মাহমুদ আহবায়ক, হোসেন সদস্য সচিব
খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগরের পক্ষ থেকে একটি বিশেষ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
গত ১২ অক্টোবর ২০২৬, সোমবার এই কমিটি ঘোষণা করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। নবগঠিত এই পর্যবেক্ষণ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক জনাব কাজী মাহমুদ আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সাবেক যুগ্ম-আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। কমিটিতে আরও যারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেনÑসাবেক সদস্য সাজ্জাদ আহসান পরাগ, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্র প্রকৌ. সত্যানন্দ দত্ত, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা গৌতম দে হারু, পূজা উদযাপন ফ্রন্ট খুলনা মহানগরের সহ-সভাপতি অ্যাড. সত্যজিৎ সাহা, প্রকৌ. অমিত কান্তি ঘোষ, শ্যামল কুমার রায়, বিপ্লব ভৌমিক, উজ্জ্বল দাস ও তপন কুমার ঘোষ। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেনÑনির্মলেন্দু মন্ডল, দৌলতপুর থানা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিকাশ দত্ত, খুলনা পলিটেকনিক কলেজের সাবেক আহ্বায়ক অমিত মল্লিক,
পূজা উদযাপন ফ্রন্ট খুলনা মহানগরের যুগ্ম সম্পাদক নারায়ন মিশ্র, লিটন কুন্ডু, তাপস ব্যানার্জি ও অজয় সিংহ। দৌলতপুর থানা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিপ্লব দে, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ রায় ও অভিজিৎ সরকার বিকাশ, সদর থানা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক পলাশ প্রসেনজিৎ মালাকার, মিঠুন কুমার ঘোষ, রাজন দাশ ও বিপ্লব সেন, কৃষ্ণ দাস সাহা, অমল মন্ডল, তুষার কুমার পাল, দিপু মন্ডল, সঞ্জয় মন্ডল, চন্দন সরকার এবং সনথ মন্ডল প্রমূখ। উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে পূজা উদযাপনের লক্ষে গঠিত এই কমিটি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।











































