Home খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চূড়ান্ত

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চূড়ান্ত

10


স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে । অক্টোবর ও নভেম্বর মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ক্যারিবীয়রা।

তবে এখনও নির্ধারিত হয়নি ম্যাচগুলোর ভেন্যু ও সময়সূচি। কেবল ম্যাচের তারিখই চূড়ান্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করে।

বাংলাদেশ সফরের আগে বেশ ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। চলতি মাসের ২৭ তারিখে শারজায় নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তাদের প্রায় তিন মাসব্যাপী আন্তর্জাতিক সফর।

এরপর অক্টোবরে ভারতের মাটিতে আহমেদাবাদ ও দিল্লিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। ভারত সফর শেষে বাংলাদেশে তিন সপ্তাহের সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল।

বাংলাদেশ সফর শেষে নভেম্বরের শেষে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে ক্যারিবীয়রা, যেখানে তারা ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ৩টি টেস্ট ম্যাচ খেলবে দুই মাসের সফরে।

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সময়সূচি

ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে: ১৮ অক্টোবর

২য় ওয়ানডে: ২০ অক্টোবর

৩য় ওয়ানডে: ২৩ অক্টোবর

টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর

২য় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর

৩য় টি-টোয়েন্টি: ১ নভেম্বর