Home বিনোদন পরকিয়ার জেরে ইকরার আত্নহত্যার অভিযোগ, জাহের আলভী-তিথির বিরুদ্ধে মামলা

পরকিয়ার জেরে ইকরার আত্নহত্যার অভিযোগ, জাহের আলভী-তিথির বিরুদ্ধে মামলা

5


বিনোদন ডেস্ক।।

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। তিনি জানান, শুধু জাহের আলভী নয়, মামলায় তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। তার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। জানা গেছে, আত্মহত্যার ঘটনার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।


ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ওনির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। ইকরার পরিবার জানিয়েছে, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে সম্পর্কের জেরেই আত্নহত্যা করে ইকরা। ঘটনার দিন জাহের আলভীর সঙ্গে ফোনে কথা বলেই গলায় ফাঁস লাগিয়েছেন ইকরা। পরিবারের দাবি, আলভী ও তিথির দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে গতকালই ময়মনসিংয়ের ভালুকায় ইকরার দাফন সম্পন্ন হয়েছে। সে সময়ও ছিলেন না জাহের আলভী। উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।