রূপসা প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আজিজুল বারী হেলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে, সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করতে হবে। বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প নেই। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও শঙ্কা মুক্ত হয়নি। দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য নানা অপচেষ্টা চলছে। আগামী নির্বাচনে ঐসব ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, নিরপেক্ষতার মাধ্যমে কাজ করতে হবে। বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের প্রশাসন হলে জনগন মেনে নিবে না। আন্দোলন হয়েছে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃগঠন করার।
এয়োদশ জাতীয় সংসদ নিবার্চনের রোডম্যাপ ঘোষনা করায় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে নির্বাচনী জনসভা গতকাল রবিবার বিকালে রূপসার পালেরহাট মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, সাবেক সদস্য সচিব
এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জি.এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল। উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক এর পরিচালনায় বক্তৃতা করেন জেলা যুবদলের ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহামুদুল হাসান লোটাস, জেলা জেসাস সদস্য সচিব এ.কে আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সদস্য রিয়াজ মোল্লা, শরিফুল ইসলাম বকুল, এস এম এ মালেক, মিকাইল বিশ্বাস, শহীদুল্লাহ বুলবুল লস্কর, আজিজুল ইসলাম নন্দু, স.ম হাসিবুর রহমান, কাজী আব্দুল কুদ্দুস, আবুল কাশেম কালা, সজীব মোল্লা, শাহজালাল লস্কর, বিপুল মজুমদারসহ খুলনা জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।











































