Home খেলাধুলা জয়ে ফিরল আর্সেনাল

জয়ে ফিরল আর্সেনাল

15


স্পোর্টস ডেস্ক

উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ পর জয়ে ফিরেছে আর্সেনাল। ১০ জনে পরিণত হওয়া দুই দলের লড়াইয়ে ব‍্যবধান গড়ে দিয়েছেন রিকার্দো কালাফিওরি।


শনিবার প্রতিপক্ষের মাঠে ৪৩তম মিনিটে মাইলস লুইস-স্কেলির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। তবে এক জন বেশি থাকার সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। জোয়াও গোমেজের দ্বিতীয় হলুদ কার্ডে তারাও ৭০তম মিনিটে পরিণত হয় ১০ জনের দলে।

এর চার মিনিট পর আর্সেনালকে এগিয়ে নেন কালাফিওরি। বাঁদিক থেকে বাঁ পায়ের গতিময় শটে বল জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার। কঠিন লড়াইয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

২২ ম‍্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৩। ২৩ ম‍্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। সমান ম‍্যাচে উলভারহ‍্যাম্পটনের পয়েন্ট ১৬।