Home আঞ্চলিক ৮২২ দোকানের তালিকা টাস্কফোর্স কমিটির হাতে, যেকোন মূহুর্তে মোবাইল কোর্ট: অতিরিক্ত জেলা...

৮২২ দোকানের তালিকা টাস্কফোর্স কমিটির হাতে, যেকোন মূহুর্তে মোবাইল কোর্ট: অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট

14

স্টাফ রিপোর্টার

এইড ফাউন্ডেশনের উদ্দ্যোগে খুলনা সিটি কর্পোরেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন সিয়াম এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এলাকায় একটি ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। এই জরিপের লক্ষ ছিলো খুলনা সিটি কর্পোরেশন এলাকায় যে সমস্ত দোকানে তামাকজাত দ্রব্য বিক্রয় হয় সেখানে কী ধরণের অবৈধ বিজ্ঞাপণ প্রচার হচ্ছে সেটি তালিকাভুক্ত করা। যাতে টাস্কফোর্স কমিটি অতি সহজেই অবৈধ বিজ্ঞাপণ উচ্ছেদে তারা তাদের অভিযান পরিচালনা করতে পারেন। এই ডিজিটাল জরিপের মাধ্যমে দেখা গেছে শহরে মোট ৮২২ টি দোকানে অবৈধভাবে বিজ্ঞাপণ ব্যবহার হচ্ছে। যে সমস্ত দোকানে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে তামাকজাত দ্রব্যের মধ্যে সিগারেট, বিড়ি, জর্দা, গুল এগুলোর আধিক্য পাওয়া যায়। অবৈধ বিজ্ঞাপণের মধ্যে ব্যানার, পোস্টার, স্টিকার, ফ্লেয়ার, উইন্ডো এগুলি কমন বিজ্ঞাপণ হিসাবে দেখা গেছে। এর সাথে বিলবোর্ড, কেশবাক্স, প্রমমোশনাল স্টিকারসহ প্রায় ১৮ ধরণের বিজ্ঞাপণ প্রচার করছে। এই সকল অবৈধ বিজ্ঞাপণ ব্যবহারের মাধ্যমে তামাক কোম্পানীসমূহ প্রধাণত কিশোর ও যুব সমাজকে টার্গেট করছে। তাদের মধ্যে তামাকজাত দ্রব্য ব্যবহার বিশেষকরে সিগারেট সেবনের প্রতি আগ্রহী করে তুলছে। যা আমাদের যুব সমাজকে তামাকের কালো থাবায় আচ্ছাদিত করছে। প্রকাশিত জরিপটিতে সিটি কর্পোরেশনের অর্ন্তভুক্ত অবৈধ বিজ্ঞাপণ প্রচারকারী প্রত্যেকটি বিক্রয় কেন্দ্রের সুনির্দিষ্ট ঠিকানাসহ মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে।

তামাক কোম্পানীর বিজ্ঞাপণ বন্ধে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে, দি ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ও এইড ফাউন্ডেশন এর প্রকল্পের আওতায় স্থানীয় সংগঠন সিয়াম ও খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগীতায় গত ফেরুয়ারি ২০২০ মাস থেকে খুলনা সিটি কর্পোরেশনসহ খুলনা বিভাগের ১০ টি জেলা সদরে পরিচালিত হচ্ছে তামাকের, বিজ্ঞাপন, প্রমোশন ও স্পন্সরশীপ বিষয়ক ডিজিটাল জরিপ। ইতমধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় জরিপের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জরিপের আওতাধীন খুলনা সিটি কর্পোরেশন এলাকায় যেসকল দোকানে বিজ্ঞাপণ প্রদর্শিত হচ্ছে তার একটা অপরাধ প্রতিবেদন তালিকা প্রণয়ন করা হয়।

খুলনা জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাক্সফোর্স কমিটির উদ্যোগে আজ ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ বিকাল ৩ঃ৩০ মিনিটে খুলনা জেলা প্রশাসক এর কার্যালয়ের  তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ণে গঠিত খুলনা জেলা টাক্সফোর্স কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সভাপতিত্ব করেন। সভায় সম্মিলিত ভাবে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর হাতে ডিজিটাল ট্যাপ্স ব্যান সার্ভের রিপোট তুলে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় আরো বেগবান করা,পাবলিক প্লেসে ধুমপানমুক্ত এলাকা সম্বলিত সাইন প্রদর্শন নিশ্চিত করা এবং তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচার প্রচারণা রোধে এইড ফাউন্ডেশন এর পরিচালিত ডিজিটাল ট্যাপ্স ব্যান সার্ভের রিপোর্ট অনুসারে মোবাইল কোর্ট কার্যকর করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান, জেলা সমাজ সেবা কার্যালয় এর সহঃ পরিচালক মোঃ আইনাল হক,আনসার ভিডিপির সহঃ জেলা কমান্ডেট আবদুল্লাহ আল মামুন,মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন ডা.শেখ সাদিয়া মনোয়ারা ঊষা,সিনিয়র সাস্থ্য শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক পারভীন আক্তার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম,সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড.মোঃ মাছুম বিল্লাহ ও কাজী মোহাম্মদ হাসিবুল হক, প্রোগ্রাম অফিসার, এইড ফাউন্ডেশন।