Home আঞ্চলিক নদীর তীরবর্তী ১৫ কিলোমিটার সৃজিত বনায়ন এখন দৃশ্যমান

নদীর তীরবর্তী ১৫ কিলোমিটার সৃজিত বনায়ন এখন দৃশ্যমান

39
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 92.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;


ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দৃশ্যমান হচ্ছে কাঁঠালতলা -চুকনগর আশ্রায়ন অভিমুখে নদীর তীরবর্তী ১৫ কিলোমিটার সৃজিত বনায়ন। পরিবেশ ভারসাম্য রক্ষায় থাকবে ভূমিকা।
উপজেলা বনবিভাগ অফিস সূত্রে জানা যায়,গত ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার বুড়িভদ্রা নদী খননের মাটি দ্বারা নদী তীরবর্তী গ্রামরক্ষা বাঁধের উপর দিয়ে ১৫ কিলোমিটার সৃজিত বনায়ন করা হয়। সামাজিক বনায়নের আওতায় প্রতি কিলোমিটারে এক হাজার করে পনের হাজার আম,জাম, কাঁঠাল, মেহগনি, অর্জুন,জারুল,বাবলা,খয়ের, আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধী গাছ লাগানো হয়। এলাকার ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর সমন্বয়ে ৭১জন উপকারভোগী নির্বাচন করে প্রতি ৬ ফুট অন্তর অন্তর এ চারাগুলো রোপণ করা হয় এবং ঝড়ে যাতে সহজে ভেঙে না পড়ে সেজন্য প্রতিটি চারার গোড়ায় খুঁটি স্থাপন করা হয়েছে। সঠিক পরিচর্যা ও তদারকিতে অতি অল্প সময়ে গাছগুলো বেড়ে এখন অনেকটা দৃশ্যমান বনায়ন। দৃষ্টিনন্দন এ বনায়ন টি খুলনা সাতক্ষীরা মহাসড়কের পার্শ^বর্তী হওয়ায় অনেক ভ্রমণ পিপাসু ও বৃক্ষ প্রেমীরা ভিড় জমাবে বলে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। তারা বলেন,বনায়নে যেমন পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা পাবে তেমনি টেকসই গ্রামরক্ষা বাঁধেও সহায়তা করবে। এ বিষয়ে কথা হয় সামাজিক বনায়ন সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান মালি সহ একাধিক উপকার ভোগীর সাথে।
তারা একই সুরে সুর মিলিয়ে বলেন, উপজেলা বনবিভাগের কর্মকর্তা সহ সকল কর্মচারীদের সঠিক তদারকি ও দিক নির্দেশনায় গাছগুলো দ্রুত বেড়ে উঠছে। বাগানটি এখন অনেক দৃশ্যমান। স্যারেরা আমাদের প্রতিনিয়ত সার্বিক সহযোগিতা করে আসছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা মোঃ লিয়াকত আলী খান বলেন,কাঁঠালতলা -চুকনগর আশ্রায়ন অভিমুখে নদীর তীরবর্তী ১৫ কিলোমিটার সৃজিত বনায়ন অনেক প্রতিকূলতা অতিক্রম করে এ পর্যন্ত নিয়ে আসছি। এখন বাগানটি অনেক দৃশ্যমান। আশা করি ডুমুরিয়ায় এটি একটি মডেল বনায়ন হিসেবে পরিচিত পাবে।