স্টাফ রিপোর্টার।।
খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) রদবদল আনা হয়েছে। কেএমপির ডিবি শাখার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. লোকমান হোসেনকে খুলনা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে খুলনা থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামকে ডিবিতে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, জনস্বার্থে এই দুই অভিজ্ঞ কর্মকর্তার পদায়ন কার্যকর করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. লোকমান হোসেন খুলনা থানার ওসির দায়িত্বে স্থলাভিষিক্ত হবেন এবং বর্তমান ওসি মো. শফিকুল ইসলাম ডিবি, কেএমপিতে পুলিশ পরিদর্শক পদে যোগ দেবেন। অফিস আদেশে অবিলম্বে এই আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।











































