Home আঞ্চলিক খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

16

স্টাফ রিপোর্টার।।

প্রশাসনের আশ্বাসে চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬ জেলায় সরবরাহ শুরু করেছেন তারা।


ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু জানান, প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। এর প্রেক্ষিতে তারা কর্মবিরতি আপাতত স্থগিত করেছেন। বুধবার সকাল ৮টা থেকে ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬ জেলায় সরবরাহ শুরু হয়েছে।

এদিকে সকাল ৯ টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার দুপুর থেকে লাগাতার কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ হয়েছে যায়।