Home আঞ্চলিক সাবেক কাউন্সিলর টিপুর ভাইয়ের বাড়ি থেকে ১৫৪ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার,...

সাবেক কাউন্সিলর টিপুর ভাইয়ের বাড়ি থেকে ১৫৪ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার, আটক ১

30


স্টাফ রিপোর্টার।।


খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও আলোচিত নেতা আলী আকবর টিপুর ভাই গোলাম রাসুলের বাড়ি থেকে ১৫৪ রাউন্ড লাইসেন্সবহির্ভূত গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে দৌলতপুর থানার উত্তর দেয়ানা এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।


গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গোলাম রসুল খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তার বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়।


শুরুতে আলমারি খুলতে অস্বীকৃতি জানালেও পরে তা খোলেন গোলাম রসুল। সেখান থেকে ১৪১ রাউন্ড পয়েন্ট টু টু বোরের গুলি এবং ১৩ রাউন্ড শটগানের সিসা গুলি উদ্ধার করা হয়।


এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, লাইসেন্সবহির্ভূত ১৫৪ রাউন্ড গুলি ছাড়াও তার বাড়ি থেকে ১২ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোলাম রাসুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।