Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

49

রূপসায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ  গ্রেফতার জহিরুল জেলহাজতে : রিমন্ড শুনানি কাল

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রূপসা থানধিন দেয়াড়া গ্রামে র‌্যাবের অভিযানে একটি দেশীয়  তৈরী ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড গুলি ও ৩৮ পিস ইয়াবাসহ গ্রেফতার মো. জহিরুল ইসলাম (৩২) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার ওসি (তদন্ত) সর্দার ইব্রাহিম হোসেন সোহেল আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ে আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান কাল মঙ্গলবার রিমা- শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। জহিরুল ইসলাম রূপসা দেয়াড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত. মোজাহার উদ্দিনের ছেলে। এ মামলার অপর দু’আসামি একই গ্রামের শেখ নুরউদ্দিনের দু’ছেলে শেখ হান্নান (৩৮) ও শেখ মোশারফ হোসেন (৩৫) পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৭ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন দেয়াড়া গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় দেয়াড়া সমাজ কল্যাণ যুব সংঘ কাবের সামনে একটি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড গুলি, ৩৮ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ৩টি সীমকার্ডসহ গ্রেফতার করা হয় জহিরুল ইসলামকে। ঘটনাস্থল থেকে  শেখ হান্নান ও শেখ মোশারফ পালিয়ে যায়। এঘটনায় র‌্যাবের ডিএডি পুলিশ পরিদর্শক মো. আব্দুল মতিন বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইন ১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা দায়ের করেন যার নং- ৩।

নগরীতে ধর্ষণ মামলার আসামি রিপন খান জেলহাজতে

স্টাফ রিপোর্টার

নগরীর হরিণটানা থানাধিন হোগলাডাঙ্গায় নগ্নছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চাকরিজীবী এক মহিলাকে একাধিকবার ধর্ষণ মামলার আসামি মো. রিপন খান (৩৩) কে  জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল রবিবার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল মোহান্ত আসামিকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। রিপন খান হোগলাডাঙ্গা গ্রামের মৃত. ফজলে আলি খানের ছেলে এবং হোগলাডাঙ্গার মোড়ে কসমেটিক্স এর দোকানের মালিক।  

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম নগরীর গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের বাসিন্দা এক্সিলেন্ট হারবাল পোডাক্টে চাকরি করেন। সে সুবাদে রিপন খানের সঙ্গে ভিকটিমের পরিচয়। ২ বছর আগে রিপন হোগলাডাঙ্গায় তার এক মামা জামালের বাড়িতে ভিকটিমকে দাওয়াত দেয়। দুপুরের খাওয়ার পর সে পাশের ঘরে শুয়ে পড়ে। এ সুযোগে রিপন তার জামা-কাপড় খুলে নগ্নছবি ভিডিও করে রাখে। পরবর্তীতে তাকে নগ্নছবি দেখিয়ে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করে। গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে রিপন ভিকটিমকে মামা জামালের বাড়িতে আসতে বলে। ভিকটিম তাকে বিয়ের কথা বললে সে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং তাকে জোরপুর্বক ধর্ষণ করে। এঘটনায় ভিকটিম বাদী হয়ে রিপন খানের বিরুদ্ধে হারণটানা থানায় মামলা দায়ের করেন যার নং-৩।   

বটিয়াঘাটায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরূদ্ধে সংবাদ সম্মেলন

বটিয়াঘাটা (খুলনা), প্রতিনিধি

আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের বটিয়াঘাটা ব্যবস্থাপক শুভেন্দু ঘোষের বিরুদ্ধে গত শনিবার বেলা ১১টায় বটিয়াঘাটা প্রেস কাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

জলমা ইউনিয়নের শিবপদ রায় এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন।  তিনি গত এক বছর পূর্বে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকে ঋণের টাকা পরিশোধ করে প্নুরায় ঋণের জন্য আবেদন করেন। সেই থেকে এ পর্যন্ত মাঝে মধ্যে তিনি অফিসে এসে ঋণের টাকার জন্যে অনুরোধ জানান। কিন্তু ব্যবস্থাপক শুভেন্দু ঘোষ নানা তালবাহানা করে টাকা দেন না। আনন্দ সরদার নামে ব্যাংকের একজন লোনী আমার বাড়িতে গিয়ে গত বুধবার টাকা লোন উত্তোলনের খবর দিয়ে যান। সে মোতাবেক গত বুধবার অফিসে এসে লোনের কথা বললে ব্যবস্থাপক শুভেন্দু ঘোষ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায় অফিসের কর্মচারী দ্বারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেন। আমি বের হয়ে আসি। ব্যবস্থাপক শুভেন্দু ঘোষ অধিকাংশ সময় জনগনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। তার এ আচরণে গ্রাহক ও জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ফলে প্রতিষ্ঠানসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং উন্ন্য়ন মূলক  কর্মকান্ড ব্যাহত হচ্ছে। পরবর্তীতে মহিলা কর্মী নাদিরা বেগম আমাকে ডেকে নিয়ে লোন দেন ।

সংবাদ সম্মেলনে তিনি এধরণের একজন দুর্নীতি পরায়ন ও খারাপ লোককে অপসারণ করে প্রতিষ্ঠানকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন  কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ।

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার কুলটী গ্রামের মৃত. রয়িজ মোল্লার ছেলে মো. আলমগীর মোল্লা ওরফে আলম (৩৬)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলা সদরের লাবসা এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৭ নভেম্বর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বোয়ালিয়া গ্রামের মৃত. নানু লাল গাইনের ছেলে উওম লাল গাইন (২৯)। 

র‌্যাব-৬ জানায়, ৭ নভেম্বর রাতে সাতক্ষীরা জেলা সদরের লাবসা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসম শেখ আনোয়ারুজ্জামান এর চায়ের দোকানের পূর্ব পাশে আড়কাখোলা টু নারেকেল তলাগামী বাইপাস পাকা রাস্তার উপর থেকে এককেজি গাঁজাসহ উওম লাল গাইনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় একটি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে লস্কর ইউপি চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক। রোববার সকালে আলমতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে ইয়াছিনুর রহমান ও কালুয়া গ্রামের আনোয়ারুল সরদারের মেয়ের সাথে তোড়জোড় চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে উভয়কে তার পরিষদে ডেকে পাঠান। উপস্থিত জনতার সম্মুখে পাত্র-পাত্রী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেন। একই সাথে এফিডেভিটের মাধ্যমে বয়স বৃদ্ধি করা ননজুডিসিয়াল স্ট্যাম্প পুড়িয়ে ফেলেন।

ফকিরহাটের আট্টাকা স্কুলে শিক্ষা বিষয়ক ক্লাব উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ল্যাংগুয়েজ কাব, ডিবেট কাব এবং গনিত ও বিজ্ঞান কাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে রবিবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে শিক্ষা কাব এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো: রেজাউর করিম ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দোবাশীষ কুমার বিশ্বাস, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, আট্টাকা স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। শিক্ষক সবুজ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যাদের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, প্রভাষক শ্যামল কুমার সাহা, প্রভাষক সজল আহম্মেদ, শিক্ষার্থী দোলন চাপা দত্ত ও অনন্যা সাহা প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী হাবিবুন নাহারের রোগ মুক্তি কামনায় মোংলা প্রেসকাবের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং স্থানীয় সাংসদ (বাগেরহাট-০৩ আসন) হাবিবুন নাহার করোনা আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মোংলা প্রেসকাবের আয়োজনে প্রেসকাব মিলনায়তনে রবিবার আসরের নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ  অনুষ্ঠানে হাবিবুন নাহারসহ বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার মা রিজিয়া নাসের এবং আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় মোংলা প্রেসকাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান গাজী, সুন্দরবন সাংবাদিক ফোরাম’র মোংলা শাখা সাধারণ সম্পাদক আবু হোসাইন সুমন, সাংবাদিক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও নুর আলম শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তির অভিযোগে কোটচাঁদপুরে শিক্ষার্থী আটক

ঝিনাইদহ প্রতিনিধি –

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে আকাশ দাশ নামে কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে বিষয়টি সবার নজরে আসলে মুসলিম সম্প্রদায়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই শিক্ষার্থী। পরে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করে। আটক শিক্ষার্থী উপজেলার বলাবাড়িয়া দাশ পাড়ার প্রতাপ কুমার দাশের ছেলে ও কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের এইস.এস.সি অটো পাশের শিক্ষার্থী ।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, আটক আকাশ কুমার দাশ বিগত ১৫দিন পূর্বে তার নিজের ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম কে নিয়ে কুটক্তি করে। এমনকি পবিত্র কোরআনে অনেক ভুল আছে বলে মন্তব্য করে। বিষয়টি নিয়ে আকাশের বন্ধুরা তাকে ফেসবুকে লেখা তার এইসব বাজে মন্তব্য মুছে ফেলতে বলে। রবিবার সকালে আকাশ কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজে প্রবেশ পত্র নিতে আসে। এসময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কুটক্তির বিষয়ে মুসলিম সম্প্রদায়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আকাশের বাকবিতন্ড হয়। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই শিক্ষার্থীকে কলেজের অধ্যক্ষ রুমে নিয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

যশোরের শার্শায় সাড়ে ১১ কেজি রূপাসহ একজন আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সীমাšত থেকে সাড়ে ১১ কেজি রূপা উদ্ধার করেছে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ীর সদস্যরা । এ সময় আলী হোসেন (৩৫) নামে একজন পাচারকারীকে আটক করেছে । সে সাতক্ষীরা জেলার কলারোয়ার উপজেলার জাফরপুর তুলশীডাংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে। রোববার (০৮ অক্টোবর) সকাল ৭ টার সময় শার্শার জিবলীতলা এলাকা থেকে রুপা সহ আলী হোসেনকে আটক করা হয়।

শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস বলেন, পাচারকারীরা ভারত থেকে রুপার একটি চালান এনে বাঁগআচড়ার জিবলীতলা এলাকায় অবস্থান করছে । এমন একটি গোপন সংবাদে পুলিশের একটি টহলদল ঘটনাষ্থলে অভিযান চালিয়ে আলী হোসেনকে রুপার চালানটিসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।  “আটক রুপার ওজন ১১ কেজি ৫০০ গ্রাম । যার সিজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। উদ্ধার করা রুপা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান ওসি উত্তম কুমার বিশ্বাস।

খুবির দুটি মসজিদে দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তাঁর স্ত্রী রূপা চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত। তাঁদের শারীরিক সুস্থাতা কামনায় রবিবার বাদ যোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদে পৃথকভাবে দোয়ার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এবং আশপাশের মুসল্লীরা প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে দোয়ায় শরীক হন। এখানে দোয়া পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোঃ মোস্তাকিম বিল্লাহ। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। অপরদিকে, সন্ধ্যা ৬ টায় খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরেও এক প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

রবিবার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে জাতির জনকের ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ হেলাল উদ্দীন এম.পি ও তার সহধর্মিণী এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব হাবিবুন্নাহার তালুকদার এম.পি মহোদয়ের রোগমুক্তির লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর আওয়ামীলীগ। আরো বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ নাজমুল আহসান, শিক্ষক পরিষদের যুগ্ন-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মৃধা, শিক্ষক কাবের যুগ্ম-সম্পাদক খোন্দকার মুকুল আহমেদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা জননেতা শেখ হেলাল উদ্দীন এম.পি মহোদয়ের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অবদানের কথা আলোচনা, আশু রোগ মুক্তি ও তার দীর্ঘায়ু কামনা করেন। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা ও দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোঃ রুহুল আমীন শেখ।

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মহোদয়ের সহধর্মিনী বেগম হাবিবুন নাহার এমপি করোনায় আক্রান্ত হওয়ায় তার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক সহ পরিচালনা পরিষদ মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে বেগম হাবিবুন নাহার এমপি এর আশু সুস্থতা কামনা করেন এবং দোয়া করেন যাতে তিনি দ্রুত সুস্থ্য হয়ে তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারেন। বিবৃত্তি দাতারা হলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ্ব উজ জামান।

কপিলমুনিতে ৩ জন মহিলা পকেটমারকে আটক করেছে পুলিশ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনিতে তিন জন মহিলা পকেটমারকে আটক করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলেন আশাশুনি উপজেলার আনুলিয়া একসরা গ্রামের স্বামী পরিত্যাক্তা সালেহা বেগম (৪৫) পিতার নাম সিদ্দিক শেখ, একই গ্রামের আজগার আলীর স্ত্রী রিতু (২৫) এবং আসমা খাতুন (১৮)।

পুলিশ জানায়, রবিবার কপিলমুনি বাজারে হাটের দিন বেলা ১২ টায়  স্থানীয় মেগাসিটি ফুডের সামনে এরা একজন হাটুরের পকেট থেকে টাকা নেওয়ার সময় পাশে দাড়ানো একজন ব্যক্তি দেখতে পায়। এ ঘটনা পুলিশকে খবর দিলে দ্রূত কপিলমুনি পুলিশ ফাড়ির ইনচার্জ সঞ্জয় দাস ও এ এস আই প্রভাষ মিত্র ঘটনা স্থানে এসে তিনজন মহিলা পকেটমারকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। এরা পকেট মারার কথা পুলিশের কাছে স্বীকার করে। পুলিশ এ সময় তাদের কাছ থেকে পকেট মারার উনত্রিশ শত দশ টাকা উদ্ধার করেছে। তবে নয় শত টাকা বাদে অবশিষ্ট টাকা তারা অন্যের পকেট থেকে নিয়েছে বলে দাবী করে।পকেটমার দলের আটক সদস্য আসমা খাতু একসরা দাখিল মাদ্রাসার নবম শেনীর ছাত্রী।অভাবের তাড়নায় খালা সালেহা বেগমের সাথে  পকেট মারে বলে সে জানায়। এ দিকে কপিলমুনি বাজারে প্রায়ই হাটের দিন কিম্বা ঈদ বা পুজা উপলক্ষে ক্রেতাদের ভীড়ের সময় নারী পুরুষের কাছ থেকে পকেট মারার ঘটনা ঘটে।জানা যায় এরা সংগবদ্ধ পকেটমার দল, দীর্ঘদিন ধরে এরা এ কাজ করে আসছে বলে তারা জানায়। সালেহা বেগম এদের পরিচালনা করে। এ ঘটনায় পাইকগাছা থানায় এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় দাদা নিহত ও নাতি আহত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মটরসাইকেল মাইক্রো মুখোমুখি সংঘর্ষে দাদা নিহত ও নাতি আহত। ঘটনাটি উপজেলার লস্কর ইউপির চর মসজিদের সামনে। পুলিশ মাইক্রো ড্রাইভারকে আটক করে মাইক্রোটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা যায়, কয়রা উপজেলার হরিনগর গ্রামের খোরশেদ সরদারের ছেলে আশরাদ আলী (৫৫) ও নাতি মাহবুব সরদারের ছেলে বাচ্চু সরদার (২৫) পাইকগাছার শিফসা ব্রিজের নিচে গোলের নৌকা মেরামত  করে বাড়ির উদ্দেশে রওনা দিলে লস্কর ইউপির আলমতলা চর মসজি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সাইক্রো মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দাদা আরশাদ ও নাতি বাচ্চু আহত হয়। এলাকাবাসী তাদেরকে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার দাদা খোরশেদকে মৃত্যু ঘোষনা করে। পুলিশ সুরত হাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। নাতি বাচ্চু সরদার পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মাইক্রোটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

দাদু ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় ১নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও  দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি, খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরল  ইসলাম দাদু ভাই, কেসিসি ১নং ওয়ার্ড বিএনপি প্রয়াত নেতা মরহুম আলহাজ্ব¡ মোশারেফ হোসেন, ঢালি আশরাফ, মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নানসহ মৃত্যুবরণকারী নেতাকর্মিদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ আছর ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় মিলনাতয়নে এ আলোচনা  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।    

১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং  সাধারন সম্পাদক আবুল কালাম শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সভাপতি সাবেক এমপি নজরুল  ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। শোক সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মোশারেফ হোসেন,  নগর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মুর্শিদ কামাল, ইমাম, মফিদুল, মাজেদ, টিপু, শাহাজান খান, কওসার, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ।

২৪ নং ওয়ার্ডে দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

শেখ হেলাল উদ্দিন এমপি, রিজিয়া নাসের, রূপা চৌধুরী, পরিবেশ ও বন উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি’র সুস্থতা ও দীর্ঘায়ু এবং লুৎফুন নেছা লুৎফার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ মাগরিব ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মঈনুল ইসলাম নাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ সিদ্দিকুর রহমান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. তারিক মাহমুদ তারা, মুক্তিযোদ্ধা হাসমত আলী, আব্দুর রশিদ খোকন, নজরুল ইসলাম খোকন, বাদশা, আমিনুজ্জামান চুন্নু, রফিকুল ইসলাম, আবুল কাশেম, এসকেন্দার আলী খান, বাবু, বজলুর রহমান, মিজানুর রহমান নাজু, মো. লিখন, হিরু তালুকদার, আব্দুর রহিম, মামনুন রশীদ, ইদি আমিন ইজারাদার, মিজানুর রহমান মিজান, মাহামুদুর রহমান রাজেশ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপমন্ত্রী হাবিবুন নাহারের সুস্থতা কামনায় নগর আ’লীগের দোয়া মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি

পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি’র সুস্থতা কামনায় খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগর, থানা, ওয়ার্ড, সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় কাউন্সিলর এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

কুষ্টিয়ার দৌলতপুরে চিকিৎসা অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যু কিনিক সিলগালা

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে চিকিৎসা অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। দৌলতপুরের আল্লার দর্গায় বিশ্বাস কিনিক এন্ড সনো ডায়াগনস্টিক সেন্টারে রোববার সকালে প্রসুতি রমনী খাতুনের (২৫) মৃত্যু হয়। নিহত রমনীর পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় ৫ ঘণ্টা ফেলে রাখায় তার মৃত্যু হয়েছে। গর্ভের সন্তান সহ রমনীর মৃত্যুতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়,এসময় ঘটনাস্থলে ওসি জহুরুল ইসলাম ফোর্স নিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বেসরকারি এই কিনিকটি সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। এসিল্যান্ড আজগর আলী দুপুরে এ সিদ্ধান্ত নেন। জানা গেছে, শনিবার দিনগত রাত ৩টার দিকে প্রসব বেদনায় থাকা রমনীকে ভর্তি করা হলে, সকাল ৮টা পর্যন্ত কোন চিকিৎসা দেয়া হয়নি, পরে চিকিৎসক এসে চিকিৎসা দেয়া শুরু করতেই প্রসূতি ওই মায়ের মৃত্যু হয়।

নিহত রমনী বেগুনবাড়িয়া এলাকার শ্রমজীবী বাচ্চুর স্ত্রী। প্রথম সন্তান জন্মদিতে গিয়ে মৃত্যু হলো রমনী খাতুনের।

সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী বলেন, দৌলতপুরে বেসরকারি খাতের চিকিৎসা সেবা আরও বেশি নজরদারিতে আনা হবে। ওসি জহুরুল আলম বলেন, রমনীর লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। ঘটনার পরপরই কিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়

ঝিনাইদহে পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ বিভাগীয় টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি –

ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ খুলনা বিভাগীয় টুর্নামেন্ট। রোবাবার সকালে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় এ টুর্নামেন্টে ১০ টি জেলার দল অংশগ্রহণ করবে। লীগ ভিত্তিকে এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাগের হাট, খুলনা আরআরএফ, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, ও সাতক্ষীরা জেলা দল প্রতিদ্বন্ধীতা করে।

আগামী ১০ নভেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি

ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কালিগঞ্জ উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে স্থানীয় বাসটার্মিাল সংলগ্ন মুক্তিযোদ্ধা সামাদ স্মৃতি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লিরা অংশ গ্রহন করেন। পীরে কামেল আলহাজ¦ মাও. অজিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ¦ মাও. আবুল খায়ের, মাও. গোলাম মোস্তফা,উপজেলঅ ইমাম সমিতির সভাপতি মাও. আব্দুল গফুর, মুফতি মাও. জহির ইসলাম, মুফতি মাও. আতিকুর রহমান, মাও. আব্দুররহিম, হাফেজ হেলাল বিন মুনসুর প্রমুখ। বক্তারা এ সময় বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট ও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সকে উচিত শিক্ষা দেয়ার আহবান জানান। পরে, তারা কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের মাধ্যমে ফ্রান্সের পণ্য বয়কট, তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং সংসদে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননার প্রতিবাদে রাস্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন। 

কয়রা উপজেলা আ’লীগের দোয়া মাহফিল

কয়রা প্রতিনিধি

খুলনার দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি মহোদায়ের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ফজলুল হক, বাবু খগেন্দনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, প্রচার সম্পাদক সাংবাদিক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, কোষাধাক্য ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক সুজিৎ রায়,চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আ’লীগ নেতা আঃ সামাদ গাজী, খায়রুল আলম, নির্মল চক্রবর্তী, ওলামালীগ নেতা মাওঃ মাকসুদুর রহমান, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজল, রবিন, আল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হেলাল উদ্দীন এমপি এবং তাঁর মাতা রিজিয়া নাসের, শেখ পরিবারের সকলের সহ স্থানীয় সাংসদ আলহাজ্জ মোঃ আকতারুজ্জামান বাবু এমপির বাবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

কয়রায় কারিগরি ইন্সটিটিউটের নিজস্ব ভবন ও শ্রেণি কক্ষ উদ্বোধন

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভুক্ত শর্টকোর্স পরীক্ষা কেন্দ্র কয়রা কম্পিউটার ইন্সটিটিউটের নিজস্ব সম্পত্তির উপর ভবন ও শ্রেণি কক্ষ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এস,এম, ফজর আলী সানা ও কয়রা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মোঃ শাহজাহান সিরাজ, মিজানুর রহমান কোহিনুর, কয়রা কম্পিউটার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক/কেন্দ্র সচিব এম, রকিব হাসান, শিক্ষক জাহাঙ্গীর আলম, ইমদাদুল হক, সাদিয়া সুলতানা, রেশমা আক্তার প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবক এসএম ফজর আলী সানা বলেন বর্তমান সরকার কারিগরি শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এ ধরনের প্রতিষ্ঠানের ভুমিকা অপরিসীম। যেহেতু এ প্রতিষ্ঠানটি কয়রা উপজেলার নাম করণে নাম রাখা হয়েছে সেহেতু দল মত নির্বিশেষে সকলেই এক সাথে এ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সহযোগীতা করতে হবে। প্রধান অতিথি মুহাঃ হুমায়ুন কবির বলেন- আমার ছেলেসহ কয়রা উপজেলার প্রায় সকল রাজনৈতিক নেতা থেকে শুরু করে সকল স্তরের ছেলে-মেয়েরা এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহন করে সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাঠদান ও ফলাফল খুলনা জেলার মধ্যে শীর্ষ স্থানে আছে। সুতরাং এ প্রতিষ্ঠানটি স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগীতা পেলে বেকারত্ব দূরীকরণ ও বিভিন্ন সরকারি- বেসরকারী চাকুরীর ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের সনদ বাধ্যতামুলক হওয়ায় বিশেষ ভুমিকা পালন করবে। কয়রা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশিদ বলেন- ডিজিটাল মানেই কম্পিউটার, আর এই কম্পিউটার শিক্ষা বিহীন বর্তমান সকল শিক্ষা অসমাপ্ত। তাই সকলকে ক¤িপউটার শিক্ষা গ্রহন করে সরকারি সনদ অর্জন করা বাধ্যতামুলক বলে আমি মনে করি।

ডুমুরিয়ায় সাংবাদিক জাহাঙ্গীরের নানা কর্মসূচীতে অংশ গ্রহন

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। তিনি বিকেলে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পূত্র শেখ হেলাল উদ্দিন এমপির রোগ মুক্তি কামনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন। দুপুরে সাজিয়াড়ায় মনির হোসেনের ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানে যান। সন্ধ্যায় উত্তর সাজিয়াড়া (ভূলটিয়া) জিতেন বৈরাগীর স্ত্রী সাবিত্রী বৈরাগীর শ্রাদ্ধানুষ্ঠানে অংশ গ্রহন করেন। রাতে আরাজী ডুমুরিয়ায় অসুস্থ মহিলা মেম্বর আছমা পারভীনকে দেখতে যান। ঈসাবাদ খলশী খানপাড়া মসজিদে তাবলিক জামায়াতের মাশোয়ারায় অংশ গ্রহন করেন। এছাড়া সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত গোলনা আর্দশ গ্রাম ও মালোপাড়ার একাধিক বাড়িতে যেয়ে সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল করিম হালদার, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশীদ বাবু, আলমগীর মোড়ল, লিটু শেখ, আজিজ মোল্লা, নাসির গাজী, বাধন মন্ডল প্রমুখ।

অধ্যক্ষ বাদল আর নেই

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অধ্যক্ষ এবং বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টের ক্যাপটেন প্রফেসর এস.এম ওয়াহিদুজ্জামান বাদল ৮ নভেম্বর সকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন । (ইন্নালিল্লাহী ….. রাজেউন)।  বাদল করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ অক্টোবর  ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। তবে, গত এক সপ্তাহ পুর্বে তার  করোনা নেগেটিভ হয়। সে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মৃ. আব্দুস ছত্তার সর্দারের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। শরণখোলার এ কৃতি সন্তানের  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

মোড়েলগঞ্জ-শরণখোলা মৈত্রী-পানি দল এসোসিয়েশনের কমিটি গঠন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

মৈত্রী-পানি ব্যবস্থাপনা (ওয়াবদা) বাগেরহাটের মোড়েলগঞ্জ-শরণখোলায় এসোসিয়েশনের নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন মো. আবুল কাশেম হাওলাদার ও আজাদ সিপাইকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ৩ বছর মেয়াদী গঠন করা হয়। এ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা কর্মতৎপড়তা বৃদ্ধি করে সকলের কাছে দোয়া চেয়েছেন। অপরদিকে এ কমিটিকে বিভিন্ন মহলে অভিনন্দন জানিয়েছেন।

মোড়েলগঞ্জের খাউলিয়ায় দোয়া অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি:

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সুস্থতা কামনা করে খাউলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ বিশিষ্ট সমাজ সেবক আ. হাই খান এর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার ইউনিয়নের সন্ন্যাসী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইমাম আ. ওয়াদুদ মিয়া। মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আ. হাই খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড্রা আ. ওয়াদুদ মিয়া, খাউলিয়া তাঁতীলীগের সভাপতি মো. রহমাত ঘরামী, সাধারণ সম্পাদক মো. মাসুদ  শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাউফুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা শেষে শেখ হেলাল উদ্দিন এমপির আশু সুস্থতা ও মিলাদ শেষে তবারক বিতরণ করেন অধ্যক্ষ আ. হাই খান।

আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনায় বর্ণাঢ্য র‌্যালী

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা গৌরবোজ্জ¦ল সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ০৯টায় ঐতিহ্যবাহী খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা ও র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। র‌্যালীপূর্ব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না এবং খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল। আইডিইবি’র খুলনা জেলা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা খুলনা আইডিইবি’র সাবেক সভাপতি আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তৃতা করেন আইডিইবি’র কেন্দ্রীয় নেতা ও খুলনার সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম।

খুলনা রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ খুলনা শাখার উদ্যোগে খুলনা বিভাগের আওয়ামী লীগের অভিভাবক দক্ষিন খুলনার উন্নয়নের রূপকার, জিনি সব সময় নিজেকে নিয়োজিত রাখেন জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি ও খুলনা সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ভাই এর সহধর্মীনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাবা হাবিবুন নাহার এমপি এবং শেখ হেলাল উদ্দিন এর সহধর্মীনি রূপা চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থ্যতা কামনা করে রেলওয়ে শ্রমিক লীগ এর কার্যালয়ে শনিবার সন্ধ্যায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু রনজিত কুমার ঘোষ। জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি মল্লিক নওশের আলী, সংরক্ষিত কাউন্সিলর কনিকা সাহা, আঃ রশিদ শিকদার, জয়নাল হোসেন, মোঃ আজিম উদ্দিন, আঃ খালেক শিকদার, মোঃ তৈয়ব আলী, শাহাজাহান মল্লিক, মোঃ আজিম হোসেন বাবু, মোঃ হাসেম আলী, মোঃ আলি আক্কাস, মোঃ তাইজুল ইসলাম, মোঃ আশরাফ সেলিম, মোঃ শফিউর রহমান, মোঃ ইয়ার আলী, কেএম হামিদুল্লা, ফকির মোহাম্মদ আলী, আকাশ হাওলাদার, অশোক বাহাদুর, লোকমান, আল-আমিন সবুজ, লালন, মিলন, আল আমিন ফরাজী, আরিফ, মোঃ মিলন, মোঃ সালাউদ্দিন, ইলিয়াছ, কবির, সেলিম, ইমতিয়াজ আহম্মদ প্রমুখ নেতৃবৃন্দ।

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বাংলাদেশে নিযুক্ত ইউএন মিশন কর্মকর্তা দিলরুবা হায়দারের সাথে মতবিনিময় করেছেন। রবিবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এমতবিনিময় অনুষ্ঠিত হয়।

 ইউএন মিশন কর্মকর্তা দিলরুবা হায়দার আশাশুনি উপজেলার আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে সরেজিম খোজখবর নিয়ে আশাশুনিতে ফিরে উপজেলা চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সমস্যা ও দুর্যোগ পরবর্তী বিষয়ে করণীয়তা সম্পর্কে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানে ওয়াপদা বেড়েবাঁধ ভেঙ্গে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন সম্পূর্ণভাবে এবং আশাশুনি সদর ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত হয়। আমি উপজেলা সদরকে রক্ষার জন্য সকল রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গেও সাথে পরামর্শ করে রিং বাঁধের ব্যবস্থা করি। পরবর্তীতে রিং বাঁধের মাধ্যমে শ্রীউলা ইউনিয়নের অধিকাংশ পানিবন্দি এলাকা রক্ষা করি। এই এলাকার মানুষের এখন টেকসই বাঁধ নির্মানের সাথে সাথে সবচেয়ে প্রয়োজন বসবাসের জন্য গৃহ ও স্যানিটেশন ব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি ভাবে পর্যাপ্ত ত্রাণ ও অর্থ সহযোগিতা করা হয়েছে।

আশাশুনিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর জেলা নেতৃবৃন্দেও সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা স্বাশিপ সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি প্রভাষক এম সুশান্ত। উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় জেলা যুগ্ম সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী সেন, জেলা স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদেও আহবায়ক প্রভাষক হাফিজুর রহমান, সদস্য সচিব আঃ রউফ, জেলা স্বাশিপ সদস্য সহকারী অধ্যাপক পাল শুভাশীষ, জাফর উল্লাহ, উপজেলা স্বাশিপ সাংগঠনিক সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, আবুল কালাম আজাদ, মাসুদুর রহমান, শান্তিরঞ্জন দাশ, কামরুন নাহার, গোলাম কবির, সুশানত কুমার মন্ডল প্রমূখ।

কুল্যায় মৎস্য ঘেরে জাল ফেলে মাছ লুটের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য/আদালতকে অসম্মান দেখিয়ে মৎস্য ঘেরে বেড় জাল টেনে মাছ লুট ও ঘের মালিকের ঘেরের বাসা ভেঙ্গে নতুন বাসা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে কুল্যা ইউনিয়নের গাবতলা মৌজায় এ ঘটনা ঘটেছে।

ঘের মালিক নিরেন্দ্র সরকার ও কালিপদ জানান, গাবতলা মৌজায় পানি উন্নয়ন বোর্ডেও এলএ ৫৪/৬৫-৬৬ কেচের ১২৮, ১২৭, ২০২, ২১২ ও ২১৩ (আংশিক) দাগের ২.৫০ একর জমি ২০০৯-১৩ পর্যন্ত ডিসিআর কালিপদ দাশ দিং মৎস্য ঘেরে মাছ চাষ কওে আসছেন। এরপর ১৪ সালে তাদের ৫ জনকে ডিসিআর দেওয়া হয়। সেইথেকে জমিতে দখলে আছেন। ২০১৫-২০ সালে ইজারা পেতে তারা পুনরায় যথারীতি টাকা জমাসহ সকল কার্যক্রম করলেও ইজারা বন্দ আছে বলে তাদেরকে জানিয়ে ইজারা দেয়া হয়নি। নিরেন্দ্র দিং বাধ্য হয়ে টাকা ফেরৎ দেওয়া হোক অথবা ডিসিআর দেওয়া হোক এদাবী জানিয়ে দেং ২৬/১৬ নং মামলা রুজু করেন। তখন গোপনে প্রতিপক্ষ দেবব্রত দিংকে ডিসিআর দেওয়া হলে নিরেন্দ্র দিং অতিঃ জেলা প্রশাসক (রাঃ) আদালতে মিস আপীল ৪৩/১৭ নং মামলা করেন। বিজ্ঞ আদালত দেং ২৬/১৬ মামলা চলমান থাকায় ৪৩/১৭ মামলার কার্যক্রম স্থগিত করেন। কিন্তু পরবর্তীতে প্রতিপক্ষ মামলা ভ্যাকেট করাতে সক্ষম হন। তখন নিরেন্দ্র দিং ৪৩/১৭ (খাস) নং মামলার ১৬/০৭/১৯ তারিখের আদেশের বিরুদ্ধে নিরেন্দ্র সরকার অতিঃ বিভাগীয় কমিশনার (রাঃ) খুলনা’র আদালতে মিস আপীল ৬১/১৯ নং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ২৮/০৭/১৯ তাং নি¤œ আদালতের ১৬/০৭/২০১৯ তারিখের তর্কিত আদেশের কার্যকারিতা স্থগিত করেন। সংশ্লিষ্ট নথি তলব করা হয়। কিন্তু প্রতিপক্ষ দেবব্রত দিং আদালতের প্রতি শ্রদ্ধা না রেখে মামলার ধার্য দিনের একদিন পূর্বেই উক্ত ঘেরে তাদেও (কালিপদ দিং) ঘেরের বাসা ভেঙ্গে দিয়ে নতুন করে এ্যাডবেষ্টার টিনের ছাউনি দিয়ে ঘর নির্মান করেছে। এনিয়ে ৮ নভেম্বও বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। এদিন খুলনায় অতিঃ বিভাগীয় কমিশনার (রাঃ) আদালতে মামলার দিন ধার্য থাকায় কালিপদ দিং আদালতে গমন করেন। এসুযোগে প্রতিপক্ষ দেবব্রত দিং সকালে ১০/১২ জন জেলে নিয়ে বেড় জাল টেনে লক্ষাধিক টাকার বাগদা, গলদা, ভেটকি, ভাঙান, পারশে, টেংরা মাছ লুট কওে নিয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযুক্ত দেবব্রত সরকার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

শোকাহত পরিবারদ্বয়ের পাশে জেলা আ’লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তি

সড়ক দূর্ঘটনায় নিহত ফুলতলা উপজেলা ছাত্রলীগ নেতা রিফাত আহম্মেদ এর ফুলতলার গাড়াখোলাস্থ  বাসভবনে  শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এবং রূপসা উপজেলার দূর্জনীমহল নিবাসি মোঃ কামরুল মল্লিক এর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান বাবুল, মোঃ মনিরুজ্জামান মনি, জিয়া হাসান তুহিন, সরদার জাকির হোসেন, আরিফুজ্জামান লিটন, এবিএম কামরুজ্জামান, জামিল খান, মিজানুর রহমান, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, মোঃ ইমরান হোসেন, এস কে আলী ইয়াছিন, শহিদুল হক প্রিন্স, তালিউর রহমান সানি, রেজাউল ইসলাম রেজা, রবিউল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, কাজী পিন্টু, আসলাম হোসেন, তানভীর রহমান আকাশ, এসকে সাদ্দাম, মফিজুর রহমান মুন্না, আহাদ হাসান বাবু, কাউছার প্রমুখ। নেতৃবৃন্দ এসময় মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তালায় সুজনের কমিটি গঠন : গাজী জাহিদ সভাপতি, ইমদাদুল সম্পাদক

তালা প্রতিনিধি

সাংবাদিক গাজী জাহিদুর রহমানকে সভাপতি ও উন্নয়নকর্মী মোঃ ইমদাদুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর তালা উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহ-সভাপতি মনোনিত হয়েছেন প্রভাষক সুতপা রাহা টুম্পা, অধ্যাপক ড. রবিউল ইসলাম ও সৈয়দ আব্দুল্লাহেল হাদী, যুগ্ন-সম্পাদক রেশমা খাতুন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুন রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক অর্জুন বিশ^াস, দপ্তর সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক শিক্ষক স্বপন দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহমান গাজী ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হয়েছেন মহাদেব দাস। কমিটি গঠন উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) বিকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে সুজনের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুজনের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অধ্যক্ষ সুভাষ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সুজনের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. একেএম সেলিম, মোঃ সাকিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, প্রভাষক সুতপা রাহা টুম্পা, মীর জিল্লুর রহমান, মোঃ আবু সাইদ প্রমুখ। এদিকে কমিটির উপদেষ্টা মনোনিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আবু বক্কার, অধ্যাপক অচিন্ত্য সাহা এবং ধীরেন্দ্র নাথ মাহাতা।

তালায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

ইলিয়াস হোসেন,তালাঃ

তালায় এস এম আব্দুল হামিদ (৪২) নামের  এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুবৃর্ত্তরা। তিনি উপজেলার সুকদেবপুর গ্রামের পীর আলী সরদারের পুত্র। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে উক্ত ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তালা হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী এস এম আব্দুল হামিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুডাকলিয়া গ্রামের সামছুর রহমানের পুত্র মোজাহার সরদার ও এজার সরদার তাকে বেধড়ক মারপিট করে। এর কিছুক্ষন পর মুড়াকলিয়া গ্রামের ইউপি সদস্য ইয়াছিন ও তার সাথে থাকা ৭/৮ জন দুবৃর্ত্ত তার উপর দ্বিতীয় দফায় হামলা করে। এ সময় কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কাছে থাকা প্রায় ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও দোকানের এক তোড়া চাবি নিয়ে  তারা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে তালা থানায় নিয়ে যায়। সেখান থেকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে  এবিয়ে কথা বলতে মোজাহার ও এজার সরদার এবং ঐ ইউপি সদস্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরনখোলায় শেখ হেলাল উদ্দীন এমপির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শরনখোলা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী রূপা চৌধুরীর আশু আরোগ্য  কামনা করে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দেগ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

৮ নভেম্বর (রবিবার) আসর নামাজ শেষে রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান সঞ্চলনা করেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আজমল হোসেন মুক্তা। অপরদিকে, দোয়া করেন মসজিদের খতিব মুফতি মাওলানা-মনিরুজ্জামান। এ সময় শেখ হেলাল উদ্দীন এমপি সহ তার সহধর্মীনী রুপা চৌধুরির সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন (শান্ত), সাবেক- উপজেলা  আওয়ামীলীগ সহ-সভাপতি  -৪নং সাউদখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সাবেক- সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগ আব্দুর রশিদ আকন, সাবেক- সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন,সাবেক- উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা,বীর মুক্তিযোদ্ধা  আবু জাফর জব্বার, উপজেলা যুবলীগের আহবায়ক- ৩নং রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ২নং খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি  আব্দুল ওয়াদুদ আকন, উপজেলা  শ্রমিকলীগের সভাপতি মেজবাহ্ উদ্দিন খোকন, সেচ্ছা সেবকলীগ নেতা ইব্রাহীম আকন্দ সুমন, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক  সাইফুল ইসলাম জীবন, মেহেদী হাসান শাওন সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুরে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন কেশবপুর :

কেশবপুরে  উপজেলা ও পৌর যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা যুবদলের উদ্যোগে ৮নভেম্বর দুপুরে  কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সঞ্চালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন  খুলনা বিভাগীয় টিমের প্রধান  কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আলী আকবর চুন্নু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান ও নুরুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া ও শামীম কবির। আরও বক্তব্য রাখেন, যুবদল নেতা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, সাবেক কাউন্সিলর কুতুবউদ্দীন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী, শেখ শহিদুল ইসলাম, আব্দুল হালিম অটল, আবু নাঈম, আলমগীর সিদ্দিক, জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর, মেহেদী হাসান শিপন, নজরুল ইসলাম, ইয়াসিন মোড়ল, আবুল হাসান, আতাউর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ।

রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির কমিটির শোক

খবর বিজ্ঞপ্তি

রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির কমিটির সহ-সভাপতি, খুলনা প্রেস কাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পালের মাতা গৌরী রানী পালের (১০৫) মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার সদগতি ও স্বর্গবাস কামনা করে বিবৃতি দিয়েছেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑরূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, প্রকৌশলী পরিমল দাস, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, এ্যাড. অলোকানন্দা দাস, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা কমিটি সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, স্বপন কুমার ম-ল, স্বপন কুমার সাহা, তপন সাহা, শিবু রায়, সুব্রত হলদার তপা, স্বপন কুমার রায়, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সত্যপদ ঘোষ, অশোক ঘোষ, সাধন রায়, দুলাল সরকার, নারায়ণ দাস, জয়কৃষ্ণ ম-ল, উজ্জ্বল ব্যানার্জী, মহাদেব সাহা, দিলীপ সাহা, ভবেশ সাহা, অঞ্জন দে, সঞ্জীব দাস, বিদ্যুৎ দাস, সুরেশ চক্রবর্ত্তী, সন্তোষ মজুমদার, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, দুলাল দেবনাথ, তাপস তালুকদার, বাবু শীল, উজ্জ্বল রায়, অনুপ সরকার, হরিপদ দাস পাগল, মুকেশ রাম প্রমুখ।

জাতীয় পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদকে ভাইয়ের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামানের ছোট ভাই কামরুজ্জামান (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামের নিজ বাড়িতে গতকাল ভোর ৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় যুব সংহতি খুলনা জেলার সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, সাধারণ সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার, প্রিন্স হোসেন কালু, ইফতেখার আহমেদ, মাহবুব আলম, কামরুল ইসলাম, মাজাহার জোয়ার্দ্দার পান, এম এ আজিজ, মিল্টন গোলদার, অপূর্ব দত্ত নেকু, সৌমিত্র হালদার, এজাজ আহমেদ, গাজী খোকন, মোঃ মিণ্টু, মোঃ হাসান, গাজী মোশারেফ হোসেন প্রমুখ।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, বন পরিবেশ ও জলবায়ৃু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন্নাহারসহ অসুস্থদের সুস্থতা কামনা ও সংগঠনের মহানগর সদস্য ও খুলনা মহানগর ছাত্রলীগের উপ তথ্য ও গবেষনা সম্পাদক শাহ আরাফাত হোসেন রাহিবের জন্মদিন উপলক্ষে খুলনার বটিয়াঘাটাস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি আনিছুর রহমান কবির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম নূর হাসান জনি, সহ সভাপতি শেখ নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু, হাফিজুর রহমান,শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা দিপঙ্কর সরকার,আব্দুর রাজ্জাক, রিপন কুন্ডু, ইমরান হোসেন ইমু, টুম্পা, প্রিয়াঙ্কা, তনিমা প্রমুখ। দোয়া মাহফিল শেষে কেক ও নাস্তা দিয়ে শিশুদের আপ্যায়ন করা হয়।

হরিনাকুন্ডুতে বন্ধুমহলের উদ্যোগে চাষীদের মাঝে বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বন্ধুমহলের উদ্যোগে প্রান্তিক ও ভ’মিহীন চাষীদের মাঝে বিনামূল্যে সরিসার বীজ বিতরণ করা হয়েছে। রোবাবার দুপুরে হরিনাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুমহলের আহবায়ক আব্দুর রউফ (মাটুল মল্লিক)’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (অবসর প্রাপ্ত) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স  কর্পোরেশনের (অবসর প্রাপ্ত) ডিজিএম এ্যাড. শহিদুজ্জামান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম (টিপু মল্লিক)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসকাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হরিনাকুন্ডু প্রেসকাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহাবুব মিলুসহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার ১শত ৮০ জন প্রান্তিক ও ভ’মিহীন চাষিদের মাঝে বিনামূল্যে সরিসার বীজ বিতরণ করা হয়। উল্লেখ্য পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৪ সালের এসএসসি ব্যাচের’র শিক্ষার্থীরা ২০০৩ সাল থেকে হাটি হাটি পা পা করে বন্ধুমহল নামের একটি সংগঠন করে মানবকল্যানে কাজ করে যাচ্ছেন।

ঝিনাইদহে পিঁয়াজের বীজ কিনে প্রতারিত কৃষক: ভোক্তাধিকারের হস্তক্ষেপে ফেরত পেলেন ক্ষতিপূরনের টাকা

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামের মো: জামিরুল ইসলাম এবং খোরশেদ আলম গত ৪ নভেম্বর ২০২০ তারিখে ঝিনাইদহ অগ্নিবীণা সড়ক হাসান বীজ ভান্ডার এর বিরুদ্ধে পিঁয়াজের তাহেরপুরী জাতের বীজের কৌটার উপর কিং জাতের মোড়ক লাগিয়ে এবং মেয়াদ এক বছর বাড়িয়ে অধিক মূল্যে পিঁয়াজের বীজ বিক্রয় করা হয় মর্মে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে রোববার হাসান বীজ ভান্ডার এর স্বত্ত্বাধিকারী হাসান আহমেদ উপস্থিত হয়ে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ও অভিযুক্ত স্বেচ্ছায় দোষ স্বীকার করায় অভিযুক্ত হাসান বীজ ভান্ডারকে দোষী সাব্যস্থ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ লঙ্ঘনের অপরাধে টাকা ৫০ হাজার টাকা মাত্র জরিমানা আদায় করা হয়। জরিমানার টাকায় অভিযোগকারীর অংশ হিসেবে আরোপিত জরিমানার ২৫% হিসেবে ১২ হাজার ৫শত টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠান অভিযোগকারীদ্বয়কে বীজের সম্পূর্ণ মূল্য বাবদ ১ লাখ ১২ হাজার ৩শত টাকা ক্ষতিপূরণ বাবদ প্রদান করেন। অভিযোগকারীদ্বয়ের সাথে কথা বলে জানা যায়, গত অক্টোবর মাসে অভিযোগকারীদ্বয় তাদের নিজের এবং গ্রামের অন্যান্যদের জন্য অভিযুক্ত প্রতিষ্ঠান হতে পিঁয়াজের কিং জাতের বীজ ক্রয় করেন। কিন্তু বীজ রোপনের পর প্রত্যাশিত মাত্রায় না গজানোর ফলে তাদের মনে সন্দেহ হয় যে, বীজের মান ভালো নয়। তখন তারা বীজের কৌটার লেবেল তুলে ফেললে দেখতে পান যে লেবেলের নীচে তাহেরপুরী জাতের অন্য একটি লেবেল লাগানো আছে। পাশাপাশি কৌটার নীচে এবং লেবেলের গায়ে আলাদা মেয়াদ দেওয়া। তখন তারা অভিযুক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কোন প্রতিকার পাননি। পরবর্তীতে তারা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন। প্রত্যাশিত প্রতিকার পেয়ে তারা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমের প্রশংসা করেন। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ভুক্তভোগি কৃষকদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। এছাড়াও  তিনি পণ্য বা সেবা ক্রয়ের সময় প্রতারিত হলে প্রমাণসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ দায়ের করতে সকলকে পরামর্শ দেন।

ফুলতলায় ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিমিয় সভা

ফুলতলা প্রতিনিধি

মুজিববর্ষে ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের ইউনিয়ন ব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে ১নং ওয়ার্ড উত্তরডিহি আওয়ামীলীগের উদ্যোগে রোববার বিকালে এক মত বিনিময় সভা প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ফারাজির পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. তারিক হাসান মিন্টু, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, শেখ রবিউল ইসলাম মন্টু, ডাঃ বিকাশ চন্দ্র রায়, আলী আজম মোহন, মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম পিন্টু, মেহেদী আনাম রঞ্জু, আসলাম হোসেন, এস কে সাদ্দাম হোসেন, সরদার মাহাতাব উদ্দিন, সোনালী পারভীন, পারুল বেগম, হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন, লেলিন সরদার, নাজমুল হাসান টগর, শক্তিপদ রাহা, ভোলানাথ ঘোষ, সজল বিশ্বাস প্রমুখ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন এমপির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আঁঠারমাইলের মাগুরাঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বার্ষিক ওয়ার্ড সভা

আঁঠারমাইল (খুলনা) প্রতিনিধি

মাগুরাঘোনা ইউনিয়নের ৯নং বাদুড়িয়া ওয়ার্ডে বার্ষিক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে বাদুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য আলমগীর কবির সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আবু হানিফ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম। বক্তব্য রাখেন সাংবাদিক ইব্রাহিম রেজা, মোজহার আলী বিশ্বাস, আব্দুল মান্নান গাজী, আব্দুর রশিদ দফাদার, আসাদুজ্জামান বাবু, লুৎফার দফাদার, রবিউল ইসলাম, সেলিনা বেগম, আমেনা বেগম প্রমুখ।

মহম্মদপুর মহাশ্মশানে সোলার স্ট্রীট লাইট স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি-

মাগুরার মহম্মদপুর মহাশ্মশানের নদীয়ার চাঁদ ঘাঁটে সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে এ স্ট্রীট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বরকত আলীসহ অন্যান্যরা। জাইকা বাংলাদেশের সহযোগিতায় শিকদার এন্টার প্রাইজের পক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান ঝিনাইদহের মেসার্স শাহীন এন্টার প্রাইজ এর স্বত্তাধিকারী কাজী দররুল আলম শাহীন এ কাজ করেছেন। উল্লেখ্য এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ৫৩টি স্ট্রীট লাইট স্থাপন করা হবে।

কালীগঞ্জে দাবা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

ঝিনাইদহ প্রতিনিধি-

মুিজববর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০১৯-২০ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দাবা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন কালীগঞ্জের বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর রহমান। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বাগেরহাটে গনপ্রকৌশল দিবস-২০২০ পালিত

বাগেরহাট প্রতিনিধি

“নীল অর্থনীতি এনে দিবে সম্মৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সামাজিক নিরাপত্তা ও যথাযথ দুরত্ববজায় রেখে রবিবার সকালে বাগেরহাট অফিসার্স কাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উদ্বোধন করেন বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হোসেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি পুনরায় অফিসার্স কাবের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, গনপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা অংশগ্রহন করেন। পরে অফিসার্স কাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী খন্দকার আঃ ছালাম, প্রকৌশলী মোঃ আঃ রহমান, প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, প্রকৌশলী মোঃ আতাউর রহমান ও প্রকৌশলী তানজির আহম্মেদ। আলোচনা সভায় বক্তরা তাদের পেশাগত দাবী সরকারকে মেনে নেওয়ার আহবান জানান।

কেশবপুরে লেপ-তোষক তৈরির কারিগরদের বেড়েছে কর্মব্যস্ততা

আলমগীর হোসেন, কেশবপুর

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই হালকা শীত অনুভূত হচ্ছে। একইসাথে রাতের কুয়াশা ও ভোরে ঘাস কিংবা লতাপাতায় বিন্দু বিন্দু শিশির কণায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রতি বছরের ন্যায় এবারও শীত মৌসুমকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার লেপ-তোষক তৈরির কারিগরদের কর্মব্যস্ততা লক্ষ্য করা গেছে। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সুঁই সুতা হাতে নিয়ে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছে তারা।

এদিকে শীতের আগমনে লেপ-তোষকের দোকানে দোকানে ক্রেতাদের কেনাকেটা করতে দেখা গেছে। সবমিলেয়ে নভেম্বর মাসের শুরুতেই শীতের এমন আগমনের ফলে যেমন ব্যস্ত সময় পার করছে লেপ-তোশক তৈরির কারিগররা, ঠিক তেমনি শীত নিবারণের জন্যে ক্রেতাদের কেনাকাটা ছাড়াও অনেকেই বিগত বছরের তুলে রাখা শীতবস্ত্র ব্যবহার করতে শুরু করেছেন। এছাড়া শীতের বস্ত্র কেনার জন্য বিভিন্ন গার্মেন্টেসের দোকানে মহিলা ক্রেতাদের আগমন লক্ষ্য করা গেছে। সরেজমিনে কেশবপুর শহর ঘুরে দেখা গেছে, কলেজ লাইব্রেরি এন্ড বেডিং হাউজ, মহসীন বেডিং, বাবুল বেডিং, সাগর এন্ড সোহান বেডিং ও মায়ের দোয়া বেডিং হাউজে বিগত বছরের ন্যায় চলতি বছরেও লেপ-তোশক কিনতে ক্রেতারা দোকানে ভিড় করছে।

শহরের কলেজ লাইব্রেরি এন্ড বেডিং হাউজের মালিক খোরশেদ আলম বলেন, ৫ হাত প্রস্থ ও ৪ হাত দৈর্ঘ্যের শিমুল তুলার একটি লেপ কভারসহ বিক্রি করছি ২২শ টাকা। এছাড়া কাপাশ তুলোর তৈরি অনুরূপ একটি লেপের বিক্রয়মূল্য ১৬শ টাকা। একটি লেপ তৈরি করতে সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি তুলা লাগে। আমাদের এখানে লেপতোশক তৈরির অর্ডার দিলে ১/২ দিনের ভিতরে সেটি ডেলিভারি দিয়ে থাকি। লেপ-তোশক তৈরির কারিগর বাবলু রহমান বলেন, সে প্রতিদিন ৩ থেকে ৪টি লেপ তৈরি করতে পারে। প্রতিটি লেপ তৈরিতে ২শ টাকা করে মুজুরি পায়। শহরের কলেজ লাইব্রেরি এন্ড বেডিং হাউজে শুক্রবার বিকেলে মেয়ে-জামাইকে দেওয়ার জন্য উপজেলার দোরমুটিয়া গ্রাম থেকে হামিদুল ইসলাম এসেছেন শীতে লেপ কিনতে। তিনি বলেন, শীতের শুরুতেই মেয়ের বাড়িতে লেপ পাঠানোর জন্যই আগেভাগে  কিনছেন।