দৌলতপুরে হৃদয় হত্যা মামলার আসামি সোহাগের আদালতে স্বীকারোক্তি : ৪আসামির রিমান্ড শুনানি আজ
স্টাফ রিপোর্টার
দৌলতপুর কারিগর পাড়ার মতির খাল থেকে রিয়াদুল ইসলাম হৃদয় (১৮) নামে এক কিশোরের মাথা থেতলানো মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার আসামি মো. ইব্রাহিম হাসান ওরফে সোহাগ (২১) আদালতে স্বকিারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোশারেফ হোসেন আসামিকে আদালতে হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রেকর্ড করেছেন। সোহাগ দৌলতপুর পাবলা দক্ষিণ কারিগর পাড়ার মোড়ল বাড়ির মো. হানিফ মোল্যার ছেলে। অপর দিকে ৩০আগস্ট গ্রেফতার ৪আসামিকে আদালতে হাজির করে ১০দিনের রিমা-ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আজ মঙ্গলবার রিমা- শুনানি অনুষ্ঠিত হবে। আসামিরা হলেন খালিশপুর থানাধীন গোয়ালখালি মতিঝিল সড়কের আব্দুল আলীমের ছেলে মো. ইমন (২০), পাবলা কারিগর পাড়ার নিজাম উদ্দিনের ছেলে মো. হুসাইন (১৯), মো. শহিদুল ইসলামের ছেলে মো. হাসনাঈন আহমেদ দিহান (১৯) ও মো. ইলিয়াস বিশ্বাসের ছেলে মো. হাসিবুর রহমান শান্ত (১৯)।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোশারেফ হোসেন জানান, এ মামলার এজহারভুক্ত ৬আসামির মধ্যে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আসামি সোহাগ আদালতে স্বকিারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। আজ ৪আসামির রিমা- শুনানি। রিমা-ে জিজ্ঞাসাবাদে হত্যা রহস্য উদঘাটন হবে। এছাড়া সোহাগের দেয়া তথ্য যাচাই-বাঁছাই করা হচ্ছে। পলাতক আসামি কামরানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, খালিশপুর গোয়ালখালি মেইন রোডের মো. মশিউর রহমানের ছেলে রিয়াদুল ইসলাম হৃদয় (১৮) কে ২৪আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। রাতে বাড়ি ফিরে না আসায় পরের দিন খালিশপুর থানায় জিডি করা হয়। ২৮আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর কারিগর পাড়ার মতির খাল থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ২৩আগস্ট বিকেল সোহাগের নারিকেল গাছ থেকে ডাব পেড়ে খায় হৃদয়। এনিয়ে আসামিরা তাকে মারধোর করে। এঘটনায় নিহত হৃদয়ের মা মুর্শিদা বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং- ১২।
কাস্টমঘাটে ব্যবসায়ীকে মারধোর : থানায় জিডি
স্টাফ রিপোর্টার
নগরীর ১নং কাস্টমঘাট এলাকার ইট-বালু ব্যবসায়ী মো. রিয়াজুল হক শিমুলকে মারধোর ও প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ১নং কাস্টমঘাট মসজিদের পুর্ব পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি শিমুল খুলনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সুত্রে জানা যায়, ১নং কাস্টমঘাট মসজিদের পুর্ব পাশের বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রিয়াজুল হক শিমুল দীর্ঘদিন যাবত ইট-বালরু ব্যবসা করে আসছে। পুর্ব শত্রতার জেরে গতকাল সোমবার সকাল ১০টার দিকে
কয়লাঘাট কাগজী বাড়ির হাশেম মল্লিকের ছেলে মো. দুলাল মল্লিক (৪৮) ও তার ভাই জাকির মল্লিক (৩৮) এবং ১নং কাস্টমঘাটের জলিল শেখের ছেলে সোহেল শেখ (৪০) শিমুলের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় শিমুল তার প্রতিবাদ করলে তারা তাকে চড়-থাপ্পর দেয় এবং জানে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগি শিমুল জান-মালের নিরাপত্তাসহ হয়রানী করার জন্য মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ে খুলনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যার নং-১৪৯২।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা শশীভূষণ রোড, গীর্জার পাশের বাসিন্দা এসএম লাভলু মোল্ল্যার ছেলে মো. রাজু মোল্ল্যা ওরফে রাজিব (২৫), লবণচরা মোহাম্মদ নগর বাবলু সড়কের মো. এহিয়া কালামের ছেলে মো. ইয়াসিন সাগর (২৪), পশ্চিম বানিয়াখামার হাফিজিয়া মাদ্রাসার পাশের বাসিন্দা মৃত. নুর মোহাম্মদ শেখের ছেলে মো. বাবু শেখ (২৫), দৌলতপুর মধ্যডাঙ্গার মো. ফজল শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৫), শাহ আলম বেপারীর ছেলে মো. রানা বেপারী (২৬), শিরোমনি পূর্বপাড়ার মফিজুল ইসলাম এর ছেলে মো. রকি (২০), বড় বয়রা আজিজের মোড়স্থ হাজী ফয়েজ উদ্দিন রোডের মৃত. আব্দুল আজিজ এর ছেলে মো. শুকুর আলী (২২), শেখ আব্দুল সত্তার এর ছেলে শেখ সোহান (২৫), রেলওয়ে ঘাট কলোনী প্রভাতী স্কুলের পিছনের বাসিন্দা মৃত. আবুল হোসেন দেওয়ান এর ছেলে মো. মাসুম (২৮) ও তার স্ত্রী পারুল বেগম (২২), মশিয়ালী মধ্যপাড়ার মোকাদ্দেস গাজীর ছেলে মো. রাজা গাজী (২৩), যশোর জেলার বেনাপোল পোট থানার কাগজপুকুর উত্তরপাড়ার আনোয়ার শেখ এরন স্ত্রী ঝুমুর বেগম (৩৮), সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার আচিমতলা গ্রামের আব্দুল সোবাহান মোড়ল এর ছেলে মো. শামীম হাসান (২১) ও ঝালকাঠী জেলা সদরের নিয়ামতপুরা গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে মো. নাঈম হাওলাদার (২০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১ কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১০টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবিতে ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটির মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবীর ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর পিকচার মোড়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী, খুলনা জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুর রাকিব উজ্জ্বল ও পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মীর মানিক। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপংকর সাহা দিপু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড আব্দুস সাত্তার মোল্লা, বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑকেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সহ-সভাপতি রিয়াদ হাসান তপু, ছাত্র নেতা জগদীশ চন্দ্র ম-ল, মোঃ হানিফ, তৈয়েবুর রহমান, মোঃ দিপু, নাজমুল হাসান বাবু, মোঃ সাদ্দাম প্রমুখ। বক্তারা বলেন, করোনাকালীন ছাত্রদের মেস ভাড়া মওকুপ, অনলাইনে কাসে অংশগ্রহণ নিশ্চিত করতে শতভাগ শিক্ষার্থীকে বিনামূল্যে ইন্টারনেট ও প্রযুক্তি সহায়তার জন্য সরকারী প্রণোদনা দিতে হবে, স্বাস্থ্যখাতে চলমান দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে, বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সেবা দিতে হবে। এছাড়া বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো অনতিবিলম্বে আধুনিকায়ন করে সরকারের নিয়ন্ত্রণে চালু করার জোর দাবী জানান।
নগরীতে মানবকল্যান সংগঠনের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
নগরীর ৩৭,শের-এ বাংলা রোডস্থ ময়লাপোতায় মানবকল্যান সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার।
শেখ আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো. মিজান হাওলাদার, অশোক বসু, সৈয়দ নাজমুল হাসান সবুজ, শেখ শুকুর আলী, মো. লালু ফকির প্রমুখ।
আলেচনা সভায় সৈয়দ মো. আব্দুর রহমান তসলিম বলেন, আমরা মানব কল্যান সংগঠনের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের সংগঠনের উদ্দেশ্য হল এলাকায় হত-দরিদ্র খেটে-খাওয়া সাধারন মানুষের বিপদ-আপদে পাশে গিয়ে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান, কোন ব্যক্তির রক্তের প্রয়োজন, অসুস্থ রোগির এম্বুলেন্স সার্ভিস, মুসলমান-হিন্দু-খ্রির্ষ্টান-বৈদ্ধ সম্প্রদায়ের শেষ কার্য সম্প্রদান করা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মো. আলাউদ্দিন।
খুবি উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
চলে গেলেন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি বলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপধ্যায় ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু,সুহৃদ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্ব, দূরদর্শীতা, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি সবসময় চেয়েছেন বাংলাদেশের উন্নতি ও ভারতের সাথে সুসম্পর্ক। উপাচার্য স্মরণ করেন ২০১৯ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়, তিনি আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। তবে সমাবর্তনের আগে শীতে তাঁর শারীরিক অসুস্থতা কিছুটা বাড়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষের উদ্বোধন অনুষ্ঠানে আসার কর্মসূচির কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐ সমাবর্তন অনুষ্ঠানে শেষপর্যন্ত তিনে যোগ দিতে পারেননি। তবে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওই সমাবর্তন অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। উপাচার্য তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভা মহানগর ও জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে সরাসরি সম্প্রচার
খবর বিজ্ঞপ্তি
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার মূল্যবান ভাষণ প্রজেক্টরের মাধ্যমে নেতাকর্মী মাঝে সরাসরি সম্প্রচার করেন খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ। গতকাল বিকাল ৪ ঘটিকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এ আলোচনা সভা অনুষ্টিত হয় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনভবন থেকে সরাসরি সংযুক্ত থাকেন মাননীয় প্রধানমন্ত্রী। এসময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে অত্যান্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সাথে সাথে তিনি মহামারী কালীন সময়ের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ কে ভূয়সী প্রসংশা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণটি একযোগে একই সময়ে প্রজেক্টরের মাধ্যমে খুলনা দলীয় কার্যালয় থকে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ সম্প্রচার করেন। উক্ত সম্প্রচার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ও জেলা ছাত্রলীগ নেতা মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হীরা, জহির আব্বাস, রফিকুল ইসলাম রফিক, ইয়াসিন আরাফাত, দিদারুল আলম, সৌভর আঁশ, হামিম কবির রুবেল, রুবায়েত ইসলাম জুয়েল, মেহেদী হাসান সুজন, মাহামুদুল হাসান সুজন, মোঃ শান্ত ইসলাম, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, তানভির রহমান আকাশ, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, আশিক তানভীর, আব্দুল কাদের সৈকত, তরিকুল ইসলাম তুফান, বায়েজিদ সিনা, কাজী নাজিব, আরিফুল ইসলাম কাজল, আহানাফ অর্পন, মোঃ রাজু হোসেন, নাজমুল হক অয়ন, মশিউর রহমান বাদশা, মোঃ মফিজুর রহমান মুন্না, জুয়েল শেখ, শংকর কুন্ডু, আবিদুর রহমান, শাহ আরাফাত রাহিব, টিকলী শরিফ, মেহেদী হাসান সজিব, রবিউল ইসলাম প্রিন্স, সৈকত দাশ, গালিব হোসেন, রুদ্রনীল হাওলাদার শুভ, শাকিল খান, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, শফিকুল ইসলাম মুন্না, রাকিব মাহমুদ, মহাদেব গাইন,জুয়েল সরদার, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আক্তারুল জামান লিমু, আবির হোসেন হৃদয়, শাঞ্জু, রায়হান জামাল অয়ন, আলী হোসেন, আবিদ হাসান ফাহিম, আবিদ আল হাসান, হাসান শেখ, রায়হান শিকদার, সাদ হাসান, আরিফুল ইসলাম, খান আলামিন, রমিজুল ইসলাম প্রমুখ।
ফুলতলায় সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত অজ্ঞাত এক বৃদ্ধ’র (৬০) সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার কোন ওয়ারেশ না থাকায় আঞ্জুমান মফিদুল ইসলাম এর মাধ্যমে দাফন সম্পন্ন হয়। পুলিশ জানায়, গত ২৬ আগস্ট দিবাগত রাতে ফুলতলার দক্ষিণডিহি এলাকায় মানষিক ভারসম্যহীন অজ্ঞাত ঐ বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত ৫দিনেও ঐ বৃদ্ধের কোন পারিবারিক পরিচয় মেলেনি।
করোনায় পোল্ট্রি শিল্পে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা থেকে ক্ষুদ্র-মাঝারী খামারীরা বঞ্চিত: প্রতিকারে পোল্ট্রি মালিক সমিতির বিবৃতি ও আজ প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনার প্রভাবে সম্ভাবনাময় পোল্ট্রি শিল্পে ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনায় ক্ষুদ্র-মাঝারী খামারী ও ব্যবসায়ীরা দারুণভাবে আশান্বিত হন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অগ্রহণযোগ্য নীতিমালা অনুযায়ী ক্ষুদ্র-মাঝারী খামারী ও ব্যবসায়ীরা চরমভাবে বঞ্চিত অবহেলিত। এখানে বড় বড় বিনিয়োগকারীদের জন্য নীতিমালা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক তাদের পোল্ট্রি খাতে গ্রাহককে শুধুমাত্র প্রণোদনা প্রদান করছে; এখানে লক্ষ লক্ষ ছোট ক্ষুদ্র-মাঝারীদের ব্যাংক হিসাব নেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মূল অযোগ্যতা হিসাবে খোঁড়া যুক্তিতে যাদের পরিশ্রম, মেধা ও স্বল্প বিনিয়োগে আজ পুষ্টিকর নিরাপদ মুরগীর ডিম ও মাংস উৎপাদন ও সরবরাহের অবদান রাখছে, তাদেরকে কৌশলে বাদ দেয়া হচ্ছে। এর প্রতিকারে মাননীয় প্রধানমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত ক্ষুদ্র-মাঝারী খামারী ব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট প্রণোদনা ঘোষণার দাবী করে এবং এই হটকারী নীতিমালার বিরুদ্ধে আজ প্রতিবাদ সভার করার ঘোষণা দিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের খুলনা বিভাগীয় শাখা কমিটি : পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, প্রফুল্ল রায়, মোঃ জাফর, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াস চৌধুরী, মোঃ আলমগীর খান, মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক এ্যাড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুন রশীদ শেখ, জাহিদুল ইসলাম আজাদ মুন্না, নির্বাহী সদস্য মোঃ সালাহউদ্দিন, শাহ জাফর মাহমুদ মেহেতা, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মোঃ মাহাবুর রহমান মিঠু প্রমুখ।
পিকচার প্যালেস মোড়ে ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগরের মানববন্ধন কাল
খবর বিজ্ঞপ্তি
বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে পুনরায় চালু, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ, বন্যা উপদ্রুত উপকূলীয় অঞ্চলে স্থায়ী ভেড়ী বাঁধ নির্মাণ এবং ওয়ার্কার্স পার্টির ২১ দফা ও আশু ১৩ দফা বাস্তবায়নের দাবীতে ২ সেপ্টেম্বর বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি সম্মতভাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে পার্টির সকল ইউনিটের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত হতে আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑপার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম।
রাসেল সংসারে সুদিন এনেছে কলার পাতা
আসাদুজজামান আসাদ
কলার পাতা বিক্রির মাধ্যমেই সুদিন এসেছে রাসেলের সংসারে। কলার পাতা বিক্রি করেই রাসেল এখন স্বাবলম্বী। বৈচিত্রময় পৃথিবীর বহু ব্যবসার মাঝে শুধুমাত্র কলার পাতা বিক্রি করতে গিয়ে রাসেলও এখন একজন ব্যবসায়ী। কলার পাতা সাপ্লাইয়ে যুক্ত হয়ে রাসেলের ব্যাবসায় সহযোগিতা করে আরো অনেকেই তাদের জীবিকা নির্বাহ করছে।দেশের দক্ষিণের জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতায় মাছের মার্কেটে ঘুরে এমন তথ্য-চিত্রই সামনে এসেছে।
শ্বেত-স্বর্না রুপালি চিংড়ির খনি, বাংলার কুয়েত খ্যাত ফকিরহাট এখন আরো প্রসিদ্ধ ফলতিতা বাজারের সাদা মাছের পাইকারী আড়তের কারনে। শতাধিক আড়তে প্রতিদিন হাজারো মাছচাষী, ব্যবসায়ী-পাইকার এখানে আসে টন-টন রুই কাতলা মৃগেল সহ যাবতীয় সাদা মাছ সংগ্রহে।কোটি টাকার বেচা-কেনা হয়ে ফলতিতা থেকে সাদা মাছের চালান হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে।চালান হবার প্রাক্কালে ওই মাছ বরফজাত করতেই কলার পাতার প্রয়োজনীয়তা সামনে আসে।মাছ ব্যবসায়ীদের কাছে তখনই কদর রাসেলদের।কলার পাতার বিকল্প না থাকায় মাছ বাজারজাত করতেই বারোমাস তাই তার চাহিদা বাড়ছে দেদারসে।
ফলতিতা মাছ বাজারে রাসেলের মত বেশ কয়েকজন কলাপাতা ব্যবসায়ী রয়েছে। ওইসব ব্যবসায়ীদের আবার গ্রামান্চলে নিজস্ব টিম রয়েছে। গ্রামে বাড়ীতে বাড়ীতে ঘুরে একটি পাতা একটি টাকায় ক্রয় করে ছয় খন্ডে ভাগ করে একশো পিসের একেকটা বান্ডিল তৈরী করে তারা নিয়ে আসে রাসেলদের কাছে।রাসেলরা সেই বান্ডিল তিনশো টাকায় কিনে নিয়ে বেচে দেয় পাঁচশো টাকায়। কলার পাতার ব্যাবসা কেমন জানতে চাইলে রাসেল জানায়,”ব্যবসা ভালো।তবে আগের মত এখন আর কলাপাতা সহজে মেলেনা। ঝড়-বাদলে ছিড়ে যাওয়া পাতাও তেমন চলেনা।একসময় নিজে জোগাড় করে এনে বেচে দিতাম।এখন কিনে ব্যবসা করি।বউ-বাচ্চা নিয়ে ভালোই আছি “।
এভাবেই কলার পাতা ফকিরহাটে জীবন সাজায় সৌভাগ্য হয়েই।”কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত” কথাটি আজ বদলে যাবার কাহিনী সাজাচ্ছে ফকিরহাটেই।
মহসেন জুট মিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্তঅনুযায়ী ২৬ আগষ্ট চুড়ান্ত পাওনা মিল মালিকের পরিশোধ করার কথা থাকলেও, শ্রমিকদের কোন পাওনা পরিশোধ করেনি। শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে ৩১ আগষ্ট সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসৃচি পালন করে । অবস্থান কর্মসৃচি চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন দির্ঘ ৭ বছর মিলটি বেআইনি ভাবে মালিক পক্ষ সিবিএ নেতাদেও যোগসাজোসে শ্রমিকের পাওনা পরিশোধ না করে এক নোটিশে বন্ধ করে দেয় । মালিক পক্ষ একের পর এক সময় নিয়েও চুড়ান্তপাওনা পরিশোধ না করে তালবাহানা করছে। শ্রমিক নেতৃবৃন্দ বলেন জেলা প্রশাসকের উপস্থিতে ত্রি পক্ষিয় বৈঠকে গত ২৬ জুলাই মালিক নতুন করে আরো ১ মাসের সময় নিলেও মালিক সে সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। এ পর্যন্ত বিনা চিকিৎসায় ৬৫ জন শ্রমিক মৃত্যু বরণ করেছে, সে সকল পরিবারের ক্ষতিপুরন, নির্ধারিত সময়ে শ্রমিকের পাওনা পরিশোধ না করায় শ্রম আইনের ১৩২ এর(৫ )ধারা অনুযায়ি ২৫ % ক্ষতিপুরণ দিতে হবে । কর্মসূচি চলাকালে শ্রমিক নেতৃবৃন্ধের একটি প্রতিনিধি দল খুলনা জেলা প্রসাসক মোঃ হেলাল হোসেনের নিকট স্বারকলিপি প্রদান করেন। মিলের প্রবীন শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন এর সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় শ্রমিক কর্মচারীদের অবস্থান কর্মসৃচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, সিবিএ সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , শ্রমিক ফেডারেশন নেতা অধ্যাপক মাহফুজুর রহমান , আজিজুল ইসলাম, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , আবু জাফর, মঙ্গল শেখ, সোহরাব শেখ, সালাম খান , ইলিয়াজ হোসেন , আইনউদ্দিন, শহিদুল্লাহ সরদার , গফফার, মোড়ল আঃ সত্তার ,গফুর, আঃ সত্তার, ইলিয়াজ, আশরাফ ফকির , ফুল মিয়া, প্রদীপ বিশ্বাস প্রমুখ। এছাড়া একই দাবিতে আগমী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকরা অনশন কর্মসৃচি পালন করবে বলে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয় । এর মধ্যে যদি মিল মালিক শ্রমিকের চুড়ান্ত পাওনাদি পরিশোধ না করে তাহলে রাজপথ , রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দ ।
মশিয়ালীতে বখাটেদের হামলায় স্বামী স্ত্রী গুরুতর আহত : থানায় মামলা : আটক-৩
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
মশিয়ালীতে বখাটেদের হামলায় স্বামী স্ত্রী গুরুতর আহত। খানজাহান আলী থানাধীন মশিয়ালী পাড়িয়ার ডাঙ্গা থেকে ভ্যান যোগে ২৭ আগষ্ট রাত ৯ টায় ইসমাইল শেখ এর পুত্র হাসান ও তার স্ত্রী ভ্যান যোগে শিরোমনি যাওয়ার পথে উৎপেতে থাকা একই এলাকার শহিদের পুত্র জনি শেখ (২০), শাহিদুলের পুত্র পারভেজ (২৩) ও রমজান কর্তৃক ভ্যান গাড়িতে থাকা স্বামী স্ত্রীর পথ গতিরোধ করে মারপিট করে নগদ সাড়ে ৮ হাজার টাকা,স্বর্ণের দুল ও গলার চেইন সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায় । এসময় বখাটেদের হামলায় ভ্যান আরোহী ইসমাইল শেখ এর পুত্র হাচান (২৩) কে লোহার রড ও হাতুড়ী দিয়ে পিটিয়ে জখম করে, ভ্যান চালক জাহাঙ্গির হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলে তাকেও মারপিট করে হামলাকারীরা পালিয়ে যায় । এ সময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর জখম অবস্থায় হাছান কে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করে । খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান এ ঘটনায় ভিকটিমের পিতা ইসমাইল শেখ বাদী হয়ে খানজাহান আলী থানায় জনি শেখ, পারভেজ ও রমজান কে আসামী করে মামলা দায়ের করেন। যার নং ১৫, তাং ২৯/০৮/২০ । মামলা দায়েরের পর উক্ত ৩ আসামীকে আটক করেছে পুলিশ । মামলার বাদী ইসমাইল শেখ জানান, আমার মেয়ে পিংকি রানী কে বিয়ের আগে উক্ত ৩ বখাটে যুবক প্রায়ই স্কুল এবং কলেজে যাওয়ার সময় রাস্তা ঘাটে ইভটিজিং সহ কুপ্রস্তাব দিতো। তাদেরকে অনেকবার নিষেধ করা সত্বেও ক্ষ্যান্ত হয়নি। আমার বসত বাড়িতে এসেও বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করতো এবং দেখে নেবে বলে শাসিয়ে যায়, তারই জের ধরে এঘটনা ঘটায়।
নিজস্ব অর্থায়নে ভাটখালী বাজারে কাঠের পোল নির্মাণ করেছে পুটিখালী উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি
স্টাফ রিপোর্টার
দীর্ঘ তিন বছরের অবহেলিত ভাঙাপোল সংস্কার করে এলাকাবাসির মুখে হাসি ফুটিয়েছে একঝাঁক যুবক। মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারের এ পোলটি সংস্কারে খরচ হয়েছে প্রায় অর্ধলক্ষ টাকা। সম্পুর্ন নিজস্ব অর্থায়নে পুটিখালী ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে নির্মিত এ পোলটির উদ্বোধন অনুষ্ঠান রোববার বিকালে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের উপদেষ্টা ও দৈনিক খুলনাঞ্চল ’র সম্পাদক মিজানুর রহমান মিলটন এ পোলটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত উপদেষ্টা সাইফুল ইসলাম সোহাগ, আহবায়ক এইচ এম ইকবাল হোসেন, বিপিজিএম মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ গোপাল চন্দ্র, প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন, হাছিবুর রহমান হাছিব, আসাদুজ্জামান ইমন, সোহেল হাওলাদার প্রমূখ। পরে স্থানীয় ইউপি ক্যাম্পাসে নারকেল গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়।
অভয়নগরে কাচাঁ মরিচের মূল্য চড়া দিশে হারা ক্রেতারা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরের নওয়াপড়ায় কাঁচা মরিচের মূল্য চড়া দিশে হারা ক্রেতা সাধারণ। সপ্তাহের ব্যবধানে ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচের কেজি প্রতি মূল্য এখন ২৫০-২৬০ টাকা। বিক্রেতারা বন্যা ও আমদানির দোহাই দিলেও দিশেহারা ক্রেতা সাধারণ।
একই সঙ্গে গুজব ছড়িয়ে বাড়তি দাম নেয়ার অভিযোগও রয়েছে বিক্রেতাদের বিরুদ্ধে। ব্যবসায়ীরা বলেন, গত কিছু দিন ধরে টানা বর্ষণে সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে যে পরিমাণ কাঁচা মরিচ এসেছে তা চাহিদার তুলনায় খুবই কম। সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দামে এ পরিস্থিতি। এদিকে সরবরাহ সংকটের কথা বলা হলেও নওয়াপাড়ার বড় বাজার সহ বিভিন্ন বাজারগুলোতে যথেষ্ট পরিমাণ কাঁচা মরিচ দেখা গেছে। তবে দাম বেশি থাকায় মরিচের বেচাকেনা কমেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
অভয়নগর উপজেলা ও পৌর সভার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, একশ’ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকায়। অর্থাৎ এই হিসাবে এক কেজি কাঁচা মরিচের দাম দাঁড়ায় ২৫০ থেকে ২৭০ টাকা। যেখানে গত সপ্তাহেও একশ’ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২ থেকে ১৫ টাকায়।
পৌর সভার চেঙ্গুটিয়া কাঁচা বাজার করতে আসা গৃহীনী রাবেয়া বেগম বলেন, বাজারে কোনো কিছুরই দাম কম নেই। এখন কাঁচা মরিচের বাড়তি দামে আমরা দিশে হারা। কিন্তু বাসায় নানা রকমের রান্নায় কাঁচা মরিচ লাগেই। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার স্বামীর তো আয় বাড়েনি। কিন্ত প্রতি নিয়তো জিনিস পত্রের দাম যে ভাবে বাড়ছে আমাদের মতো সাধারণ পরিবারের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও কিছু করার নাই। বেঙ্গল গেট কাচাঁ বাজারের তরকারি ব্যাবসায়ী নজরুল বলেন, পাইকারি বাজারে বাড়লে তার প্রভাব খুচরা বাজারেও পরে। বর্তমানে দ্বিগুণের বেশি দাম দিয়ে পাইকারি বাজার থেকে মরিচ কিনে আনতে হচ্ছে। গত সপ্তাহে যে সবজি বাজারে ছিল সহজলভ্য, এখন তার সরবরাহ অনেকটাই কমে গেছে।
বাজারের অপর বিক্রেতা ডিলার বলেন, কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। এখন ২৫০ গ্রাম মরিচ ৬৫ টাকার (কেজি ২৬০ টাকা) নিচে বিক্রি করলে লোকসান দিতে হবে। পাইকারি বাজার থেকে এক পাল্লা (৫ কেজি) মরিচ ১ হাজার ১০০ টাকায় কিনেছি। এরপর যাতায়াত ভাড়া আছে। কেনা দামই পড়েছে কেজি ২২০ টাকা। অন্যান্য খরচ যোগ করলে এর চেয়ে কম দামে বিক্রি করা সম্ভব নয়।
আড়তদারা বলেন, ভারত থেকে আমদানি করা মরিচ বেশি বিক্রি হয়েছে। এখনও বাজারে তেমন মরিচ নেই। অন্যদিকে দেশে বন্যার কারণে মরিচ উৎপাদন আগেই কমেছে। ফলে বাজারে দেশি মরিচের সরবরাহ কম। এ কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে আমদানি করা মরিচের সরবরাহ বৃদ্ধি পেলে দাম আবারও কমবে।
বেনাপোলে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বারোপোতা বাজার থেকে সোমবার দুপুরে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ রুবেল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ী রুবেল মহিষাডাঙ্গা গ্রামের হাজী মোঃ মোসারফ হোসেন এর ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। আটক ইয়াবার মুল্য ২০ হাজার টাকা বলে র্যাব জানায়।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়।ধৃত আসামীর বিরুদ্ধে মামালা দিয়ে জব্দকৃত ইয়াবা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী পালনে নগর বিএনপির ৩দিনের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী (১ সেপ্টেম্বর) উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপি তিনদিনের কর্মসুচি পালন করবে। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিতপরিসরে এবারের কর্মসুচি পালিত হবে।
নগর বিএনপির গৃহিত কর্মসুচির মধ্যে রয়েছে :
১ । সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান।
২। ২ সেপ্টেম্বর বেলা ১১টায় বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন; শহীদ হাদিস পার্কে।
৩। ৫ সেপ্টেম্বর কয়রা উপজেলায় বানভাসী মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ ও গৃহনির্মাণের জন্যে ৫০টি পরিবারকে এক লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হবে।
থানা পর্যায়ের বৃক্ষরোপন কর্মসূচী
১। ৩ সেপ্টেম্বর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২। ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় সোনাডাঙ্গা থানায় বয়রাস্থ হাজী ফয়েজউদ্দিন স্কুলে বৃক্ষ রোপন কর্মসুচি।
৩। ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় খালিশপুর থানায় বৃক্ষরোপন কর্মসুচি ভাসানী বিদ্যাপীঠে।
৪। ৭ সেপ্টেম্বর সদর থানায় বৃক্ষরোপন কর্মসুচি সদর থানা এলাকায়।
৫। ৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় দৌলতপুর থানায় বৃক্ষরোপন কর্মসুচি সরকারি ব্রজলাল বিশ্ববিদালয় কলেজ ক্যাম্পাসে।
কর্মসুচি সফল করার জন্য খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, মহানগর শাখার সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ও জেলা শাখার সাধারণ সম্পাদক আমীর এজাজ খান সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
রামপালে বিদ্যুৎস্পৃষ্টে ডিশ ব্যাবসায়ীর মৃত্যু
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বিদ্যুত স্পৃষ্টে ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় মোংলার বৈরাগখালী গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত যুবক শেখ মোহাম্মদ আলীর পুত্র শেখ রুবেল (৪০)। সে স্থানীয় ডিটিএইচ কেবল হুড়কা ভিশনের মালিক। তার বাড়ি রামপালের পেড়িখালী সিকিরডাঙ্গা গ্রামে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার সময় ডিসের লাইন মেরামত করছিলো। এ সময় ডিসের ক্যাবলের সাথে বৈদ্যুতিক সংযোগ ঘটায় হঠাৎ করে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এরপর স্থানীয়রা এবং তার সহযোগীরা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দিগরাজ স্কাই ভিউ কেবল গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বিবৃতিদারা হলেন স্কাই ভিউ কেবলের স্বত্বাধিকারী ইলিয়াস খান, এস এম শামীম (ঝন্টু), শামীম হাসান, আমজাদ হোসেন, জাহিদুল ইসলাম ও রামপালের ডিশ ব্যাবসায়ী মোল্ল্যা আকরাম, ফয়লার জামাল হোসেন, সহ স্কাই ভিউ পরিবারের সদস্যবৃন্দ।
রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে সভা
তথ্য বিবরণী
খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোর সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত। সরকারি সিদ্ধান্তের আলোকে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো পিপিই-এর ভিত্তিতে চালু না হওয়া পর্যন্ত মিলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। মিলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় মিলের গুরুত্বপূর্ণ মালামাল চুরি এবং চুরির শঙ্কা থাকায় পাটকলগুলোর নিরাপত্তা বৃদ্ধির জন্য এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং খুলনার পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, সরকার পাটকলগুলোর শ্রমিকদের সমুদয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করে অব্যহতি প্রদান করেছে। দেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আছে, বিজেএমসি আছে এবং অতি দ্রুত খুলনাসহ দেশের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো পিপিই-এর ভিত্তিতে চালু হবে। তাই রাষ্ট্রীয় সম্পদ পাটকলগুলোর রক্ষাবেক্ষণ ও তদারকি করা মিলগুলোর প্রকল্প প্রধান এবং মিলে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারির রাষ্ট্রীয় এবং নৈতিক দায়িত্ব।
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তাঁর বক্তৃতায় বলেন, পাটকলগুলোর শ্রমিকরা শুধু উৎপাদন কাজে নিয়োজিত ছিলো। মিলগুলো সচল থাকার সময়ও যেমন মিলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব ছিলো কর্মকর্তাদের, তেমনি এই বন্ধকালীন সময়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই দায়িত্ব অবহেলার কোন সুযোগ নেই।
পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, মিলগুলোর নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী মিল কর্তৃপক্ষের সাথে সহযোগি হিসেবে সব সময় পাশে থাকবে। এছাড়া তিনি প্রতিটি পাটকলে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে সিসি ক্যামেরা স্থাপন এবং সিসি ক্যামেরাগুলো সার্বক্ষণিক তদারকির পরামর্শ দেন। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে মিলগুলোর নিরাপত্তা জোরদার করতে জেলা প্রশাসনের আইসিটি বিভাগ সকল ধরণের সহযোগিতা প্রদান করবে। প্রয়োজন হলে খুলনা বিশ^বিদ্যালয় এবং কুয়েটের বিশেষজ্ঞদের সহযোগিতা নেয়া হবে। এছাড়াও সভায় জানানো হয়, পাটকলগুলোর নিরাপত্তার জন্য অস্ত্রসহ আনসার নিয়োগ অনুমোদন হয়েছে। পাশাপশি শিল্প পুলিশ, নৌপুলিশের তদারকি কার্যক্রম বৃদ্ধি করা, মিলগুলোর নদী তীরবর্তী সীমানায় নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় র্যাব, খুলনা জেলা পুলিশ, শিল্প পুলিশ, নৌপুলিশ, বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তাসহ পাটকলগুলোর প্রকল্প প্রধানরা উপস্থিত ছিলেন।
৩ মাসেই সংসার ছেদ…..: স্ত্রী বাঁচলেও বাঁচতে পারেনি স্বামী
এইচ এম এ হাশেম, কপিলমুনি
ঘুমের বড়ি খেয়ে স্ত্রীর অচেতন অবস্থার দৃশ্য দেখে স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতনাখালী গ্রামে। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ীর এস আই ইন্দ্রজিৎ মল্লিক লাশ উদ্ধার করে ফাঁড়ীতে নিয়ে আসে, এবং ওই দিন মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে পুতনাখালী গ্রামের অসীম সরকারের ছেলে মিঠুন সরকার (৩৩) এর স্ত্রী পুজা সরকার (২৮) ১১ টি ঘুমের বড়ি খেয়ে অচেতন অবস্থায় পড়ে থাকেন। এ দৃশ্য দেখে স্বামী মিঠুন সরকার রোববার ভোরে তার সোবার ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আতœহত্যা করেন। তবে স্ত্রী পূজা বেঁচে গেলেও মিঠুনের আকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এবিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, ‘পুজা পূর্বের স্বামী ও ১টি ছেলে সন্তান রেখে পরকীয়া প্রেমের টানে মিঠুনের সাথে ঘর বেঁধে ৩ মাস সংসার করতে থাকে। এরপর এই ঘটনার জন্ম, মিঠুনের মৃত দেহের সুরত হাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে।’
আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় দিবস ২০২০
খবর বিজ্ঞপ্তি
আজ ০১ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২০। ১৯৭৪ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে, ১৯৮৬ সালে বিআইটি, খুলনা হিসেবে রূপান্তরিত হয়ে পথ চলতে চলতে ২০০৩ সালের এই দিনে প্রতিষ্ঠা লাভ করে বিশ্ববিদ্যালয়টি।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী বিশ^বিদ্যালয় দিবস। ভৈরব-রূপসা বিধৌত এ পাদপীঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলেও করোনা মহামারীর বর্তমান পরিস্থিতিতে এবছর সংক্ষিপ্ত আয়োজন গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন ও বিশ^বিদ্যালয় দিবস উদ্বোধন, বৃক্ষ রোপন, মাছের পোনা অবমুক্তকরণ, কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যত-প্রেজেন্টেশন (তঙঙগ এর মাধ্যমে), আলোচনা সভা (তঙঙগ এর মাধ্যমে) ও দোয়া মাহ্্ফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
বিশ^বিদ্যালয় দিবস উদ্্যাপন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর। তিঁনি বিশ^বিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে দিবসটি পালনের অনুষ্ঠানে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার দাবীতে ব্যবসায়ী-কর্মচারীদের মানববন্ধন,৬ মাস ধরে ৫ হাজার মানুষের মানববেতর জীবনযাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দর্শনার্থীদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প উম্মুক্ত/খুলে দেয়ার দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুন্দরবন পর্যটন ব্যবসায়ী-কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন মোংলা নদীর পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচীতে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েক’শ নৌযান মালিক ও কর্মচারীরা অংশ নেন। মানবনবন্ধনে বক্তারা করোনা বিধি নিষেধ এবং পরিবেশের সুরক্ষা নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনার করার প্রতিশ্রুতিও দেন। করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক ও নৌযান চলাচল বন্ধ করে দেয় বনবিভাগ। এর ফলে দীর্ঘ ৬ মাস ধরে এ পর্যটন শিল্পের সাথে জড়িত ৫০টি লঞ্চ, সাড়ে ৩শ জালিবোট ও দেড়শ ট্রলারের প্রায় ৫ হাজার মালিক এবং কর্মচারীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধন থেকে সুন্দরবন নির্ভরশীল পর্যটন ব্যবসায়ী ও কর্মচারীরা দ্রুত সুন্দরবন খুলে দেয়ার জন্য বনবিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয় এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তারা বলেন, দেশের বিভিন্নস্থানের পর্যটন কেন্দ্র ইতিমধ্যে খুলে দেয়া হলেও ব্যতিক্রম সুন্দরবনের ক্ষেত্রে। আমরা ব্যবসায়ী-কর্মচারীদের দাবী অচিরেই সুন্দরবন খুলে দেয়া হোক, তা না হলে আমাদের পথে বসতে হবে। পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হবে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মর্তা মো: বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্র্তৃপক্ষের কাছ থেকে এখনও পর্যন্ত কোন ধরণের নিদের্শনা আসেনি। নিদের্শনা পেলেই পর্যটকদের জন্য অবশ্যই সুন্দরবন খুলে দেয়া হবে।
অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার শ^াসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মোবাইল কিনে না দেওয়ায় যশোরের মণিরামপুরে রাখি ম-ল (১৪) নামে অষ্টম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার সুজাতপুর গ্রামে নিজ ঘরে আড়ার সাথে ওড়না জড়িয়ে সে আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবি। রাখি ওই গ্রামের অনুকুল ম-লের মেয়ে। সে বাজেকুলটিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল। পুলিশ রাখির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে রোববার সন্ধ্যায় পৌরশহরের হাকোবায় চুমকি দত্ত (২৮) নামে এক গৃহবধূকে শ^াসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চুমকি মণিরামপুর বাজারের পাদুকাভবন সংলগ্ন বাড়ির তরুন চন্দ্রের মেয়ে এবং পৌরসভার হাকোবা ব্রিজসংলগ্ন এলাকার মৃত্যুঞ্জয় দত্তের স্ত্রী। নয় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ওই দম্পত্তির চার বছর বয়সী নেহা দত্ত নামে এক মেয়ে রয়েছে।
চুমকির দাদাবাবু মিহির কুমারসহ স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে রোববার সন্ধ্যায় মৃত্যুঞ্জয় চুমকিকে মারপিট করে। একপর্যায়ে গলা টিপে ধরে তার মাথা দেওয়ালের সাথে আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে বালিশ চাপা দেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি আত্মহত্যা বলে প্রচার দেয়। লাশের গলায় ডানপাশে বৃদ্ধাঙ্গুলের ছাপ রয়েছে। এছাড়া মারপিটের বিষয়টি শিশু নেহা পুলিশকে জানিয়েছে।
তবে মৃত্যুঞ্জয়ের ছোট ভাই আকাশ দত্তের দাবি, স্বামীর ওপর অভিমান করে রোববার রাত ১২টার দিকে চুমকি ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক চুমকিকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার এসআই কাজী নাজমুস সাকিব বলেন, লাশের গলায় আঙ্গুলের ছাপ রয়েছে। বিষয়টি সন্দেহজনক। লাশ মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খুলনায় ইমাম হোসাইন (আঃ)’র পবিত্র শাহাদাৎ স্মরণে আশুরা পালিত
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ১০ই মহররম ৬১ হিজরীর এই দিনে কারবালার তপ্ত মরুপ্রান্তরে নানার দ্বীনকে রক্ষা করতে গিয়ে ইমাম হোসাইন (আঃ) তাঁর সঙ্গী-সাথীসহ তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
কীভাবে নবীর (সা.) উম্মতই নবীর (সা.) সন্তানকে হত্যা করলো (!)? -এ জিজ্ঞাসা সব যুগের প্রতিটি বিবেকবান মানুষের। আর এ ধরনের প্রশ্ন জাগাটাও খুব স্বাভাবিক। কারণ, ইমাম হোসাইনের (আ.) মর্মান্তিক শাহাদাত এক বিষাদময় ঘটনা কিংবা আল্লাহর পথে চরম আত্মত্যাগের এক নজিরবিহীন দৃষ্টান্তই শুধু নয়, এ ঘটনাকে বিশ্লেষণ করলে বড়ই অদ্ভুত মনে হবে। রাসূলুল্লাহ (সা.)-এর তিরোধানের মাত্র ৫০ বছর অতিক্রান্ত হতে না হতেই এ হত্যাকা- চালানো হয়। পৃথিবীর ইতিহাসে আল্লাহর পথে এ পর্যন্ত যাঁরা শাহাদাতবরণ করেছেন তাঁদের মধ্যে হযরত ইমাম হোসাইন (আঃ) এর শাহাদাত ছিল অতুলনীয়। ইতিহাসে অনেক দুঃখজনক ঘটনাই স্মরণাতীতকাল থেকে ঘটে আসছে। কালের করালগ্রাসে সেই সকল ঘটনা ধীরে ধীরে বিস্মৃতির অতলে হারিয়ে যায়। কিন্তু কারবালার ঘটনা এতই অনন্য যে যুগে যুগে এর স্মৃতি মানুষের মণিকোঠায় বার বার এসে ভাস্বর হয়ে উঠে। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে কারবালার মর্মস্পর্শী ঘটনা মানব হৃদয়কে আরো জোরে নাড়া দিয়ে যায়। ১০ দিন ব্যাপী শোক আলোচনায় প্রধান বক্তা হিসেবে ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী উপরোক্ত কথা বলেন।
আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাষ্ট আয়োজিত শোক সমাবেশে ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী আরও বলেন, বিশ্বব্যাপী মহামারী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) দেখা দেওয়ায় এবছর সামাজিক নিরাপত্তার কারণে শোক মিছিলের আয়োজন করা হয়নি।
ডুমুরিয়ায় ইটের আঘাতে এক ভাই খুন : আটক ২
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের ইটের আঘাতে সিরাজুল ইসলাম গাজী নামে (৪৫) নামের এক ভাই নিহত ও আরেক ভাই গুরুত্বর আহত হয়েছে।গতকাল সোমবার সকালে উপজেলার উত্তর বেতাগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, উত্তর বেতাগ্রাম গ্রামের মোক্তার আলী গাজীর পুত্র সিরাজুল গাজীদের সাথে ৬ শতক জমি নিয়ে আপন চাচাতো ভাইদের বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার সময় ওই জমিতে গোয়াল ঘর নির্মান করতে যায় প্রতিপক্ষ চাচাতো ভাইরা।এ সময় বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষ চাচাতো ভাইদেও ইটের আঘাতে মোক্তার গাজীর ছেলে সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।এ ছাড়া নিহতের আপন ভাই শাহাদুল গাজী গুরুত্বও আহত হয়।পওে স্থানীয়রা আহতকে উদ্ধার কওে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।ঘটনা প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ৬শতক জমি নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। নিহত সিরাজুলকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আমজাদ গাজীর ছেলে হাসান গাজী(২৩) ও তার মা ফুলমতি বেগম(৬৭)কে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্য আসামীদের গ্রেফতার অব্যহত রয়েছে।
ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি ও বৃক্ষ রোপন কর্মসূচির প্রস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন,বৃক্ষ রোপন ও অক্সিজেন সাপোর্ট সেন্টারের উদ্বোধন কর্মসূচি সফলের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আযোজিত সভায় বক্তব্যদেন প্রথম যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আঃ হালিম,যুগ্ন আহবায়ক শেখ শাহিনুর রহমান,হাবিবুর রহমান হবি,অরুন কুমার গোলদার,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,আমিনুর রহমান মোড়ল,মোল্যা মশিউর রহমান,মোল্যা কবির হোসেন, মাষ্টার আইয়ুব মাহমুদ, খান শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, শেখ মাহাবুর রহমান, আঃ সালাম, সেলিম হালদার, ডাঃ জিয়াউর রহমান, আবরার রহমান সৈকত, ইজাহার গাজী, ইনামুল মল্লিক, পারভেজ গাজী, শাহেদ গাজী, রিপন হোসেন, ইয়াছিন, ঈমন, সোহাগ, আতাউর রহমান প্রমুখ।
খুলনা আওয়ামী লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খালিশপুরে সংগঠিত হত্যাকান্ডের সঠিক কারণ অনুসন্ধান ও প্রকৃত দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের মুখোমুখি করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃৃতিতে বলেন অপরাধীর বা হত্যাকারীর কোন দল থাকতে পারে না। তারা সমাজ ও মানবতার শত্রু। বর্তমান সরকার মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলেছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, এই হত্যাকান্ডের নিরপেক্ষ ও সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উৎঘটন সহ অপরাধীদের গ্রেফতার করতে হবে। সে যদি আওয়ামী লীগের সদস্যও হয় তাহলে তাকেও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। নেতৃবৃৃন্দ আইন শৃংখলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, খালিশপুর থানার একজন এএসআই এর প্রকাশ্য মদদে মাদক ব্যবসা সংঘটিত হচ্ছে। ওই এএসআইয়ের প্রশ্রয়ে থাকা মাদক ব্যবসায়ীরাই খালিশপুুরে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে। এছাড়া খালিশপুর থানার অফিসার ইনচার্জ এর উস্কানিতে খালিশপুরে এ হত্যাকা-টি সংঘটিত হয়েছে। সুতরাং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুুনের এই রহস্য উদঘাটন করতে হবে। একই সাথে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুুলিশের ব্য্যর্থতার দায়ভার কোন অবস্থাতেই সরকার বা আওয়ামী লীগ বহন করবে না।
অপর দিকে পুলিশের ব্যর্থতার কারণে নগরীর মিস্ত্রীপাড়ায় গুলি ছুড়ে এলাকাবাসিকে আতংকিত করেছে একজন ঠিকাদার। যার সঠিক রহস্য উৎঘাটন অত্যান্ত জরুরী। গুলির ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনতে হবে। সে যতবড় ক্ষমতাবানই হোক না কেন। কারোর মিথ্যাচারে যেন কোন নিরাপরাধ মানুষ যাতে না জড়িয়ে যায় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দীন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী।
২০ বছর পর মুক্তি পেলেন সেই জাহিদ
স্টাফ রিপোর্টার
২০ বছর কনডেম সেলে থাকার পর আপিল বিভাগের রায়ে মুক্তি পেলেন শেখ জাহিদ। সোমবার সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে। ২০ বছর পর মুক্তি পেয়ে আবেগে কেঁদে ফেলেন জাহিদ। তাকে দেখতে কারাগার এলাকায় ভিড় জমান গণমাধ্যম কর্মী ও উৎসুক মানুষ।
এ সময় সাংবাদিকদের জাহিদ বলেন, ‘কখনও ভাবিনি যে ছাড়া পাব। আমি নির্দোষ ছিলাম। কারাগারে ২০ বছর অনেক কষ্টে কেটেছে।’ তিনি জানান, তার স্ত্রীর পূর্বের স্বামী এই হত্যাকা-ে জড়িত ছিলো বলে তার ধারণা। তার শ্বশুর-শ্বাশুড়ি তাকে এই মামলায় ফাঁসিয়েছে।
জেল ফটকে শেখ জাহিদকে নিতে আসেন তার ভগ্নিপতি আজিজুর রহমান। সমকালকে আজিজুর বলেন, ‘মামলার সময় তদন্ত কর্মকর্তা আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। টাকা দিতে না পারায় সব জেনেও সেলিমের বিরুদ্ধে চার্জশিট দেয়। বিনা অপরাধে ২০ বছর কারাগারে কাটালো জাহিদ। তার ২০ বছর কে ফিরিয়ে দেবে?’
খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক জানান, উচ্চ আদালত থেকে মামলার নথি কারাগারে এসে পৌঁছালে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে পারিবারিক কলহে স্ত্রী-সন্তানকে হত্যার মামলায় ২০০০ সালের জুন মাসে শেখ জাহিদকে মৃত্যুদ-াদেশ দেন বাগেরহাটের একটি আদালত। সেই থেকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ঠাঁই হয় তার।
জানা গেছে, খুলনা জেলার রূপসা থানার নারিকেল চানপুর গ্রামের বাসিন্দা শেখ জাহিদ। ১৯৯৭ সালে বাগেরহাটের ফকিরহাট এলাকার রহিমার সঙ্গে বিয়ে হয় তার। ১৯৯৭ সালের ১৬ জানুয়ারি বাগেরহাটের ফকিরহাট থানায় মামলা করেন তার শ্বশুর ময়েনউদ্দিন শেখ। মামলায় রহিমা খাতুন (২৮) ও তার দেড় বছরের মেয়ে রেশমা খাতুনকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, শেখ জাহিদ তার স্ত্রী ও কন্যাকে হত্যার পর পালিয়ে গেছেন। এই মামলায় বাগেরহাটের আদালত ২০০০ সালের ২৫ জুন এক রায়ে একমাত্র আসামি শেখ জাহিদকে মৃত্যুদ-াদেশ দেন। রায় ঘোষণার আগে জাহিদ আত্মসমর্পণ করেন।
নিম্ন আদালতের রায় অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয় ডেথ রেফারেন্স। হাইকোর্ট মৃত্যুদ- বহাল রেখে বিচারপতি বদরুল হক ও বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ ২০০৪ সালের ৩১ জুলাই রায় দেন। এরপর এই রায়ের বিরুদ্ধে কারাগার থেকে ২০০৭ সালে আপিল বিভাগে জেল আপিল করেন জাহিদ। চলতি মাসে মামলাটি নজরে পড়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চের। মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয় সর্বোচ্চ আদালত। নিযুক্ত করা হয় শেখ জাহিদের আইনজীবী। কিন্তু মামলার শুনানি করতে গিয়ে আপিল বিভাগ দেখেন নানা অসঙ্গতি। বিষয়টি আদালতের সামনে তুলে ধরলে দীর্ঘ শুনানী শেষে গত ২৫ আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ জাহিদকে খালাস দেন।
রায়ে বলা হয়, স্ত্রী ও কন্যা হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে খালাস দেওয়া হলো শেখ জাহিদকে।
সামাজিক যোগযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ঃ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সদর থানা দোকান কর্মচারী ইউনিয়নের নিজ কার্যালয়ে এক প্রতিবাদ সভা সোমবার বিকাল ৫ টায় সংগঠনের সভাপতি শঙ্কর কুন্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। বক্তারা বলেন জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক বাবু রনজিত কুমার ঘোষকে হেয় প্রতিপন্ন করার লক্ষে একটি কুচক্রী মহল ভূয়া আইডি খুলে সেখানে বিভিন্ন রকমের সম্মান হানিকর পোষ্ট করে আসছে। এর তীব্র নিন্দা জানিয়ে এবং খুলনা আইন প্রয়োগকারী সংস্থাকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে এই কুচক্রী মহল যে রুম্মান নামে ফেক আইডি খুলেছে সেটিকে তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানানো হয়। এবং খুলনা সদর থানা দোকান কর্মচারী ইউনিয়নের প্রত্যেকটি নেতৃবৃন্দকে সু-সংগঠিত থেকে সংগঠনকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গৌতম সাহা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সাহা, কোষাধক্ষ শ্যামল ভৌমিক, প্রচার সম্পাদক মোঃ ফিরোজ, দপ্তর সম্পাদক মোঃ আবুল হোসেন, কার্যকরী সদস্য মোঃ মোশারফ, গোপাল সাহা প্রমুখ নেতৃবৃন্দ।
ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্যর পুত্র জিপিএ-৫ পাওয়ায় আর্থিক ও সম্মাননা প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিনের সদস্য আনোয়ার হোসেন দুখু মিয়ার পুত্র আরাফাত হোসেন চলতি এস,এস,সি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তাকে আর্থিক পুরস্কার ও সম্মাননা প্রদান করেছেন ইউনিয়নের নের্তৃবৃন্দ।
গতকাল সকালে ইউনিয়নের নিজস্ব কার্যলয়ে নিয়মনুসারে ট্যাংকলরী শ্রমিক ইউনিনের সদস্য আনোয়ার হোসেন দুখু মিয়ার পুত্র আরাফাত হোসেনকে ১০ হাজার টাকা এরকটি সম্মননা পত্র ও মিষ্টি মুখ করান নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজিম, পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিরি সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু, শ্রমিক নেতা জালাল হাওলাদার, নুর আলম, হাসান মাহমুদ, জাকির হোসেন, মিজানুর রহমান মিজু, আল আমীন, শওকত হোসেন সোনা, ফাহিম হোসেন, আলাউদ্দিন আলাসহ ইউনিয়ন ও সমিতির অন্যান্য নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীনদের পাশে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রি প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রস্ট (ডিসিএইচটি)। পিচ উইন্ডস জাপানের (পিডব্লিউজে) আর্থিক সহায়তায় ‘ইমারজেন্সি রিলিফ অপারেশন ফর সাইকোন আম্ফান এন্ড কভিট-১৯ অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামের প্রকল্পের মাধ্যমে এসব উপকরণ দেয়া হবে। সংস্থাটি উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নে তাদের এই কর্মসূচী বাস্তবায়ন করছে।
সোমবার সকাল ১১টায় আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে খাদ্যসামগ্রি ও স্বাস্থ্য উপকরণ তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসকাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপন রনজিৎ হালদার, প্রকল্প সমন্বয়কারী সাদিয়া সামাদ মৌ, ডা. নাজমুল হোসেন, মাঠ ব্যবস্থাপক বিপ্লব কুমার বিশ্বাস, মাঠ কর্মকর্তা সুমাইয়া আক্তার, রিয়াদ আহমেদ, আরমান হোসেন প্রমূখ।
প্রকল্প ব্যবস্থাপক রনজিৎ হালদার জানান, দুটি ইউনিয়নের ঘূর্ণিঝড় আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি এসব সামগ্রি পৌঁছে দেওয়া হবে। সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মাছ ধরা জাল, তাবু এবং সাবান, মাস্কসহ বিভিন্ন উপকরণ। পাশাপাশি করোনা সচেতনতার জন্য লিফলেট, ব্যানার, পোস্টার বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া, পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও পরিকল্পনা রয়েছে তাদের।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে
শিশুখাদ্য বিতরণ ও গাছের চারা রোপণ করেছে শরণখোলা যুবলীগ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উন্নতমানের শিশুখাদ্য ও গাছের রোপণ করেছে বাগেরহাটের শরণখোলা যুবলীগ। সোমবার বিকালে উপজেলা সদর রায়েন্দা বাজার ও আশপাশের এলাকার হতদরিদ্র পরিবারের প্রায় অর্ধশত মায়ের হাতে এসব শিশুখাদ্য তুলে দেওয়া হয়। পরে ডাকবাংলো চত্বরে বকুল ফুল ও আমলকির চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বিকাল সাড়ে ৫টায় আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে শিশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, উপজেলা আওয়ামীলীগ নেতা আকন আলমগীল, একরামুল কবির কিচলু, যুবলীগ নেতা মাষ্টার শহিদুল ইসলাম খান, শামীম মুন্সী, জিয়াউদ্দিন তালুকদার, রেজাউল করিম পল্টু, মাসুম তালুকদার, রুহুল আমিন, জাহিদ হোসেন মোস্তফা প্রমুখ।
যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্টে নিহতদের স্মরণে হতদরিদ্র পরিবারের মা ও শিশুদের এসব পুষ্টিকর খাদ্যসামগ্রি দেওয়া হয়। এছাড়া উপজেলার সকল প্রতিষ্ঠানে গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কেশবপুর প্রেসকাবের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
আলমগীর হোসেন কেশবপুর প্রতিনিধি,
কেশবপুর প্রেসকাবের নির্বাচন উপলক্ষে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কেশবপুর প্রেসকাবের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম কবির হোসেন। বক্তব্য রাখেন, কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সম্পাদক এম আব্দুল করিম, কোষাধ্যক্ষ আ শ ম এহসানুল হোসেন তাইফুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সদস্য মুফতি তাহেরুজ্জামান তাছু প্রমুখ।
আগামী ৫ সেপ্টেম্বর কেশবপুর প্রেসকাবের দ্বিবার্ষিক নির্বাচনে অংশগ্রহনকারী কেশবপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৫ সদস্যকে বিজয়ী করার লক্ষে সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। নির্বাচনে অংশগ্রহনকারীরা হলেন, সাধারণ সম্পাদক পদে মোতাহার হোসাইন, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রহমান, সদস্য পদে কবির হোসেন, আব্দুল্লাহ আল ফুয়াদ ও এম আব্দুল করিম ।
কেশবপুরে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরের মধ্যকুল গ্রামে মারকাযুল হুদা ইসলামীয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। আলোচনা সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহাজান সরদার সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ, খুলনার নুরানী তালিমুল বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুস কুদ্দুস, কেশবপুর কওমী ওলামা পরিষদের সভাপতি ও মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান, মারকাযুল হুদা ইসলামীয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, মেহেদি হাসান জাহিদ, কেশবপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিম ও রেহেনা ফিরোজ, যুবলীগ নেতা আব্দুস সালাম খান প্রমুখ।
কেশবপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কেশবপুর প্রতিনিধি,
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর কারণে অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাসের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসকাবের সদস্য উৎপল দে, বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ। সাংবাদিক সোহেল পারভেজ, সমাজকর্মী মনিরুজ্জামান। প্রতি প্যাকেটে দশ কেজি চাল, ডাল, তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাস বলেন, বিভিন্ন পত্র পত্রিকা ও অন লাইন পোর্টালে খবর প্রকাশিত হওয়ায় সেগুলো আমার নজরে আসে। সে কারণে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজ ২৫ জনকে সহায়তা প্রদান করা হলো। আগামীতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
রূপসায় কাতার চ্যারিটির অর্থায়নে গভীর সোলার নলকুপ স্থাপনের উদ্বোধন
রূপসা প্রতিনিধিঃ
কাতার চ্যারিটির অর্থায়নে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ী চর জামে মসজিদ এলাকায় গভীর সোলার নলকুপ স্থাপনের উদ্বোধন সোমবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আওয়ামীলীগ নেতা তাহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার শফিউল আজম লিটন। এসময় বক্তৃতা করেন ওর্য়াড় আওয়ামীগের সভাপতি আঃ রহমান খোকন, সমাজসেবক নাদের আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম ভূইয়া, জাহাঙ্গির ফকির, বাবুল শেখ, শরিফুল ইসলাম, হুমায়ুন শেখ, আরজ শেখ, খোকন শেখ প্রমূখ।
কাজটি করেন মেসার্স জাহানারা এন্টার প্রাইজ। সভায় বক্তারা বলেন, এই নলকুপের মাধ্যমে ১০০০ হাজার পরিবার সুপেয় পানির সুবিধা পাবে। এছাড়া ২কিঃমিঃ এর মধ্য সকল পরিবার বিশুদ্ধ পানি পান করবে এবং ২৫টি পয়েন্ট থেকে পানি পান করতে পারবে। ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে সেপার সরদার ও বিজয় দত্ত উপস্থিত ছিলেন প্রমূখ।
ফুলতলার বেজেরডাঙ্গা ও পায়গ্রাম কসবায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
ফুলতলা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার ফুলতলার পায়গ্রামকসবায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পায়গ্রামকসবা স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা যুবলীগ নেতা মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান। বিশেষ অতিথি ছিলেনউপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, এ্যাড. তারিখ হাসান মিন্টু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, শেখ আফছার আলী, রবিউল ইসলাম মন্টু। শেখ আসলাম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদুল্লাহ প্রিন্স, অজয় নন্দী, রবিউল ইসলাম মোল্যা, শেখ মনিরুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম পিন্টু, কাজী মনিরুল ইসলাম, ডাঃ বিকাশ রায়, বাবু মেম্বর, রেক্সনা আজম, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন, ইকতিয়ার উদ্দিন সুমন, মেহেদী আনাম রঞ্জু, কাজী রিয়াজুল ইসলাম রিফাত, মোশারফ হোসেন ছোটন, সাজ্জাদ হোসেন, কাজী ইমরান হোসেন রাজীব, মোল্যা সাবিক হোসেন, শেখ আঃ সালাম প্রমুখ। এদিকে অনুরুপ এক কর্মসূচি বেজেরডাঙ্গা দলীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফুলতলা শাখার উদ্যোগে গতকাল এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহবুর বিশ্বাসের সভাপতিত্বে এবং কাজী ইমরান হোসেন রাজীব এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, সরদার জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন কাজী মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম তাজ উদ্দিন, কাজী হানিফুল ইসলাম, মঈনুল ইসলাম নয়ন, ফরহাদ হোসেন, মুক্তার হোসেন, সৈয়দ তুরান, শিমুল মোল্যা প্রমুখ। পরে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলতলায় জাতীয় কৃষক সমিতির স্মারক লিপি প্রদান
ফুলতলা প্রতিনিধি
পাট শিল্প রক্ষা, পাট চাষিদের বাঁচাতে এবং বন্যাত্তোর কৃষির পুনর্বাসন, বিলডাকাতিয়ার কৃষকদের স্বার্থে ৮০ ফুট খালের সংস্কার এবং মুজারঘুটা থেকে পঠিয়াবান্দা পর্যন্ত রাস্তাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সোমবার সকালে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টিও ফুলতলা উপজেলা সভাপতি কম. সন্দিপন রায়, কম, আঃ মজিদ মোল্যা, কম. সিরাজ উদ্দিন খান, কম. রেজোয়ান আলী খান, প্রভাষক গৌতম কুন্ডু, আঃ সাত্তার মোল্যা, কৃষক সমিতি নেতা হরিদাস সরকার, সত্যেন মন্ডল, রুবেল হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরায় নতুন করে ২০ জন করোনা আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ১০৩১
সাতক্ষীরা প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক স্বাস্থ্য কর্মী ও দুই পল্লী বিদ্যুতের কর্মচারীসহ ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১ হাজার ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৮৮৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ১ হাজার ৩১ জনের রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৮৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা ও হত্যা চেষ্টার আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার বেলা ১১টায় শহরের নিউ মার্কেট চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, আবু সাঈদ, সাবেক সাংগঠণিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাবেক পিপি এড. ওসমান গণি, অ্যাডভোকেট অনিত মুখার্জীসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০২ সালের ৩০ আগষ্ট সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় আসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেখে সড়ক পথে ঢাকায় ফেরার পথে বেলা ১১ টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ী বহরে হামলা চালায় তৎকালীন ক্ষমতাসীন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ১৫-২০ টি গাড়ী ভাংচুর করে। আহত হয় শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় অর্ধশত নেতাকর্মী।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় তৎকালীন সময়ে মামলা নেয়নি পুলিশ। পরবর্তীতে ১২ বছর পর ২০১৪ সালে ১৫ অক্টোবর সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দীন। আদালত মামলাটি কলারোয়া থানা পুলিশকে নথিভুক্ত করতে নির্দেশনা প্রদান করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে বিএনপির তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ২৭ জনের বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগে বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। বর্তমানে উচ্চ আদালতে আসামী পক্ষের করা স্থগিতাদেশ থাকায় সাতক্ষীরার আদালতে বিচার কাজ বন্ধ রয়েছে। এর ফলে ঝুলে রয়েছে মামলাটির কার্যক্রম। বক্তারা এ সময় এ মামলার দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য জোর দাবী জানান।
কেন্দ্রীয় সম্পাদকের রোগ মুক্তি কামনায় মোড়েলগঞ্জে মৎস্যজীবী লীগের দোয়া অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন আজগর নস্কর ও মোড়েলগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ-এর পিতার অসুস্থ থাকায় সোমবার দুপুরে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী শেখ, সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ, পৌর সভাপতি কাজী নাসির উদ্দিন, মো. মাহবুব শেখ, মো. সোহেল শেখ প্রমুখ। উপজেলা ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় আগষ্ট মাসে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
গত ৩০ আগস্ট আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতার পিতা আব্দুর সাত্তারের ১৩তম মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা
খবর বিজ্ঞপ্তি
গত ৩০ আগস্ট আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পিতা এস এম আব্দুর সাত্তারের ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এ দিনে তিনি খুলনা মহানগরীর মৌলভীপাড়াস্থ নিজস্ব বাসভবনে ৯৮ বছর বয়সে ইন্তেকাল করেন। এ উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর বুধবার কবর জিয়ারত, কোরআন খতম ও আছর বাদ মৌলভীপাড়ার বায়তুলহাম জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুরূপ কর্মসূচি মহিলাদের জন্য মরহুমের বাসভবনে অনুষ্ঠিত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে দোয়ায় শরিক থাকতে অনুরোধ জানিয়েছেন পরিষদের আহ্বায়ক প্রফেসর সাইদুল হাসান ও প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
জাতীয় শোক দিবসের শোকাহত মাসের শেষ দিনে মোড়েলগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে
এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় শোক দিবসের শোকাহত মাসের শেষ দিনে উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালি জাতির সত্বা। বাঙ্গালির মুক্তির আন্দোলনে সারাটা জীবন তার জেলের অন্তরালে কাটাতে হয়েছে। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সোমাবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা খানম, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসকাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমিন নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা শেষে জাতির পিতা ও তার স্ব পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর পরে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল নির্মাণের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু সহ নেতৃবৃন্দ।
মোড়েলগঞ্জ পায়ে হেটে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে খাদ্যসহায়তা দিলেন পৌর মেয়র
মোড়েলগঞ্জ প্রতিনিধি
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মীনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বাগেরহাটের মোড়েলগঞ্জে পায়ে হেটে ২ হাজার ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদার। রোববার বেলা ১২ টায় পৌর ভবন থেকে এ কার্যক্রম শুরু করে পৌর শহরের লঞ্চঘাট, কাপুড়িয়া পট্টি, মাছের বাজার, কাচা বাজার, মুদি মনোহরি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে দ্বারে দ্বারে গিয়ে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা তথ্য আপা দিলশান আরা, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, আজিজুল ইসলাম মিলন, তপন পোদ্দার, মো. মহিদুল ইসলাম, রেদোয়ানুল ইসলাম, কুরছিয়া আক্তার, রোকেয়া বেগম, প্রেসকাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন। ত্রাণ বিতরণকালে মেয়র মনিরুল হক বলেন, ’৭৫ এর ১৫ই আগষ্ট দেশীয় ও আর্ন্তজাতিক অঙ্গনের চক্রান্ত কারিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে। সেই কালো রাতের যে সকল খুনি বিদেশের মাটিতে পালাতক রয়েছে অবিলম্বে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি।
বটিয়াঘাটা প্রেস কাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রশাসনের সাথে বিনিময়
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটা প্রেস কাবের নব-নির্বাচিত পরিষদ গতকাল সোমবার উপজেলার বিভিন্ন কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুজ্জামানসহ সকল দপ্তরের কর্মকর্তাগণ এসয় সাংবাদিকদের উন্নয়রমূলক সংবাদের জন্য ভূয়ষী প্রশংসা করেন। কর্মকর্তারা বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। তাদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় উন্নয়নমুলক কাজের দিক নির্দেশনা দেয়। এসময় তারা বটিয়াঘাটা প্রেস কাব নেতৃবৃন্দকে উপজেলার উন্নয়নে প্রশাসনকে সহায়তা করার আহবান জানান। সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেস কাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম শাহীন, সহসভাপতি রতন কুমার সাহা, আসাদুজ্জামান উজ্জল, এ্যাডভোকেট মোস্তফা বেলাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সোহেল রানা, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক এসএম বজলুর রহমান, সাগঠনিক সম্পাদক বাকির হোসেন, আলামিন শিকদারসহ সাংবাদিক রেজাউল করিম, জহিরুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী প্রমুখ।
দেবহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ও সাবেক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক ও অসামজিক কার্যকলাপ, অর্থ আত্মসাৎসহ সীমাহীন দূর্নীতি অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ৯ টায় স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা মোড় প্রদক্ষিন শেষে ফিরে পাইলট হাইস্কুল ও দেবহাটা থানার পাশে মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরে অভিযুক্ত প্রধান শিক্ষক মদন মোহন পাল ও সাবেক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবীতে নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কার্যালয়ে গণস্বাক্ষরকৃত স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। এর আগেও একাধিকবার শতবর্ষী ঐতিহ্যবাহী ওই শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষার্থে সাবেক শিক্ষার্থী, অন্যান্য শিক্ষকসহ অভিভাবকদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বাদী হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মদন মোহন পাল ও সাবেক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দায়ের হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক, ইউপি সদস্য আরমান হোসেনসহ সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার কয়েকশত সাধারন মানুষ স্বতঃস্ফুর্তভাবে ওই কর্মসূচীতে অংশগ্রহন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মদন মোহন পাল বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ছত্রছায়ায় অর্থ আতœসাৎ করার পাশাপাশি নানা অনিয়মে জড়িয়ে পড়েন। সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজশে স্কুল গেটের সামনে ও বিদ্যালয়ের মার্কেটের দোকান ফান্ডের নাম করে দোকান তৈরীর পর ভাড়ার টাকা আত্মসাত ও দোকানের একটি অংশ সাবেক সভাপতির দখলে রাখা হয়েছে। নজরুল ইসলাম সভাপতি থাকাকালীন সময়ে তার অসামাজিক কার্যকলাপের সহযোগীতার জন্য এবং কালো টাকার বিনিময়ে বিতর্কিত ফারুক হোসেনকে নৈশ প্রহরী হিসেবে নিয়োগ দেন প্রধান শিক্ষক মদন মোহন পাল। বক্তারা আরো বলেন, বিদ্যালয়ের পিছনের অংশে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে প্রধান শিক্ষকের সহায়তায় সাবেক সভাপতি নজরুল ইসলাম নিজের অফিস খুলে বসেছেন। সম্পূর্ন বিনা পয়সায় ভাড়া নেয়ার নাম করে নজরুল ইসলাম পৈত্রিক সম্পত্তির মতো স্কুলের জায়গায় নিজের অফিস ভোগদখল এবং সেখানে রাতের আধারে নারীদের নিয়ে অনৈতিক কর্মকান্ড করেন। যা সম্পূর্ন অবৈধ। নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে এবং জীবনের নিরাপত্তা চেয়ে ইতোপূর্বে তার বড় ছেলে আবুল কালাম বাদী হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দায়ের করেছিল। এছাড়া স্কুলটি সরকারিকরনের নাম করে অন্যান্য শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকা তুলে আতœসাৎ করা এবং বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা তোলার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক মদন মোহন পাল ও সাবেক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। ইতোপূর্বে প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে বহুল বিতর্কিত প্রধান শিক্ষক মদন মোহন পাল ও সাবেক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে অর্থ আত্মসাৎ, রেজুলেশন খাতা তছরুপ ও স্কুলের নামে বরাদ্দকৃত ২ টন চাউল আত্মসাৎসহ প্রায় ডজনখানেক অভিযোগ প্রমানিত হয় বলেও প্রতিবাদ সমাবেশে বক্তারা উল্লেখ করেন। পরে এলাকাবাসী সম্মিলিতভাবে বিভিন্ন অভিযোগ উল্লেখ করে এবং ঐসব দূর্নীতি অনিয়মের সঠিক বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাজিয়া আফরীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের বর্তমান সভাপতি সাজিয়া আফরীন বলেন, ইতোমধ্যেই দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) কে আহবায়ক এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিব হোসেনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ইউএনও জানান।
ফকিরহাটে অজ্ঞাত দৃর্বৃত্ত কর্তৃক ঘরে অগ্নিসংযোগ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে এবার অজ্ঞাত দৃবৃত্তরা তার ১টি ঘরে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। শনিবার গভীর রাতে লখপুর ইউনিয়নে জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা জানান শনিবার সকালে জমির সিমানা নিদ্ধারন নিয়ে প্রতিপক্ষের লোকজন উক্ত গ্রামের মোনতাজ আলী শেখ এর পুত্র মনিরুল ইসলাম, তার স্ত্রী রেশমা বেগম ও সন্তান জান্নাতের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এঘটনায় স্থানীয়রা তাদেরকে মুমুর্য অবস্থায় উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার চরম অবনতি হওয়ায় মনিরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভুক্তভোগীর বড় ভাই নজরুল ইসলাম অভিযোগ করে বলেছেন,পরিবারের তিনজন ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে অজ্ঞাত দৃর্বৃত্তরা তার ১টি ঘরে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। যে করনে পরিবারটি পথে বশার উপক্রম হয়েছে।
ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুপুত্রের করুন মুত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে ইসমাইল শেখ (১৮মাসের) নামের এক শিশুপুত্রের করুন মুত্যু হয়েছে। রবিবার সকালে পিলজংগ ইউনিয়নের বলায়ের দোকান নামক স্থানে এঘটনা ঘটেছে। সে উক্ত গ্রামের ইব্রাহিম শেখের পুত্র। স্থানীয়রা জানান খেলার ছলে উক্ত শিশুপুত্র বাড়ির পাশের্^ তার কাকা আদিলের বাড়িতে খেলা করতে যায়। এসময় সে খেলার ছলে পাশর্^বতী পুকুরের পানিতে পড়ে গিয়ে মুত্যু বরন করে। এঘটনায় এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফকিরহাটে ৫০জন কৃষকের মাঝে বীজ ও নেট বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে নিরাপদ পান উৎপাদনের লক্ষে প্রকল্পের অধিনে প্রদর্শনী চাষির মাঝে নেট ও বীজ বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে এক অনুষ্ঠানে এই নেট ও বীজ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ইউপি সচিব এসএম দাউদ আলী, প্যানেল চেয়ারম্যান নির্মলেন্দু দেবনাথ, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান আলী, সংরক্ষিত মহিলা সদস্যা সন্ধ্যা রানী দাশ, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, পুষ্পল দাশ ও সাবেক সদস্য পুষ্পক দাশ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে ৫০জন কৃষককে সিমের বীজ ও প্রদর্শনী পান চাষি জাকির হোসেন-কে নেট বিতরন করা হয়।
মহেশপুরে মাদক,বাল্য-বিবাহ ও আত্মহত্যা প্রতরোধে ক্যাম্পেইন
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদক,বাল্য-বিবাহ ও আত্মহত্যা প্রতরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষক, ইমাম, সাংবাদিক, কাজী,ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে মাদক,বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ময়জউদ্দিন হামিদ,মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা। এছাড়া এলাকার গন্যমান্য বক্তিবর্গ, ছাত্রছাত্রী ও অভিভাবকগন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাইফুল ইসলাম।
দাকোপে কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরীক্ষা অনুষ্ঠিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপের কালিনগর জি.সি মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটর ল্যাব অপারেটর পদের নিয়োগ পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গত ২১ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, ডিজি’র প্রতিনিধি হিসেবে চালনা বাজার সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমন্ত কুমার ঘোষ, কালিনগর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ রায় ও সদস্য গোবিন্দ বৈষ্ণব উপস্থিত ছিলেন।
মহেশপুরে মাল্টা চাষী হাফিজুরের সফলতা, ঢাকায় রপ্তানি হচ্ছে মাল্টা
শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরের ফতেপুরে মাল্টা চাষী হাফিজুর রহমানের মাল্টা লেবু চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে। তার বাগানে উৎপাদিত লেবু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ফতেপুর গ্রামের মৃত আনিছ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান দুখু গত ৪ বছর আগে এক একর জমিতে বারী-১ জতের মাল্টা লেবুর চাষ করেন। গত বছর ২ লক্ষ টাকার মাল্টা বিক্রি করেন তিনি। এ বছর প্রচুর পরিমান মাল্টা ধরেছে গাছে। প্রায় ৩শ গাছে ধরন এসেছে প্রতি গাছে ৩০-৫০ কেজি মাল্টা হবে। বর্তমানে প্রতিদিন ১০-১৫ মন করে মাল্টা ঢাকার ব্যপারীরা তার বাগান থেকে খরিদ করে নিয়ে যাচ্ছে। মাল্টা প্রতি মন ৩ হাজার থেকে ৩২শ টাকা দরে বিক্রি করছে। ক্রেতারা জানায়, তার বাগানের মাল্টা খুবই সুসাধু হয়েছে। হাফিজুর রহমান দুখু এ প্রতিবেদককে জানায়, দাম যদি কম না হয় তাহলে ৭/৮ লক্ষ টাকার মাল্টা বিক্রি হবে। তিনি আরো বলেন, মাল্টা চাষ দীর্ঘ মেয়াদী কোন সমস্যা না হলে ৮/১০ বছর এখান থেকে ফলন পাওয়া যাবে। ঐ বাগানের খরচ ইতিমধ্যে তার উঠে এসেছে বর্তমানে লাভে আছে। তার দেখাদেখি এ অঞ্চলে প্রায় ১শ বিঘা জমিতে মাল্টা চাষ হয়েছে। এর আগে তিনি ঐ জমিতে পেয়ারর চাষ করে মুনাফা অর্জন করেছিল। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, মহেশপুরে এখন উল্লেখযোগ্য হারে মাল্টা ও পেয়ার চাষ হচ্ছে। এই চাষ এখন এ উপজেলার সম্ভাবনাময়ী।
পাইকগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নতুন বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নতুন বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পাইকগাছা শাখা ব্যাবস্থাপক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার সেকেন্ড অফিসার মোঃ আবু জাফর, সাতক্ষীরা শাখা কর্মকর্তা মোঃ আজমল হোসেন। বক্তব্য রাখেন, প্রভাষক শামীম আজাদ লিটু, প্রভাষক খালিদ হোসেন, আবু সালেহ মোঃ ইকবাল, প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামান, অশোক কুমার ঘোষ, মোরারী মোহন ঘোষ ও মোঃ সাইফুল্লাহ। উল্লেখ্য, ভিডিও কনফরেন্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় ব্যবস্থাপক মাহবুব-ঊল-আলম ১০২টি উপ-শাখা ও ৪৩ টি এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনের পরে এ শাখার উদ্বোধন করেন।
পাইকগাছায় দেলুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং পানি বন্দীদের আশ্রায় ও খাদ্যের দাবিতে পানি কমিটির সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দেলুটি ইউনিয়নে আম্ফান ও আম্ফান পরবর্তী জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং পানি বন্দীদের আশ্রায় ও খাদ্যের দাবিতে উপজেলা পানি কমিটির সংবাদ সম্মেলন করেছেন। রবিবার ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেলুটি ইউনিয়ন বাসীর পক্ষে শিক্ষক সুকৃতি মোহন সরকার। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, দেলুটি ইউনিয়নটি দ্বীপবেষ্টিত। এ ইউনিয়ন ৪টি পোল্ডারে বিভক্ত করা হয়েছে। ৬০ এর দশকে নির্মিত বেড়িবাঁধ গুলি নাজুক অবস্থায় রয়েছ। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা, ঝড়, বর্ষা এবং উচ্চ জোয়ারের প্রভাবে বেড়িবাদ উপচে প্রতিবছর চিংড়ি ঘের, ধান, তরমুজের, আবাদ প্লাবিত হয়ে কোটি টাকার ক্ষতি হয়। আশ্রায়হীন হয়ে পড়ে শত শত পরিবার। বর্তমানে ইউনিয়নের গেউয়াবুনিয়া, চকরিবকরীও মধুখালী সমগ্র এলাকা পানিতে বন্দি রয়েছে। তাদের থাকা খাওয়া টয়লেট, জ্বালানি, ঔষধ, ইত্যাদি সমস্যায় দিশেহারা। আগামী বছরের মধ্য ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর কোন আয়ের এর উৎস নাই। বিধায় খাবার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহাতা অত্যান্ত আবশ্যক। সবমিলিয়ের এলাকায় ৩০হাজার মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। অনতিবিলম্বে নতুন বেড়িবাঁধ নির্মাণ করে ইউনিয়ন বাসিকে বাঁচানোর জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে ইউনিয়ন বাসী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, কাজী তোকারম হোসেন টুকু, শেখ আঃ হান্নান,তালা পানি কমিটির সম্পাদক মীর জিলুর রহমান, উত্তরন প্রতিনিধি আলামিন।
পাইকগাছার সোলাদানা ইউনিয়নে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে মাধ্যমে সুপেয় পানি বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সোলাদানা ইউনিয়ানে বয়ারঝাপা ভাঙ্গাহাড়িয়াসহ প্লাবিত পাঁচটি গ্রামের জনসাধারণের সুপেয় পানির ব্যবস্থা করেন চেয়ারম্যান এনামুল হক। রবিবার দুপুরে সোলাদানা বাজারে এ পানি বিতরন করা হয়। এ সময় তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী নির্দেশনায় এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ব্যবস্থাপনায় মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সুপেয় পানি বিতরন করেছি।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় জব্দ, আটক-১
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর কুলবাগান থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয়সহ বাবুল হোসেন নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল হোসেন ওই গ্রামের মনির হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলামপুর কুলবাগান গ্রামে নামি-দামি কোম্পানীর মোড়ক ব্যবহার করে একটি চক্র ভেজাল কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরির্দশক পিয়ার উদ্দিন, এসআই মাহফুজুর রহমান, ইউনুস আলী গাজী, এস আই মাহফুজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোররাতে সেখানে অভিযান চালায়। এসময় একটি বাড়ি থেকে ২৫ বস্তা কোমল পানীয় জব্দ করা হয়। আটক করা হয় বাবুল হোসেন নামের একজনকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার ড.মু আনোয়ার হোসেন হাওলাদার। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলু রহমান। পরে শহরের বিভিন্ন এলাকার ১০ জন প্রতিবন্ধীকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে হুইল চেয়ার, স্মার্ট সাদাছড়ি ও হেয়ারিং এইড বিতরণ করা হয়।
কালীগঞ্জের খড়িকাডাঙ্গায় মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে খড়িকাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা মরহুম শাহাদৎ হোসেনের স্মৃতিচারণে এ আয়োজন করে স্থানীয় যুব সমাজ। অনুষ্ঠানে সমাজ সেবক ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল হোসেন, আনছার আলী মন্ডল, কওসার আলী, বাচ্চু বিশ্বাস ও সবুজ আহমেদ প্রমুখ। সেসময় মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময়ে বিশেষ বিশেষ ঘটনা উল্লেখ করে যুবসমাজের মাঝে ঘটনাবলীর বর্ণণা দেন।
হাজরাখালিতে পানি উন্নয়ন বোর্ডের রিং বাধঁ নিয়ে মানবাধিকার ফাউন্ডেশনের প্রেস বিব্রতি
নিজস্ব প্রতিনিধি
হাজরাখালিতে পানি উন্নয়ন বোর্ডের রিংবাধঁ নিয়ে মানবাধিকার ফাউন্ডেশনের প্রেস বিব্রতি। আশাশুনি উপজেলার হাজরাখালি নদী ভাঙ্গনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রিং বাধঁ নিয়ে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ) মহাসচিব রবিউল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিব্রতি দেওয়া হয়েছে। যাহাতে বলা হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অসাবধানাতার কারনে একটি ভাঙ্গন কবলিত এলাকায় পরিনত হয়েছে। গত ২০মে থেকে প্লাবিত হলেও পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনসাধারণ অন্যন্য এলাকা গুলো রিং বাধঁ দিতে সক্ষম হলেও হাজরাখালি পয়েন্ট সম্ভব হয়নি। কর্তৃপক্ষ রিং দেওয়ার প্রস্তাব দিলেও একটি মহল ভাঙ্গন পয়েন্ট থেকে মাত্র ১ কিঃমিঃ রিং বাধঁ দেওয়ার সুযোগ থাকলেও অজানা কারনে হাজরাখালি, কোলা এবং হিজলিয়া, কলিমাখালি, লাঙ্গলদাড়িয়া, মাড়িয়ালা আংশিক সহ মোট ছয়টি গ্রাম,আনু: ৬ হাজার বিঘা জমি, ২ হাজার পরিবারে অনুঃ ১০ হাজার মানুষ কে নদীর গর্ভে ঠেলে দিয়ে রিং বাধঁ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে এবং সরকারকে ভুল বুঝালে এসিন্ধান্ত অটুল থাকে। যাতে ১০হাজার মানুষ নদীর গর্ভে হাবুডুবুও খাবে। এযেন জালার পড়ে পালার বাড়ি। তাদের মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে। উক্ত রিং বাধেঁর আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে সরকারি দায়িত প্রাপ্ত সংশিষ্ট বিভাগ কে চিঠি দিয়ে নিদিষ্ট জায়গায় বাধঁ দেওয়ার অনুরোধ করা হয়েছে। এবিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন বিভাগীয় কমিশনার স্যার উক্ত ভাঙ্গন পয়েন্ট পরিদর্শনে আসলে শ্রীউলার চেয়ারম্যান রিং বাঁধের প্রস্তাব দেয়। রিং বাধেঁর ভিতর অংশের মানুষেদের থাকার জন্য উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কে নির্দেশ দিয়েছি। সাতক্ষীরা পওর-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস কে সরকার ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি।











































