Home Lead স্ত্রীর ‘সাবেক স্বামী’ ঘরে ঢুকে কুপিয়ে মারল ভ্যানচালককে

স্ত্রীর ‘সাবেক স্বামী’ ঘরে ঢুকে কুপিয়ে মারল ভ্যানচালককে

41

স্টাফ রিপোর্টার।।


খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামে আলামিন সিকদার নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আলামিনের ভাই ফরহাদ সিকদার বলেন, ছয় মাস আগে চার সন্তানসহ রিপা নামে এক নারীকে বিয়ে করেন আলামিন। সেই বিয়ের জেরে রিপার সাবেক স্বামী আপনের সঙ্গে তাদের বিরোধ ছিল।

শনিবার ভোরে আপন ঝিনাইদহ থেকে এসে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আলামিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আসামির বাড়ি ঝিনাইদহে। তাকে ধরতে অভিযান চলছে। বিয়ের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।