Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

61

জাতীয় সমবায় দিবস আজ

স্টাফ রিপোর্টার

৪৯তম জাতীয় সমবায় দিবস আজ শনিবার (৭ নভেম্বর)। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খুলনা সমবায় বিভাগ ও খুলনা জেলা সমবায় ইউনিয়নের আয়োজনে খুলনা অফিসার্স কাবে সকাল ১০টা ত্রিশ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হবে। সেখানে ১১টায় জাতীয় সমবায় দিবস ২০২০ ও জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান এবং আলোচনা সভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, বিশেষ অতিথি স্বর্ণ পদকপ্রাপ্ত বিশিষ্ট সমবায়ী ফেরদৌসী আলী, প্রধান বক্তা খুলনা বিভাগীয় সমবায় কার্যালয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান, শুভেচ্ছা জ্ঞাপন খুলনা জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এড. শেখ নাজমুল হোসেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পিএএ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত অনুষ্ঠানে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সমবায় বিভাগ থেকে বলা হয়েছে।

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১২০ জন আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন। মৃত ওই নারীর নাম জোছনা খাতুন (২২)। তিনি কুমিল্লা জেলার দক্ষিণ কুমিল্লার ছোট শরিফপুর এলাকার  মোশারফ হোসেনের স্ত্রী।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ¦র, সর্দি, কাশি ও শ^াসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ওই নারী গতকাল ৫ অক্টোবর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তিনি আরো জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

অনির্বাণ লাইব্রেরিতে খুলনা শুভসংঘের বই উপহার

খবর বিজ্ঞপ্তি

খুলনা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রাম মাহমুদকাটি। ১৯৯০ সালে এই মাহমুদকাটি গ্রামে প্রতিষ্ঠিত হয় একটি পাঠাগার। নাম অনির্বাণ লাইব্রেরি। সময়ের সাথে সাথে লাইব্রেরিটির কলেবর বেড়েছে, বইয়ের সংখ্যাও বেড়েছে; বেড়েছে লাইব্রেরিকে কেন্দ্র করে নানান সামাজিক কর্মকান্ড। 

গত বুধবার (০৪ নভেম্বর) এই অনির্বাণ লাইব্রেরিটি পরিদর্শনে যান কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা কমিটির এক ঝাঁক সদস্য। এ সময়ে তারা লাইব্রেরিতে ৩১ কপি বই উপহার দেন। শুভসংঘ-এর পক্ষে উপহার তুলে দেন বাংলা ভাষার অন্যতম কবি দুখু বাঙাল। এ সময়ে কবি দুখু বাঙাল গ্রামের মধ্যে এ লাইব্রেরিকে সোনার খনি আখ্যা দিয়ে বলেন, এই অঞ্চলের মানুষের জ্ঞানপিপাসা মেটাতে ও যুক্তি-বুদ্ধির মানুষ হিসেবে গড়ে উঠতে লাইব্রেরিটি অনন্য ভূমিকা পালন করবে।

অনির্বাণ লাইব্রেরির পক্ষে বইগ্রহণ করেন সভাপতি অধ্যাপক কালিদাশ চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক প্রভাত কুমার দেবনাথ। অধ্যাপক কালিদাশ বলেন, এই লাইব্রেরিটি শুধুমাত্র বইয়ের সংগ্রহশালা নয়, একে ঘিওে নানা ধরণের সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়। ঘূর্ণিঝড় আম্পানের পর এই লাইব্রেরি উদ্যোগ নিয়ে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করেছে; প্রতি বছর গরীব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দেয়া হয়। এই এলাকার সামাজিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে এই লাইব্রেরি ভূমিকা রাখতে শুরু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ খুলনার ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী, শুভসংঘ খুলনা জেলা শাখার আহ্বায়ক বিপুল কান্তি চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মো. আবু সাঈদ খান ও মো. ওয়াহিদুজ্জামান শাওন, সদস্য নাজমুস সাকিব, মো. জাহাঙ্গীর ফকির, রাজিব সরকার রাহুল, ইদ্রিস আলী জোয়ার্দার, মেহেদী হাসান, কার্তিক চন্দ্র দাশ, আব্দুল্লাহ আল মামুন, সুমন্ত চক্রবর্তী প্রমুখ। লাইব্রেরির পক্ষে আরও ছিলেন সহ-সভাপতি মানিক চন্দ্র ভদ্র, অনির্বাণ ছাত্র-সংসদেও সভাপতি গৌতম মন্ডল বিপ্লব, সাধারণ সম্পাদক শিমুল রায়, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন।

জেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্যর রোগমুক্তি কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের রোগমুক্তি কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জুম্মাবার কালেক্টরেট জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, ২১ নম্বর ওয়ার্ড মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, খুলনার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা সমাপ্ত

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২০ খুলনা নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর মসজিদে সমাপ্ত হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলেরপদস্ত কর্মকর্তা এবং নৌসদস্যবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট আটটি দল অংশগ্রহণ করে। বিএনডকইয়ার্ড দল সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নএবং কমফোট ওয়েস্ট দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগীদের মধ্য থেকে ক্বিরাত প্রতিযোগিতায় বিএন ফিটদলের এম ছিউল ইসলাম, এলএস প্রথম স্থান অধিকার করে। অপরদিকে, আযান প্রতিযোগিতায় বিএনডকইয়ার্ড দলের এম সালাউদ্দিন, এইচএসজি-১ প্রথম স্থান অধিকার করে।

বেনাপোল র‌্যাবের অভিযানে ৩০২ বোতল ফেন্সিডিল সহ  আটক -১

বেনাপোল  প্রেতিনিধি,

যশোর র‌্যাব-৬, ক্যাম্পের সদস্যরা শুক্রবার দুপুরে  শার্শা উপজেলার চন্দনপুর একটি রাইস মিলের সামনে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেন্সিডিল সহ কবির হোসেন(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের নওশের আলী ছেলে।

যশোর র‌্যাব কর্মকর্তা এম সরোয়াার হোসাইন জানান গোপন সংবাদের ভিত্তিতে পাকশী শার্শা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩০২ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা বলে ল্যাব জানায়।

ধৃতআসামী ও জব্দকৃত আলামত সহ শার্শা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে শার্শা থানায়।

ফ্রান্সে মহানবী (স.) এঁর অবমানার প্রতিবাদে পঞ্চকরণে বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এঁর ব্যাঙ্গচিত্র এঁকে অবমাননা এবং ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে  বাগেরহাটের পঞ্চকরণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা ইসলাম প্রিয় তাওহীদি জনতা ২ নং পঞ্চকরণ ইউনিয়নের উদ্যোগে পাঁচগাঁ এমএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সঞ্চালনায় করেন খান আব্দুল্লাহ আল বাহার। মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল গফ্ফর, কাজী সরোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক খলিফা প্রমুখ। এসময় উপস্থিতি ছিলেন ডিকেএম ইসলামীয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মজিবর রহমান,সিনিয়র শিক্ষক কাজী মোশারফ হোসেন, পঞ্চকরণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফিকুল ইসলাম ও আবু মুসা মুন্সী।  

সীমান্তে ছাগলে স্বাবলম্বী তুতুল

বেনাপোল প্রতিনিধি

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় বেকার যুবক ইকবাল হাসান তুতুল বাণিজ্যিকভাবে ছাগল পালন করে আজ স্বাবলম্বী। দেশে ছাগলের মাংসের মূল্য সšেতাষজনক লাভও বেশী ,তাই ছাগলের খামার গড়ে সাফল্য পেয়েছেন তিনি । শখের বসে ছাগল পালন করে তুতুল এখন একজন সফল খামারি।

আট বছর আগে চারটি ছাগল পালন শুরু করেছিলেন বেকার তুতুল। এখন তার খামারে ছাগলের সংখ্যা ৩ ’শ এর বেশী। যার দাম প্রায় ১৫ লাখ টাকা। তার খামারে দেশি ছাগলের পাশাপাশি বিদেশি প্রজাতির ছাগলও পালন করা হচ্ছে। তুতুলের সফলতা দেখে অনেকেই ছাগলের খামার করতে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় তুতুল তার বসতবাড়ির পাশেই গড়ে তুলেছেন ছাগলের এই খামার। অল্প খরচে লাভ বেশি হওয়ায় শখের ছাগল পালন এখন তার ব্যবসায় পরিণত হয়েছে।

ইকবাল হাসান তুতুল বলেন, ২০১২ সালে শখ করে ২০ হাজার টাকায় চারটি ছাগল কিনে লালন-পালন শুরু করেন। এক বছর পর ছাগল চারটি ৪০ হাজার টাকা বিক্রি হয়। লাভ হওয়ায় তিনি সিদ্ধাšত নেন ছাগলের খামার করার ।

উপজেলা প্রাণি সম্পদ বিভাগের পরামর্শক্রমে দেশি  ব্লাক বেঙ্গল প্রজাতির ছাগল কিনে ম্যাচিং পদ্ধতিতে খামার গড়ে তোলেন । সেখানে এখন চার প্রজাতির ৩০০ বেশী ছাগল রয়েছে ।

তুতুল বলেন, তিনি ও তার স্ত্রী লিপি নিজেরাই ছাগল পরিচর্যা করেন।  খামারে ছাগলের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের পরিচর্যার জন্য তিনজন কর্মী রেখেছেন। এছাড়া বাড়ির পাশের পতিত জায়গায় হাইড্রোপনিক উৎকৃষ্টমানের ঘাস আবাদ করেছেন। তাই এই ঘাস দিয়েই ছাগলের খাবারের বেশিরভাগ চাহিদা মেটান।

মাটি ছাড়া শুধু মাত্র পানি ব্যবহার করে যে ঘাস চাষ করা হয় তাকে হাইড্রোপনিক ঘাস বলে। দুধ ও মাংস উৎপাদন করতে হলে গরু-ছাগলের জন্য প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের প্রয়োজন। আমাদের দেশের অনেক খামারির ঘাস চাষের জমি নেই এবং আবার কিছু খামারি আবাদি জমিতে ঘাস চাষ করতে চান না। কিন্তু গরু ছাগলের জন্য খাদ্য হিসেবে ব্যবহার হয় কাঁচা ঘাস। হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ করতে জমির প্রয়োজন হয় না, তাই ইচ্ছা করলেই সব খামারি খুব সহজেই এই পদ্ধতিতে ঘাস চাষ করে ছাগল গরুকে খাওয়াতে পারেন।

তুতুলের স্ত্রী লিপি খাতুন বলেন, ছাগল বছরে দুইবার বাচ্চা দেয়। প্রতিবার প্রজননে একাধিক বাচ্চা হয়। রোগ-বালাইও কম হয়। বছরে একবার টিকা দিলেই আর কোনো ওষুধ লাগে না। তাই অল্প খরচে বেশি আয় করা সম্ভব। তুতুল বলেন, একটি বিদেশি গাভির জন্য প্রতিদিন ৩’শ টাকার খাবার লাগে। অথচ ৩০০ টাকায় প্রতিদিন ২০টি ছাগলকে খাওয়ানো যায়। ছাগলকে খাওয়ানো হয় গম, ভুট্টা, ছোলা বুটের গুড়ো, সয়াবিন ও ঘাস। শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, আমরা নিয়মিত তাদের ওই ছাগলের খামার পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও সব ধরনের পরামর্শ দিয়ে দিচ্ছি। এখন অনেকেই ছাগলের খামার গড়ে তুলতে পরামর্শের জন্য আমাদের কাছে আসছেন। তাদেরকে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।উপজেলায় এক হাজার ৮৩০টি ছাগলের খামারে হয়েছে। এসব খামারে এক লাখ ১০ হাজার ছাগল রয়েছে। ছাগল পালন করে মোটামুটিভাবে সফল হয়েছেন তুতুল দম্পতি। ছাগল পালনে পুষ্টি ও মাংসের চাহিদাও মিটছে। বেকারত্ব কমাতেও সহায়তা করছে এই উদ্যোগ।

রামপালের ফয়লাহাটে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মেহেদী হাসান, রামপাল

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে ফয়লাহাট বাজার মসজিদের ইমাম আলহাজ্ব নুরুল ইসলামের নেতৃত্বে ফয়লাহাট চৌরাস্তায় সহস্রাধিক নবী প্রেমিক মুসলিম তৌহিদী জনতা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার(০৬নভেম্বর) জুম্মার নামায  নামাজ শেষে ধর্মপ্রান মুসলমান ফয়লা চৌরাস্তা থেকে মিছিল টি শুরু হয়ে রনশেন, মিরেখালি ফয়লাবাজার প্রদক্ষিন করে ফয়লা মেইন রোডে এসে শেষ হয়,

বক্তারা বলেন ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবী প্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে। তিনি বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তারা আরো বলেন,ফ্রান্স সরকারের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্স কে  বয়কট সহ দেশটির সকল প্রকার পণ্য বর্জন করার জন্য সরকারের কাছে আইন প্রনয়ন করার দাবী জানিয়েছেন।

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ১০ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহ লাইন নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

হত্যার ৬৭ দিন পরও ধরা পড়েনি খুনিরা ময়না তদন্তের রিপোর্ট কারিশমা হিজড়াকে খুন করা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের আলোচিত কারিশমা হিজড়াকে খুন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে এমন তথ্য পেয়েছে পুলিশ। এখন প্রশ্ন উঠেছে কারিশমা হিজড়ার আসল খুনি কে? আর কেনই বা তাতে খুন করা হলো ? তবে পুলিশ বলছে খুনিদের গ্রেফতার করা হলে মোটিভ ও কু উদ্ধার করা যাবে। পুলিশ জানায় এ বছরের গত ৯ সেপ্টেম্বর সদর উপজেলার উদয়পুর গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় কারিশমা (৪০) হিজড়ার লাশ উদ্ধার করে পুলিশ। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান। কথিত আত্মহত্যার ধরণ দেখে পুলিশ প্রথম থেকেই সন্দেহ করে পরিকল্পিত ভাবে কারশিমাকে খুন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুলিশের আশংকাই সত্য হলো। এদিকে পুলিশসহ সরকারের একাধিক টিম এই হত্যার রহস্য উদ্ধারে কাজ করে যাচ্ছে। দতন্তের কাজ অনেক দুরে এগিয়েছেও। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল হোসেন শুক্রবার বিকালে জানান, প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা পুর্নাঙ্গভাবে ডিটেক্ট করতে পারিনি। এটা নিয়ে ৪/৫টি সংস্থা একযোগে কাজ করছে। তিনি আশা করেন খুব দ্রুত ঘাতক চক্রকে ধরা যাবে। তিনি বলেন, হিজড়াদের মধ্যে দ্বন্দ, সম্পত্তি আত্মসাৎ এমনকি তৃতীয় কোন পক্ষ এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি বলেন গলায় দড়ি দিলে ঘাড়ের পেছনে দাগ থাকে না। এটা হত্যাকান্ড। তথ্য নিয়ে জানা গেছে, কারশিমা হিজড়া উদয়পুর গ্রামে যখন বাড়ি তৈরী শুরু করেন, তখন একটি সন্ত্রাসী গ্রুপ চাঁদা দাবী করে। এছাড়া ঝিনাইদহ ও কোটচাঁদপুরের হিজড়াদের একটি গ্রুপ তার উপর ক্ষিপ্ত ছিল। এ সব মিলিয়ে কারশিমা হিজড়াকে খুব ঠান্ড মাথায় খুন করা হয়েছে বলে পুলিশ মনে করছে। কারিশমার বড় ভাই নুরুন্নবী বলেন, উদয়পুর গ্রামের ওই বাড়িতে কারিশমা একাই থাকতো। সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরী করায় শহরের টার্মিনাল এলাকার কাজল নামের এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রি করার জন্য বায়না করেন। ঘটনার দিন ওই বাড়িতে ক্রেতারা গেলে তার লাশ দেখতে পায়। বিছানায় বসা অবস্থায় ফ্যানের সাথে ঝুলে ছিল কারিশমার মৃতদেহ। সম্পতি, নগদ টাকা ও গহনার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে তার ভাই দাবী করেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে খুনের ৬৭ দিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার হয়নি।

ফকিরহাটে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের টমেটো প্লট পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চলমান স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটেটিভনেস প্রজেক্টের (এসএসিপি) বিভিন্ন  কার্যক্রম পরিদর্শণ করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাজকেরা খাতুন। তিনি কৃষক মনোরঞ্জন মন্ডলের গ্রীষ্মকালীন টমেটো এর একটি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি খুুুুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এইচ এম জাহাঙ্গীর আলম সহ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামিম। পরিদর্শনকালে তিনি স্মলহোল্ডার এগরিকালচারাল কম্পিটেটিভনেস প্রজেক্টের কৃষক গ্রুপের সাথে আলোচনা সভায় অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাটের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার দাশ। পরিদর্শকালে কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে উন্মুক্ত আলোচনা শেষে যুগ্ম সচিব তাজকেরা খাতুন। তিনি উপজলা কৃষি অফিস ফকিরহাটের গ্রীষ্মকালীন টমেটোসহ নিরাপদ সবজি উৎপাদনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন ও এই কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, কৃষক মনরঞ্জন মন্ডল এই মৌসুমে প্রায় ৩০হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। অসময়ের এই টমেটো অধিক দামে বিক্রি হয়। তিনি নব্বই টাকা দরে প্রতি কেজি টমেটো বিক্রি করেছেন বলেও তিনি জানান। কৃষি দপ্তরের অনুপ্রেরণায় তিনি এই টমেটো বাগান ফকিরহাটে ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে।

কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি, সুখ-সমৃদ্ধি অর্জন সম্ভব নয়: মুফতী ফয়জুল করীম

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) বলেছেন, কোরআনের আইন বাস্তবায়ন ব্যতীত দেশে শান্তি, সুখ-সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে একাধিক সরকার দেশের দায়িত্ব পালন করেছেন; কিন্তু কোনো সরকারের আমলে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় গোয়ালখালী আল্লামা ফজলুল করীম রহ. ফাউন্ডেশন মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটির আয়োজিত দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় তিনি এ কথা বলেন।

দেশে হত্যা, নির্যাতন, দুর্নীতি, হানাহানি বেড়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, এসব থেকে পরিত্রানের জন্য কোরআনের আইন, ইসলামের বিধান প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায়

তারবিয়াত অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, খুলনা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী ইমরান হোসাইন, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান।

তারবিয়াত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা  সহ-সভাপতি শেখ জামিল আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ হামিদি, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আল গালিব, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, জেলা সহ সাংগঠনিক মাওলানা মুজিবুর রহমান, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, জেলা প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, নগর সহ প্রচার ফেরদৌস গাজী, জেলা সহ প্রচার এস কে নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, জেলা দপ্তর মাওলানা আব্দুস সাত্তার হালদার, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, জেলা সহ দপ্তর মাওলানা আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, জেলা অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, জেলা সহ অর্থ হাফেজ মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান,জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, নগর সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আকিছুর রহমান প্রমূখ

৩৫ বছর ফলের সাথে থেকে দিন পাল্টে ফেলেছেন কালীগঞ্জের ইদ্রিস আলী

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি

৪ ভাইয়ের পৈতৃক সম্পত্তি মাত্র বিঘে খানেক। ফলে সংসারের অভাব অভিযোগ ছিল নিত্রসঙ্গী। তাই এক সময় গ্রাম গ্রাম ঘুরে বিভিন্ন ধরনের ফল কিনে বাজারে বিক্রি করতেন। পরবর্তীতে ফলের ব্যাপারীদের মাল কিনে দিয়ে পয়সা রোজগার করে সংসার চালাতেন। কিছু পয়সা জোগাড় করে তিনি নিজেও একদিন কৃষকদের ফলের বাগান কিনতে শুরু করেন। বিগত ৩৫ বছর ধরে ফল নিয়ে কারবার করে জীবনের গতি পাল্টে ফেলেছেন। এমন সফল ব্যক্তির নাম ইদ্রিস আলী। তিনি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের সামছদ্দীন লস্করের ছেলে।

সরেজমিনে সোমবার সকালে তার পেয়ারা বাগানে গেলে দেখা যায় সারি সারি লাগানো রয়েছে পেয়ারা গাছ। গাছগুলো মাটি থেকে আড়াই থেকে ৩ ফুট উচু। কিন্ত ডালপালাগুলো বড় বড় পেয়ারার ভারে মাটিতে নুইয়ে পড়ছে। বাঁশের চটা দিয়ে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। পেয়ারা বাগানে মোট ৫ জন কৃষি শ্রমিক কাজে লেগে আছেন। কেউ সারা জমি ঘুরে বিক্রয়যোগ্য পেয়ারাগুলো তুলছেন। কেউ ক্ষেতের মাঝের আগাছাগুলো তুলছেন। আবার একজন পেয়ারার নুইয়েপড়া ডালগুলো তুলে বাঁশের চটার সাথে বেধে উচু করে দিচ্ছেন। আর ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে কৃষি শ্রমিকদের দেখিয়ে সমস্ত কাজ পরিচালনা করছেন ইদ্রিস আলী।

ক্ষেতে দাঁড়িয়েই কথা হয় ফলচাষী ইদ্রিস আলীর সাথে। তিনি জানান, তারা ৪ ভাই। তাদের মাঠে মাত্র ১ বিঘা জমি আছে। এতোটুকু চাষযোগ্য জমির ফসলে পরিবারের খরচ চালানো কষ্টকর ব্যাপার ছিল। সংসারের অভাব অভিযোগের মধ্যদিয়েই ভাইয়েরা সকলেই পৃথক হয়ে যান। এরপর সংসারের ঘানি টানতে হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে গ্রাম গ্রাম ঘুরে দেশী বিভিন্ন ফল কিনে স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করতে শুরু করেন। এভাবে কিছুদিন যাওয়ার পর শহরের ফল কেনা ব্যাপারীদের চুক্তিতে ফল কিনে দিতে থাকেন। এভাবে কিছু পয়সার মালিক হয়ে শুরু করেন নিজে ফলচাষীদের কাছ থেকে ফলের বাগান কেনা। এভাবে প্রায় ৮ বছর ব্যবসা করেন। এখন নিজে গ্রামের কিছু লোকজনের কাছ থেকে প্রতি বিঘা বাৎসরিক ১০ হাজার টাকা চুক্তিতে মোট ১২ বিঘা ফলের চাষ করেছেন। এরমধ্যে ৮ বিঘা রয়েছে পেয়ারা। তিনি আরো জানান, নিজে ফল চাষের পাশাপাশি আম লিচুর সময়ে লাভজনক মনে করলে চাষীদের নিকট থেকে বাগানের গাছে থাকা অবস্থায় ফল কিনে ব্যবসা করেন।

পেয়ারা চাষ সম্পর্কে কৃষক ইদ্রিস আলী জানান,মাঠে তার নিজের মাত্র ৮ কাঠা চাষযোগ্য জমি আছে। প্রতিবিঘা বাৎসরিক ১০ হাজার টাকার চুক্তিতে তার গ্রামের আবু জাফর, মনোয়ারা বেগম, মনা মিয়াসহ বেশ কয়েকজন কৃষকের কাছ থেকে ৫ বছরের মেয়াদে ইজারা নিয়ে ৮ বিঘা জমিতে গোল্ডেন-৮ , থাই-৭, থাই ফারাং-২ জাতের পেয়ারার চাষ করেছেন। তিনি বলেন, এ জাতের ১ হাজার পেয়ারা গাছের ডাল ভারত থেকে গত ২ বছর আগে এনে এখানে অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে চারা উৎপাদন করে জমিতে লাগানোর পর ৬ মাসের মধ্যেই ফল আসতে শুরু করে। বর্তমানে ক্ষেত থেকেই প্রতিকেজি ৩৫ টাকা দরে পেয়ারা বিক্রি করছেন।

তিনি বলেন, মোট ৮ বিঘা জমিতে পেয়ারা লাগানো থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। পেয়ারাটা পোকামাকড় থেকে বাঁচাতে এ পর্যন্ত ৬০ হাজার পেয়ারার পলি ব্যাগ জড়ানো হয়েছে। আগামী সপ্তাহে আরও কমপক্ষে ৪০ হাজার পেয়ারার পলি ব্যাগ ভরার কাজ শুরু হবে। তিনি বলেন, এ জাতের পেয়ারাগুলো অত্যন্ত সুস্বাদু আকারে বেশ বড়।

গাছের কিছু পেয়ারা প্রতিকেজি ৩৫ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করেছেন। এখনও কিছু ছোট রয়েছে। আবার কিছু কিছু ডালে এখনও ফুল আসছে। তিনি বলেন,দাম ভালো থাকলে পেয়ারা থেকে যাবতীয় খরচ বাদে তার কমপক্ষে ১০ লক্ষ টাকা লাভ আসবে।

কৃষক ইদ্রিস আরো জানান, ক্ষেতে পেয়ারার চারা লাগানোর পর থেকে প্রতিদিন কমপক্ষে ১০ জন করে কৃষি শ্রমিক নিয়মিত কাজ করে যাচ্ছে। এ বাগান থেকে কমপক্ষে ৫ বছর ফল পাবেন বলে তার আশা। এ চাষে প্রথম বছরে বেশি খরচ হয়। পরে খরচ কমতে থাকে। তিনি জানান, এখন দেশে অনেক জাতের পেয়ারার চাষ হচ্ছে তবে তার এ জাতের পেয়ারাগুলো বেশ মিষ্টি হওয়ায় বাজারে দাম ও চাহিদা উভয়ই বেশি। প্রতি পিচ ৪২ টাকা দরে এ পর্যন্ত ৪০ হাজার কলমের চারার অর্ডার পেয়েছেন। আরও অর্ডার পাবেন বলে আশা করছেন। ফলে বাগানে কলমের চারা থেকেও বেশ টাকা আসবে। মোট মিলিয়ে এই পেয়ারার বাগান থেকেই তার জীবনে সাফল্যের গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি মনে করছেন।

কালীগঞ্জ উপজেলা উপসহকারী কর্মকর্তা এমদাদ হোসেন জানান, এ উপজেলায় ইদ্রিস আলী একজন প্রতিষ্ঠিত ফলচাষী। তার ফলের বাগানে তিনি গিয়েছেন। সমস্ত কাজই যতেœ ভরা অত্যন্ত আধুনিক। তিনি বলেন কুষক ইদ্রিস আলীকে কৃষি অফিসের পক্ষ থেকে যাবতীয় সহযোগীতা করা হচ্ছে।

ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও  বকেয়া  পাওনা পরিশোধের দাবীতে ফুলবাড়ীগেটে শ্রমিক জনসভা

ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি

ব্যক্তিমালিকানাধিন মহসেন, আফিল এ্যাজাক্স, জুট স্পিনার্সও আংশিক চালু সোনালি  জুট মিলস পুর্নাঙ্গরুপে চালু মেয়াদউত্তিন সিবিএ নির্বাচন সহ ছাটাইকৃত শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোদের দাবিতে শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়েিগট জনতা মার্কেট চত্বরে বেসরকারি পাট ,সুতা, বস্ত্রকর শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে পুর্বঘোষিত কর্মসুচি র অংশ হিসেবে এক  শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক জনসভায় সভাপতিত্বকরেন মহসেন জুট মিলের  সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা। ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্ল াহ তারেক ও শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বেসরকারি পাট ,সুতা, বস্ত্রকর শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান । সাইফুল ইসলাম, বক্তিয়ার, এম এ ওয়াহিদ মুরাদ, আঃ ওয়াদুদ সিকদার,নুরে আলম সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি, মোঃ বাবুল,   বীর মুক্তিযোদ্ধা ,ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন,  মোঃ কাবিল হোসেন, নিজামউদ্দিন, আঃ সালাম গাজী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ । সভায় নেতৃবৃন্দরা বলেন আগামি ৮ নবেম্ভর সকাল ১১ টায় খুলনা প্রেসকাবে সাংবাদিক সম্মেলন ও ১৪ নবেম্বর ঢাকা জাতীয় প্রেস কাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হবে। এর মধ্যে ব্যক্তিমালিকানাধীন ফেডারেশনের ৬ দফা দাবি মেনে নেওয়া না হলে রাজপথ , রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে  বলে নেতৃবৃন্দ জানান ।

খুলনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় হোমিও চিকিৎসক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

খুলনায় ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি হোমিও চিকিৎসক সঞ্জয় শীলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন গাইয়াখালি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামে এক হোমিও হাতুড়ে চিকিৎসক চেতনানাশক ওষুধ খাইয়ে এক নাবালিকা মাদ্রাসা ছাত্রীকে (১২) অচেতন করে ধর্ষণের করে। এ ঘটনায় গত ১ নভেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করলে বটিয়াঘাটা থানার মামলা দায়ের করেন।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, গত ৩১ অক্টোবর বিকাল পৌনে চারটার দিকে আসামি হোমিও চিকিৎসক সঞ্জয় শীলের নিকট ভুক্তভোগী ছাত্রী ও তার মা চিকিৎসা সেবা নিতেন। চিকিৎসক মাঝে মাঝে চিকিৎসা দিতে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে আসা যাওয়া করতেন। এরই সূত্র ধরে চিকিৎসক ওষুধ দিতে গিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে এবং ভুক্তভোগী ছাত্রীকে একা পেয়ে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার ভালো ওষুধ খাওয়ানোর কথা বলে চেতনানাশক ওষুধ খাওয়ালে তাতে ভুক্তভোগী অচেতন হয়ে পড়ে। অতঃপর আসামী সঞ্জয় শীল ভুক্তভোগীকে অচেতন অবস্থায় ধর্ষণ করে। ধর্ষণরত অবস্থায় ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তার ডাক চিৎকারে আশেপাশের পথচারীরা এগিয়ে আসলে আসামি সঞ্জয় শীল ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন গাইয়াখালি এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামী সঞ্জয় শীলকে গ্রেপ্তার করে।

খুলনায় রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় বিষাক্ত রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের (রঙ মিস্ত্রি) মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন- মো. পারভেজ (২৯) ও রফিক বিশ্বাস (৪০)। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শামীম (৩২) নামে আরেক শ্রমিক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ওই দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্রমিকরা তরল রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে পান করেছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই তিন জন বিষাক্ত রাসায়নিক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কলেজের অধ্যক্ষ টিএম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজে জন্য ওইসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, বয়রা কলেজ থেকে এলকোহল ভেবে রাসায়নিক দ্রব্য বাসায় নিয়ে পান করে রং মিস্ত্রী তিন জন। এর মধ্যে ২জন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

মোংলায় শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থ্যতা কামনায় দোয়া

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোংলা পৌর ও উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার জুম্মা ও আসরের নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মা রিজিয়া নাসেরসহ শেখ পরিবারের সকলের সুস্থ্যতা ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, বেল্লাল হোসেন, মোঃ টিটু, মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলমসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার পৌরসভার সকল মসজিদে জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল  উদ্দীন এবং তার মাতা  রিজিয়া নাসেরের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশী বেশী গাছ লাগাতে হবে: সেখ জুয়েল এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বলেছেন, প্রকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের কারনে আজ পরিবেশ বিপর্যয়ের পথে। এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশী বেশী গাছ লাগাতে হবে। একই সাথে ফলজ ও ভেষজ গাছ লাগাতে হবে। তাতে মানুষের শারীরিক সমস্যার সমাধান হবে। তিনি আরো বলেন, সকলকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনাসহ প্রতিবেশের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। তিনি অবৈধভাবে জমি ও খাল দখলদারদের উদ্দেশ্যে বলেন, কেউ খাল জলাশয় দখল করে পরিবেশের বিপর্যয় ঘটাবেন না। যদি কেউ অবৈধভাবে জমি জলাশয়, খাল দখল করে থাকেন অবশ্যই সে জায়গাগুলি অবমুক্ত করে দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনার গৃহিত সকল কর্মসূচিকে সফল করে বাংলাদেশকে উন্নত বিশে^র কাতারে দাড় করাতে হবে।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কালে তিনি এসব কথা বলেন। তার সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পাসহ ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগান তিনি। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ^াস, কাজী জাহিদুল ইসলাম প্রমুখ।

শেখ হেলাল উদ্দিন ও রিজিয়া নাসেরের সুস্থতা কামনায় ২৬নং ওয়ার্ড ও খালিশপুর থানায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তাঁর মা রিজিয়া নাসের এর সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুম্মা নগরীর ২৬নং ওয়ার্ডের ১১টি মসজিতে একযোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসকল দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ হায়দার আলী, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, হাফিজুর রহমান লিপু, শেখ মো. রুহুল আমিন, শেখ মোহাম্মদ আলী, শেখ সিরাজুল ইসলাম, মোর্শেদ আহমেদ রিপন, মো. শওকাত হোসেন, শেখ জিল্লুর রহমান, এস এম শাকিল উদ্দিন, মো. সাইদুর রহমান, রবিউল ইসলাম বাবু, সৈয়দ নজরুল ইসলাম তোতা, শেখ সোয়েব আলী, আব্দুস সালাম ফারাজী, শের আলী শেরবাগ, জহুর আলী মোল্লা, কামরুল ইসলাম কল্লোল, টিংকু, মো. বিল্লাল হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন, জাহিদুর রহমান, আরাফাত হোসেন শুভ, তোশী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুরুপ কর্মসূচি পালন করেছে খালিশপুর থানা আওয়ামী লীগ। থানার সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশারের আয়োজনে ৯ টি ওয়ার্ডের সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তাঁর মা রিজিয়া নাসের এর সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, হুমায়ুন কবির, মো. সেলিম আহমেদ, আব্দুস সাত্তার লিটন, কামরুজ্জামান বাবলু, খসরুল আলম, হায়দার আলী মোল্লা, শাফায়াত হোসেন প্যারেট, মো. ইমরুল ইসলাম, মো. জাকির হোসেন, আলী আহমেদ, মোরশেদ আহমেদ মনি, জিয়াউল আলম খান খোকন, কাজী এনায়েত আলী আলো, মো. শাহাজাহান জমাদ্দার, মো. শফিউল্লাহ, আসলাম আলী প্রমুখ।

লুৎফার আত্মার মাগফেরাত কামনায় দোয়া আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুন্নেচ্ছা লুৎফার আত্মার মাগফেরাত কামনা করে আজ শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে মহানগর, থানা, ওয়ার্ড এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় কাউন্সিলর সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

খুলনা ব্লাড গ্রুপের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার

ভালবাসার খুলনার (খুলনা ব্লাড গ্রুপ) পক্ষ থেকে মোরেলগঞ্জের একটি মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ প্রদান, দুঃস্থ অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান ও ফটো কনটেস্ট বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে নগরীর স্থানীয় একটা রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল খুলনার আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা শাহ মামুনুর রহমান তুহিন, সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের সালমা ইয়াসমিন এবং দৈনিক কালান্তর পত্রিকার বার্তা সম্পাদক বেল্লাল হোসেন সজল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কচুয়া ঘনশ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জয়নুল আবেদিন, সংগঠনের প্রচার সম্পাদক  সাকিব মোল্লা, ফারহানা শারমিন, শরিফুর রহমান আন্নি রহমান, পপি , হোসাইন শেখ,  তানভীর আকাশ, জনি মৃধা, তানজিলা আফরিন , মাসুদ মোল্লা সহ ভালোবাসার খুলনা ও খুলনা ব্লাড গ্রুপের অন্যান্য সদস্যগণ।

গ্লোবাল খুলনার আহবায়ক তার বক্তব্যে উক্ত সংগঠনের সভাপতি ও স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নিজের পকেটের পয়সা খরচ করে, রাত দুইটা, তিনটার সময় ও তারা মুমূর্ষ রোগীদের বাচাতে রক্ত, বিভিন্ন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী সহায়তা সহ বিভিন্ন মানবিক যে কাজ গুলো তারা করছেন, তা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, নিজের রক্ত অন্য একজন মুমূর্ষু মানুষকে প্রদানের মাধ্যমে যে সমাজসেবা করা হয়, সেটা অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজ সেবা। তিনি স্মৃতি চারণ করে বলেন, এই সংগঠনটি কিছুদিন পূর্বে কুয়াকাটার একটা মসজিদে সম্পুর্ন মাইক সেট প্রদান করেছিলো এবং আজ একটা মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ প্রদান ও একজন অসুস্থ রিকশাওয়ালাকে মানবিক খাদ্য সহায়তা প্রদানের এই দৃষ্টান্ত অবশ্যই বিভিন্ন মানুষকে উৎসাহিত করবে। তিনি সবাইকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান।

জাহাঙ্গীর আলম তার বক্তব্যে উল্লেখ করেন, করোনার দ্বিতীয় ঢেউ আসছে, তাই এখন থেকেই আমাদের সবাইকে সাবধান হতে হবে। সবশেষে ফটো কনটেস্ট বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও স্বেচ্ছাসেবকদের ক্রেস্ট বিতরণ করেন অতিথি বৃন্দ। সভাপতি সবাইকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

তালায় ছিনতাইকারীর হামলায় আহত-১

তালা প্রতিনিধি

তালার ধুলন্ডা গ্রামে শেখ আমিনুর রহমান নামের এক কৃষকের ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এসময় বাঁধা দেওয়ায় ছিনতাইকারীরা আমিনুরকে মারপিট করে গুরুতর আহত করে বলে অভিযোগ উঠেছে। হামলা ও ছিনতাই’র শিকার আমিনুর রহমান উপজেলার ধুলন্ডা গ্রামের শেখ আকছেদ আলীর ছেলে।

শেখ আমিনুর রহমান জানান, একটি গরু ক্রয়ের জন্য সে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল, যা’ এলাকার অনেকেই জানেন। অবশেষে টাকা যোগাড় করে বৃহস্পতিবার বিকালে সে গরু ক্রয়ের জন্য ৭০ হাজার টাকা নিয়ে জাতপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে একই গ্রামের হামিদ শেখ’র বাড়ির পাশে পৌছলে দ্রুত গতীতে ২টি মটরসাইকেলে আসা ৫জন দূর্বৃত্ত ধারালো অস্ত্রের মুখে আমিনুর রহমানকে জিম্মি করে এবং তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় বাঁধা দিলে ছিনতাইকারীরা আমিনুরকে মারপিট করে গুরুতর আহত করে। পরে এলাকার লোকজন এসে আমিনুরকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়।

আমিনুর রহমান বলেন, ৫জন ছিনতাইকারীর মধ্যে ধুলন্ডা গ্রামের বাবলু বিশ্বাস’র ছেলে সৈকত বিশ্বাস ও একই গ্রামের নজরুল শেখ’র ছেলে এনামুল শেখ সহ নেহালপুর গ্রামের লাদেন শেখ রয়েছে। অপর দু’জন বহিরাগত দূর্বৃত্ত বলে আমিনুর রহমান জানান। ছিনতাইকারীদের মধ্যে সৈকত শেখ’র বিরুদ্ধে এলাকায় অনৈতিক ও দাঙ্গাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ড করার অভিযোগ রয়েছে বলে আমিনুর রহমান বলেন।

এঘটনায় আমিনুর রহমান তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যপারে, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি নেতা শেখ জামাল উদ্দিনের  বড় ভাইয়ের ইন্তেকালে বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানার ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জামাল উদ্দিনের বড় ভাই মেখ সালাউদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ডায়বেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল বাদ জুম্মা ২৬নং ওয়ার্ডের ঈদগাঁ স্কুল প্রাঙ্গণে জানাযা শেষে তাকে নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। তার ইন্তেকালে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

খুলনায় নিখোঁজের দুদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

খুলনায় নিখোঁজের দুদিন পর রূপসা নদী থেকে সোহান হাওলাদার (১১) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। সোহান রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকার মো. সেলিম হাওলাদারের ছেলে। সে ভৈরব নদের কালীবাড়ী খেয়াঘাট পারাপারের ট্রলারে মাঝির সঙ্গে টাকা তোলার কাজ করত। শিশুটি ভৈরব নদের কালীবাড়ী খেয়াঘাট পারাপারের ট্রলারে মাঝির সঙ্গে টাকা তোলার কাজ করত। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হয় সোহান। সোহানের বাবা সেলিমসহ প্রতিবেশীরা গত দুদিনের মতো শুক্রবারও নদীতে তাকে খুঁজতে থাকেন। তাঁরা রূপসা ঘাটমাঝিদের মাধ্যমে লাশ ভেসে যাওয়ার খবর পেয়ে সকাল ১০টার দিকে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তাঁরা সিগমা সি ফুডসের সামনের নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। রূপসার রহিমনগর নৌ ক্যাম্প পুলিশের ইনচার্জ অমিত কুমার জানান, বুধবার সন্ধ্যার দিকে কালীবাড়ী ঘাট এলাকায় সোহান নদীতে পড়ে যায়। সে মাঝির সঙ্গে নৌকায় টাকা তোলার কাজ করত। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ মেলেনি। শুক্রবার সকালে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

খালিশপুরে কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার আসামি মিজানের আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার 

খালিশপুর লাল হাসপাতালের সামনে এসআর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনে ঢুকে ১৫/২০জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কলেজ ছাত্র মো. হাসিবুর রহমান (২৫) হত্যা মামলার আসামি মো. মিজানুর রহমান (২৭) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান আসামি মিজানুর রহমানকে আদালতে হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রেকর্ড করেছেন। মিজানুর রহমান খালিশপুর উত্তর কাশিপুর মোকলেসের বাড়ির ভাড়াটিয়া মো. কবির হোসেনের ছেলে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দিকে খালিশপুর চিত্রালী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঘটনার সিসি ফুটেজে তাকে হত্যার সঙ্গে জড়িত দেখা গেছে। তাছাড়া এ মামলার আসামি সাকিব ও ফাহিমের স্বীকারোক্তিতে তার নাম এসেছে।  স্বীকারোক্তিতে জানা যায় এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খুন করা হয় হাসিবকে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সকলের নাম জানায় তারা। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সকল আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

মামলার  বিবরণে জানা যায়, খালিশপুর তৈয়বা কলোনীর শরীফ আহম্মেদ এর বাড়ির ভাড়াটিয়া পিপলস জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক মো. হাবিবুর রহমান শিকদারের ছেলে হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র মো. হাসিবুর রহমান ১৯ আগস্ট বিকেল ৫টার দিকে বন্ধুদের নিয়ে খালিশপুর লাল হাসপাতাল মাঠে ক্রিকেট খেলতে যায়। রাত ৯টার দিকে এসআর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের নিচতলায় ব্যাট ও স্ট্যাম্প রাখতে গেলে আগের থেকে ওৎ পেতে থাকা আসামিরা এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হাসিবুর রহমানকে। এসময় মারাত্ম আহত হয়  খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের (২৫) ও ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের মোড়ের বাসিন্দা মো. সানোয়ারের ছেলে মো. রানা (২৫)। তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় নিহতের পিতা মো. হাবিবুর রহসান শিকদার বাদী হয়ে খালিশপুর থানায় ২০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৭।

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টুটুপাড়া দিলখোলা রোডের সুন্দরবন কলেজের পিছনের বাসিন্দা মো. মানিক শেখের ছেলে মো. সৌরভ শেখ (২৬), হাজী মহাসিন রোড বাইলেনের মো. মাজহারুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান মুন্না (২৫), খালিশপুর বাগান বাড়ী মেগার মোড়ের ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন এর পাশে কুতুব এর বাড়ীর ভাড়াটিয়া সমিরের ছেলে মো. রতন হোসেন (৩১), সাচিবুনিয়া ঝড়ভাঙ্গা গ্রামের আশরাফ শেখের ছেলে জুম্মান শেখ (২৬), দৌলতপুর পাবলা দফাদার পাড়ার সুলতান হাওলাদারের ছেলে মো. মনির হাওলাদার (২৭) ও  মৃত. কুরবান আলীর ছেলে মো. ইসমাইল শেখ (৩৫) ও  বটিয়াঘাটা থানার শান্তিনগর গ্রামের সুলতান খাঁর ছেলে  মো. রফিকুল খাঁ (২৬)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১০০ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।

যশোরের শার্শায় র‌্যাবের অভিযানে ৩০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার শার্শা থানাধীন চন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৫ নভেম্বর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত. নওশের আলীর ছেলে মো. কবির হোসেন (৩৫)। 

র‌্যাব-৬ জানায়, ৫ নভেম্বর রাতে যশোর জেলার শার্শা থানাধীন চন্দনপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যারেব একটি আভিযানিক দল। এসময়  খান রাইস মিলের সামনে পাকশী বাজার হতে ৩০২ বোতল  ফেন্সিডিলসহ কবির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরেুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে  মামলা রুজু করা হয়েছে।

কেশবপুরে ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

আলমগীর হোসেন, কেশবপুর

যশোরের কেশবপুর পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার  ১৮ জন ছাত্র ছাত্রীকে নিয়ে সমাধান এর হলরুমে  ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলজিএসপি-৩(লোকালগভর্ন্যান্স সাপোট প্রজেক্ট-৩)অর্থায়নে পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে ও কম্পিউটার প্রশিক্ষণের সমন্বয়কারি ও কেশবপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জেল হকের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার প্রকৗশালী এনামুল হক, সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম, মহিলা কাউন্সিলর মরিনা খানম, মেহেরুল নেচা মেরির্, কেশবপুর পৌরসভার সহকারি ইঞ্জিয়ার সোহেল রানা প্রমুখ।

করোনার প্রভাবে ইন্দুরকানীতে বেড়েছে চুরির উপদ্রব

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে মারাত্মক ভাবে বেড়েছে চুরির উপদ্রব। এর কারণ হিসাবে দায়ী করা হচ্ছে করোনায় কর্মহীন বেকারদের। যারা বিভিন্ন শহর থেকে কর্ম হারিয়ে এখন গ্রামে এসে বসবাস করছেন। আবার অনেক সাধারণ পরিবারের যুবক ও মাঝ বয়সীরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়ায় মত্ত থাকে গভির রাত পর্যন্ত। উপজেলার বিভিন্ন হাটবাজারের চায়ের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এই জুয়াড়িরা ভিড় জমায়। আর জুয়া খেলার অর্থ সংগ্রহ করতে গিয়ে অনেকে আবার জড়িয়ে পড়ছে চুরিতে। খেলা শেষে যারা হেরে যায় তারা নতুন করে অর্থ সংগ্রহ করতে গিয়ে মানুষের বাড়িতে হানা দিচ্ছে চুরি করা উদ্দেশ্যে বলে স্থানীয়দের ধারনা। এ ক্ষেত্রে বেশির ভাগ বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তারা। এসময় মোবাইল, স্বর্ণালংকার ও টাকা চুরি করছে চোরেরা।

সম্প্রতি ইন্দুরকানী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। অনেক বাড়িতে সিঁধেল চুরি হচ্ছে। আবার খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেও চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি রিক্সা, ভ্যান, ব্যাটারি চালিত অটো রিক্সাও চুরি হয়েছে বেশ কয়েকটি। বর্তমানে কৃষকের বাগানের শুপারি থাকায় সেটাও চুরি হচ্ছে নিয়মিত। বুধবার দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মুজিবর শিকদারের গ্যারেজ থেকে আঃ হাকিম হাওলাদারের পুত্র আবুল হোসেনের রিক্সার ব্যাটারী এবং ইসাহাক শেখের পুত্র আঃ হাই শেখের ব্যাটারী চালিত রিক্সা চুরি হয়ে গিয়েছে।

গত তিন মাসে উপজেলার কেয়ার পত্তাশী রোড থেকে গ্যারেজের সাটার ভেঙ্গে বেশ কয়েকটি ব্যাটারি চালিত রিক্সা চুরির ঘটনা ঘটেছে। এছাড়া ইন্দুরকানী  ইউনিয়নের শুধু মাত্র চাড়াখালী গ্রামেই ১১ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ছগির হাওলাদার, সাইফুল হাওলাদার, নাসির হাওলাদারসহ একাধিক ভুক্তভোগীরা  ।

উত্তর ভবানিপুর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে মেহেদি হাসান জানান, প্রায় ২৫ দিন পূর্বে তাদের ঘরে সিঁধেল চোর হানা দিয়ে নগদ ৩৫ হাজার টাকা, ৩২ হাজার টাকা মূল্যের কানের দুল ও একটি মোবাইল ফোন সেট চুরি করে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তারা।

১৭অক্টোবর  উপজেলার দক্ষিণ ভবানিপুর গ্রামের ডাকুয়া বাড়ির উত্তম ডাকুয়া ও দ্বীজেন ডাকুয়ার ঘরের লোকদের খাবারের সাথে চেতনা নাশক ওষুধ সেবন করিয়ে দুটি ঘরে চুরি করা হয়। ওষুধ মিশ্রিত খাবার খেয়ে ৮ জন অসুস্থ হয়ে পড়ে।  একের পর এক চুরি ঘটনায় এলাকার মানুষ এখন সংকিত।

ইন্দুরকানী উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথে সিসি ক্যামেরা স্থাপন করা এখন সময়ের দাবী বলে মন্তব্য করেছেন সমাজের বিশিষ্ট জনেরা।

রিক্সা চুরির বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, একটি সংঘবদ্ধ চক্র এই চুরির সাথে জড়িত। এই চক্রটি ধরার জন্য আমরা তৎপর রয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের নিয়মিত টহল আরো জোরদার করা হয়েছে ।

মোড়েলগঞ্জে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

এম.পলাশ শরীফ ও আব্দুল কুদ্দুস খান:

 বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় আয়োজিত ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস ফাহিমা খানম। অধ্যাপক জাকির হোসেন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ, অধ্যাপক  মো. জহিরুল ইসলাম,বেদান্ত হালদার, শিমুল বিশ্বাস, বিদ্যুৎ হাওলাদার, ভারত চন্দ্র হালদার, মোড়েলগঞ্জ প্রেস কাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম ও শহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে এ. সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাজিদ কামাল দ্বীপ, সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের আয়শা সিদ্দিকা লামিয়া। বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল বাধন রিচি ও তার দল, সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের মারিয়া মেহেরিন ও তার দল। সভায় প্রধান অতিথি, সভাপতি ও অতিথিবৃন্দ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে অংশগ্রহনকারীদের মাঝে বক্তব্য রাখেন।

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের আশুরোগ মুক্তি কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগরিবের নামাজের পর ফকিরহাটের কাটাখালী বাইতুল মোর্কারম পুরাতন জামে মসজিদে পিলজংগ ইউনিয়ন শ্রমীক লীগের সভাপতি মোঃ ওপিরুদ্দিন অপির নিজেস্ব উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মোহম্মদ আলী আকবার। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, শ্রমিকলীগ নেতা আফছার আলী খান, আ,লীগ নেতা শেখ হাবিবুর রহমান সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এর আগে একই দিন জোম্মার নামাজের পর জলছত্র বটতলাস্থ আকবারিয়া জামে মসজিদে মাওলানা মোহম্মদ হাবিবুল্লাহ এর পরিচালনায় এবং জাড়িয়া কাহারডাঙ্গা জামে মসজিদে মাওলানা মোহম্মদ বোরহান উদ্দিনের পরিচালনায় অনুরুপ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ খলিলুর রহমান ও আ,লীগ নেতা জামাল ফারাজি সহ বিভিন্ন ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মহম্মদপুর মহাশ্মশানে সোলার স্ট্রীট লাইট স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি-

মাগুরার মহম্মদপুর মহাশ্মশানের নদীয়ার চাঁদ ঘাঁটে সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে এ স্ট্রীট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বরকত আলীসহ অন্যান্যরা। জাইকা বাংলাদেশের সহযোগিতায় শিকদার এন্টার প্রাইজের পক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান ঝিনাইদহের মেসার্স শাহীন এন্টার প্রাইজ এর স্বত্তাধিকারী কাজী দররুল আলম শাহীন এ কাজ করেছেন। উল্লেখ্য এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ৫৩টি স্ট্রীট লাইট স্থাপন করা হবে।

ডুমুরিয়ায় শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

বঙ্গবন্ধুর ভ্রাতুসপুত্র শেখ হেলাল উদ্দীন এম পির সুস্থতা কামনায় ডুমুরিয়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যেগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা সুমন সরদার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা বক্কার খান, মোল্লা সোহেল রানা, প্রেসকাবের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এস এম জাহাঙ্গীর আলম, মাসুদ রানা নান্টু, যুবলীগ নেতা অভিজিত কুন্ডু টুটুল, জাকির হুসাইন, বিভুতি বিশ্বাস, সাবেক ছাত্রনেতা এম ইমরান হোসেন, মেহেদী হাসান রাজা, স ম কবির, আছাদুজ্জামান মিন্টু, হারুনুর রশিদ বাবু, মোল্লা জাকির হোসেন, ইব্র্রাহিম হোসেন, ুশাহিন, আব্দুল হালিম, জাহিদুর ইসলাম বাবু,মেহেদী মাসুদ, মাহাবুর রহমান, রাকিবুল, বি এম লিপু, মেহেদী হাসান রাজা, নাজমুল ইসলাম, মিজানুর সানা, মাহামুদুল, সাইফুল ইসলাম বাবু, সিমুল সানা, মিলন হালদার, বাধন মন্ডল প্রমুখ।

শেখ হেলাল উদ্দিন এমপি সুস্থ থাকলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যে’র পরিবর্তন ঘটে

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মোড়েলগঞ্জ পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, শেখ হেলাল উদ্দিন এমপি সুস্থ থাকলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যে’র পরিবর্তন ঘটবে। পদ্মার এপারের জেলাগুলোতে উন্নয়নের পরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে। মোড়েলগঞ্জ-শরণখোলায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৬শ’ ৪০ কোটি টাকা ব্যায়ে ভেরিবাঁধ প্রকল্প একনেকে প্রস্তাবনা গিয়েছে। মেঘা প্রকল্পের ব্যাপক পরিকল্পনা সুফল এ অঞ্চলের সাধারণ মানুষ পাবেন তিনি এ আসনের দেখভালের দায়িত্বে র্সাবক্ষনিক তদারকি করছেন। শুক্রবার বিকেলে  পৌর শহরের ৯নং ওয়ার্ড সানকিভাঙ্গা এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বয়াতি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান হাওলাদার, কাউন্সিলর মোতালেব ফকির, জাহাঙ্গীর হোসেন, মো. মহিদুল ইসলাম, তপন পোদ্দার, আজিজুল ইসলাম মিলন, মো. নান্না শেখ, ওয়ালিউর রহমান, রেদোয়ানুল ইসলাম, শাহিন শেখ, আওয়ামী লীগ নেতা  মো. সোহরাফ হোসেন, আবু সুফিয়ান, উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুবলীগ নেতা ওয়ালিউর রহমান সুজনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃনন্দ।

সভা শেষে শেখ হেলাল উদ্দিন এমপির আশু সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ করেন পৌর সভার মেয়র মনিরুল হক তালুকদার।

মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মোড়েলগঞ্জে বিক্ষোভ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

মহানবী হযরত মুহম্মদকে(স.) নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাগেরহাটের মোড়েলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন মুসল্লিরা।  শুক্রবার বিকেলে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পাচঁগাও এমএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাাদ সভাবেশের আয়োজন করেন স্থানীয় শিক্ষক, ইমাম, ছাত্রসহ সর্বস্তরের জনতা। এ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ইকবাল হোসেন।

বক্তব্য রাখেন মাওলানা আব্দুল গফফার, সুপার মাওলানা আলি হোসেন, এমমাদুল হক, মাওলানা নুরুল ইসলাম, সহ সুপার মাওলানা মজিবর রহমান মুন্সী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা, তৈয়েবুর রহমান ও ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল রাজ্জাক খলিফা। সভা পরিচালনা করেন আব্দুল্লাহ আল বাহার।

সভায় বক্তারা বলেন, মহানবীকে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন ও কটুক্তি করায়  ফ্রান্সের ম্যাক্রোর দৃষ্টান্তমূলক বিচারের দাবি সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী’র নিকট ফ্রান্স সরকারের সাথে কুটনৈতিক সর্ম্পক ছিন্ন ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জোর দাবি জানান তারা।

ফুলতলায় আইকন কাপ ফুটবল টুর্নামেন্ট মেমোরী লাল দল চ্যাম্পিয়ান

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা মেমোরী কাব আয়োজিত ৪ দলীয় আইকন কাপ-২০২০ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় মেমোরী লাল দল চ্যাম্পিয়ান এবং সবুজ দল রানার্স আপ হয়েছে। শুক্রবার বিকাল ডাবুর মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দিতামুলক এ খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংশিত ড্র থাকে।  পরে টাই ব্রেকারে মেমোরী লাল দল ৫-৩ গোলের ব্যবধানে সবুজ দলকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন মোঃ আজিবর মোল্যা। পরে শিল্পপতি হুমায়ুন কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সোনালী ব্যাংক ম্যানেজার রুহুল্লা আল মামুন, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, হাফিজুর রহমান মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওহিদুর রহমান মিলু, সাইফুল ইসলাম, খেলাফত হোসেন, শামীম শেখ, ওমর ফারুক, কামরুল ইসলাম, শাখাওয়াত হোসেন প্রমুখ।

 শ্রীউলায় শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শ্রীউলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল এমপি’র সুস্থতা কামনা করে মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া পূর্বপাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু হেনা সাকিলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মীলাদ মাহফিলে আলোচনা রাখেন, চেয়ারম্যান আবু হেনা সাকিল ও মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মহিবউল্লাহ। অতুস্থ শেখ হেলাল এমপি’র দ্রুত সুস্থতা কামনা করে মীলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওঃ মহিবউল্লাহ। অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা আবু সাইদ, সাংবাদিক ফয়জুল কবির, সাংবাদিক ডাঃ শাহাজাহান আলিসহ মুসল্লীবৃন্দ অংশ নেন।

কুল্যায় ঘরের জানালার মুখে ল্যাট্রিন ॥ দুর্গন্ধ আর অস্বস্তিতে একটি পরিবার

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় ঘরের পিছনের জানালার মুখে ল্যাট্রিনের মল-ময়লায় এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। জন প্রতিনিধি, থানা পুলিশ ও পরিবারের লোকজন নিষেধ করার পরও ল্যাট্রিন সরিয়ে না নেওয়ায় একটি পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। মহিষাডাঙ্গা গ্রামের মৃত হরিপদ বিশ্বাসের পুত্র ভবেন্দ্র নাথ বিশ্বাস পাকা ঘর বেধে পরিচ্ছন্ন জীবন যাপন করে আসছেন। কিন্তু তার প্রতিবেশী খগেন্দ্র সরকারের দু’পুত্র বিশ্বজিৎ সরকার ও সুজিত সরকার টিন দিয়ে ঘেরা ল্যাট্রিন বানিয়েছেন, ভবেন্দ্র নাথ বিশ্বাসের পাকা ঘরের পিছনে দু’ঘরের জানালার মুখ জুড়ে। ল্যাট্রিনের রিং স্লাব ফেটে/ভেঙ্গে জানালার মুখে ময়লাযুক্ত দুর্গন্ধময় মল ও ল্যাট্রিনের ঘৃণাযুক্ত পানি জমে রয়েছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে এলাকা দুষিত করছে। ভবেন্দ্র নাথ বিশ্বাস তাদের জানালা খুলে বুক ভরে নিঃশ্বাস নেবেন সে ফুসরত নেই। আশাশুনি থানার দারোগা, স্থানীয় মেম্বারসহ প্রতিবেশীরা তার ল্যাট্রিন সরিয়ে নিতে এবং স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন করতে বারবার বললেও মানা হয়নি। গত ৫ নভেম্বর ইউপি চেয়ারম্যান নিজে এবং গ্রাম পুলিশ পাঠিয়ে ল্যাট্রিন ভেঙ্গে নিতে আদেশ করেন। এরপর তারা মাটি দিয়ে ল্যাট্রিনের ময়লা-মলযুক্ত পানি ঢেকে দিলেও পায়খানা ব্যবহার বন্দ করা হয়নি। ভবেন্দ্র নাথ বিশ্বাস জানান, তাদের ঘরের পিছন দিয়ে দীর্ঘ ৫০/৬০ বছরের  পুরনো পয়ঃ নিস্কাশনের ড্রেন ছিল। বিশ্বজিৎরা ড্রেনে মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে তারা জলাবদ্ধাতার শিকার হয়েছেন। ড্রেন কাটতে গেলে কাটতে দিচ্ছেনা। এব্যাপারে তিনি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সুজিত সরকার বলেন, আমরা গরীব মানুষ। পাকা লেট্রিন করার সক্ষমতা না থাকায় করতে পারিনি। একটু সময় দিলে মান সম্মত ল্যাট্রিন করে নেব। যাতে কারো সমস্যা না হয়। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক অমিয় পালের মায়ের মৃত্যুতে সিপিবি’র শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পালের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑজেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, মহানগর সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ। বিবৃতি প্রদান করেছেনÑখুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসীন, সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার।

গিলাতলা ইউনিয়ন রক্ষা নাগরিক কমিটির মশিয়ালি মিনা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট (খুলনা ) প্রতিনিধি

গিলাতলা  ইউনিয়ন রক্ষা নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধায়  মশিয়ালি মিনা বাজারে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মুনতাজ গাজীর  সভাপতিত্বেও মোঃ আমিরুল সরদারের পরিচালনায় সভায়   প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন রক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব  আঃ সত্তার মোল্লা, কাজী আজাদুর রহমান হিরোক,   বক্তব্য রাখেন ইউপি সদস্য বক্তিয়ার পারভেজ, হুমায়ুন কবির, মাহমুদ হাসান, আঃ সালাম, মোল্লা সোহরাব হোসেন, আঃ সালাম গাজী, সরদার আলম, ব্যাংকার ইুউনুস গাজী , রশিদ গাজী ,  মোঃ শাহিনুর রহমান, প্রমুখ  ।  সভায় বক্তারা বলেন  অধিকাংশ মানুষ পাটকল শ্রমিক ও কৃষি কাজের উপির নির্ভরশীল সরকারী এবং ব্যক্তিমালিকানাধীন পাটকল গুলি বন্ধ। ফলে খুলনা সিটি কর্পোরেশন হলে  ৭০ ভাগ মানুষ কর্পোরেশনের অতিরিক্ত কর, খাজনা, হল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি দিতে কঠিন হয়ে পড়বে। ইউনিয়নবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নেরদিকে ক্রমেই ধাবিত হচ্ছে। যার কারণে ইউনিয়নের মানুষ ৮ প্রকার ভাতার সুবিধা পাচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরের সুবিধাই রুপান্তরিত করার জন্য উদ্যোগ গ্রহন করেছেন রাস্তা, কালভার্ট, সুপিয় পানির ব্যবস্থা, শতভাগ বিদ্যুতায়ন ও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জাসহ গ্রামীণ উন্নয়নে যোগাযোগ ও ছোটবড় শিল্প কলকারখানা করার উদ্যোগ বা কর্মসূচীকে আমরা সঠিক মনে করি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনাকে আমরা সমর্থন করি। এলক্ষে বক্তারা সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

মহানবী (সঃ)কে কুটুক্তী করায় মাত্তমডাঙ্গায় ছাত্র সমাজের উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খানজাহান আলী থানা প্রতিনিধি :

খানজাহান আলী থানাধীন গিলাতলা মাত্তমডাঙ্গায় ছাত্র সমাজের উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। সম্প্রতি মহানবী (সঃ)কে নিয়ে ফ্রান্স প্রেসিডেন্টের কুটুক্তী করায় সারা বিশ্বের মুসলিমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এলাকার ধর্মপ্রান মুসল্লিরা ও ছাত্র সমাজ ফ্রান্সের পন্য বয়কট করার দাবীতে গতকাল আছরবাদ ল্যাটেক্স প্লান্টের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল আফিল গেট গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেখ হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সমাজ সেবক বেগ আব্দুর রাজ্জাক রাজ, শেখ আশরাফুল ইসলাম, শেখ মনিরুল, বেগ তুষার, আল আমিন হোসেন, আব্দুর রহমান, ক্বারী নাসির উদ্দীন, হাফেজ আব্দুল্লাহ, হাফেজ জসিম উদ্দিন, হাফেজ হারুন অর রশিদ, রানা শেখ, শাকিল আহমেদ প্রমুখ।

রামপালে ব্লাড ডোনার্স কাবের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

রামপালে ব্লাড ডোনার্স কাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকল ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আরএমও ডাক্তার সুদীপ্ত কুমার বাকচী’র সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো. হেলাল উদ্দিন, এমদাদুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, পলাশ শিকদার, রুবেল শেখ প্রমুখ। সভায় মো. হেলাল উদ্দিন কে সভাপতি ও রুবেল শেখ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিতের জন্য দেবহাটা প্রেসকাবে মতবিনিময়

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্ট। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ফুটবল টূর্নামেন্টটি অনুষ্ঠিতের জন্য ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন আয়োজকরা। বর্তমানে টূর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্নে জন্য আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষের পথে। প্রতিবছর বিজয় দিবসকে ঘিরে দেবহাটার সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবারের আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে লক্ষ টাকার এ ফুটবল টূর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। তবে এবছর পূর্বের তুলনায় আরোও জাকমজকপূর্ন ভাবে টূর্নামেন্টটি সম্পন্ন করতে এরইমধ্যে খেলার উদ্বোধনী ও সমাপনী পর্বের প্রধান অতিথিদ্বয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি এবং খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন পিপিএম (বার) এর অনুমতিক্রমে সার্বিক প্রচেষ্টা চলমান রয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় দেবহাটা প্রেসকাবের হলরুমে মতবিনিময়কালে এসব তথ্য জানান খেলাটির আয়োজক সরদার আমজাদ হোসেনের পরিবারের সদস্য ও ওয়ান ব্যাংকের এভিজি এন্ড এসআর ম্যানেজার এসএম মাজহারুল আনোয়ার। পাশাপাশি টূর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্নের জন্য তিনি প্রেসকাব নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন।

দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় মতবিনিময় সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসকাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরায়রা, রাজু আহম্মেদ, যুগ্ম-সাধারন সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধাক্ষ কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্য্য নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য কেএম রেজাউল করিম, দিপঙ্কর বিশ্বাস, বায়েজিদ বোস্তামি উজ্জল, সহযোগী সদস্য রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, আব্দুস সালাম, ডাঃ মনিরুল ইসলাম প্রমুখ।

ভাষা সৈনিক লুৎফর রহমানের কবর জিয়ারতে বিএনসিসি’র ডিজি নাহিদ

দেবহাটা প্রতিনিধি :

 ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। শুক্রবার দুপুরে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের বাসভবনের পার্শ্ববর্তী কবর জিয়ারত করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক নবিউল ইসলাম, সুইডেনের সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপক শাহনাজ খান, ভাষা সৈনিক লুৎফর রহমানের স্ত্রী কারিমুন নেছা, পুত্র জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।

সাংবাদিক আজাদ রহমানের পিতার ১১তম মৃত্যু বাষির্কী আজ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রথম আলো পত্রিকার ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের পিতা, বিশিষ্ঠ শ্রমিক নেতা নুর আলী মন্ডলের ১১ তম মৃত্যু বাষির্কী আজ শনিবার। ২০০৯ সালের এই দিনে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ব্যক্তি জীবনে মরহুম নুর আলী মন্ডল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের চাকরীজীবি ছিলেন। মৃত্যুবাষির্কী উপলক্ষে আজ শনিবার তার নিজ বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পারিবারিক আয়োজনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

রিজিয়া নাসের ও শেখ হেলাল উদ্দিন এমপি’র সুস্থতা কামনায় ৩৩নং ওয়ার্ড আ’লীগের দোয়া মাহফিল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বঙ্গবন্ধুর ভ্রাতুপুত্র শেখ হেলাল উদ্দিন এমপির মাতা রিজিয়া নাসের ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি’র রোগমুক্তি ও সুস্থতা কামানায় ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার মাগরিববাদ ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, তরিকুজ্জামান মনির, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদিকা অম্বিকা রানী মন্ডল, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, গোলাম রসুল, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শফিউদ্দিন, ইমরান আলী রণিসহ ওয়ার্ড আওয়ামী লীগের  সদস্যগণ উপস্থিত ছিলেন। অপরদিকে তাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিবৃতি জানিয়েছেন খানাবাড়ী যুব সংঘ কাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, মোঃ জিয়াউল হক, ফিরোজ আহম্মেদ স্বপন, নুরল ইসলাম ঢালী, মোঃ শফিউদ্দিন শফি, মাষ্টার রবিউল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মেজবাহ, ইমনসহ কাবের সকল সদস্যবৃন্দ।

শিরোমণি বিআরটিসি ডিপোর সুপারভাইজার ও বিএনপি নেতা রফিকুলের ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

শিরোমণি বিআরটিসি ডিপোর সুপারভাইজার , আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবিএনপি শ্রম বিষয়ক সম্পাদক   শিরোমণি বিআরটিসি কাউন্টারের সত্ত্বাধিকারী ও  মটরশ্রমিক ইউনিয়ন আফিলগেট শাখার সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম(৬০)গতকাল শুক্রবার ফজরবাদ শিরোমণি পূর্বপাড়া নিজস্ব বাসভবনে হুদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। জুম্মাবাদ শিরোমণি শহীদ মিনার চত্ত্বরে জানাযা শেষে তাকে যোগিপোল রেললাইন সংলগ্ন কবরস্থানে  দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফুলতলা উপজেলার পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন,  আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম , ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, মেম্বর শেখ আব্দুস সালাম, বিশিষ্ট সমাজ সেবক শেখ রেজাউল ইসলাম, শেখ হাসিবুল হাসান. মোঃ জাহিদুল ইসলাম, মোল্লা সোহরাব হোসেন ,  মোল্যা সোলায়মান, আলহাজ্জ শেখ ্আলামিন, শেখ সিরাজুল ইসলাম, কাজী হুমাউন কবির, মোঃ এনামুল হক,  বিল্লাল হোসেন ,মোঃ কবির হোসেন বিএনপি নেতা রফিকুলের মুত্যর সংবাদ পেয়ে দুপুরে তার বাসভবনে দেখতে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম  মন্জু, সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক অধ্যাক্ষ্য  তরিকুল ইসলাম।