Home Lead খুকৃবি শিক্ষকে কারণ শোকজ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

খুকৃবি শিক্ষকে কারণ শোকজ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

57

স্টাফ রিপোর্টার।।


‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’—শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুবৃবি) এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত শিক্ষককে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।

উপাচার্য বলেন, সারা দেশের ৪০৪ শিক্ষকের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে—যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অবস্থান নেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসার পরই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি এবং আজ সকালে সংশ্লিষ্ট শিক্ষকের নামে শোকজ নোটিশ পাঠাই।


উপাচার্য আরও জানান, শিক্ষকের লিখিত জবাব পাওয়ার পর তদন্ত কমিটি পুরো বিষয়টি পর্যালোচনা করবে। তদন্তে দোষী সাব্যস্ত না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর সম্পৃক্ততার প্রমাণ মিললে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।