স্টাফ রিপোর্টার
শুক্রবার খুলনা জিলা স্কুল মাঠ প্রাঙ্গনে দীর্ঘ ১৬দিন যাবত অনুষ্ঠিত খুলনা জিলা স্কুল এক্স স্টুডেন্টস ফুটবল চ্যাম্পিয়ন্স লীগ-২০২০ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খেলায় ২০১৪ ব্যাচের টীম এলিয়েন্স কে ৩-২ গোলে ট্রাই বেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ২০২০ ব্যাচের টীম ডি রাপ্টর্স এফসি।
চ্যাম্পিয়ন টীমকে নগদ ৮হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ টীমকে নগদ ৬হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।খেলায় ম্যান অব দি টূর্নামেন্ট ,সেরা গোলকিপার,সেরা ডিফেন্ডার ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় যথাক্রমে চ্যাম্পিয়ন টীমের স্বাধীন, ইমন, রানার্সআপ টীমের প্রান্ত ও রাইজিং সকার স্টার এর মাহিম।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা জিলা স্কুলের সভাপতি ও মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,প্রধান বক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ,বিশেষ অতিথি যথাক্রমে সহকারী শিক্ষক মোল্লা আফরুল ইসলাম,১৯৬৯ ব্যাচের শিক্ষার্থী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ,১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী ডা: আমিরুল খসরু,১৯৭৯ ব্যাচের শামীম আহমেদ,১৯৮০ ব্যাচের রেজাউল কবির দুলাল,১৯৮২ ব্যাচের মাহিবুর রাজ্জাক,১৯৮৩ ব্যাচের আল জামাল ভুইয়া,১৯৯১ ব্যাচের চৌধুরী রায়হান ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টূর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানভীর বারী হামিম,সন্চালনা করেন কো-চেয়ারম্যান হাসানুল সাকি।এছাড়াও উপস্হিত ছিলেন কমিটির সদস্য-জহুরুল তানভীর,আব্দুল্লাহ আল সাদাফ,ইমতিয়াজ ইফতি,মাশরুর লাবিব,সাজিদ আদনান,রেদওয়ান তামিম, সিফাত,রাহামসহ প্রমুখ । বৃক্ষ রোপন কর্মসূচীর মাধ্যমে টূর্নামেন্ট এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষনা করা হয়।











































