Home বিনোদন আলাদা থাকছেন সাবিলা নূর, দাম্পত্যে টানাপোড়েনের গুঞ্জন!

আলাদা থাকছেন সাবিলা নূর, দাম্পত্যে টানাপোড়েনের গুঞ্জন!

0

বিনোদন ডেস্ক।।

ছোট পর্দা পেরিয়ে এখন সিনেমার নায়িকা সাবিলা নূর। আলোচিত এই অভিনেত্রীর সাত বছরের দাম্পত্য জীবনে নাকি টানাপোড়েন চলছে- এমন গুঞ্জনে মুখর শোবিজ অঙ্গন!

‘রকস্টার’ সিনেমার চিত্রগ্রাহক আব্দুল মামুন ও চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে মূলত এই আলোচনা শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, সিনেমাটির শুটিং সেট থেকেই নাকি সাবিলা নূরের সঙ্গে ডিওপি আব্দুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সঙ্গে প্রেমে রূপ নিয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

সূত্রের দাবি, এই সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। ডিওপি আব্দুল মামুনের সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে স্বামী ও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে স্বামী নেহালের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না সাবিলা- এমন কথাও শোনা যাচ্ছে। তাদের এই দূরত্ব বিচ্ছেদের দিকে গড়াচ্ছে বলেও গুঞ্জন রয়েছে।

এদিকে ‘রকস্টার’ সিনেমায় ‘লিচুর বাগানে’ গানে শাকিব খানের সঙ্গে নেচে আলোচনায় আসেন সাবিলা নূর। সিনেমাটিতে একসঙ্গে কাজ করার সুবাদে শাকিব খানের সঙ্গেও তার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে পেশাগত সম্পর্কের বাইরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক রয়েছে- এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে শাকিব খানের ঘনিষ্ঠজনদের দাবি, সাবিলা নূরের সঙ্গে তার সম্পর্ক কেবল পেশাগত। তাদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনগড়া গল্প ছড়াচ্ছেন, যার কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, তিন বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবিলা নূর। দাম্পত্য জীবনে ভালো সময় কাটানোর কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন এই অভিনেত্রী। হঠাৎ তার সংসার ভাঙার গুঞ্জনে হতবাক ভক্ত-অনুরাগীরা। বিষয়টি নিয়ে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাবিলা নূর।