খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মরহুম শৈখ তৈয়েবুর রহমান এর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি। আজ বুধবার বিকেল ৩টায় ইউনাইটেড ক্লাব চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকলকে অংশগ্রহন করার আহ্বান জানিয়েছেন মরহুম শেখ তৈয়েবুর রহমান এঁর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক সরদার আবু তাহের ও সদস্য সচিব মোঃ নাজমুল হক মুকুল।









































