Home আন্তর্জাতিক আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মারা গেছেন

আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মারা গেছেন

4


আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন।

আজ সোমবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসুরেহ। এর আগে হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনিসহ তার পরিবারের কয়েকজন সদস্য।

গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে করে ইরানের শীর্ষ অনেক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। পাল্টা হামলা শুরু করেছে ইরানও।