Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

115
মৌটুসি পাখি উড়ে যাচ্ছে এ ডাল থেকে ও ডালে।

চুয়াডাঙ্গা বিএনপির সম্মেলন শেষ,সভাপতি বাবু খান, সাধারণ সম্পাদক শরীফ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের ২য় অধিবেশন কাউন্সিলে ৩টি পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়েছে। শনিবার রাতে ৮০৮ কাউন্সিলরের ভোটে সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা রহমান ওরফে মিলি বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন নির্বাচিত হয়েছেন। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান।উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল।এতে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিএনপির জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে দেয়ালে ধাক্কা লেগে মো.রিয়াজুল গাজী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ১১ টার দিকে যশোর নেয়ার পথে সে মারা যায়। এর আগে এদিন সন্ধায় লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা কাজী অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। ইতনা ইউনিয়নের বিট অফিসার ও লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুমন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াজুল গাজী ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের তপন গাজীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধায় রিয়াজুল গাজী নামে ওই কিশোর ট্রলিযোগে ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর থেকে ইতনা বাজারের দিকে আসছিলো। প্রতিমধ্যে ইতনা কাজী অফিস এলাকার মোড়ে পৌছালে দ্রুতগতীতে থাকা ট্রলিটি চালক ব্রেক করলে রিয়াজুল ছিটকে পড়ে যায়। এতে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়ার পথে অভনগর এলাকায় পৌছালে রাত ১১ টার দিকে সে মারা যায়। এ বিষয়ে ইতনা ইউনিয়নের বিট অফিসার লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুমন হাওলাদার মুঠোফোনে জানান, যশোরে নেয়ার পথে ওই কিশোর অভয়নগর এলাকায় মারা যায়। এ ঘটনায় মৃত কিশোরের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই অভয়নগর থানা পুলিশ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন।

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা বাবুল খাঁনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা খাঁন আনোয়ার হোসেন বাবুল (৬৮) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আট্টাকা ঈদগাহ ময়দানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্প করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমকে আট্টাকা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) এ এস এম শাওনেওয়াজ মেহেদী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন শেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
খাঁন আনোয়ার হোসেন বাবুল ২৩ নভেম্বর দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় এদিন রা ১০টার দিকে তিনি মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার আট্টাকা গ্রামের মৃত ইয়াকুব আলীর খাঁনের ছেলে।

বেনাপোলে পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিন অতিবাহিত
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে অনিদৃষ্টকালের জন্য দুরপাল্লার পরিবহণ ধর্মঘটের রবিবার (২৪ নভেম্বর) দ্বিতীয় দিন চলছে। ফলে ভারত গমনাগমন পাসপোর্ট যাত্রীদের দূর্ভোগ চরমে পৌঁছেছে। বেনাপোল পৌরসভা আন্তর্জাতিক চেকপোস্ট েেথকে দিবা ও নৈশ পরিবহনগুলো ২ কি. মি. দূরে নিয়ে যাওয়ায়। গতকাল শনিবার থেকে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো অনিদৃষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়। সরকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য বেনাপোল চেকপোস্টে ৩০ কোটি ব্যায়ে বিশাল পরিবহন টারইমনাল নির্মাণ করে। ফলে যাত্রীরা দ্রুততম সময়ে পায়ে হেটে ইমিগ্রেশন ও কাস্টমসে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে যাতায়াত করতো। হঠাৎ কওে পৌরসভার এ সীদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে উঠেছে পাসপোর্ট যাত্রীসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
পরিবহণ বন্ধ থাকায় যাত্রীরা বেনাপোলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। ফলে নারী শিশু, বৃদ্ধ, রোগীরা সবচেয়ে বেশী কস্ট পাচ্ছে। অনেকে বেনাপোল থেকে ইজিবাইক ও লোকাল বাসে করে যশোর যাচেছ। সেখান থেকে ট্রেনে করে ঢাকা সহ বিভিন্ন স্থানে যাচ্ছে।
বেনাপোলে যানজট নিরসনের নামে গত সপ্তাহে যশোরের জেলা প্রশাসকের সাথে স্থানীয় লোকজন ও পরিবহন কর্মকর্তাদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বেনাপোল চেকপোস্টে বন্দরের নিজস্ব পরিবহন টার্মিনাল থাকা সত্বেও চেকপোস্ট থেকে ২ কি: মি: দুরে ভারতগামী যাত্রীদের পৌরসভার টার্মিনালে নামিয়ে দেওয়া হচেছ রাত ৩ টায়। যা পাসপোর্ট যাত্রীদের জন্য খুবই কস্টকর। ফলে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পরিবহন টার্মিনালটি অব্যহৃত অবস্থায় পড়ে আছে। ফলে বন্দরের পরিবহন টার্মিনাল থকে কোটি কোটি টাকার রাজস্ব আয় বন্ধ রয়েছে।
পাসপোর্ট যাত্রীরা এ ধরনের হয়রানিমূলক সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। গত ২০ বছর ধরে ঢাকা চট্রগ্রাম থেকে ছেড়ে আসা নৈশ ও দিবা পরিবহন গুলো যাত্রীদের সরাসরি চেকপোস্টে বন্দরের টার্মিনালে নামিয়ে দিয়ে আসছে। পরে খালি পরিবহন গুলো বন্দরের টার্মিনালে রাখা হতো।
ফলে বন্দরে যেমন রাজস্ব আয় হতো তেমনি যাত্রীরাও পায়ে হেটে ইমিগ্রেশনে প্রবেশ করতে পারতো।
অনেক পাসপোর্ট যাত্রী অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী ভারতীয় চেকপোস্টে পেট্রাপোলে যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশনের সাথেই নির্মাণ করা হয়েছে যাত্রী পরিবহন টার্মিনাল। বাংলাদেশে বর্ডারে চালু টার্মিনাল বন্ধ করে দিয়ে ২ কিলোমিটার দূরে অবস্থিত টার্মিনালে পাঠানো হচ্ছে যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পাসপোর্ট যাত্রীদের।
পাসপোর্ট যাত্রী ইমরান হোসেন জানান, ঢাকা থেকে পরিবহনে এসে বর্ডার থেকে ২ কিলোমিটার দূরে পৌর টার্মিনালে বাস থেকে রাত ৩ টা নামিয়ে দেওয়া হয়। পরে ২ ঘন্টা একটি চায়ের দোকানে বসে সকাল হওয়ার পর একটা ইজিবাইক নিয়ে বর্ডারে এসেছি। একজন পাসপোর্টধারী যাত্রীর নিকট থেকে বাংলাদেশ স্থলবন্দর পোর্ট ব্যবহারের জন্য টাকা নিয়ে থাকেন।তাহলে পোর্ট আমাদের কি সেবা দিলো।আমরা চাই চেকপোস্টে অবস্থিত স্থলবন্দর পরিবহন থেকে বাস গুলো চালু হোক।
এ ব্যাপারে পরিবহন সমিতির সভাপতি বাবলুর রহমান বাবু জানান, কয়েকদিন আগে যশোর জেলা প্রশাসকের সাথে আমাদের এবং স্থানীয় সুধী সমাজের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে যানজটের কথা বলে সকল পরিবহন বাস গুলি চেকপোস্টের টার্মিনাল থেকে সরিয়ে নিয়ে বেনাপোল থেকে ৪ কিলোমিটার দূরে কাগজপুকুর টার্মিনাল নিয়ে যায় এবং গাড়ি সেখান থেকেই ছাড়ার নির্দেশনা দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলি যাত্রী গুলো বেনাপোল চেকপোস্টে নামিয়ে দিয়ে পৌর বাস টার্মিনালে কাগজপুকুর চলে যাচ্ছিল।
হঠাৎ করে গতকাল শুক্রবার রাত তিনটার দিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুরপাল্লার পরিবহন বাসগুলো আসার পর যাত্রীদের জোরপূর্ব টার্মিনালে নামিয়ে দেয়। এ সময় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং নানা ধরনের হয়রানি শিকার হয়। পরে সেই যাত্রীগুলো লোকাল বাসে করে চেকপোষ্টে পাঠান টার্মিনালের থাকা পৌর সভার লোকজন । প্রশাসনের এ ধরনের আচরণের প্রতিবাদে পরিবহন মালিক সমিতি গতকাল রাতে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে কোন গাড়ি ছাড়িনি এবং বেনাপোল থেকে সকল ধরনের পরিবহন বাস এবং দূরপাল্লার বাস বন্ধ রেখেছে মালিক সমিতি।
বেনাপোল পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসান বলেন, রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যাত্রী নিয়ে সকল দুর পাল্লার পরিবহন বেনাপোল চেকপোস্টে যেতে পারবে। বন্দরে যানজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে বন্দরের যে পরিবহন টার্মিনাল বর্তমানে খালি অবস্থায় পড়ে আছে। কেন টার্মিনাল খালি পড়ে আছে এটা তাদের বিষয়, এটা আমাদের বিষয় নয়।

সোনাডাঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী বলেন, শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে শ্রমিকদের দুর্দশা লাঘব করা যাবে। মেহনতি শ্রমিকদের জন্য শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতেই হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া যাবে না। শ্রমিকদের মানবিক মর্যাদা ও পূর্ণ অধিকার আদায়ে আমরা সদা সজাগ থাকব। তিনি বলেন, সরকার-রাষ্ট্র শ্রমিকদের মূল্য দেয় না। যার ফলে শ্রমিকেরা আজকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকেরা অধিকার হারা হচ্ছে। শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে মালিকদের দালাল শ্রমিকনেতারা। এসব দালালদের চিহ্নিত করতে হবে। আজকে শ্রমিকেরা অনাহারে-অর্ধাহারে থেকে কাজ করে। কিন্তু তাদের মানবিক মর্যাদা নেই। তাদের বেতন-ভাতা ঠিকমতো দেওয়া হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।’
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সোনাডাঙ্গা থানার ২০ নং ওয়ার্ড এর শেখ পাড়ায় বিভিন্ন পেশার শ্রমিকদের নিয়ে সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সোনাডাঙ্গা থানা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি গাজী গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানার আমীর জি এম শহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঞ্জুর কাদের পাটওয়ারী, মাওলানা আব্দুল কুদ্দুস, নুরুল হক, আবুল হোসেন, শামীম, শহিদুল ইসলাম, চাঁন মিয়া, জাহাঙ্গীর, রিপন, মাসুম খন্দকার, আজিবর, রমজান, সোলাইমান, আশরাফ, নুরুল আলম প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, শ্রমিকেরা কাজ করে জীবন বাঁচানোর জন্য। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের জন্য কাজ না করে আজ বিষফোড়া হয়ে গেছে। আজকে শ্রমিকদের প্রতারিত করা হচ্ছে। এ ধারা বন্ধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হওয়ার বিকল্প নাই।

ইন্দুরকানীতে বিএনপি নেতা আব্দুল লতিফ হাওলাদারের জানাজা ও দাফন সম্পন্ন
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ হাওলাদারের (৬৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জোহর ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আব্দুল লতিফ হাওলাদারের জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।
বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু আব্দুল লতিফ হাওলাদার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে ২০ বছর উপজেলা বিএনপির সভাপতি এবং তার আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে ইন্দুরকানী উপজেলা বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি শ^াসকষ্ট জনিত সমস্যায় ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী সাহিদা বেগম পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও পিপি আবুল কালাম আকন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা জামায়াতের সেক্রেটারী জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, শিক্ষক নেতা আহসানুর ছগির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন ও সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুলসহ জেলা ও উপজেলা বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ।
ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, জনাব আব্দুল লতিফ হাওলাদারের মৃত্যুতে ইন্দুরকানীর রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠা সম্ভব নয়। তিনি ফ্যসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন কারাবরণ করেছেন। অনেক সংগ্রাম অনেক পরিশ্রমের পর যখন একটু সুখের সময় এসেছে ঠিক সেই মূহুর্তে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আশা করি তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ^াসী জনশক্তি দেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে।

দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রজনন মৌসুমে ইলিশ না ধরার মডেল সৃষ্টির পর এবার দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন করেছেন সরকারের যুগ্ম সচিব ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন। তিনি এর আগে ২০০৩সালে বান্দরবানের পর্যটন স্পট নীলাচলেরও আবিষ্কারক দলে ছিলেন। তিনি পরপর ৪বছর প্রজনন মৌসুমে মাছ না ধরার মডেল বাস্তবায়ন করেন সরকারের অর্থ ব্যয় না করে। এ মডেল অনুসরণে ২০১১সাল থেকে প্রজনন মৌসুমে ইলিশ না ধরার কার্যক্রম বেগবান হয়। এ মডেল উদ্ভাবনে ২০০৯সালে সরকারের স্বর্ণপদকে ভূষিত হন তিনি। রবিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে সাংবাদিকদের মাঝে তিনি তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল তুলে ধরেন। এ সময় তিনি বলেন, তার এ উদ্ভাবন মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানোর পর তা বিশ্লেষণের মধ্যদিয়ে পাঠানো হয় মন্ত্রী পরিষদ বিভাগে। সেখান থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উক্ত পত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান । এটি দেশব্যাপী বাস্তবায়ন করা গেলে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হবেন বলেও মনে করেন তিনি। দ্রব্যমূল্যের উত্তরণ হলে আনাদের দেশ খুব অল্প সময়ে খুব বেশি মাত্রায় এগিয়ে যাবে, উন্নয়ন সম্ভব হবে। কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেলটিতে সরকারের অর্থ ব্যয় হবেনা, অতিরিক্ত জনবলের প্রয়োজন নেই, নতুন আইন তৈরির দরকার নেই। এটি সাধারণ মানুষের সহজ বোধগম্য ও তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব হবে।
দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান, মোংলা প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য প্রতিনিধিরা।

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটল প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৪ নভেম্বর) বেলা ২.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কার্যালয়স্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ।
তিনি বলেন, শনিবার জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ চলাকালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং গায়ে হাত তোলে। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। এমনকি তারা নারী শিক্ষার্থীদের গায়েও হাত তোলে। আহত শিক্ষার্থীরা এখন পর্যন্ত সুস্থ হয়নি। ওই সময়টাতে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের সাথেও খারাপ আচরণ করে। এ ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে হুমকি দেয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন মাধ্যমে বাজে মন্তব্য করে।
তিনি আরও বলেন, নর্থ ওয়েস্টার্নের শিক্ষার্থীরা আমাকে এবং আজীম ইসলাম জীমকে বিতর্কিত করার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। যেহেতু আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি। তাই তারা বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করার জন্য আমাদেরকে টার্গেট করেছে। আমরা খবর পেয়েছি, শনিবার রাতে তারা তেঁতুলতলা মোড়ে অবস্থান করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করলে বা হুমকি দিলে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেব এবং যারা এর পেছনে ইন্ধন দিচ্ছে, প্রমাণ হাতে পেলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী রাতুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুবায়ের, ইশরাত মুহাল্লিন, তাহমিদ আলভী, সানজিদা ইসলাম, হাসানুজ্জামান রনি, জিহাদ হাওলাদার, আসিফ খান এবং রাহুল কুমার সরকার।

কয়রায় সবক ও দোয়া অনুষ্ঠান
কয়রা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন ,শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিতি হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি গত ২৪ নভেম্বর সকাল ১১ টায় কালনা আমিনিয়া মাদরাসার হলরুমে কামিল (স্নাতকোত্তর)হাদিস বিভাগের ১ ম সবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কালনা আমিনিয়া মাদরাসার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী। কালনা আমিনিয়া মাদরাসার উপধাক্ষ এম মহিববুল্লাাহ ও সহকারী অধ্যপক এম আইয়ুব আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র গঠনে মনোযোগি হতে হবে। তিনি প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে মোবাইল ফোন ব্যবহার পরিহার করার জন্য শিক্ষার্থীদেরকে আহবান জানান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, খুলনা নেছারিয়া মাদরাসার উপাধাক্ষ মাওলানা ডিএম নুরুল ইমলাম, কালনা আমিনিয়া মাদরাসার সাবেক উপাধাক্ষ মাওলানা আব্দুল গনি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শরিফুল আলম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্যাহ, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম,মাওলানা আব্দুর রশিদ ইসলামপুরী, কালনা মহিলা মাদরাসার সুপার মাওলানা শাহাবাজ আলী, মাওলানা জাকারিয়া হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, । অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে শেষে নেতৃবৃন্দ ফিতা কেটে কালনা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করেন।

চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি সাহিদুল, সম্পাদক বিল্লাল, কোষাধ্যক্ষ মেহেদী
ডুমুরিয়া প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনা,উৎসব মুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটের মাঠে সাধারণ জনতার ছিল উপচেপড়া ভীড়। শনিবার সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। মোট ১ হাজার ৪ শত ৬০জন ভোটারের মধ্যে ১ হাজার ৪ শত ১৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ৬৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সাহিদুল ইসলাম মোড়ল, ৬০৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন,৭৭৫ ভোট পেয়ে সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম, ৭৫৭ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত রায়,৭১৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু, ৬০৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক মোসলে আক্তার লেলিন, ৮২৪ ভোট পেয়ে দপ্তর সম্পাদক, ওয়াহিদুজ্জামান মিলন,৬৮৪ ভোট পেয়ে প্রচার সম্পাদক শফিকুল ইসলাম গাজী, ৭১৭ভোট পেয়ে বাজার উন্নয়ন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ৮০৫ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক মোঃ আমিনুল ইসলাম,কার্য নির্বাহী সদস্য কারিমুল ইসলাম ৮৩৮, কৃষ্ণ বিশ্বাস ৭৩৫, জামির হোসেন ৬৭৭, আব্দুল হালিম মোড়ল ৬৭৩ ও জাহিদুল ইসলাম ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে দুপুর ১২টার দিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন বাজার বণিক সমিতির আহবায়ক, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান।

ডুমুরিয়ায় সাংবাদিক ডালিম’র সুস্থতা কামনায় বিবৃতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক গ্রামের কাগজ’র উপজেলা প্রতিনিধি সাব্বির খান ডালিম’র আশু সুস্থতা কামনা বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজি আবদুল্লাহ, আনোয়ার হোসেন আকুঞ্জী, অরুণ দেবনাথ, আব্দুল লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান, এস. রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, সুজিত মল্লিক, জি.এম ফিরোজ, গাজী আব্দুল কুদ্দুস, আশরাফুল আলম, সুব্রত ফৌজদার, সুমন ব্রক্ষ্ম, মাসুম গাজী ও নাসিম গাজী। উল্লেখ্য সাংবাদিক ডালিমথর পিঠের একটি টিউমার গত শনিবার দুপুরে অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

ঝিনাইদহে খোলা বাজারের বিক্রি একজনের জেল জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
কম দামে কেনা বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রি করার অপরাধে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ফিরোজ স্টোরের মালিক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দশ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ, ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরায়রা উপস্থিত ছিলেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, পাগলাকানাই এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রামে রেখে বেশি দামে বিক্রি করছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে দোকানটিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায় এবং পাঁচ লিটারের ১২৬টি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তেল ব্যবসায়ী রবিউল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়। এদিকে শহরের আরাপপুর রোডে অবস্থিত সবুজ স্টার কাবার ঘরকে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
শ্যামনগর প্রতিনিধি
চাঁদাবাজি দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রেসক্রিপশনে নির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলীর অপসারণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৪ নভেম্বর বেলা ১১টায় উপজেলা ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সামনে ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন বাসীর আয়োজনে ঈশ্বরীপুর ইউনিয়ন সিপিপি’র টিম লিডার আসমত আলীর সঞ্চালনায় শত শত নারী পুরুষ সমন্বয় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব,১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক ইউপি সদস্য জি,এম শহিদুল ইসলাম (সাইদুল)২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম,সাবেক মেম্বার মোঃ মুজিবর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ বলেন,অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগের অবৈধ প্রেসক্রিপশনে নির্বাচিত দুর্নীতিবাজ চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলীকে অপসারণ করতে হবে। তা না হলে এলাকার সাধারণ মানুষদের নিয়ে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। মানববন্ধন শেষে এলাকায়বাসীর পক্ষে ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট কেওড়াতলী গ্রামের নুর আলী মোড়লের ছেলে মোঃ রফিকুল ইসলাম শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রেসক্রিপশনে নির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলীর অপসারণের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করছে।
এ ব্যাপারে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শোকর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা যে মানববন্ধন করেছে আসলে বিষয়টি ভিত্তিহীন। তারা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন । মাননীয় নির্বাহী অফিসার মহোদয় বিষয়টি তদন্ত করলে আমি নির্দোষ প্রমাণিত হবো ।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কিমিটির সভায় মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
তথ্য বিবরণী
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এঁর সভাপতিত্বে রবিবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্হ মৎস্য অধিদপ্তরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নবসৃষ্ট এসব পদসমূহের মধ্যে ময়মনসিংহ বিভাগের জন্য ১টি, প্রতি জেলার জন্য ১টি করে ৬৪টি পদ, ৪টি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য ৪টি, ১১টি উপজেলার জন্য ১১টি এবং ২টি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য ২টি পদ রয়েছে। নবসৃষ্ট এসব পদ পূরণ হলে মৎস্যচাষী পর্যায়ে সেবা সম্প্রসারণ আরো তরান্বিত হবে।

কালিগঞ্জে ভুমিদস্যু ও তার দোসরদের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জের পল্লীতে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিটে নেত্বদানকারী সাইফুল হকসহ তার দোসরদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সে উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দীপুর গ্রামের আবু জোহার ছেলে। রবিবার (২৪ নভেম্বর -২৪) বিকেলে কদমতলা বন্দীপুর গ্রাম অনুষ্ঠিত মানববন্ধনে পরিসম্পদলোভী ও মামলাবাজ সাইফুল হকের দায়ের করা মামলায় ইউসুপ মোড়ল, বারী মোড়ল, আবুল খায়ের, মন্টু গাজীসহ নিরীহ মানুষের আসামী করে মিথ্যা ও হয়রানীকর মামলার প্রতিবাদে বন্দীপুর এলাকাবাসী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জমি যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে লুৎফর রহমান মল্লিকের ছেলে কবীর হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে গত ০৯/১০/২৪ তারিখে ২৫/৩০ জন দুবৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময়ে পৃথক ১০টি বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করে। এঘটনায় বন্দীপুর গ্রামের আবু জোহা এর ছেলে সাইফুল ইসলাম (৩৫), এর নেতৃত্বে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে একই এলাকার মৃত সমির গাজীর পুত্র শাহিনুর রহমান (৪৫), মিজানুর রহমানের স্ত্রী রাশিদা খাতুন (৩০) কে কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এদের মধ্যে মনিরুলের আশঙ্কাজনক অবস্থায় খুলনা আড়াইশো বেডে ভর্তি করা হয়। অন্য দুইজন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময়ে স্থানীয়রা ১ মহিলাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটকৃতরা ছিলেন কবীর মল্লিকের স্ত্রী রহিমা বেগম (৪২), ছেলে শরিফুল ইসলাম (৩০) ও জামাতা মেহেদী হাসান (২৭)। অথচ ঐ সাইফুল ইসলাম বাদী হয়ে প্রকৃত জমির মালিক মৃত ছোরাপ মোড়ল এর ছেলে ইউসুপ, শুকো মোড়লের ছেলে বারী মোড়ল, পীর গাজনের আবুল কাশেমের ছেলে আবুল খায়েরসহ ১৩ জনকে আসামী করে সিআরপি-র৮১৭/২৪ মামলা দায়ের করে হয়রানী করে। মানববন্ধনে অংশগ্রহণ করেণ সাইফুলের দায়ের করা মামলা আসামীসহ শতাধিক এলাকাবাসী।

সোনালী জুট মিলস্ উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সোনালী জুট মিলস্ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষে সুধী সমাবেশ রবিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্যাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান। এ সময় বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক নাজিউর রহমান নজরুল , খানজাহান আলী থানা বিএনপির যুগ্ন আহবায়ক এমদাদুল হক, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইসউদ্দীন, সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক কোষাধক্ষ মোঃ ওবায়দুর রহমান। সুধী সমাবেশে বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।

পাইকগাছায় আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাত্তার ও সম্পাদক আক্কাছ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি-জামাত ঐক্য প্যানেলের নিরুঙ্কুশ বিজয়। রবিবার সকাল ১০ হতে বিকেল ২ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। সমিতির ৭০ সদস্যের মধ্যে ৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ১১পদের মধ্যে ইতোমধ্যে ৪ জন বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হয়েছেন। গতকাল সভাপতি-সম্পাদকসহ ৭টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সুত্র বলছেন, ভোটে বিএনপি-জামাত প্যানের ৮জন বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে এ্যাড, জিএম আব্দুস সাত্তার ( বিএনপি) নির্বাচিত হয়েছেন। তিনি এ পর্যন্ত ৬ বার সভাপতি পদে জয়লাভ করেন । সম্পাদক পদে এ্যাডঃ জিএম আক্কাছ আলি জয় লাভ করেছেন।
দু’সহ-সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার ঘোষ ( স্বতন্ত্র) ও এ্যাডঃ আব্দুল মজিদ ( জামাত) নির্বাচিত হন।
যুগ্ম সম্পাদক পদে এ্যাডঃ মোঃ একরামুল হক ( বিএনপি), ক্রীঢা ও সমাজকল্যাণ সম্পাদক পদে সঞ্জয় কুমার মন্ডল ( স্বতন্ত্র) , বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশনা শারমিন( বিএনপি), লাইব্রেরী সম্পাদক এ্যাডঃ বিজয় কৃষ্ণ মন্ডল ( বিএনপি) , বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য পদে এ্যডঃ আমিনুল ইসলাম, রেহানা পারভীন ও ভবরঞ্জন বৈদ্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এ্যাডঃ কিশোরী মোহন মন্ডল সহ-নির্বাচন কমিশনার এ্যডঃ বেলাল উদ্দীন ও এ্যডঃ উত্তম কুসার সানা দায়িত্ব পালন করেন।

সাতক্ষীরায় দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে ৬৯ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীামান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিকেল ৩ টা ২০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
আটক চোরাকারবারী নাম মোঃ তজিবুর রহমান (৪৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীামান্তে স্বর্ণের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে মোটর সাইকেল যোগে তজিবুর রহমান নামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে কোমরের বাম পাশে প্যান্টের সাথে কসটেপ দ্বারা পেঁচানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণের বারসহ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৫৪১ গ্রাম। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বার গুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখা দায়ে অভিযুক্ত আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কাউখালী উপজেলা জামায়াতের কমিটি গঠিত
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামী কাউখালী উপজেলা শাখার ২০২৫/২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মোঃ নজরুল ইসলাম খানকে সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে সেক্রেটারি করে কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নির্বাচিত সুরা সদস্যদের মাধ্যমে ভোটের মাধ্যমে কমিটির গঠন করা হয়।
কমিটির সুরা সদস্যরা হলেন, এটিএম রেজাউল করিম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, আ,ন,ম শহিদুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, গাজী রুহুল আমিন ও মোহাম্মদ নুরুল হক।
রবিবার ২৪ নভেম্বর সকালে কাউখালী উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির ও সূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান কাউখালী উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম খান। শপথ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মোংলায় এসডিডিবি’র মতবিনিময় সভা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন (ঝউউই) প্রকল্পের আয়োজনে সাংবাদিক, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন কমিটির প্রতিনিধিদের সাথে কারিতাস খুলনা অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মোংলা কলতান শিল্পী গোষ্ঠী মিলনায়তনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলতান শিল্পী গোষ্ঠীর সমন্বয়ক জেমস শরৎ কর্মকার। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু। এছাড়া বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভি প্রতিনিধি আবুল হাসান, মোংলা টাইমস’র চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্যা অর্পা মল্লিক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ জনবসতি সমুদ্র বন্দর মোংলায় প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল ও থেরাপি সেন্টার খুবই প্রয়োজন। তাই সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দাতা সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবিকভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে এ প্রোগ্রামটি মিতা হালদারের সঞ্চালনায় সমাপ্তি হয়।

ডুমুরিয়ায় জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আলহাজ্ব শফিকুল আলম মনা’র শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা খলিলুর রহমান মোড়ল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, মোল্লা কবির হোসেন, শেখ আব্দুল মান্নান, হাফেজ মতিয়ার রহমান, সিরাজুল ইসলাম আকুঞ্জি, আব্দুর রাজ্জাক, হাফেজ ইসমাইল হোসেন, কবির হোসেন, ডাঃ জিয়াউর রহমান, আঃ গফফার শেখ, খোরশেদ মোড়ল, হালিম খান, সুলতান আহমেদ, আবু হুরায়রা, আমিনুর রহমান,আরিফ শেখ,হাফিজ গোলদার, আঃ রশিদ গাজী,জামান শেখ,মোল্লা ফয়সাল ইসলাম মানিক, শরিফুল ইসলাম, বোরহান গাজী সহ অনেকে।

বাগেরহাটে আইনজীবিকে মারধর ও জমি দখল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে সুপ্রিমকোর্টের এক আইনজীবিকে মারধর, হত্যা চেষ্টা, জোরপূর্বক তার জমি দখল ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসব ঘটনায় করা মামলা তুলে নিতে হুমকী-ধামকী দেওয়ার পাশাপাশি ওই আইনজীবির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন প্রতিপক্ষরা।জমিতে গেলে মোঃ কামলাল হোসেন নামের ওই আইনজীবিকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছেন দখলকারীরা। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আইনজীবি মোঃ কামাল হোসেন। মোঃ কামাল হোসেন রামপাল উপজেলার মানিকনগর গ্রামের মরহুম দাউদ আলী শেখের ছেলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের একজন নিয়মিত সদস্য হওয়ায় বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করি। সেই সুযোগে মানিকনগর বাজারে থাকা পৈত্রিক সূত্রে পাওয়া ১৭ শতক জমি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দখলের চেষ্টা চালায়। এর অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাজারের দুটি দোকান গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ভাগ্নে আসলাম ও কামালকে দখল করিয়ে দেয়। আমাকে রাজাকার বলে সম্বোধন করে ওকালতি ছুটাইয়া দেওয়ার হুমকি দেয় সিটি মেয়র।
ফেসিবাদী আওয়ামী সরকার পতনের পরে গেল ১০ অক্টোবর আসলাম ও কামালের ইন্ধনে মানিকনগর এলাকার শেখ মুজিবুর রহমানসহ অন্তত ১০ জন মিলে বাজারে থাকা অন্য জমি ও দোকান ঘর দখল করে নেয়। দোনাকে থাকা মালামাল লুটে নেয় দখলকারীরা। বর্তমানে বাজারে থাকা ১৭ শতক জমির মধ্যে মাত্র ৩ শতক জমি আমার দখলে রয়েছে। অন্য সব জমি ও দোকান শেখ মুজিবুর রহমান ও তার দোসররা দখল করে নিয়েছেন।
জমি উদ্ধারে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)‘র কাছে অভিযোগ করি। তিনি জমির কাজগপত্র যাচাই-বাছাই ও বিশ্লেষন করে আমার মালিকানার পক্ষে রায় দেন। এর প্রেক্ষিতে সন্ত্রাসী চক্রটি ক্ষিপ্ত হয়ে আমাদের বিভিন্ন ভাবে ভয় ভীতি ও প্রাননাশের হুমকি দেয়। গেল ১৫ নভেম্বর শেখ মুজিবুর রহমান, আরফুজ শেখ, রবিউল শেখ, বেলাল শেখ ও রাসেল শেখসহ কয়েকজন আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমার কাছে থাকা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুটে নেয়। তাদের হামলায় গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করেন। পরে ১০জনকে আসামী করে রামপাল থানায় মামলা করি। এদের মধ্যে একজন জামিনে মুক্ত হলেও, অন্য কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরং তারা আমাকে মামলা তোলার জন্য হুমকি-ধামকী দিচ্ছে। জমিতে গেলে মেরে ফেলারও হুমকি দিয়েছে।এই অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি যেকোন মূল্যে আমার পৈত্রিক জমি ফিরে চাই। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই আইনজীবি।

নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন
জেলা প্রতিনিধি
নড়াইলে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তাসলিমা বেগম সাতক্ষীরার সদর উপজেলার ছয়ঘুরিয়া গ্রামের মুকুল মোল্যার স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ এপ্রিল দুপুর পৌনে ১টার দিকে নড়াইল-যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া শিবতলা কালিমন্দিরের সামনে বাস তল্লাশিকালে তাসলিমা বেগম পালানোর চেষ্টা করেন।
পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক নুরুস সালাম সিদ্দিক তাসলিমার নামে আদালতে চার্জশিট দাখিল করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

ইবিতে র্যাগিং, প্রতিবেদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সে চিঠি প্রতিবেদকের হাতে এসেছে।
অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, শরিফুল ইসলাম লিমন, কান্ত বড়ুয়া, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল, মুকুল ও ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সঞ্চয় বড়ুয়া।
১৮ নভেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে নবীনদের র্যাগিংয়ের অভিযোগ উঠলে হলের অন্য শিক্ষার্থীরা কয়েকজনকে ধরে ক্যাম্পাসের ইবি থানায় সোপর্দ করে। পরে এক ভুক্তভোগী ৯ জনরে বিরুদ্ধে মামলা দায়ের করলে সোপর্দ থাকা পাঁচজনকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরদিন ২০ নভেম্বর বিজ্ঞ আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন। একইদিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা বরাবর র্যাগিংয়ের বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।
এদিকে ঘটনার প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হলের প্রভোস্টকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। ভুক্তভোগীদের অভিযোগ, ক্যাম্পাস সংলগ্ন একটি মেসে ও হলে তাদের ১৭ দিন ধরে শারীরিক, মানসিক ও যৌন হয়রানিমূলক নির্যাতন করা হয়েছে।
লালন শাহ হলের প্রভোস্ট ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে যে প্রতিবেদন চাওয়া হয়েছে তা আমরা রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছি। আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট সবার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুয়েক দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারবো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, হল থেকে প্রতিবেদন আমার কাছে দিয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে যতদ্রুত সম্ভব পাঠানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীনুল ইসলাম বলেন, পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা ঘটনা অবগত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছি।

নানা জটিলতায় অগ্রগতি নেই ফরিদপুর-মাগুরা রেলপথ প্রকল্পে
মাগুরা প্রতিনিধি
ফরিদপুর-মাগুরা রেলপথ প্রকল্পের মেয়াদ শেষের পথে থাকলেও এখনও শেষ হয়নি জমি অধিগ্রহণের কাজ। ছয় বছরেও প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-মাগুরা রেললাইন প্রকল্প শুরু হয় ২০১৮ সালের ২৯ মে। ২০২২ সালের ৩০ এপ্রিল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণের ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ পিছিয়ে ২০২৫ সাল করা হয়।
মাগুরা অংশে রেল প্রকল্পে জমির পরিমাণ ১০৭ একরের মতো ধরা হয়। যার মূল্য প্রায় ১১৫ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার টাকা। ছয় বছরে মাত্র ১২ একর বুঝে পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ক্যাসল কন্সট্রাকশন। সাবেক সংসদ সদস্য নাবিল আহমেদের এই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ সরকার পরিবর্তনের পর অনেকটাই বন্ধ হয়ে যায়। জমি অধিগ্রহণ না হওয়ায় চাষাবাদও করতে পারছে না কৃষক।
পুরনো মৌজা রেটে জমির দাম নির্ধারণ করায় অনেকেই জমি দিতে আগ্রহী নন। কৃষকেরা বলছেন, জমির টাকা এখনও অনেকেই পায়নি। ৫ আগস্টের পর থেকে কাজ একেবারেই বন্ধ। ছয় বছরেও প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এখন ৯৫ একর জমি অধিগ্রহণের শতকোটি টাকা রয়েছে। তবে মামলা থাকায় অধিগ্রহণে ধীর গতি হচ্ছে।
মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। যেন অনেক অল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়ে প্রকল্প পরিচালকের কাছে জমিটা হস্তান্তর করতে পারি। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে এখানে একটা দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। দ্রুত জমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজ শেষ করা হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মামুনুল ইসলাম বলেন, এ জমি নিয়ে কিছু মামলা মীমাংসার ব্যাপার রয়েছে। দ্রুত এগুলো শেষ করে কাজ শুরু করা হবে।
ফরিদপুর-মাগুরা রেললাইন নির্মাণ শেষ হলে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে মাগুরার ট্রেন যোগাযোগ স্থাপন হবে।

কয়রার উত্তরবেদকাশী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় উত্তর বেদকাশী ইউনিয়নের মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর ) বেলা ১১ টায় উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ মাঠে নবযাত্রা প্রকল্প-টু ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। উত্তর বেদকাশী ইউনিয়ন মহিল সমবায় সমিতির লিমিটেডের সভাপতি প্রীতিলতা সরদারের সভাপতিত্বে ও সমিতির সদস্য বকুল সরকারের পরিচালনায এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, সমবায় অফিসের পরিদর্শক হাফিজ উদ্দীন, দীপন জোয়াদ্দার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অপারেশন ম্যানেজার বিভুদান বিশ্বাস, স্পেশালিষ্ট অফিসার রায়হান শেখ ,সমিতির সেক্রেটারী অসীমা রানী, সাবিনা ইয়াসমিন, খাদিজা পারভীন, নার্গিস খানম, রোজিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রীতিলতা সরদার তার বক্তব্যে বিগত বছরের যাবতীয় উন্নয়ন ও ২০২৪-২৫- অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ১১৬ জন সদস্য সর্বসম্মতিক্রমে বাজেট পাসে সমর্থন দিয়ে ঐকমত্য পোষণ করেন।

কয়রায় জেজেএসের নাগরিক সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের উদ্যোগে নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে সেবা প্রাপ্তি বিষয়ক এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মুর্শিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক কুমার রায়, সহকারি প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বাবলা, সহকারি প্রকল্প কর্মকর্তা আব্দুল মজিদ, সাংবাদিক ফরহাদ হোসেন, আইসিডির প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, স্থানীয় অধিবাসী গনেশ মুন্ডা, আব্দুল্লাহ মোড়ল, নীলকান্ত মুন্ডা, উষা রানী মুন্ডা, সাধনা মুন্ডা প্রমুখ।

পুলিশ সদস্যদের মারধর করে গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও একটি মামলায় সাজা পাওয়া বিল্লাল শেখকে (৫০) পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। রোববার সকাল ১০টা পর্যন্ত পুলিশ বিল্লালসহ এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, ২০১৮ সালে একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) মামলায় বিল্লাল শেখকে ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। এ ছাড়া সে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামি বিল্লালকে গোবরা বাজার থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠায়। এ সময় স্থানীয় নিউটন শেখের নেতৃত্বে আসামির ছেলে জুয়েল শেখ, তার ভাইয়ের ছেলে শাকিল শেখ ও আত্মীয় রাজীব মোল্যাসহ শতাধিক লোক মোটরসাইকেলে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়।
তবে নিউটন শেখ এ অভিযোগ অস্বীকার করে সমকালকে বলেন, স্থানীয় কিছু লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অপপ্রচার করছে। তিনি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, পলাতক আসামি বা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।

ঘের দখলে সহায়তা না করায় অপর মালিককে নিয়ে মারধর
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে তাঁর মালিকানাধীন চিংড়িঘের থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার সাতহালিয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন গ্রামে ঘটনাটি ঘটে।
অবস্থার অবনতি হওয়ায় আহত ঘের মালিককে গতকাল শনিবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে সময় বিষয়টি জানাজানি হয়। তিনি একই গ্রামের আব্দুল মাজিদ ভাঙির ছেলে।
আহত জাকির হোসেনের (৩৬) স্ত্রী তনু খাতুনের ভাষ্য, রতনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াহেদ আলী সম্প্রতি পার্শ্ববর্তী এক পুলিশ কর্মকর্তার চিংড়িঘের দখল করতে তাঁর স্বামীর সহায়তার চান। এতে রাজি না হওয়ায় তিনি তাঁর ছেলে ফজলু, দুই শ্যালক কামাল ও রবিউল, ভাগনে মহব্বতসহ ১০-১২ জনের একটি দল নিয়ে গত সোমবার রাত ২টার দিকে তাদের (জাকির) ঘেরে হামলা চালান। এ সময় ঘেরের ঘর ভেঙে মোটরসাইকেলসহ তাঁর স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে পরদিন সকাল ১০টার দিকে কৌশলে ‘বন্দিশালা’ থেকে বের হয়ে জাকির ফিরে এলে বিষয়টি জানাজানি হয়। এ সময় তাঁর অভিযোগের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশ ওয়াহেদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তনু খাতুনের দাবি, ওয়াহেদ আলী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে তিন বছর আগে তিনি ফেসবুকে লাইভে এসে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতি করার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।
ভুক্তভোগী ঘের মালিক জাকির হোসেনের ভাষ্য, রাতে তুলে নেয়ার পর থেকে চোখ মুখ বেঁধে তাঁকে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে ঘরের পেছনের দরজা খুলে তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। তিনি সাবেক চেয়ারম্যানের ১০ বিঘা জমি ‘লিজ’ নিয়ে ঘের করেছেন। ইতোমধ্যে সমুদয় ‘হারি’ পরিশোধ করা সত্ত্বেও এখন তাঁকে ঘেরে যেতে বাধা দেওয়া হচ্ছে। এমনকী, তাঁকে মিথ্যা হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন সাবেক চেয়ারম্যান ও তাঁর ছেলে। পার্শ্ববর্তী চিংড়িঘের দখলে সহযোগিতা না করায় তাঁর সঙ্গে এমন আচারণ করা হচ্ছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, জাকির হোসেন ভর্তি হওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। প্রতিবেদন হাতে এলে আঘাত নিয়ে মন্তব্য করা যাবে।
অভিযোগের বিষয়ে ওয়াহেদ আলীর দাবি, তাঁকে নিয়ে মোবাইল ফোনে খারাপ মন্তব্য করায় তিনি লোকজন নিয়ে জাকিরকে ধরে নিজ বাড়িতে আনেন। তবে ঘেরে যেতে তাঁকে বাধা দেয়া হচ্ছে না। তিনি আরও দাবি করেন, ঘের দখলের চেষ্টার অভিযোগ সত্য নয়।
কালিগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি মোটরসাইকেল উদ্ধার করে এনেছে। বিষয়টির তদন্ত চলছে।

যুব অধিকার পরিষদের ১৮ নং ওয়ার্ড কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ০৩ (তিন) মাসের জন্য খুলনা সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন ১৮ নং ওয়ার্ডে যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার যুব অধিকার পরিষদ সোনাডাঙ্গা মডেল থানার আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব শেখ সাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ মিঠু-কে আহ্বায়ক ও মোঃ ওবায়দুল ইসলাম কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে যুগ্ম-আহ্বায়কবৃন্দ মোঃ ইউনুছ আলী হাওলাদার, মোঃ মানিক, মোঃ আবির আকাশ, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে- মোঃ আরমান শেখ, মোঃ জনি, মোঃ হেলাল খান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মুহাম্মদ ইয়াসিন, মোঃ রাসেল, মোঃ হাফিজুর রহমান, মোঃ রাহিম, মোঃ রানা।

কুল্যায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুল্যা ইউনিয়ন শাখার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে কুল্যার মোড় বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুল্যা ইউনিয়ন ডক্টরস ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ তাজ এর পৃষ্ঠপোষকতায় মশারী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াতে আমীর মাওঃ ইউসুফ আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মোঃ মেহেদী হাসান, কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এস কে রাজা, কুল্যা জামায়াতের যুব বিভাগের সভাপতি রুবেল হোসেন, সহ সভাপতি মোঃ ইসরাফিল হোসেন, জামায়াত নেতা মোঃ নুরুজ্জামান, অবঃ শিক্ষক আলহাজ্ব আব্দুস ছামাদ, ইউনুছ ঢালী প্রমুখ। সভা শেষে কুল্যার মোড়ের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মাঝে একটি করে ডেঙ্গু প্রতিরোধী মশারী বিতরণ করা হয়।

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুওে সড়ক দুর্ঘটনায় নরুল ইসলাম (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৪ নভেম্বর)বিকাল সাড়ে ৪ টার দিকে কোটচাঁদপুর বিদ্যাধরপুর সড়কের আলমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রােেমর ওয়ারিস ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে নুরুল ইসলাম মালাধরপুর গ্রাম থেকে বাইসাইকেল যোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনা স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মহেশপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

দর্শনায় চোরাই ট্রাকসহ চোর গ্রেফতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনার বেগমপুর হতে চোরাই ট্রাকসহ আন্তঃ জেলা ট্রাকচোর চক্রের সক্রিয় সদস্য দর্শনার রিয়াদ গ্রেফতার হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানাধীন বেগমপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম শিকদার সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে নামে।এসময় দর্শনার বেগমপুর হাটপাড়ার কেরুজ কৃষি ফার্মের পার্শ্বে বাঁশ বাগানের মধ্যে ১টি চোরাই টাটা কোম্পানী ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাক, যার মডেল নং-১৬১৫ঊঢ২, ইঞ্জিন নং-ই৫.৯১৪৫১০৭১ক৬৩৬২৯৩৩০, চেচিস নং-গঅঞ৩৯৫০২২ঐ২জ১৮৭১১, রেজি নং-ঢাকা মেট্রো-ট-২০৮০৩১ উদ্ধার করে। যার মূল্য ১৮ লাখ টাকা।এসময় দর্শনার আলোচিত ট্রাকচোর দর্শনা পৌর এলাকার মোহাম্মদ গ্রামের শফি মিস্ত্রির ছোট ছেলে রিয়াদ(২৪)কে গ্রেফতার করে।
উল্লেখ্য রিয়াদের বিরুদ্ধে ১০ টি চুরি ও ১টি মাদকদ্রব্য আইনে থানায় মামলা রেকর্ড আছে।সে স্থানীয় এক যুবলীগের ছত্রছায়ায় থাকার কারণে কেউ তাকে কিছু বলতে সাহস পেতোনা।

কেশবপুরের ভাসমান কফি হাউজে ভাংচুর-লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়খালি নামক স্থানে নিরিবিলি ভাসমান কপি হাউস এন্ড ইকো ট্যুরিজম কফি হাইজ ভাংচুর পূর্বক লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। শনিবার সন্ধ্যায় দূর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে সারুটিয়া গ্রামের রাজিকুল ইসলামের ভাসমান কপি হাউজে ব্যপক ভাংচুর পূর্বক তাতে আগুন ধরিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের সংবাদ পেয়ে সেনা বাহিনী ,একদল পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কপি হাউস ভাংচুরও লুটপাটের ঘটনায় টিপু বিশ্বাস,শফিকুল ইসলাম টুকু,মহির উদ্দিন গাজী,শাহীনুর বিশ্বাস,শিমুল সরদার,সাইদুল সরদার,জাকির সরদার,মোঃ ইয়ামিন,বাবলু সরদার,কামরুল মোড়ল, মেজবাহ উদ্দীন মিল্টন, বাচ্ছু গাজী, এনামুল হক ঝড়ু, তানসেন গাজী,মান্নান মোড়ল, শাহীনসহ ৩০/৩৫জনের বিরুদ্ধে কফিহাউসের মালিক রাজিবুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় অভিযোগ করেন।
কফি হাউজের মালিক রাজিকুল ইসলাম বলেন, হামলাকারীরা আমার কফি হাউজে হামলা চালিয়ে নগদ ১৫ হাজার টাকা, ২ টা ফ্রিজ, একটি কফি মেশিন, ৩ টি ব্লেন্ডার ও কিচেনে এবং অন্যান্য মালামাল ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়ে ৪ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একমাত্র আয়ের উৎস্য হারিয়ে রাজিকুল ও তার পরিবার এবং ৪ জন্য কর্মচারীর পরিবার পথে পথে ঘুরে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান। তিনি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যপারে জানতে চাইলে কেশবপুর অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) খান শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেযা হবে ।

খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নূরনগর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তরুণ হরিণটানা থানার মীরেরঘাট এলাকার আব্দুল ওহাবের ছেলে মো: সিরাজুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার লাভলী আক্তার। তিনি বলেন, উক্ত তরুণ মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। একটি সিএনজি তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তরুনটি গাড়ি থেকে রাস্তার ওপর পড়ে যান। পেছনে যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস ওই তরুনের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই তরুণের মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আরও জানিয়েছেন।

নগরীর সোনাডাঙ্গায় জোরপূর্বক দোকান ভাঙচুর ও দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা থানাধীন শের-এ-বাংলা রোডের রাখাল হাজী বাড়ী এলাকায় দোকান ভাঙচুর ও জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক কানিজ ফাতেমা। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঐ এলাকার মৃত, আব্দুল জালাল শেখের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মোঃ ইসমাইল শেখের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত গত শনিবার বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকান মালিক কানিজ ফাতেমার দোকানের ভাড়াটিয়াকে জোর পূর্বক বাইরে বের করে দিয়ে দোকানের একটি শার্টার গেট খুলে নিয়ে যায় এবং দেয়াল ভেঙে বাঁশের সীমানা দেয়। কানিজ ফাতেমা আরো জানান, ইসমাইল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আওয়ামী লীগ সরকারের সময় ইসমাইলের অত্যাচারে এলাকার মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ইসমাইলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছু দিন আগে একটি ধর্ষণ মামলায় জেল থেকে বেরিয়ে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। তার ভয়ে ২ সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন তিনি। তিনি আরো জানান, ইসমাইলের জমির সাথে তার জমির দাগের কোনো মিল না থাকলেও শুধুমাত্র ক্ষমতার প্রভাব খাটিয়ে দোকান দখলের পাঁয়তারা করছে। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কাছে ইসমাইল জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং কানিজ ফাতেমার কাগজপত্র সঠিক থাকায় ওই জমির প্রকৃত মালিক কানিজ ফাতেমা। কিন্তু ইসমাইল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত হুমকি ধামকি ও দখলের পাঁয়তারা চালাচ্ছে। যে কারণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী কানিজ ফাতেমা।

দামুড়হুদায় পার্কিং রাখা খালি ট্রাক চুরি
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ডের পাশে ফ্লাওয়ারস মিলের সামনে থেকে পার্কিংরত অবস্থায় একটি খালি ট্রাক চুরি হয়েছে। শনিবার রাত সাড়ে ১২ টায় দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলায় অবস্থিত হাসান পোল্ট্রি ফার্মের ট্রাক মাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে ঢাকা মেট্রো- ট-১৩-৪৭৬৭ নম্বরের ট্রাকটি রাখে। ট্রাকটির মালিক হাসান পোল্ট্রি ফার্মের কর্ণধার আবুল হাসান বলেন, ট্রাকটি ওইদিন রাত হতে সকাল ৭ টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

খালিশপুর থেকে সাবেক সাংসদ কামাল ও মন্নুজানের অর্থদাতা আ:লীগ নেতা জুবায়ের গ্রেফতার
সটাফ রিপোর্টার
খুলনা ৩ আসনের সাবেক সাংসদ এস এম কামাল ও মনুজান সুফিয়ানের সহযোগী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ জুবায়ের হোসেন (৫৭) কে খালিশপুর এলাকা থেকে গতকাল রবিবার ২৪ নভেম্বর গ্রেফতার করেছে নগর ডিবি পুলিশ। পুলিশ জানায়, কেএমপির পুলিশ পরিদর্শক (ডিবি) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ তারিখ দিবাগত রাত আনুমানিক সোয়া ২ টার সময় খালিশপুর থানার ১৪ ইষ্ট সাউথ ব্লক, হাউজিং এস্টেট এলাকা থেকে জুবায়ের হোসেনকে গরেফতার করে। পুলিশ জানায়, তার নামে খালিশপুর থানার একটি মামলা আছে। মামলা নং- ০২, তারিখ- ১৪/৮/২০২৪। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কিছু অপকর্মের অর্থ দান,ও অপকর্মের অভিযোগ রয়েছে। জুবায়ের হোসেন খালিশপুর হাজি মুহাম্মদ মহসিন কলেজের সাবেক জিএস এবং ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি থাকাকালীন বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিলো। সে সাবেক সাংসদ এস এম কামাল ও মনুজান সুফিয়ানের সহযোগী ও তাদের নানা অপরাধ মুলক কর্মকান্ডের অর্থ যোগানদাতা ছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এদিকে খালিশপুর এলাকার অনেকে অভিযোগ করে বলেন যে, জুবায়ের হোসেনকে রিমান্ডে নিয়ে সঠিক ও যথাযথ ভাবে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ তার অনেক অপরাধ মুলক কর্মকান্ডের তথ্য পাবে।সে দীর্ঘ দিন যাবত ছিলো খালিশপুর এলাকার মুর্তিমান আতংক। সাবেক দুই সাংসদের সকল অপকর্মের অর্থ যোগানদাতা ছিলো জুবায়ের হোসেন।

খুলনায় মাদরাসা শিক্ষক প্রতিনিধি সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী বলেন, রাসুলের আদর্শ পুরোপুরি মানতে হলে অশান্ত সমাজকে শান্ত করে গড়ে তুলতে হবে। পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে পালিয়ে গেছে। একটি জাতিকে ধ্বংস করে গেছে। তিনি বলেন, বিসমিল্লাহ শব্দটি বলতে পারে না অথচ তাদের দেওয়া হয়েছে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন করতে। আসলে তারাতো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে। এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। কোথাও ঠাঁই হচ্ছে না। তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে কুরআনের আলো থাকতে হবে। এমন একটি সমাজ ব্যবস্থা চাই সেখানে রাসুলের আদর্শ পুরোপুরি থাকতে হবে। যেই পড়াশোনা করে এসপি-ডিসি হয়ে দেশের মানুষের জন্য কাজ করবে, কুরআন দিয়ে তারা জেলার সকল কাজ পরিচালনা করবে। এমন ব্যক্তিরা ক্ষমতায় আসবে, যারা মসজিদের ইমাম হবে আবার ক্ষমতার মসনদে বসে দেশের কল্যাণে কাজ করবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত মাদরাসা শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর সভাপতি অধ্যক্ষ মাওলানা ইদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি ও ফেনী ফালাহিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মুফতী ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষক পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান। মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরী সেক্রেটারি মাওলানা এ এফ এম নাজমুস সউদের পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা মুফতি আব্দুর রহিম সরদার, খুলনা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ডি এম নূরুল ইসলাম, মিরের ডাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দীন মোঃ হুমায়ুন, হাজী আব্দুল মালেক দাখিল মাদরাসার সুপার মাওলানা শাফায়াতুল ইসলাম প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা নুরুল ইসলাম।