স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র, ছাত্রসমাজের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মুশফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করে আসছে। খুলনার গণমানুষের নেতা এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই তরুণ ও ছাত্রসমাজকে সবসময় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করে আসছেন। তাঁর নেতৃত্ব ও দিক নির্দেশনা খুলনার ছাত্রসমাজকে আরও সংগঠিত ও মানবিক কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করছে। আমরা তাঁর আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ আরও সুন্দর ও গতিশীল হবে—এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”
ছাত্রদল নেতা নূর মোহাম্মদ হৃদয় তার বক্তব্যে বলেন, “ছাত্রসমাজ দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের অধিকার, সুন্দর শিক্ষার পরিবেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের নেতৃত্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”
সাদমান রহমান রকি বলেন, “বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করব।”
আহসান হাবিব বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ। আমরা আশা করি, মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে।”
এ সময় উপস্থিত অন্যান্য ছাত্রনেতারাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, ছাত্রসমাজের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সামাজিক কর্মকাণ্ড এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাজনীতির পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুম্মান, সাজিদ, প্রত্যাশা, সজল, ইমরান নাজিউর, গাজী রাজু, সৌরভ, অন্তর, কুশয়, তালাশ, সাদ, ইমন, ইশতিয়াক, রুমেল,নাইম, সালেহ, মেহেদী, মুশফিক, জিহান, ফাহিম, ওসমান, তরিকুল, ইশতিয়াক-সহ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরও নেতাকর্মী।











































