খবর বিজ্ঞপ্তি।।
জাতীয় সংসদের হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি বলেন, খুলনার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামের আধুনিকায়ন অত্যন্ত জরুরি। ১৩৭ কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আগামী ডিসেম্বরে ডি-থ্রি টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের মাধ্যমে এই মাঠ আবার আগের মতো মুখরিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। ক্রীড়ার উন্নয়ন এবং খুলনার ক্রীড়াবান্ধব পরিবেশ রক্ষায় বর্তমান সরকার ও সংশ্লিষ্টরা অত্যন্ত আন্তরিক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি স্থানীয় ক্রীড়া সংগঠকদের সঙ্গে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, বিগত কয়েক বছরে স্টেডিয়ামের গ্যালারি, প্রেসিডেন্ট বঙ্ ও মিডিয়া সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বেহাল ও জরাজীর্ণ হয়ে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কার প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া স্টেডিয়ামটির নাম শেখ আবু নাসের পরিবর্তন করে এর করে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম’ করা হয়েছে।

পরিদর্শনকালে আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া ‘ডি-থ্রি টুর্নামেন্ট’-এর ম্যাচ আয়োজনের সম্ভাব্যতাও যাচাই করা হয়। টুর্নামেন্ট আয়োজনের উপযোগিতা ও মাঠের পরিকাঠামো খতিয়ে দেখতে হুইপ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম মনা এবং খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম তুহিন। এ সময় তাঁরা স্টেডিয়ামের মিডিয়া বঙ্, ইনডোর স্টেডিয়াম, মাঠের অবকাঠামো, সার্বিক পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিএনপি নেতা শেখ সাদী, এড.শেখ মোহাম্মাদ আলী বাবু, হাবিবুর রহমান বিশ্বাস, আব্দুল আজিজা সুমন, আজিজা খানম এলিজা, ইস্তিয়াক আহমেদ ইস্তি, ভেন্যু ম্যানেজার আল অর্ডিনেটর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাসেলসহ বিএনপি এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মচারীবৃন্দ।











































