Home Lead দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঠিকাদার নিহত, ১১ মাসে ২৯ খুন মহানগরী খুলনায়

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঠিকাদার নিহত, ১১ মাসে ২৯ খুন মহানগরী খুলনায়

150


স্টাফ রিপোর্টার
খুলনার সবুজবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু। নিহতের যুবকের নাম মনোয়ার হোসেন টগর (৩২)। তার পিতার নাম জামাল হাওলাদার । সে নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রির ঠিকাদার। এ নিয়ে গেল ১১ মাসে হত্যাকাণ্ডের সংখ্যা ২৯টি ছাড়ালো।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের স্ত্রী দোলা বেগম জানান, তিনি সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন। বাজার থেকে ফিরে দেখেন তাদের বাসা দিয়ে হেলমেট পরিহিত অবস্থায় তিনজন বের হয়ে, মটরসাইকেলে দ্রুত বের হয়ে যায়। সে বাড়ীর ভিতরে প্রবেশ করলে, তার শ্বশুর জানায় পোলাপান এসে টগরকে ছুরি মারছে। তখন তারা টগরকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুর ইসলাম জানান, টগর তার নিজ বাড়িতে অবস্থান করছিলো। এ সময় রাত সাড়ে আটটার দিকে মটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় তিন জন ব্যাক্তি তার দরজায় নক করে। সে দরজা খুললে তাকে এলোপাতারিভাবে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহনাজ পারভীন তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, হত্যাকান্ডের কারণ এখনও বলা যাচ্ছে না। আসামীদের ধরতে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।
এদিকে টগর হত্যাসহ শুধু নগরীতেই ১০ মাসে ২৯টি হত্যার ঘটনা ঘটলো।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ বছরের ২২ জুলাই পর্যন্ত খুলনা মহানগরীতে ২৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সময়ে ২০টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ২০২৪ সালের আগস্টে ২টি, সেপ্টেম্বরে ১টি, অক্টোবরে ২টি, নভেম্বরে ৪টি ও ডিসেম্বরে সর্বোচ্চ ৬টি হত্যার ঘটনা ঘটে। চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে খুন হন ২জন, ফেব্রুয়ারিতে ১টি, মার্চে ১টি এবং এপ্রিল, মে, জুন মাসে ও জুলাই মাসের এ পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ৯জন।