমান প্রমুখ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর সফল ও সুন্দর করতে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।











































