Home খেলাধুলা সেদিকুল্লাহর মহাকাব্যিক ইনিংসে জয় বঞ্চিত বাংলাদেশ

সেদিকুল্লাহর মহাকাব্যিক ইনিংসে জয় বঞ্চিত বাংলাদেশ

1

স্পোর্টস ডেস্ক।।

আফগান ওপেনার সেদিকুল্লাহ অটলের মহাকাব্যিক শতরানের ইনিংসে জয় বঞ্চিত হয় সফরকারীরা। ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার সেদিকুল্লাহ অটলের ৩৩২ বলে ১১১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন। সেই সঙ্গে শেষ সেশনে লোয়ার-অর্ডারের অবিশ্বাস্য প্রতিরোধের মুখে জয়বঞ্চিত নাজমুল হোসেন শান্তর দল।

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ২ উইকেটের দূরত্বে আটকে যায় বাংলাদেশের জয়। শেষ সেশনে স্পিনার তাইজুল ইসলাম সেদিকুল্লাহকে বিদায় করে ম্যাচ জমিয়ে তুললেও আফগানিস্তানের বাকি ২টি উইকেট আর তুলে নিতে পারেননি টাইগার বোলাররা। দিনশেষে ৮ উইকেটে ৩৪৬ রান তুলে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় স্বাগতিকরা।

পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানে দরকার ৩৪৭ রান। স্বাগতিকরা এই পাহাড়সম রান তাড়া করে জয়ের কোন চেষ্টাই করেনি। শেষ দিনে ড্র’ই একমাত্র লক্ষ্য নিয়ে মাঠে নামে আফগানরা।

শেষ দিনে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে শুরু করেছিলেন সেদিকুল্লাহ ও হাশমতউল্লাহ শহীদি। সেখান থেকে প্রায় তিন সেশন প্রান্ত আগলে খেলেছেন সেদিকুল্লাহ অটল। শেষ সেশনে তাইজুলের শিকার হওয়ার আগে ৩৩২ বল খেলে ১১১ রান এক মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন হাশমতউল্লাহ শহীদি (৩৬), ইকরাম আলিখিল (৩৩) ও ইসমত আলম (৪)।

অটল সাজঘরে ফিরে যেতেই মনে হচ্ছিল বাংলাদেশের জন্য এখন সময়ের ব্যাপার। কিন্তু তেমন কিছুই হয়নি। শেষ দিকে লেয়ার অর্ডারে নেমে লড়াই অব্যাহত রাখেন কায়েস আহমেদ। জিয়া উর রহমানকে নিয়ে শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ে জীবন পাওয়া কায়েস শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৩ উইকেট নেন এবাদত হোসেন। ৭৩ রানে ৩টি নেন মেহেদী হাসান মিরাজ। একটি করে নেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।