মহেশ্বরপাশা বনিকপাড়ায় ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শনে কাউন্সিলর রাজ্জাক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা দৌলতপুর থানা মহেশ্বরপাশা বনিকপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সেবক বৃন্দের উদ্যোগে ১৬ প্রহর ব্যাপী ১৫তম বার্ষিকি মহা নামযজ্ঞানুষ্ঠান গতশুক্রবার রাত ১১টায় পরিদর্শন করেন ও অনুষ্ঠানের খোজ খবর নেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক। এসময় তার সাথে ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান খান খোকন, জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ মিজানুর রহমান, রমা, আয়োজক কমিটির দিলীপ কুমার দত্ত, কমলেশ চন্দ্র দাস, তপন কুমার দত্ত, চৈতন্য কুমার কুন্ডু প্রমুখ। আজ ২ ফেব্রুয়ারী রবিবার নামযজ্ঞানুষ্ঠানের শেষ দিন।
অবৈধ করাত কলের বিরুদ্ধে বনবিভাগের অভিযান ১টি প্রতিষ্ঠানে জরিমানা
ফুলবাড়ীগেট (খুলনা)প্রতিনিধি
সামাজিক বনবিভাগের উদ্যোগে অবৈধ করাত কলের বিরুদ্ধে মোবইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রুপসা উপজেলার আইচগাতি সেনের বাজার এলাকার বশির স’মিলকে লাইসেন্স বিধিমালা ২০১২ এর ধারামতে করাত কলের লাইসেন্স না থাকার কারনে ২৯ জনুয়ারি বেলা ৩টায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ৩ দিনের জেল ও আগামী ১০ দিনের মধ্যে লাইসেন্স করার নির্দেশ প্রদান করেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে সেনের বাজার, আইচগাতি, শ্রীফলতলা, পালেরহাট ও আলাইপুর এলাকার বিভিন্ন স’মিলের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রুপসা উপজেলা এসিল্যান্ড সুম্মিতা সাহা সামাজিক বনবিভাগ ফুলতলা রেঞ্জের অফিসার মোঃ এনামুল হকের নির্দেশ ক্রমে এ সময় উপস্থিত ছিলেন রুপসা উপজেলা বন কর্মকর্তা এইচ এম মুজিবুর রহমান
আফিল গেটে বনবিভাগের রেঞ্জ অফিসে ডাকাতির প্রায় দেড় বছর পর পিবিআই কর্তৃক আসামী আটক: মালামাল উদ্ধার
ফুলবাড়ীগেট(খুলনা )প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আটরা শিল্প এলাকার আফিল গেট সামাজিক বনবিভাগের ফুলতলা রেঞ্জ অফিসে গত ১ আগষ্ট ২০১৮ সালে রাত আনুমানিক ২ টার দিকে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বন কর্মকর্তা এনামুল হকের অফিস কাম বাসায় দরজার কড়া ও ঢাসা কেটে তিন ডাকাত মুখোশ পরে ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতরা দেশিয় হাসুয়া ও রড় নিয়ে এনামুল হক, তার স্ত্রী, পুত্র ও কন্যাকে জিম্মী করে তাদের হাত পা বেঁধে ফেলে। এ ঘটনায় রেঞ্জ অফিসার মোঃ এনামুল হক বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের নামে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন যার নং ০২, তাং ০৫-০৮-১৮। গত বছরের ১৪ ই মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মোঃ রোকনুজ্জামান মামলাটির চুড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করেন। পরবর্তীতে মামলার বাদী নারাজি আবেদন করলে, আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) খুলনার কাছে হস্তান্তর করেন । পিবিআই খুলনা সাব ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৯ জানুয়ারি নগরীর শিরোমনি থেকে অভয়নগরের সিদ্ধিপাশার আলী আহম্মেদ শিকদারের পুত্র রবিউল ইসলাম(৩২) ও ২০ জানুয়ারি লবনচরা এলাকা থেকে বাাগের হাটের মোড়লগঞ্জ এলাকার পুটখালী গ্রামের মৃত হাশেম মল্লিকের পুত্র লুতফর মল্লিক (৩৮) কে আটক করে। পিবিআই তদন্তকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বিকার করে আটককৃত দুজন আদালতে জবান বন্দি দিয়েছেন এবং ডাকাতির সময় নিয়ে যাওয়া ১টি মোবাইল ফোনউদ্ধার করা হয়েছে । ঘটনায় জড়িত অন্য আসামীদের আটক ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে । স্থানীয় বাসিন্দা মোঃ কাউছার আলী বলেন ডাকাতির দিন অফিসের ষ্টাফদের বেতন দেওয়ার টাকা ঘরে রয়েছে এটা অফিসের লোকেরাই জানতো তাছাড়া ট্রেনিং সেন্টারের তালা না ভেঙেই হাসুয়া বের করে সেটি ব্যবহার এবং ফের একই স্থানে সংরক্ষণের বিষয়টি রহস্য জনক। এঘটনায় বনবিভাগের শ্রমিক-কর্মচারী জড়িত থাকতে পারে, বিষয়টি অধিকতর তদন্ত করলেই মুল রহস্য বেরিয়ে আসবে।
ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ ক্রীকেটে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে ক্রীকেটে চ্যাম্পিয়ন হওয়ায় সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, অধ্যক্ষ জয়া রাণী চন্দ, ইউপি চেয়ারম্যান এ্যাড আব্দুল মালেক, কৃষ্ণপদ দত্ত, আশরাফুল ইসলাম, কবির হোসেন জোয়ার্দ্দার কেবি, নাসির উদ্দিন মালিথা, নাজির উদ্দিন, খুরশিদ আলম, সৈয়দ নিজামুল গণি লিটু, ইসাহাক আলী জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম। আলোচনা সভা শেষে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-২০ এ ক্রিকেটে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় ২১ জন খেলোয়াড়কে নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক সুরাইয়া পারভীন ও অধ্যক্ষ জয়া রাণী চন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
মুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইদহে কাবাডি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
মুজিব বর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০১৯-২০ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার মহেশপুর উপজেলার ঘুঘরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ঘুঘরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হক মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিড়াবিদ জয়নাল আবেদিন, জেলা চেম্বারস অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। পরে কাবাডি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় মহেশপুর উপজেলার ৪টি দল অংশগ্রহণ করে।
দেবহাটায় আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ব্যবস্থাপনায় বিকাল ৩ টার সময় নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। এসময় নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোক্তার আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, তাপস রায়, আকতার হোসেন ডাবলু, মুকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
বাগেরহাটে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট শুরু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট জেলা পর্যায়ের প্রতিযোগিতা ২০১৯-২০ শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ ক্রিকেট খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন সাহিন, মেহেদি হাসান আরমান, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুকের, প্রতিযোগিতার কো-অডিনেটক মীর জায়েসী আশরাফী জেমসসহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলা পর্যাযের এই স্কুল প্রতিযোগিতার এবার জেলার ৮টি বিদ্যালয় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বাগেরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও বাসাবাটি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিদিন সকাল ৯টায় খেলা অনুষ্ঠিত হবে।
আগমাী ১৭ ফেরুয়ারী ফাইনাল খেলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।
মহেশপুরে বহিষ্কৃত শিক্ষককে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পুরন্দরপুর মডেল একাডেমীর বহিষ্কৃত শিক্ষক সাইদুর রহমানকে পুনর্বহালের দাবীতে মানববন্ধন করেছে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (১লা ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে এ মানব বন্ধন করেন তারা। এসময় তারা শিক্ষার্থী কর্তৃক তাদের শিক্ষককে অপমান ও লাঞ্চিত করার প্রতিবাদে শ্লোগান দিতে থাকেন।
এব্যাপারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি কাউয়ুম আলী খান জানান, গত ২৮ জানুয়ারি কাস চলা কালিন সময় শিক্ষক সাইদুর রহমান নবম শ্রেনীর কাসে শিক্ষার্থীরা পাঠ্য বই না আনার অপরাধে ১০-১৫ জনকে বেত্রাঘাত করে। পরে অভিভাবকরা এই বেত্রাঘাতের প্রতিবাদে ম্যানেজিং কমিটি বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগ পর্যালোচনা করে দোষীসাব্যস্ত হলে গত ২৯ জানুয়ারী বিকালে মডেল একিডেমীর সকল শিক্ষক, পরিচালনা পর্ষদ, স্থানীয় দুই ইউপি চেয়ারম্যানসহ অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি আরো বলেন, অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফিরে হলে অবশ্যয় তাকে নিয়মের মধ্য দিয়ে আসতে হবে। তবে এব্যাপারে আগামী মঙ্গলবার আবারও বসাবসি করা হবেও জানান তিনি।
তেরখাদা উপজেলায় জাতীয় পার্টি জেপির কর্মি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বিকাল ৩টায় তেরখাদা উপজেলার নাচুনিয়া বাজারে উপলোর জাতীয় পার্টি জেপির সভাপতি তরফদার আফজাল হেসেনের সভাপতিত্বে জেপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জেপির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, জেলার বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ মোসাররফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি ডা.এস.এম জাকারিয়া, মহানগরের সহ-সভাপতি মোঃ হায়দার আলী হাওলাদার, প্রধান অতিথি তার বক্তিতায় বলেন জাতীয় পার্টি জেপি ন্যায়-নীতি ও আদর্শবাদী দল এবং ১৪ দলীয় জোটের অন্যতম শরীক। আমরা ১৪ দলে আছি এবং থাকব। ১৪ দলীয় জোট নেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আগামী সংসদ নির্বাচনে ১৪ জোটের সমন্বয় জাতীয় পার্টি জেপি ১০০টি আসনে প্রার্থীদিবেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সাধারন সম্পাদক মোঃ বেলাল ফকির, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলার সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
কেশবপুরে প্রয়াত জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কন্যা নওরীন সাদেকের সাংবাদিকদের সাথে মতবিনিময়
কেশবপুর (যশোর) প্রতিনিধি
সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের কন্যা নওরীন সাদেক শনিবার সকালে কেশবপুর উপজেলা প্রেসকাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় নওরীন সাদেক তাঁর পিতা সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেকের স্বপ্ন ও তাঁর মা সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সাংবাদিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদ মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের পূত্র তানভির সাদেক, চাচাতো ভাই নোমান সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ, সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক মিলন কুমার দে, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, সদস্য আলমগীর হোসেন, জাকির হোসেন সবুজ, রাশিদুল ইসলাম, আবুল বাসার, মোহাচ্ছান আলী শাওন, ফটো সাংবাদিক কবির হোসেন, জাহিদ ইসলাম প্রমুখ।
দাকোপে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ‘লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ‘র সহযোগীতায় উপজেলা আ‘লীগের অন্যতম সদস্য সমাজ সেবক বিনয় কৃষ্ণ সরদারের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় বানিশান্তা বাজার প্রাঙ্গনে প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ খা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পুলিশের এ.এস.আই মোঃ মোকলেছুর রহমান, শিক্ষক বিপুল মন্ডল, বাজার কমিটির সভাপতি মোকলেছুর রহমান, ইউপি সদস্য জয়ন্ত গাইন, সুনিত কুমার রায়, ডাঃ খগেন্দ্রনাথ পাল, ডাঃ অসিত মন্ডল, মলয় মন্ডল, মৃনাল কান্তি মন্ডল, আবেদ খান, ফারুক হাওলাদার, জয়ন্ত বৈদ্য, বাটুল মন্ডলসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে মোট ৫৪৫ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
দাকোপে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব পালন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপে চালনা সৎসঙ্গ বিহারের উদ্যোগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২তম জন্ম মহা-মহোৎসব পালন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় সৎসঙ্গ প্রাঙ্গনে অবঃ অধ্যক্ষ ও গবেষক সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং ঋত্বিক সুব্রত রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ‘লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন অবঃ সচিব চৌধুরী হাবিবুর রহমান, জেলা আ‘লীগনেতা কামরুজ্জামান জামাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আ‘লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, কে এম কবীর হোসেন, অ্যাডঃ জি এম কামরুজ্জামান, অধ্যাপক দুলাল রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবলীগনেতা সরদার জাকির হোসেন, জামিল খান, জেলা সৈনিকলীগ সভাপতি এস এম ফরিদ রানা, বিধান চন্দ্র রায়, সমীরণ সাধু, দীপক লাগা, শৈবালিনী হালদার, ডাঃ কবিতা রানী রায়, অধ্যাপিকা রেখা রায়, উপজেলা মহিলা আ’লীগের লিপিকা বৈরাগী, মোঃ শিপন ভুঁইয়া, রতন কুমার মন্ডল প্রমুখ।
বাংলাদেশ দলিত পরিষদ খুলনা বিভাগীয় কমিটি পুনঃগঠন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
আরআরএফ টার্ক যশোরে বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ কর্তৃক আয়োজিত এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগিতায় বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) খুলনা বিভাগীয় কমিটির পুনর্গঠন বিয়ষক মতবিনিময় সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি উদয়কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সমন্বয় কারী উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খুলনা জেলা কমিটির সভাপতি মাস্টার কালিপদ দাস, অমল দাস ও পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস। খুলনা বিভাগীয় কমিটি পুনর্গঠনের লক্ষ্যে উপস্থিত ১০ টি জেলার শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ৪১ সদস্যের বিভাগীয় কমিটি ঘোষনা করা হয়। মাস্টার কালিপদ দাসকে সভাপতি, মাস্টার সন্তোষ দাস ও রেখা রানী পালকে সহ-সভাপতি, তপন বিশ^াসকে সাধারন সম্পাদক, অসীম দাস ও মৌমুসী দাসকে সহ-সাধারন সম্পাদক এবং শোভন দাসকে সাংগঠনিক সম্পাদক করে খুলনা বিভাগীয় কমিটি পুনর্গঠন করা হয়।
কেশবপুরে আাওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নওরীন সাদেকের ৫টি পথসভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের কন্যা যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নওরীন সাদেক গতকাল বিকালে কেশবপুর উপজেলায় ৫টি পথসভা করেছেন। উপজেলার গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তীর সঞ্চালনায় গৌরীঘোনা, ভরতভায়না ও ভেরচী বাজারে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের পুত্র তানভীর সাদেক, সাবেক এপিএস নোমান সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, সদস্য শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম. শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব, ইউপি সদস্য আফজাল হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এস এম মাহাবুর রহমান প্রমুখ।
অপরদিকে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত পথসভায় আরো উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, যুগ্ম-আহ্বায়ক রেজোয়ান হোসেন লিটন প্রমুখ।
এছাড়া পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত পথসভায় আরো উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হোসাইন প্রমুখ।
পথসভায় নওরীন সাদেক বলেন, বাবা-মায়ের মতো আমি ও আমার ভাই তানভির সাদেক কেশবপুরের মানুষের পাশে দাঁড়াতে চাই। আজকেও আছি এবং ভবিষ্যতেও আপনাদের সাথে থেকে সেবা করতে চাই। আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমরা সকলেই কেশবপুরের উন্নয়নের জন্য কাজ করে যাবো। তাহলে এই কেশবপুরকে একটি মডেল উপজেলায় রূপ দিতে পারবো। উল্লেখ্য কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকে মৃত্যুতে এই সংসদীয় আসনটি শূন্য হয়।
বরিশাল জেলা কল্যান সমিতির সভাপতির মাদার তেরেসা এ্যাওয়ার্ড লাভ
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ বরিশাল জেলা কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম মৃধা সাংগঠনিক দক্ষাতায় বিশেষ অবদান রাখায় মাদর তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেন। তিনি মঙ্গলবার ঢাকার সেগুনবাগিছায় একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে মুজিববর্ষে মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো- শেখ হাসিনা শীর্ষক আলোচনা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। মাদার তেরেসা কল্যান পরিষদ ও বেঙ্গল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এই এ্যাওয়ার্ড প্রদান করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়’র সাবেক ভিসি ড. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনাস্থ বরিশাল জেলা কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম মৃধা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব লায়ন মো. মাসুদুর রহমান।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব মো. শাহ আলম মৃধা খুলনা নৌ পরিবহন কমিশন এ্যাসোসিয়েশন’র সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
রূপসার রাজাপুরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রূপসায় রোটারী কাব অব ঢাকা ফোর্ট’র পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ভ্রাতৃ মঞ্চ যুব সংঘ চত্বরে এর আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন কাবের সভাপতি মো. ফজলুল করিম। বক্তৃতা করেন আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফ উজ্জামান বাবুল, প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম বুলু, বিশিষ্ট সমাজসেবী মিয়া আরিফ হোসেন, ইমদাদুল ইসলাম, ফারহানা হক, সারমিন হোসেন, মিতালী রোশন, ব্যারিষ্টার মোতাসির বিল্লাহ ফারুকী, ব্রিগেডিয়ার মফিজ উদ্দিন আহমেদ, রোকেয়া ফারুকী বিথী, সফিউল আলম উজ্জল, ইব্রাহিম বাহারী, মিজানুর রহমান, কাজী নোমান পুলক, মো.নূরে আলম সিদ্দিকী, রাবেয়া লডী, মো. বাদশা মিয়া, শামীম হাসান তুহিন, শেখ আলী আজগর , আলহাজ্ব হুমায়ুন কবির রয়েল ও এস এম মোকসেদ আলী।
উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন, মাহবুবুর রহমান তালুকদার মিন্টু, সাইদুর রহমার, প্রনব সাহা, কাজী মাখন, উৎপল দাশ, মো. আসাদুর রহমান আসাদ, মো. সাইফুল ইসলাম বাবু ও মো. সেলিমসহ ঢাকা থেকে আগত রোটারী কাব অব ঢাকা ফোর্ট’র নেতৃবৃন্দ। এ সময় এলাকার ২শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
নগর জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে শুরু হচ্ছে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা। ধর্ম মন্ত্রণালয়ের অধিনে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। নগর পর্যায়ে আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ৮টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এবং জেলা এবং ও উপজেলা পর্যায়ে উপজেলা স্ব স্ব রিসোর্স সেন্টারে এর আয়োজন করা হয়েছে।
সূত্র জানিয়েছে, ৩টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক-বিভাগ ছাত্র-ছাত্রী স্কুল ও মাদরাসা, ১ম-৭ম শ্রেণি, খ-বিভাগ ৮ম-১০ম শ্রেণি স্কুল ও মাদরাসা ছাত্র এবং গ-বিভাগ ৮ম-১০ম শ্রেণি স্কুল ও মাদরাসার ছাত্রীরা অংশ গ্রহন করতে পারবে। জেলা পর্যায়ে একই নিয়মে হবে এই প্রতিযোগিতা। উপজেলা , জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শেষ হবে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্বিরাত, আযান, ইসলামি গান, কবিতা আবৃত্তি, ইপস্থিত বক্তৃতা, রচনা ও ইসলামি জ্ঞান।
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক শাহীন বিন জামান বলেন, শিশু কিওেশারদের ইসলামের ইতিহাস ও মূল্যবোধ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা এবং ইসলামি সংস্কৃতির সাথে সম্যক পরিচয় ঘটানোর মাধ্যমে সৎ যোগ্য নাগরিক সৃষ্টির উদ্যোশে এই প্রতিযোগিতার আয়োজন।
অভয়নগরে ধারালো অস্ত্রের আঘাতে ঘাট সরদার জখম
অভয়নগর(যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলার তালতলা চৌরাস্তার উপর শনিবার সকালে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মফিজুল হক মফিজ(৪০) নামে এক ঘাট সরদার জখম হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাব্বি খান জানান, তার চাচা তালতলা এলাকার সরকার গ্রুপ এর জীপসাম ঘাটের বস্তা সেলাইয়ের সরদারী কাজ করেন। এলাকার ৭ থেকে ৮ জন চিহ্নিত সন্ত্রাসীরা ওই ঘাট দখলের জন্য তার চাচার ওপর হামলা করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার চাচা মারাত্মক জখম হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। থানার এ এস আই তরিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মফিজুলের ওপর হামলা করা হয়েছে। তিনি রোগীর খোঁজ খরব নিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। তার অবস্থা আশংকা জনক।
অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২১তম জন্মদিন উদযাপিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২১তম জন্মদিন ও আনন্দ শোভাযাত্রা পালিত হয়েছে। শনিবার দুপুরে নওয়াপাড়া প্রেস কাবের অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২১তম জন্মদিন পালন করা হয়। যুগান্তরের জন্মদিনের কেকটি কাটেন নওয়াপাড়া প্রেস কাবের সভাপতি আসলাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন- নওয়াপাড়া প্রেস কাবের আইসিটি সম্পাদক ও দৈনিক যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া প্রেস কাবের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়েদ জাহিদ মাসুদ তাজ, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক এমএম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ সমিতির সহসভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, রিপানুর ইসলাম রিপন, সুমন হোসেন, ডিআর আনিস, গাজী আবুল হোসেন, আরএস রুবেল, আহাদুজ্জামান নূর প্রমুখ। কেক কাটার পর নওয়াপাড়া প্রেস কাব থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
ফুলতলা বাসষ্ট্যান্ডে স্পীড ব্রেকারের দাবিতে মতবিনিময় সভা
ফুলতলা প্রতিনিধি
খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড এলাকায় স্পীড ব্রেকারের দাবিতে এক মতবিনিময় সভা শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার জাকির হোসেন, রবিন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সাহিদা ইসলাম নয়ন, আঃ হাই গাজী, ইসমাইল হোসেন বাবলু প্রমুখ। সভায় আগামী ৫ ফেব্রয়ারী সকাল ১০টায় ফুলতলা বাসষ্টান্ডে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করা হয়। প্রসঙ্গতঃ খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাজার এলাকায় কোন স্প্রিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা কবলিত হয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হতাহত হচ্ছে।
সাতক্ষীরায় ডিজিটাল প্রডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন
সাতক্ষীরা প্রতিনিধি
আধুনিক সেবার বিশ্বে ইসলামী ব্যাংক শীর্ষে এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার উদ্যোগে মাস ব্যাপী ডিজিটাল প্রডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ব্যাংক ভবনে এ ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ছবিউল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার মো. বাবর আলী,অফিসার মো.হাবিব বিল্যাহ,মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকের মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। চলতি মাস থেকে ইসলামী ব্যাংক সাতক্ষীরায় ই-ওলেট সেবা চালু হবে। ওলেট সেবায় ইসলামী ব্যাংক ছাড়াও বিভিন্ন ব্যাংকে একজন গ্রাহক সেবা নিতে পারবে। তাছাড়া ই- ওলেট এর মাধ্যমে ই-কমার্সের মাধ্যমে কেনাকাটায় পেমেন্ট দিতে পারবে। তিনি আরও বলেন এনপিএসবি সেবার মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে একই কার্ডে টাকা উত্তোলন করতে পারবে।
ফকিরহাটের বেতাগায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষে উন্মুক্ত ওয়ার্ড সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে সকল জনগনের অংশ গ্রহনে উন্মুক্ত ওর্য়াড সভা গতকাল শনিবার বিকাল ৪টায় ১নং ওয়ার্ডের মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য মোঃ আসাদুজ্জামান শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড সভায় প্রবক্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্ভোধক ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন উন্নয়ন সহযোগী শিক্ষাবিদ শিশির কুমার দাশ ও উন্নয়ন সহযোগী সমাজসেবক আনন্দ কুমার দাশ। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম। আজাদুল ইসলাম আজাদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন সিআইজি ফোরামের সাধারন সম্পাদক শিক্ষক মোঃ নাজমুল হুদা ও শিক্ষিকা নিলুফার ইয়াসমীন। এসময় উপকারভোগীদের মধ্যে বিভিন্ন দাবী তুলে ধরেন যথাক্রমে আবু সাইদ সরদার, নিজাম উদ্দিন ফকির, আঃ রশিদ, তাপস কুমার দে, গোলাম হোসেন, ইনামুল হক, শেখ ফিরোজ হোসেন, আকাশ শীল, আছুরা বেগম, বিউটি বেগম ও কীশমত আরা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ প্রমুখ। সভায় সকলের চাহিদা গুলি ইউপি সচিব এসএম দাউদ আলী একটি খসড়া আকারে রেজুলেশন করে তা লিপিবদ্ধ করেন। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সকল পেশার জনগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালকের রূপসা উপজেলা প্রেসকাবে মতবিনমিয়
রূপসা প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মোজাফ্ফার হোসেন রূপসা উপজেলা প্রেসকাব সদস্যদের সাথে শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখের পরিচালনায় বক্তৃতা করেন কাবের সাংগঠনিক সম্পাদক আ. মজিদ শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সহ-সভাপতি বেনজির হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য ইউসা মোল্লা, মিলন সাহা, মো. রহমতুল্লাহ, আনিচুর রহমান, শাহরিয়ার মানিক প্রমূখ।
আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদ-এর সদস্য সচিব খোকনের স্ত্রী’র মৃত্যুতে শোক ও সমাবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদ-এর সদস্য সচিব মোঃ জমশের আলী খান খোকনের স্ত্রী নাজমুল নাহার রুবি (৪৯) নগরীর মৌলভীপাড়া সুলতান আহমেদ সড়কে নিজস্ব বাসভবনে গতকাল ৩১ জানুয়ারী বিকালে দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহে ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতিনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা পিটিআই জামে মসজিদে বাদ এশা সম্পন্ন হয়ে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে পরিষদের সদস্য সচিব মোঃ জমশের আলী খান খোকনের স্ত্রী’র মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেনÑআছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদ-এর প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনর, আহবায়ক প্রফেসর সাইদুল হাসান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এশারুল হক, সরদার মমিনুল ইসলাম পারভেজ, যুগ্ম সদস্য সচিব এস এম ইনসান হোসেন, আলহাজ্ব শেখ মোঃ রুস্তম আলী, মোস্তাফিজুর রহমান বাবলু, আসাদুজ্জামান রাসেল, কামরুজ্জামান ইমরান, আফরোজ হাসান, নুরুজ্জামান মৃধা, সরদার মোমিনুল ইসলাম পারভেজ, সরদার মোশাররফ হোসেন, ইয়ামিন শাহীন, মোঃ জাকির সরদার, মোঃ শামীম আজাদ, শামসুর রহমান বাবুল, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, ছলেমান খান, রাসেল আলম, নির্বাহী সদস্য মোঃ হায়দার আলী, মাকছুদুর রহমান, মোঃ আবুল বাসার, কাজল আরেফিন, ইলিয়াস সরদার, সরোয়ার হোসেন, একরামুল হক, দপ্তর পরিচালক মোঃ জাকারিয়া খান লিটন, এস এম হারুন-অর রশীদ, মোঃ শাহজাহান, মোঃ খলিলুর রহমান, মোঃ আকতারুজ্জামান, মোজাম্মেল হক, মোঃ তাছলিম রেজা খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ শেখ রুবেল, মোঃ আব্দুল হক, গোলাম মোস্তফা মিনা, এস এম তামজিদ হোসেন সৌরভ, এস এম সোহানুর রহমান শাওন, শেখ আল শিহাব, এস এম আব্দুর রহমান ইসতিয়াক প্রমুখ। আগামী ৭ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা মৌলভীপাড়া বায়তুল হামদ জামে মসজিদে মরহুমার উদ্দেশ্যে দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক এ্যাড. সুজিতকে সংবর্ধনা
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়াীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীকে নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ জবা, জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক শামীম আহসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম সা: সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন বাবুর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ নেতা এম ডি রকিব উদ্দিন ও আ: রাজ্জাকের পরিচালনায় বক্তৃতা করেন জেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল হক কাজল, উপজেলা আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাকির হোসেন বাকু, আবু আহাদ হাফিজ বাবু প্রমূখ।
রূপসায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা কৃষকলীগের এক বিশেষ বর্ধিত সভা গত ১ ফেব্রুয়ারী বিকালে রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় কৃষকলীগের সাবেক সহ সভাপতি শরীফ আশরাফ আলী। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক দীনবন্ধু বর্দ্ধনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সা: সম্পাদক মানিকুজ্জামান অশোক, কেন্দ্রিয় কৃষকলীগ নেতা মোসা: হালিমা রহমান, মুন্সী ওয়াহিদুজ্জামান, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সা: সম্পাদক আ: রহমান বিশ^াস, জেলা কৃষকলীগ নেতা মুজিবুর রহমান, এম এম শামসুল আলম। কৃষকলীগ নেতা আ: মান্নান ও মোশারেফ হোসেন কুটির পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগ নেতা মোরশেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, আলহাজ¦ নজরুল ইসলাম, মহসিন পাইক, শেখ রহমত আলী প্রমূখ।
কোটচাঁদপুর এ্যাপলো ডায়াগনেষ্টিক সেন্টারে স্বাস্থ্য সচেতনা মূলোক আলোচনা সভা
কোটচাঁদপুর প্রতিনিধি
সেবা নিন সুস্হ থাকুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে কোটচাঁদপুর এ্যাপলো ডায়গনেষ্টিক সেন্টারে ৩১জানুয়ারী সকাল ১০টার সময় স্বাস্থ্য সচেতন মূলোক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এড.শফিকুল আজম খাঁন (চঞ্চল ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সিভিলসার্জন ডাঃ সেলিনা বেগম, কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ), মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান আলোচক ডাঃ ফয়সাল আলম সভাপতিত্ব করেন। সভাপতিত্ব করেন আনোয়ারুল ইসলাম (সেন্টু) এ্যাপলোর ডায়াগনষ্টিক মালিক ও এক নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কোটচাঁদপুর পৌরসভা। এখানে অতিথি বৃন্দ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য জ্ঞানমুলক আলোচনা করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা জনতার পক্ষ থেকে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে ফুল ও ক্রেষ্ট দিয়ে বর্ষিয়ান দুই জননেতাকে গণসংবর্ধনা প্রদান করা হয়। দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত গণসংবর্ধনা অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল মোমিন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাহমুদ গাজী, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, অহিদুল ইসলাম, গাজী শহীদুল্যাহ, মনতাজুর রহমান ময়না, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পি-৩/৩
৩৩ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেলেন মা
খুলনাঞ্চল রিপোর্ট
নানার বাড়ি বেড়াতে গিয়ে মাত্র সাত বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন মুন্নি। দীর্ঘ ৩৩ বছর পর সেই মুন্নি ফিরে পেলেন তার পরিবারকে। মুন্নি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মৃত মুনছের আলী ও নাজমা বেগমের মেয়ে। ৩৩ বছর আগে পার্শ্ববর্তী লালপুর উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যান তিনি। সম্প্রতি মুন্নিকে ফিরে পেয়ে আপ্লুত তার পরিবার। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা দলে দলে মুন্নিকে দেখতে ভিড় করছেন তাদের বাড়িতে।
জানা গেছে, ১৯৮৬ সালে লালপুর উপজেলার আব্দুলপুর মিলকিপাড়া গ্রামে মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যায় সাত বছর বয়সের শিশু মুন্নি। তখন থেকেই তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি পরিবার। দীর্ঘ ৩৩ বছর পর পরিবারকে খুঁজে পেয়ে মুন্নি তার স্বামী সন্তানকে নিয়ে আসেন মায়ের বাড়ি। মা তার সন্তানকে পেয়ে যেমন খুশি, মাকে ও পরিবারকে খুঁজে পেয়ে তেমনি খুশি হয়েছেন মুন্নি ।
ঘটনাক্রমে শিশু মুন্নি হারিয়ে যাওয়ার পর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর স্কুলের পাশে নির্জনে বসে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। এরপর তাকে নিয়ে যান এলাকার চেয়ারম্যানের কাছে। তৎকালীন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃত মাহাবুদ্দিন আহম্মেদ সাধু পরিচয়হীন শিশু মুন্নির দায়িত্ব নেন এবং তার নাম রাখেন আছিয়া।
এরপর শিশু আছিয়া বড় হলে একই এলাকার বাহার উদ্দিনের ছেলে সোনালী ব্যাংকে কর্মরত আমিরুলের সঙ্গে বিয়ে দেন। এখন তাদের সংসারে দুটি ছেলে সন্তান সাজেদুল ইসলাম সাজু এবং রাজীবুল ইসলাম। কিছুদিন আগে নিকট আত্মীয়র মাধ্যমে মুন্নির খোঁজ পান তার পরিবার। চোখের পাতার নিচে তিল, হাতে পোড়া দাগ দেখে মাসহ আত্মীয়-স্বজনরা মুন্নিই যে তাদের হারিয়ে যাওয়া মেয়ে সেটা শনাক্ত করেন।
মুন্নি ওরফে আছিয়া বলেন, অনেক বাবা মা তাদের হারিয়ে যাওয়া সন্তান খুঁজতে আমাকে দেখতে আসতো। কিন্তু দীর্ঘ ৩৩ বছর পর আমার মা ও পরিবার আমার চোখের পাতার নিচে তিল, হাতে পোড়া দাগ এবং কপালে দাগ দেখে আমিই যে তাদের হারিয়ে যাওয়া মুন্নি সেটা প্রমাণ করেছে। মুন্নি বলেন, পরিবারকে ফিরে পেয়ে আমি অনেক খুশি। একটাই দুঃখ থেকে গেল, বাবা আজ বেঁচে নেই। বাবা আমাকে দেখতে পারলেন না। বাবার মুখটা দেখা হলো না। মুন্নির মা নাজমা বেগম বলেন, আমার সন্তানকে পেয়ে আমিসহ আমার পরিবার অনেক খুশি হয়েছি। ওর বাবা বেঁচে থাকলে আরও বেশি খুশি হতেন।
মুন্নির স্বামী আমিরুল ইসলাম জানান, তার স্ত্রী পরিবারের সন্ধান না পেয়ে, অনেক কষ্টে ছিল। দীর্ঘদিন পর খুঁজে পেয়ে তার স্ত্রীর চোখে-মুখে আনন্দ দেখে তিনিও অনেক খুশি। পাশাপাশি নতুন পরিবার পেয়ে আনন্দিত হয়েছেন। মুন্নির ছোট ছেলে রাজীবুল ইসলাম বলে, নানুর বাড়ি এসে আমি খুবই আনন্দিত।
মুন্নির আশ্রয়দাতা প্রয়াত চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ সাধুর ছেলে সাইফুল ইসলাম রানা বলেন, বাবা ১৯৮৫-৮৬ সালের দিকে আমাদের বাড়িতে আনেন আছিয়াকে। একসঙ্গে বড় হয়েছি আমরা। আছিয়া তার মা-ভাইদের খুঁজে পাওয়ায় আমাদেরও খুব ভালো লাগছে। আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন।
আজকের ডায়েরী
# বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এক জরুরী সভা আজ সন্ধ্যা ৬টায় নিজস্ব কার্যালয়ে।
# খুলনা প্রেসকাবের কাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বেলা ১২ টায় ‘ভূমি দস্যু ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক জমি দখল,বাড়ি ঘর ভাংচুর ও চাঁদা দাবির প্রতিবাদে’ খালিশপুর, মুজগুন্নি ঈদগাহ রোডের ফ্রান্সিস দাশ-এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন।
৭১টিভির ফারজানা করিমকে সংবর্ধনা
বিজ্ঞপ্তি
বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও সংবাদ পাঠিকা ৭১টিভির ফারজানা করিম ইনসান সুপার মার্কেট পরিদর্শনে আসায় তাকে সংবর্ধনা দেন ইনসান সুপার মার্কেটের পরিচালক ও সাফওয়ান গ্রুপের চেয়ারম্যান আলোকিত মুকুল সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল জাহিদ মুকুল। অনুষ্ঠানে রফিকুল জাহিদ মুকুলের প্রকাশনায় বুড়াবুড়ি বইটির মোড়ক উন্মোচন করেন ফারজানা করিম ইনসান।
ফারজানা করিম ইনসান তাকে সংবর্ধিত করায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি উপস্থিত ব্যবসায়িদের সাথে মতবিনিময় কালে তার প্রয়াত মাকে স্মরণ করে অনুভূতি প্রকাশ করেন। ইনসান সুপার মার্কেটের ভূয়সী প্রসংশা করে এবং খুলনায় এত সুন্দর মার্কেট তৈরীর উদ্যোগ গ্রহনের জন্য রফিকুল জাহিদ মুকুলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক আমজাদ হোসেন খান। তিনি ব্যবসায়িদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ব্যবসার ধরণ দেখে সকল ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপিকা ইফসাত সানিয়া ন্যান্সী।
আরো উপস্থিত ছিলেন, শেখ মাসুম, মোঃ রেজাউল করিম, প্রতাপ কুমার দাস, মোঃ মামুন ইসলাম রিপন, মোঃ মফিজ, বাবুল রহমান বাবলু, আজিজুল শেখ, গাজী রেজাউল করিম, আব্দুল মজিদ মোড়ল, শাওকত গাজী, মোঃ গফফার হোসেন, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
খুলনার ৭ জন কবি সাহিত্যিককে ফুলকলি সম্মাননা প্রদান
খবর বিজ্ঞপ্তি
জেলার ডুমুরিয়া উপজেলার ঘোলাবান্দা তালতলা জ্যোতিমঠ প্রাঙ্গনে ৩১ জানুয়ারি ফুলকলি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন অন্যান্য বছরের ন্যায় এ বছর দেশের বিভিন্ন জেলার বিশিষ্ট ৭জন সাহিত্যকর্মী কবি গবেষককে স্ব-স্ব বিষয়ে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করে। দিনব্যাপী অনুষ্ঠানের একপর্যায়ে সম্মাননা অনুষ্ঠানে লোক সাহিত্য গবেষণা বিষয়ে খুলনার বাসুদেব বিশ্বাস বাবলা, যাত্রাপালায় স্বদেশ চিন্তা বিষয়ে- যশোরের অরবিন্দ মন্ডল, মুক্তিযুদ্ধ ও সময় ভাবনা বিষয়ে- গোপালগঞ্জের সুমন্ত রায়, উপন্যাসে- যুগমানসের মনস্ত¡ত্ত্ব নিরীক্ষা বিষয়ে বাগেরহাটের চাণক্য বাড়ৈ, লোক গানে প্রাণ সঞ্চার বিষয়ে- নড়াইলের গুরু পদ গুপ্ত, তৃণমূলের সংস্কৃতি ও লোকধারা অনুসন্ধান বিষয়ে সাতক্ষীরার অরবিন্দ মৃধা, শিশু সাহিত্যে প্রাণ সঞ্চার বিষয়ে ঝিনাইদহের মিতুল সাইফ এই সাত জন গুণী মানুষকে সংবর্ধনা সহ ফুলকলি পুরস্কার -২০২০ তে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের পর্যালোচনা করেন ড. সন্দীপক মল্লিক, বক্তব্য রাখেন- প্রফেসর ড. বিবেকানন্দ বিশ্বাস, ড. রুবেল আনছার, ড. ইবাইস আমান, দীপক সাহা, মো: আব্দুল মতিন, এড. সুব্রত চক্রবর্তী প্রমূখ।
যশোরে বৃদ্ধার টাকা ও স্বর্নের দুল ছিনতাই করলো রিকশা চালক
যশোর অফিস
এক রিকশা চালক এক বৃদ্ধাকে ভূল বুঝিয়ে অন্য এলাকায় নিয়ে গিয়ে কৌশলে নগদ টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি শনিবার ১ ফেব্রুয়ারী দুপুরে যশোর শহরের ঘোপ এলাকায়
শহরের বেজপাড়া গয়ারাম সড়কের মৃত হরেন্দ্র নাথ রায়ের ছেলে মিন্টু রায় জানান, তার বৃদ্ধা মাতা সাবিত্রী রায় শনিবার দুপুরে নড়াইল জেলা এলাকায় তার আত্মীয়র বাড়ি হতে বেজপাড়ায় নিজের বাড়িতে ফিরছিল। দুপুর আনুমানিক ১ টায় নড়াইল থেকে আসা বাস যশোর মনিহার সিনেমা হলের অদূরে নড়াইল বাসস্ট্যান্ডের নামার পর বৃদ্ধ সাবিত্রী রায় রিকশা চালককে বেজপাড়া গয়ারাম সড়কে নিয়ে যাবার কথা বলে। রিকশা চালক বৃদ্ধ সাবিত্রী রায়কে শহরের ঘোপ এলাকায় কৌশলে নিয়ে আসে। পরে সাবিত্রী রায়ের কাছে থাকা নগদ ৭ হাজার টাকা কানে থাকা স্বর্ণের দুল কৌশলে ছিনিয়ে নেয়। পরে রিকশা চালক অন্য রিকশায় সাবিত্রী রায়কে তুলে দেয়। বৃদ্ধা সাবিত্রী বাড়িতে এসে তার ছেলেকে জানালে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে ব্যর্থ হয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
যশোরে ইয়াবাসহ গ্রেফতার-২
যশোর অফিস
একশ’ পয়ষট্টি পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, যশোর সদর উজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কুমার বাগডাঙ্গা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আবুল হোসেন পলাশ ওরফে শহিদুল ইসলাম ও শহরের বারান্দীপাড়া মোল্যাপাড়া আমতলার মোড়ের ফজলুল করিম ওরফে টুটুলের ছেলে মেহেদী হাসান ওরফে রাজা।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানায় কর্মরত একজন এএসআই শুক্রবার রাত পৌনে ১১ টায় গোপন সূত্রে খবর পান শহরের বারন্দীপাড়া মোল্যাপাড়া আমতলা মোড়স্থ জনৈক এ রমহমান ডেইরী ফার্মের সামনে এক ইয়াবা বিক্রেতার ইয়াবা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা মেহেদী হাসান রাজা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করার পর তার দখলে থাকা ২৫পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত পৌনে ৯ টায় গোপন সূতে খবর পেয়ে সদর উপজেলার দোগাছিয়া গ্রামের কাজী শাহেদ আহম্মেদ মডেল কলেজের সামনে থেকে আবুল হোসেন পলাশ ওরফে শহিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল বিকাল ৫ টায়, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় মহানগর কার্যলয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, আজকে যারা যুবক তারাই আগামী দিনের ভবিষ্যত, যুব সমাজ কে মাদক, ইয়াবা, ধর্ষণ সহ অশ্লিল কাজ থেকে ভালোর পথে আনতে তাদের কাছে ইসলামের মহান আদর্শ ও ইসলামী যুব আন্দোলন এর দাওয়াত পৌছে দিতে হবে। উপস্থিত ছিলেন মুফতী আব্দুর রহমান মিয়াজি, এইচ এম জুনাইদ মাহমুদ, মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রশিদ, হাফেজ হাসান, মোঃ ফেরদাউস গাজী সুমন, মু আব্দুর সবুর, মোঃ আল আমীন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাহিদুল ইসলাম মনির, মোঃ নাসিব ইসলাম, মোঃ হাবিবুল্লাহ গাজী।
গোপালগঞ্জে দুই মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্ত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে মন্দিরে চারটি মূর্তির সাজসজ্জা পুড়ে গেছে। এ ঘটনার পর শনিবার দুপুরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগের রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া ছোটখোলা সার্বজনীন কালি মন্দিরে এ আগুন দেয় দুবৃত্তরা। তার আগে গত বুধবার সন্ধ্যায় কাজুলিয়া পল্লীমঙ্গল স্কুল এ্যান্ড কলেজের অস্থায়ী সরস্বতী মন্দিরেও একইভাবে আগুন দেওয়া হয়েছিল।
পুলিশ ও গোয়েন্দারা এ দুই ঘটনার তদন্ত শুরু করেছে উল্লেখ করে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, “কাজুলিয়া স্কুলের ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। সেখানে দুষ্কৃতকারীরা মুখোশ পরা ছিল। তারপরও দ্রুত এ দুই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হব আমরা।“
মন্দির কমিটির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দুইজন দুষ্কৃতকারী গ্রিল দিয়ে মন্দিরের ভেতর কিছু একটা ছুড়ে মারে বলে বাজুনিয়া গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র সংলাপ মল্লিক আমাদের জানিয়েছে। পরে ভয়ে সে বাড়ি চলে যায়। “এরপর সুরেশ আরিন্দা মন্দিরে প্রণাম করতে এসে আগুন দেখতে পান। তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে।
“এতে কালী, রক্ষাচ-ি, শীতলা ও শিব মূর্তির কাপড়, অলঙ্কার ও সজ্জা পুড়ে গেছে।” কাজুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাখন লাল দাস বলেন, “আমরা এখানে শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করি। “একটি দুষ্কৃতকারী গোষ্ঠী পরপর দুইটি মন্দিরে একই কায়দায় আগুন দিয়ে এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।” এ ব্যাপারে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনিও ইউনিয়নের সব মন্দির কমিটিকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন বলে জানান তিনি। কাজুলিয়া ও বাজুনিয়ার গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা এ ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়েছেন।
সুন্দরবন থেকে ফের ৫৯ কেজি মাংসসহ হরিণ শিকারি আটক
বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
সুন্দরবন থেকে ৫৯ কেজি মাংসসহ আছাদুজ্জামান জোমাদ্দার (৩২) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ। এ সময় চারটি ও নৌকা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা।
শনিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আছাদুজ্জামান মোংলা উপজেলার বৈদ্যমারী গ্রামের জহুর জমাদ্দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ববন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কয়েকদিন আগে সুন্দরবনে একদল হরিণ শিকারি চক্র ঢুকে পড়ছে, এ সংবাদের ভিত্তিতে বনের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সুন্দরবন থেকে হরিণ শিকার করে চারটি নৌকায় লোকালয়ে ফেরার পথে বাদামতলা এলাকায় নৌকাগুলোকে চ্যালেঞ্জ করেন বনরক্ষীরা।
এ সময় ১০/১২ জন শিকারি দৌড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে আছাদুজ্জামানকে আটক করতে সক্ষম হন তারা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের পূর্বক আছাদুজ্জামানকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। জব্দ হওয়া মাংস কেরোসিন দিয়ে ধ্বংস করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
মোল্লাহাটে বুলবুলে ক্ষতিগ্রস্তদের চাল অফিস সহকারীর নামে বরাদ্দ!
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য বরাদ্দ চাল বিতরণ না করার অভিযোগ উঠেছে। ওই উপজেলার জন্য বরাদ্দ ১০ মেট্রিকটন চাল সব নিয়ম ভেঙে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী হাসিবুর রহমানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। তবে মোল্লাহাট উপজেলা খাদ্যগুদাম থেকে বরাদ্দ ওই চাল এখনও উত্তোলন করা হয়নি বলে জানিয়েছেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ পারভীন। এদিকে জরুরি অবস্থা মোকাবিলায় বরাদ্দ চাল আড়াই মাসেও কেন ক্ষতিগ্রস্তরা পেলেন না তা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখা সূত্রে জানা যায়, তাৎক্ষণিকভাবে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য চাহিদা মেটাতে ৯ নভেম্বর ২০১৯ তারিখে জেলার ৯টি উপজেলার মোট ২শ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মোল্লাহাট উপজেলায় বরাদ্দ দেওয়া হয় ১০ টন চাল।
মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার মোল্লা বলেন, বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন। আমরা শুনেছি মোল্লাহাটের মানুষের জন্যও ১০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত ক্ষতিগ্রস্তরা সেই চাল পায়নি। আর কোনোদিন পাবে কিনা তাও বলতে পারি না।
স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল হক শওকত বলেন, উপজেলার বিভিন্ন বরাদ্দের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি অন্য অফিসের বাইরের বিভিন্ন লোকদের সঙ্গে কথা বলতে বলেন। এটা কোনোভাবে স্বচ্ছতা প্রমাণ করে না।
উপজেলা সদরের উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকে হায়দার মামুন বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের পর আমার ইউনিয়নে ৭০টি ঘর সম্পূর্ণ এবং ২শ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের টিন ও নগদ অর্থ দেওয়া হলেও, সবাই ঠিকমতো পায়নি। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ৩০ কেজি চাল এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার কার্যালয়ের অফিস সহকারী আসিফের নামে ওই ১০ টন চাল বরাদ্দ দিয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।
চালের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাছির উদ্দিন বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আসিফের নামে ১০ টন চাল বরাদ্দ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চাল উত্তোলন করেননি তিনি।
চাল বরাদ্দের বিষয়ে অফিস সহকারী হাসিবুর রহমানের কাছে ফোন করা হলে অন্য একজন রিসিভ করে বলেন, তিনি এখানে নেই। ফোন বাড়িতে রেখে বাইরে গেছেন। এ বিষয়ে কথা বলতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম সজলের কাছে একাধিকবার ফোন করা হলে সংবাদকর্মী শুনে তিনি ফোন কেটে দেন।
চাল বরাদ্দের বিষয়ে কথা বলার জন্য মোল্লাহাট উপজেলা নির্বার্হী কর্মকর্তা মাফফারা তাসনীনের ফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোনটিও বন্ধ পাওয়া যায়।
চুয়াডাঙ্গায় পিঠা উৎসব
চুয়াডাঙ্গা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ এ উৎসবের আয়োজন করে। পিঠা উৎসবে কলেজের ১৫টি বিভাগ ১৫টি স্টলে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসে। প্রতিটি স্টলে দুই শতাধিক ভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। এর আগে সকালে পিঠা উৎসবটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। এসময় কলেজটির অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গাংনীতে ককটেল জব্দ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের ওয়াক্তিয়া মক্তবের পাশ থেকে একটি ককটেল জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ককটেলটি জব্দ করা হয়।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ওই গ্রামের মক্তবের পাশে লাল স্কটেপে পেঁচানো একটি ককটেল দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে ককটেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্ত শুরু করা হবে।
বঙ্গবন্ধুর সমাধিতে কুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ৩১ জানুয়ারি শুক্রবার বিকালে শ্রদ্ধা নিবেদনকালীণ সময়ে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সহ-সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, সহ-সাধারণ সম্পাদক প্রতীক চন্দ্র বিশ^াস, কোষাধ্যক্ষ খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম, ক্রীড়া সম্পাদক এইচ এম আব্দুল ফাত্তাহ, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক সৌমিত্র কুমার সরকার, সদস্যগণ ড. মোঃ ইলিয়াস উদ্দিন, অধ্যাপক বি এম ইকরামুল হক, প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন ও আবু-হেনা মোস্তফা কামালসহ ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, এমই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান পিন্টু চন্দ্র শীল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইউজিসি’র সদস্যসহ শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে এক মিনিট নিরাবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে বাঙালী জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী মৎস্যজীবী লীগ ফুলতলা উপজেলা সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
গত ৩১ জানুয়ারী শুক্রবার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফুলতলা উপজেলার সম্মেলন মশিয়ালী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনা জেলা সভাপতি, যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম,এম, জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের খুলনা জেলা সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরোয়ার, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ রাকিবুজ্জামান মোল্যা, রূপসা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি কবি আবু আহম্মেদ শিকদার। খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরুন কুমার দাসের সভাপতিত্বে সম্মেলনে ৪৭ সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কাগজী, সাধারণ সম্পাদক পদে গাজী সাইদুল ইসলাম, সহ-সভাপতি পদে আল মামুন ও আজগর কাগজী, যুগ্ম সম্পাদক পদে ফজলুল হকসহ বিভিন্ন নাম ঘোষনা করা হয়। রমজান আলী শেখের সঞ্চলনায় সম্মেলনে বক্তব্য রাখের মৎস্যজীবী কার্তিক চন্দ্র বিশ^াস, মনোরঞ্জন বিশ^াস, অশোক কুমার প্রমুখ।
আদম ব্যবসায়ী খপ্পরে পড়ে মালয়েশিয়ায় ঝিনাইদহের দুই যুবক নিখোঁজ: সর্বশান্ত ১৫টি পরিবার
ঝিনাইদহ প্রতিনিধি
স্বপ্ন ছিল বিদেশ গিয়ে অন্যদের মত চাকরি করে স্বাবলম্বী হয়ে কিনবে গাড়ি, গড়বে বাড়ি। সন্তানদের লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ করে গড়ে তুলবে এমন আশায় বুক বেধে ছিল ঝিনাইদরে হরিনাকুন্ডু উপজেলার চাদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আ্দুল জব্বার ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে মামুন নামের দুই যুবক। কিন্তু তাদের সে আশা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কুঠি দূর্গাপুর গ্রামের আদম ব্যাবসায়ী মহিউদ্দিন ও তার ছেলে রহিম এর খপ্পরে পড়ে তারা এখনও নিখোঁজ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল জব্বার ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে মামুন এক বছর পূর্বে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সহায় সম্বল বিক্রি করে নগদ ৯ লাখ ৬০ হাজার টাকা তুলে দেয় আদম ব্যবসায়ী মহিউদ্দিনের হাতে। এর পর তারা ওই দুইজনকে মালয়েশিয়ায় পাঠায়। পাঠানোর পর দালাল মহিউদ্দিন এর ছেলে মালয়েশিয়ায় অবস্থানরত রহিমের খপ্পরে পড়ে ভুক্তভোগি আব্দুল জব্বার ও মামুন। প্রথমে রহিম ওই দেশে নিয়ে মামুন ও জব্বারকে একটি কাজ দেয়। তারপর তাদের কাজের উপার্জনকৃত অর্থ থেকে কমিশন নেয় সে। এভাবেই প্রায় ১ বছর যাবৎ কমিশন নিতে থাকে। এক পর্যায়ে তারা কমিশন দিতে অপরাগতা জানালে দালাল রহিম তাদের উপর ক্ষিপ্ত হয়ে পাসপোর্ট কেড়ে নেয়। তখন তারা নিরুপায় হয়ে দিশেহারা হয়ে পড়ে। পরে জীবন বাচাতে ক্ষুধার তাড়নায় কাজের সন্ধানে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে আব্দুল জব্বার ও মামুন। তারা তাদের জীবনের অসহনীয় ঘটনাবলী তুলে ধরে বাড়িতে স্বজনদেরকে জানিয়ে দেয় মোবাইল ফোনে। শুরু হয় পরিবারের মাঝে আহাজারি। এক পর্যায়ে স্বজনরা আদম বেপারি মহিউদ্দিনের বাড়িতে গিয়ে ভুক্তভোগিরা তাদের দেশে ফিরিয়ে আনার কথা বলে। এ নিয়ে এলাকায় দফায় দফায় শালিশি বৈঠক বসে। সেখান থেকে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় তাদেরকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে হবে এবং দুটি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৬ লক্ষ টাকা ফেরত দিতে হবে। বিষয়টি উভয়পক্ষই লিখিত ভাবে গ্রহণ করে। কিন্তু নিদ্দিষ্ট সময় অতিবাহিত হলেও অদ্যবদি তাদের কোন টাকা ফেরত দেওয়া হয়নি পাশাপাশি বিদেশ থাকা আব্দুল জব্বার ও মামুনকে ফেরত আনা হয়নি।
স্বজনরা অভিযোগ করেন, চার মাস যাবৎ ধরে আব্দুল জব্বার ও মামুনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা মরে গেছে না বেচে আছে তাও বোঝা যাচ্ছে না। এ ঘটনায় দুটি পরিবারের মাঝে চলছে আহাজারি। পরবর্তীতে ভুক্তভোগিরা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ধর্না ধরেও কোন সুবিচার পাচ্ছে না।
এছাড়াও আদম ব্যবসায়ী মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে বিভিন্ন সময় প্রায় ১৫ জনকে বিদেশ পাঠানোর নামে তাদের সহায় সম্বল বিক্রি করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ধরণের অপকর্ম করেও বহাল তবিয়তে ঘুরছে আদম ব্যাপারী মহিউদ্দিন। বর্তমানে ওই সকল পরিবার মানবেতর জীবন যাপন করছে। তারা আদম ব্যবসায়ী মহিউদ্দিন ও তার ছেলে রহিমের শাস্তি দাবি করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত আদম ব্যবসায়ী মহিউদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, আমি এ পর্যন্ত অনেককেই বিদেশ পাঠিয়েছি। আমার ছেলে রহিম মালয়েশিয়া আছে। সেখানে সে অনেকের কাজ দিয়েছে। এর আগে কখনও এরকম সমস্যায় হয়নি। তবে আব্দুল জব্বার ও মামুনের বিষয়ে একটু সমস্যা হয়েছে। সমাধানের জন্য আমি চেষ্টা করছি। তারা কোথায় আছে কিভাবে আছে এখনও জানা যায়নি। আশা করি মালয়েশিয়া থাকা আমার ছেলে রহিমের মাধ্যমে দ্রুতই তাদের খোজ খবর নিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এই ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশেষে মুক্তি পেলেন কপিলমুনির সাংবাদিক আঃ রহমান
স্টাফ রিপোর্টার, কপিলমুনি
পাইকগাছা সাংবাদিক জোটের যুগ্ম আহবায়ক, কপিলমুনি প্রেসকাবের সদস্য ও দৈনিক প্রবাহ’র কপিলমুনি প্রতিনিধি এস এম আব্দুর রহমান একটি হত্যা মামলায় প্রায় আড়াই মাস অহেতুক জেলের ঘানি টেনে জামিন লাভ করেছেন।
সূত্রে প্রকাশ, পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের বাসিন্দা আঃ সালাম গাজী (৫০) গত ২০ নভেম্বর রাত্র আনুমানিক ০৮.৫৫ মিনিটে নিজ বাড়ী থেকে রাতের খাবার খেয়ে পার্শ¦বর্তী মৎস্য ঘেরে যাবার প্রতিমধ্যে খুন হয়। পরদিন মৃতের ছেলে মোঃ সেলিম হোসেন গাজী (২৫) বাদী হয়ে পাইকগাছা থানায় ১৩ জনের নাম উল্লেখ পূর্বক ৮/১০ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার ৮নং ক্রমিকে আব্দুর রহমানের নাম অন্তর্ভূক্ত করে। থানা পুলিশ ভোরে অভিযান চালিয়ে গজালিয়া থেকে ২জন ও কপিলমুনি থেকে আব্দুর রহমানসহ ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এক পর্যায় থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক শেখের দূরদর্শী ভূমিকা ও কর্ম দক্ষতার ফলে ঘটনার ২দিনের মাথায় এজাহারের ৩নং স্বাক্ষী আবুল হোসেনকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যা কাজে ব্যবহৃত একটি কুড়াল ও ঘটনা ঘটাবার পর সালাম গাজীর পরিবারের কাছে খবর দেয়ার কাজে ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করে থানা পুলিশ। তদন্তে বেরিয়ে আসে আবুল হোসেনের মায়ের সাথে খুন হওয়া সালাম গাজীর পরকীয়াসহ নানা অনৈতিক কর্মকান্ডের তথ্য ও হত্যাকান্ডের প্রকৃত রহস্য। আবুল হোসেন স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। ফলে নিরাপরাধ মানুষ অযথা হয়রানীর কবল থেকে রেহাই পাবার সুযোগ সৃষ্টি হওয়াতে সংশ্লিষ্ট এলাকাবাসী থানা পুলিশকে তাৎক্ষনিক সাধুবাদ জানায়। আটককৃত ৩জনের মধ্যে একজন আটকের প্রায় ১৫ দিনপর ও অপর সাংবাদিক আঃ রহমানসহ দু’জন প্রায় আড়াই মাস অহেতুক জেলের ঘানি টেনে জামিন লাভ করেছেন। বাকী আসামীরা মহামান্য হাইকোর্টের জামিনে আছেন বলে জানা গেছে।
বিলে ঘের করতে বাধা, মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে দুই কৃষক আহত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মনিরুল ইসলাম মনির (৩৫) ও জাহিদুল ইসলাম (২৪) নামে দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের সম্বলডাঙ্গা বিলে ঘটনাটি ঘটে। আহত জাহিদুল ইসলাম স্থানীয় শ্রীপুর গ্রামের মোহাম্মদ গাজীর এবং মনির মৃত আবু খাঁর ছেলে। সম্পর্কে তারা ভগ্নিপতি ও শ্যালক। তারা দু’জনেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের স্বজন ও পুলিশ জানান, বোরো চাষের লক্ষ্যে মনির ও জাহিদ শুক্রবার রাতে সম্বলডাঙ্গা বিলে জলাবদ্ধ ক্ষেতের পানি সেচে পাশের খালে দিচ্ছিলেন। রাত একটার দিকে হঠাৎ ৪-৫ জন বিলে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে পেট, গলা ও মাথায় গুলিবিদ্ধ হন মনির ও জাহিদ। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা বলছেন, কেশবপুর এলাকার জনৈক মাসুদ সম্বলডাঙ্গা বিলে ঘের করার জন্য এলাকার কয়েকজনকে সাথে নিয়ে বহুদিন ধরে চেষ্টা করছে। মনির ও জাহিদুল ঘের করার জন্য তাদের জমি দিতে চাচ্ছিলেন না। এই নিয়ে ২-৩ দিন আগে মনির ও জাহিদুলের সাথে তাদের বাকবিত- হয়। তারই সূত্র ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে শনিবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা মিলেছে। আহত দুইজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।
সুন্দরবনে ৫০ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক শিকারী আটক, অপর দুই শিকারীকে ছেড়ে দেয়ার অভিযোগ
খুবির আবৃত্তি সংগঠন ওংকর শৃণুতা’র
পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি সংগঠন ওংকার শৃণুতা’র ২০ বছর পদার্পণ উপলক্ষ্যে গতকাল শনিবার পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। সকাল সাড়ে ১০ টায় সংগঠনের উপদেষ্ট এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাফেটেরিয়া থেকে শুরু হয়ে প্রশান ভবনের সামনে দিয়ে হাদী চত্বর হয়ে অদম্য বাংলার সামনে শেষ হয়। এরপর বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ট ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন, দেশ বরেণ্য আবৃত্তি শিল্পি মাহিদুল ইসলাম, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন প্রধান ড. মোঃ দুলাল হোসেন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক, ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম এবং আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুণম চক্রবর্তী। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৪ টায় অদম্য বাংলা চত্বরে আবৃত্তি উৎসব।
খুবির বঙ্গবন্ধু হলে শিক্ষার্থীকে নির্যাতন করার অভিযোগে আবাসিক ছাত্র মশিউর রহমান রাজার সিট বাতিল, কারণ দর্শানো নোটিশ জারি
খবর বিজ্ঞপ্তি
গত ২৭ জানুয়ারি দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের ১৯ বাচের ৫ জন ছাত্রকে পর্যায়ক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৭ নং কক্ষে একই ডিসিপ্লিনের ছাত্র মশিউর রহমান রাজা ও তার কতিপয় সহপাঠীর উপস্থিতে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক নোটিশ থেকে জানা যায় যে, প্রভোস্টবৃন্দের এক জরুরী সভা গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং সে মোতাবেক অভিযুক্ত মশিউর রহমান রাজার হলের সিট বাতিল করা হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে এবিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
খুলনা জেলা সুনাম কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বিকাল চারটায় খুলনা উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরীতে খুলনা জেলা সুনাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা সুনাম কমিটির সভাপতি সুনীল দাস, সাধারন সম্পাদক মাহমুদ হাসান রনি, অর্থ-সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সাঃ সম্পাদক পলাশ দাশ, প্রচার সম্পাদকরিংটন মন্ডল, মিজানুর রহমান(সদস্য),জগন্নাথ কর্মকার (সদস্য),জি.এম. রাসেল ইসলাম (সদস্য), এস এম সোহেল ইসহাক (সদস্য), পলাশ দাশ (সহ-সাধারণ সম্পাদক), শরিফুল ইসলাম সেলিম (জেলা সমন্বয়কারী, খুলনা), শারির প্রকল্প সমন্বয়কারী বিষ্ণু পদ দাস অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বেশ কিছু সিদ্বান্ত নেওয়া হয়। নতুন সদস্য অন্তর্ভূক্ত করা হয়।
নির্বাচনের নামে ফের জনগণের সাথে প্রতারণা করেছে সরকার: ইসলামী আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচনের নামে সরকার জনগণের সাথে পুনরায় প্রতারণা করেছে। জনগণকে নির্বাচনে নামিয়ে ভোট দিতে না দেওয়া, হাতপাখার এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়া জাতির সাথে নির্বাচন নিয়ে চরম গাদ্দারীর শামিল। এধরণের প্রহসণ, ধোকাবাজি ও প্রতারণার কোন মানেই হয় না।
তারা বলেন, দেশবাসী অত্যন্ত আশা করেছিল, আওয়ামীলীগ ভোট ডাকাতির পথ পরিহার করবে এবং জাতিকে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। কিন্তু সরকার তাদের পুরোনো অভ্যাস ভোট ডাকাতির পথ থেকে ফিরে আসতে পারেনি।
নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। বিবৃতিতে দায়িত্ব পালনকালে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন সভাপতি মুফতী আমানুল্লাহ, নগর সহ সভাপতি আলহাজ্ব মাওঃ মোজাফ্ফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ ইমরান হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মুফতী মাহবুবুর রহমান, শায়খুল ইসলাম বিন হাসান ও মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
চিকিৎসকদের ব্যবসায়িক মনোভাব পরিহার করে
জনগনের স্বাস্থ্য সেবায় মনোযোগ দিতে হবে: নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ফুলতলা প্রতিনিধি
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জনগনের স্বাস্থ্য সেবার জন্য সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক বরাদ্দ বাড়িয়েছে। মেডিকেল কলেজ সমূহেও প্রায় বিনা খরচে চিকিৎসক তৈরী করা হচ্ছে। চিকিৎসকদের ব্যবসায়িক মনোভাব পরিহার করে জনগনের স্বাস্থ্য সেবায় মনোযোগ দিতে হবে। সরকার জনগনের মৌলিক চাহিদা পূরণে স্বাস্থ্য সেবায় ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার সকাল ১০টায় ফুলতলা উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটোরিয়াম অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন। আরএমও ডাঃ মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামালীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পি, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মৃণাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ শিপলু ভ্ূঁইয়া, রবিন বসু প্রমুখ। এদিকে হাসপাতাল পরিচালনা কমিটির মিটিং চলাকালে আরএমও ডাঃ মিজানুর রহমানের বদলীর আদেশ স্থগিত’র দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে উপজেলাবাসির ব্যানারে হাসপাতালের স্টাফ, স্থানীয় প্যাথলজি কর্মচারী ও এলাকাবাসি ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে এমপি নারায়ণ চন্দ্র চন্দের নিদের্শনায় হাসপাতালে বিরাজমান সমস্যা চিহ্নিত করণ ও নিরসনকল্পে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কুষ্টিয়ায় নকল সার কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে নকল সার ও কীটনাশক কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ পাঁচ টন নকল সার ও কীটনাশক আগুন দিয়ে ধ্বংস করা হয়।
এছাড়াও কীটনাশক তৈরির সরঞ্জাম হিসেবে প্রায় তিনশ’ বস্তা বালি জব্দ এবং কারখানাটি সিলগালা করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার সাতমাইল (আরভি কোম্পানির গোডাউন) সংলগ্ন উমাইয়া ট্রেডার্স নামে একটি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান।
তিনি জানান, উমাইয়া ট্রেডার্সের মালিক মিলন আহমেদ বেশ কিছুদিন ধরে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক, খালি প্যাকেট এবং মেশিন জব্দ করে ধ্বংস করা করা হয়। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করা হয়।
ইলিশ মাছসহ ৬ ভারতীয় যাত্রী আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৫ পিস ইলিশ মাছসহ (৬৪ কেজি) ছয় জন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার বেনাপোল বাজারের লাল মিয়া সুপার মার্কেটের পেছনে তাদের আটক করা হয়।
গতকাল শনিবার বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এই তথ্য নিশ্চিত করেন। তারা হলেন- অশোক দাসের ছেলে শান্তনু দাস, নিরমল বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস, পরিতোষ হালদারের ছেলে তারেক হালদার, দীপক সরকারের ছেলে দিবেন্দু সরকার, মৃনাল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস ও সুকুমার রায়ের ছেলে বিকাশ রায়। তাদের সবার বাড়ি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর থানার বিভিন্ন এলাকায়।
জানা যায়, আটক ব্যক্তিরা প্রতিদিন বিজনেস ভিসায় ভারত থেকে বাংলাদেশে আসেন। এসময় সঙ্গে বিভিন্ন কসমেটিক সামগ্রী ও মদ নিয়ে বেনাপোলে বিক্রি করেন। সন্ধ্যায় আবার বেনাপোল বাজার থেকে ইলিশ মাছ কিনে ভারতে নিয়ে বিক্রি করেন। বৈধ পথেই দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে চোরাচালান ও মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) যশোর আদালতে পাঠানোর কথা জানিয়েছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
মাছের ঘেরে দুই যুবক গুলিবিদ্ধ
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের গুলিতে জাহিদুল ইসলাম (২৪) ও মনিরুল ইসলাম মনির (৩৫) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদুল মণিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে। মনিরুল একই গ্রামের আবু বক্কার খাঁর ছেলে।
আহত মনিরুলের ভাই আক্তার জানান, মনিরুল ও তার শ্যালক জাহিদুল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে স্যালোমেশিনে তাদের মাছের ঘেরে সেচ দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা শর্টগান দিয়ে তাদের গুলি করে। গুলি তাদের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ মাহমুদ জানান, ভোর ৪টার দিকে জাহিদুল ও মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গলায়, মাথায় ও পেটসহ শরীরের একাধিক জায়গায় শর্টগানের গুলির ক্ষত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ রকম ঘটনা আমাদের জানা নেই।
বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন (৫৭) নামে এক আনসার সদস্য মারা গেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ ভবনের অস্থায়ী পুলিশ ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
মোতালেব ওই ক্যাম্পের আনসার নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
স্থানীয় জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের স্থায়ী ভবন না থাকায় পুলিশ ক্যাম্পটি ইউনিয়ন পরিষদের ভবন ব্যবহার করে আসছে। দুপুরে ওই আনসার সদস্য গোসল শেষ করে ছাদে পোশাক শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের ছাদে একটি লোহার পাইপের ওপর কাপড় শুকতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্য মোতালেব মারা যান। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শীতেও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামও কমছে
খুলনাঞ্চল রিপোর্ট
দক্ষিণাঞ্চলের উপকূল এলাকা সংলগ্ন বঙ্গোপসাগর ও মেঘনাসহ কয়েকটি নদীতে এক সপ্তাহ ধরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। শীত মৌসুমে হঠাৎ জালে এত ইলিশ ধরা পড়ায় জেলেরাও অবাক। এতে এ অঞ্চলের বৃহৎ তিনটি ইলিশ মোকামে বিকিকিনির ধুম পড়েছে।
মোকামগুলোতে প্রচুর ইলিশের সরবরাহ থাকায় দামও কমেছে। ক্রেতারাও খুশি। ইলিশ কিনছেন যে যার সাধ্যমতো। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ইলিশ কেনার দিক থেকেও সাধারণ ক্রেতাদের চেয়ে তারাই ছিলেন এগিয়ে। ক্রয় করা ইলিশ ককশিটে বরফ দিয়ে প্যাকেটজাত করছেন শ্রমিকরা। প্রতিটি আড়ত ঘরের সামনে ককশিট প্যাকেটের স্তূপ করে রাখা হয়েছে। আড়তদার, মৎস্য শ্রমিক ও ক্রেতাদের ভিড়ে মোকামগুলো গিজ-গিজ করছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮-১০ দিন থেকে উপকূল এলাকা সংলগ্ন বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বেশিরভাগ ইলিশের ওজন প্রায় এক কেজি। এ শীত মৌসুমে মেঘনায় এত ইলিশ ধরা পড়ার নজির নেই।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা মাছ ধরা বন্ধ থাকায় সাগর ও নদীতে মাছের উৎপাদন বেড়েছে। ফলে শীত মৌসুমেও জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বরিশালে ইলিশের সবচেয়ে বড় মোকাম নগরীর পোর্ট রোড। শুক্রবার সকালে পোর্ট রোডের মোকামে গিয়ে দেখা গেছে, প্রচুর ইলিশ সেখানে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতাদের ভিড়ে মুখরিত ছিল পুরো এলাকা। কীর্তনখোলা নদী থেকে খাল দিয়ে একের পর এক ইলিশ বোঝাই নৌকা, ট্রলার, স্পিড বোর্ড এসে ভিড়ছে ঘাটে। সঙ্গে সঙ্গে এসব নৌকা ঘিরে ধরছেন পোর্ট রোড ইলিশ মোকামের আড়তদাররা। সেই ইলিশ কিনে স্তূপ করে রেখেছেন আড়তের সামনেই। এ কারণে আড়তগুলোর সামনে ভিড় লেগেই ছিল। সেখানে দেশের বিভিন্নস্থান থেকে আসা পাইকারদের সঙ্গে পাল্লা দিয়ে দরদাম করছেন খুচরা ক্রেতারাও।
মৎস্য বিভাগের বরিশাল জেলা কার্যালয়ের ইলিশ বিষয়ক কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে আমদানি হওয়া বেশিরভাগ ইলিশ মেঘনা নদীর। বরিশাল ও ভোলা জেলা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এছাড়া উপকূল এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরেও কম-বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। উৎপাদন বেড়ে যাওয়ায় ইলিশের দাম পাইকারি ও খুচরা বাজারে কমেছে।
ভোলার দৌলতখান উপজেলার জেলে মো. জসিম ও মনির মিয়া জানান, গত কয়েক বছর শীতের এ সময়ে নদীতে তেমন একটা ইলিশ পাওয়া যেত না। তবে গত ৮-১০ দিন ধরে জালে প্রচুর ইলিশ উঠছে। সুতার বড় ফাঁকার জাল ব্যবহার করেই ইলিশ শিকার করা যাচ্ছে। ঘণ্টা দুয়েক অপেক্ষার পর জাল তুললেই ৫-১০ হাজার টাকার মাছ পাচ্ছেন তারা। তবে এক শ্রেণির অসাধু কিছু জেলে অবৈধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল ব্যবহার করে ইলিশ শিকার করছেন। তাদের জালে আরও বেশি টাকার মাছ উঠছে। তাদের কারণে জাটকা ও মাছের পোনাও রক্ষা পাচ্ছে না জানান এ দুই জেলে।
বরিশাল পোর্ট রোডের আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার দাস মনু জানান, মোকামে ইলিশের সরবরাহ বেড়েছে। গত ৫-৭ বছরে শীতের এ সময় প্রতিদিন গড়ে ৬০ মণের মতো ইলিশ আমদানি হতো। সেখানে গত এক সপ্তাহে ইলিশ আমদানি প্রত্যাশার চেয়ে বেড়েছে। মঙ্গলবার ৩৫০ মণ আমদানি হয়েছে। বুধবার ২৫০ মণের বেশি ইলিশ আমদানি হয়েছে। বৃহস্পতিবার আমদানি হয়েছে ২৮০ মণ। শুক্রবার প্রায় ৩০০ মণ।
তিনি জানান, বর্ষার মতো শীতে ইলিশের বেশি চাহিদা থাকে না। তাই চাহিদার তুলনায় ইলিশ আমদানি বেশি হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে দাম কমেছে। এদিন এক কেজি ওজনের ইলিশের মণ বিক্রি হয়েছে ৩২ হাজার টাকায়। সে হিসেবে প্রতি কেজির দাম পড়েছে ৮০০ টাকা। রফতানিযোগ্য এলসি আকারের (৭০০-৯০০ গ্রাম) প্রতি মণ ২৬ হাজার টাকা। সে হিসেবে প্রতি কেজি ইলিশের পাইকারি দাম পড়েছে ৬৫০ টাকা। হাফ কেজি বা ভেলকা আকারের (৪০০-৫০০ গ্রাম) ইলিশ বিক্রি হয়েছে ২০ হাজার টাকা। সে হিসেবে প্রতি কেজি ইলিশের পাইকারি দাম পড়েছে ৫০০ টাকা। গোটরা আকারের (২৫০-৩৫০ গ্রাম) প্রতি মণ ১২ হাজার টাকা। সে হিসেবে প্রতি কেজি ইলিশের পাইকারি দাম পড়েছে ৩০০ টাকা।
বরিশালের মতো বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে ইলিশের ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে এখন সরগরম।
এদিকে, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশের মোকাম বরগুনার পাথরঘাটা উপজেলায় অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রেও এক সপ্তাহে ইলিশের আমদানি বেড়েছে বলে জানা গেছে। সেখানে গত ১০-১২ দিন ধরে গড়ে প্রতিদিন ২০০ মণ ইলিশ আমদানি হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুর-মহিপুর বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রেও ইলিশ সরবারহ বেড়েছে। এখানে প্রতিদিন ২০০-২৫০ মণ ইলিশ আমদানি হচ্ছে।
মৎস্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক জানান, সরকার ও মন্ত্রণালয়ের পরিকল্পিত একাধিক উদ্যোগে গত কয়েক বছরে ইলিশ উৎপাদন বেড়েছে। মা-ইলিশ সংরক্ষণ কার্যক্রম ও জাটকা রক্ষা কার্যক্রম বিভিন্ন বাহিনীর সহায়তায় কঠোরভাবে পরিচালিত হচ্ছে। জেলেদের মধ্যেও সচেতনতা বেড়েছে। নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকারি জেলেদের সংখ্যা দিনে দিনে কমে আসছে। ফলে শীতের এ মৌসুমেও বড় বা মাঝারি আকারের ইলিশ ধরা পড়ছে। কার্যক্রমগুলো এভাবে চললে সামনে ইলিশের উৎপাদন আরও বাড়বে।
মঞ্জুর মোর্শেদ লাবু’র শাহাদাৎ বার্ষিকী
পালনে মহানগর বঙ্গবন্ধু পরিষদ
খবর বিজ্ঞপ্তি
গত কাল ৩১শে জানুয়ারী শুক্রবার বাংলাদেশ আ’লীগ সোনাডাঙ্গা থানার সাবেক সাধারন সম্পাদক মরহুম মঞ্জুর মোর্শেদ লাবুর ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগরের উদ্দ্যোগে মরহুমের কবর জিয়ারত, বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও মরহুমের স্বরণে মহানগর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর কার্যনির্বাহী সভাপতি ইউসুফ আলী সাদা, প্রধান অতিথি ছিলেন মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, সাধারন সম্পাদক রোটা. এম আসাদুজ্জামান মুন্নার পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন সভাপতি পতœী মিসেস আফসানা রাজুল ডালিয়া, বিশেষ অতিথি ছিলেন পরিষদের জেলা সভাপতি(স্বাস্থ্য)আলহাজ্ব এসএম গোলাম কিবরিয়া, মহানগর সহ-সভাপতি শরীফ এনামুল কবীর, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, সাবেক ছাত্রনেতা নূর হোসেন, মোঃ রফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, আলহাজ্ব মোহাম্মদ আলী, কবি স.ম হাফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সোনাডাঙ্গা থানার সভাপতি ডা. হাফিজুর রহমান সোহেল, জাকির হোসেন বিপ্লব, প্রভা.ইফফাত সানিয়া ন্যান্সি, মোঃ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, আলহাজ্ব শাহজাহান খান, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, আবুল কালাম মোল্লা, সাংবাদিক মামুন রেজা, মোঃ রেজাউল করিম, শারাফাত উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, ইঞ্জি.শান্তনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, মোঃ কামাল হোসেন, আদম গাজী মান্দার, ফাহিম হাসান আকাশ প্রমুখ।
আর্য্য ধর্ম সভা মন্দির কমিটির উদ্যোগে এক মত বিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
পূনঃ সংস্কারকৃত আর্য্য ধর্ম সভা কালী মন্দিরে আসন্ন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১৪২৬ বঙ্গাব্দে আসন্ন ১০ দিন ব্যাপী শ্রীমদ্ভগবদ পাঠ, পদাবলী কীর্ত্তন ও ৪০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রক্ষ্ম হরিনাম সংকীর্ত্তন (নামযজ্ঞ) অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা লক্ষ্যে গত ৩১ শে জানুয়ারী শুক্রবার শ্রী আর্য্য ধর্ম সভা কালী মন্দির প্রাঙ্গণে এক মত বিনময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি শ্রী চিত্তরঞ্জন সাহা ও সঞ্চালনা করেন শ্রী সুদ্বীপ মজুমদার।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ খুলনা এর সভাপতি শ্রী বীরেন্দ্র নাথ ঘোষ, উপদেষ্টা বাংলাদেশ পুজা উঃ পরিষদ ও বিষষ্ট সমাজ সেবক শ্রী অরবিন্দু সাহা, বাংলাদেশ পুজা উঃ পরিষদ খুলনা জেলা শাখার সহ-সভাপতি রনজিত কুমার ঘোষ, সহ উপদেষ্টা কার্য-নির্বাহী পরিষদের বিভিন্ন নির্বাহী ও সহযোগি সদস্যবৃন্দ, হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, পুজা উদযাপন পরিষদ খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ, তীর্থ লোক সংঘ, জগনাথ লোক সংঘ, বিবেকান্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ খুলনা এর বিভিন্ন নেতৃবৃন্দ সহ গন্যমান্য প্রমূখ নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় গত ১৪২৫ বঙ্গাব্দে অনুষ্ঠিত নামযজ্ঞের আয় ও ব্যয় হিসাব উপস্থাপন করা হয়। আসন্ন ১৪২৬ এ নামযজ্ঞ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সমূহ সুষ্ঠুভাবে সম্পূন্ন করা লক্ষ্যে উপস্থিত সকলের সম্মতিক্রমে শ্রী চিত্তরঞ্জন সাহাকে প্রধান উপদেষ্টা, শ্রী সমর কুন্ডুকে সভাপতি, বাসুদেব কর্মকার ও শ্রী সাধান ঘোষকে সহ সভাপতি এবং শ্রী তরুন রায় (মিঠু) কে সাধারণ সম্পাদক, শ্রী অমিত বিশ্বাস কে সহ-সাধারণ সম্পাদক শ্রী শংকর কুমার পোর্দ্দার কে কোষাধাক্ষ, শ্রী প্রমিত সাহাকে সহ কোষাধাক্ষ করে ২০১ বিশিষ্ট কমিটি গঠন করেন নেতৃবৃন্দ।










































