Home জাতীয় শনিবারের মধ্যে গেজেটভুক্ত না হলে আত্মাহুতির হুমকি

শনিবারের মধ্যে গেজেটভুক্ত না হলে আত্মাহুতির হুমকি

16

ঢাকা অফিস।।

আগামী শনিবারের (১৭ অক্টোবর) মধ্যে গেজেটভুক্ত করার আল্টিমেটার দিয়েছেন ৪৫তম বিসিএসে গেজেটঞ্চিতরা। এরমধ্যে গেজেটভুক্ত না হলে তারা আত্মাহুতির মত সিদ্ধান্তও নিতে পারেন বলে উল্লেখ করেছেন তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেজেটবঞ্চিত বিসিএসে সুপারিশপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা এই আল্টিমেটার দিয়েছেন।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হয়।

২০২৫ সালের ২৭ নভেম্বর ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এরমধ্যে ১৭০২ জনকে অন্তর্ভুক্ত করে ১৪ অক্টোবর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৪৮ জন মেডিকেলে অংশ নেয়নি। বাকি ৫৪ জন সকল প্রক্রিয়া সম্পন্ন করলেও ভ্যারিফিকেশনে তাদের বাদ দেওয়া হয়েছে।

আল্টিমেটার দিয়ে গেজেট বঞ্চিত নূরে আলম বলন, রাষ্ট্রের মূল কাজ নাগরিকদের অধিকার রক্ষা করা এবং ন্যায়সংগত অধিকার বাস্তবায়ন করা। কিন্তু বিসিএসের সব ধাপ অতিক্রম করেও ৫৪ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। আমাদের প্রায় সবাই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমি নিজেও ৪৪তম বিসিএসে কর্মরত, কিন্তু আমাকে ৪৫তম বিসিএসে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত এবং ফৌজদারি অপরাধ করেছে, ভ্যারিফিকেশনে তাদের বাদ দেওয়া হয়। কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের সময় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমি যখন কলেজ জীবনে ছিলাম, তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছি। আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই, কিসের ভিত্তিতে এদের বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৪৯তম যারা বাদ পড়েছে, সম্পূরক গেজেট তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার সকাল ১০ টার্ম মধ্যে আমাদেরকে গেজেটভুক্ত করতে হবে এবং কেন বাদ দেওয়া হয়েছে, তা জানাতে হবে। নইলে শনিবার জুলাই চত্বরে আমরা আত্মাহুতি দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হব।

আরেক গেজেট বঞ্চিত রুবেল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চান। আমাদের এখানে যারা আছেন, কারও সাথেই কোনো ফৌজদারি মামলা নেই। তিনি শনিবারের আগেই একটা সিদ্ধান্ত দেবেন বলে আশা করি।