Home আঞ্চলিক শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপির পূজা পর্যবেক্ষণ কমিটির বিভিন্ন মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপির পূজা পর্যবেক্ষণ কমিটির বিভিন্ন মণ্ডপ পরিদর্শন

11


খবর বিজ্ঞপ্তি।।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যাতে অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে খুলনা মহানগরী বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে নেমেছে খুলনা মহানগর বিএনপি গঠিত ‘শারদীয় দুর্গোৎসব পর্যবেক্ষণ কমিটি’।


শুক্রবার (১৬ অক্টোবর) মহানগর বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ আলী এবং সদস্য সচিব চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল শহরের বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির প্রতিনিধি ও পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন।


পূজা মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের নিজস্ব ধর্ম পালন ও উৎসব উদযাপনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা-‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। কোনো অপশক্তি বা চক্রান্তকারী যেন পূজার পবিত্রতা নষ্ট করতে না পারে কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে বিএনপি ও সর্বস্তরের নেতাকর্মীরা সজাগ ও সতর্ক রয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে পূর্ণ নিরাপত্তা ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য মহানগর বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে প্রতিনিধি দলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মণ্ডপ কর্তৃপক্ষ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বিএনপি নেতাদের এই তদারকি ও দায়িত্বশীল ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জাসাস নেতা মো: নুরুজ্জামান নিশাত, এ্যাড সত্যনারায়ণ সাহা, উজ্জ্বল দাস, বিকাশ দত্ত, অমিত কান্তি ঘোষ, তপন কুমার ঘোষ, নারায়ণ মিশ্র, অজয় সিংহ, পলাশ প্রসেনজিৎ মালাকার, কৃষ্ণদাস সাহা, বিপ্লব দে ,বিকাশ সরকার, বিপ্লব সেন,

সঞ্জয় মন্ডল, ক্রিসেন্ট পূজা মন্দিরের সভাপতি দিলীপ বিশ্বাস, সাধারণ সম্পাদক তারক মন্ডল, প্লাটিনাম পূজা মন্দিরের সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রমেস চন্দ্র, সর্বজনীন উকিল বাড়ি পূজা মন্দিরের সভাপতি সুশান্ত কুমার গাইন , সাধারণ সম্পাদক উজ্জল বিশ্বাস, খালিশপুর আর্য ধর্মতলা মন্দিরের সভাপতি দীপক দত্ত, সাধারণ সম্পাদক সমীর দত্ত, দক্ষিণ খালিশপুর হালদার পাড়া পূজা মন্দিরের সভাপতি সত্য প্রতাপ , সাধারণ সম্পাদক পরিতোষ কুমার, বড় বয়রা পালপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি শ্রী অশোক কুমার পাল, সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ কুমার পাল, বড় বয়রা সার্বজনীন সনাতন ধর্ম সভা মন্দিরের সভাপতি অশোক সেন , সাধারণ সম্পাদক টুটুল নন্দী, বড় বয়রা পশ্চিমপাড়া পুরাতন বট তলা সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি শ্যাম মন্ডল, সাধারণ সম্পাদক চয়ন মন্ডল, ১৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হায়দার তরফদার, মো: নুরল ইসলাম, রায়ের মহল সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি গুরু চাঁদ বিশ্বাস, সাধারণ সম্পাদক সবুজ বৈরাগী প্রমূখ।