Home আঞ্চলিক নতুন সাঁকোতে দুঃখ লাঘব হলো মোংলার দুই গ্রামের ৪ হাজার মানুষের

নতুন সাঁকোতে দুঃখ লাঘব হলো মোংলার দুই গ্রামের ৪ হাজার মানুষের

12


মোংলা প্রতিনিধি
নতুন একটি সাঁকোতে দুঃখ লাঘব হলো মোংলার দুই গ্রামের ৪ হাজার মানুষের। উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যারবাহন খালের উপর নতুন এ সাঁকোটি হওয়াতে চরম দুঃখ-কষ্ট থেকে বেচেছেন বিদ্যারবাহন ও শেলাবুনিয়া গ্রামের বাসিন্দারা। বিদ্যারবাহন খালে সাঁকো তৈরি হওয়ার আগে তাদেরকে অতিরিক্ত দুই কিলোমিটার পথ হাঁটতে হতো। কেউবা আবার নৌকায় খাল পার হতো। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও মিলেনি তাদের কাঙ্খিত সাঁকো। অবশেষে গত ১৬ অক্টোবর বুড়িরডাঙ্গা গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার উঠান বৈঠকে হাজির হন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তখন বিদ্যারবাহন ও শেলাবুনিয়া গ্রামের বাসিন্দারা তার কাছে একটি সাঁকোর দাবী জানান। সেই দাবীর প্রেক্ষিতে সেদিনই সাঁকো নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার সেই সাঁকো নির্মাণের কাজ সম্পন্ন হয়। এরপর দুই গ্রামবাসী নতুন সাঁকোটি দেখতে আসার জন্য লায়ন ফরিদকে আমন্ত্রণ জানানো হলে বুধবার সকালে তিনি ঘটনাস্থলে আসেন। এবং গ্রামবাসীদের সাথে নিয়ে সাঁকো পার হন। গ্রামবাসী মিলে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামমকে শুভেচ্ছা জানান।
স্থানীয় বাসিন্দা বিউটি বেগম, নমিতা হালদার, সুদীপ রায় ও মোয়াজ্জেম হোসেন বলেন, একটি সাঁকোর অভাবে আমাদের দুঃখ দুর্দশার শেষ ছিলনা। সাঁকো না থাকায় দুই কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হতো। আর কেউ কেউ ঝুঁকি নিয়ে নৌকায় খাল পার হতেন। বিশেষ করে শিশুদের স্কুলে যাওয়া ও বয়স্কদের চলাচলে ভীষণ কষ্ট হতো। লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম খালের উপর নতুন একটি সাঁকো করে দেয়ায় আমরা দুঃখ কষ্ট হতে বাচলাম। আমরা তার জন্য দোয়া-আশির্বাদ করি।
মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মুলত সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমি ব্যক্তিগত ভাবে এই সাঁকোটি করে দিয়েছি। এতে খালের দুই পাড়ের দুই গ্রামের মানুষের যাতায়াত সহজতর হয়েছে। এখন নারী-পুরুষ ও শিশুরা উপকৃত হবে। আমরা যারা রাজনীতি করি, আমাদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সবাই মিলে এমন ছোট ছোট কাজগুলো করতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাজ করা হবে।