।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সাবেক আহ্বায়ক আজিজুল হাসান দুলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম আজিজুল হাসান দুলুর রুহের মাগফেরাত কামনায় শনিবার ( ২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবকদল এর সংগ্রামী আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল, আতিকুর রহমান রুবেল বিশ্বাস, সাইফুল মল্লিক, মিরাজ শাহীন শুভ, নাঈম হাসান হাসিব, তসলিম রেজা তানিম, সিফাত আহমেদ রিকি, সদস্য মনিরুজ্জামান মনি, আবদুল্লাহ আল মামুন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া, স: যুগ্ম আহ্বায়ক সাজু হাওলাদার, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, সি: যুগ্ম আহ্বায়ক সৌরভ হাওলাদার, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন সরদার রতন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সি: যুগ্ম আহ্বায়ক শেখ জুয়েল প্রমুখ।











































