Home আঞ্চলিক বটিয়াঘাটায় বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ

বটিয়াঘাটায় বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ

22

স্টাফ রিপোর্টার
সুপেয় পানির সংকট নিরসনে ‘লিডার্স’ এর উদ্যোগে ৫০ জন প্রান্তিক মানুষের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
খুলনার উপকূলীয় অঞ্চল বটিয়াঘাটায় সুপেয় পানির সংকট নিরসনে ও বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্য নিয়ে ১৬ মার্চ সোমবার বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ আলোচনা ও সরঞ্জাম বিতরণের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ (খঊউঅজঝ)-এর আয়োজনে এবং ‘লাইফ’ (খওঋঊ) দাতা সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
লিডার্সের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিকাশ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রাইসুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার। স্বাগত দেন লিডার্স-এর খুলনা আঞ্চলিক কার্যালয়ের টীম লিডার শারমিন আরা লিনা।