চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়া তাসনিম মায়া (১৫) মারা গেছে।
শুক্রবার সকাল ৮ টায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নজরুল ইসলামের নাতনী মায়াকে নানাবাড়ি জয়পুর গ্রামে নামাজে জানাজা শেষে দাফন দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের প্রয়াত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিম মায়া(১৫) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায়।
উল্লেখ ২০১৯ সালে মায়ার প্রবাসী বাবা ১৫ দিন আইসিইউতে থাকা অবস্থায় মারা যায়।











































