Home আঞ্চলিক সাংবাদিক আতিয়ার রহমানের পিতার ইন্তেকাল: খুলনাঞ্চল সম্পাদকের শোক

সাংবাদিক আতিয়ার রহমানের পিতার ইন্তেকাল: খুলনাঞ্চল সম্পাদকের শোক

24

স্টাফ রিপোর্টার।।

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোঃ আতিয়ার রহমানের পিতা মোঃ ছমির আলী তরফদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

জোহরের নামাজের পর শোভনা পশ্চিমপাড়া মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন শোভনা মোল্লাপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হারুনার রশিদ।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, খুলনা প্রেসক্লাব-এর সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।