Home বিনোদন সমালোচনার মুখে তাপসী

সমালোচনার মুখে তাপসী

18


বিনোদন ডেস্ক

বেশ ক’দিন ধরেই নানা কারণে শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। পাপারাজ্জিদের সঙ্গে তার ব্যবহার নিয়েও হয়েছে বহু আলোচনা। তবে এত আলোচনার পরও কোনো পরিবর্তন আসেনি অভিনেত্রীর চরিত্রে। সম্প্রতি, একটি অনুষ্ঠানে ফের মেজাজ হারিয়ে ভাইরাল হয় তাপসীর ভিডিও। একটি ভিডিওতে তাপসীকে সকলে ‘অ্যান্টি-প্যাপস’ বলতে শোনা যায়। সেই অনুষ্ঠান থেকেই বেরিয়ে যাওয়ার সময় পাপারাজ্জিদের উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক কষ্ট করে এই ইমেজ তৈরি করেছি। দয়া করে আমার সম্পর্কে খারাপ কিছু লিখে দিও। আর একটা কথা, যা-ই লেখো না কেন, হেডলাইনটা খারাপ লিখো প্লিজ। আমার ব্যাপারে ভালো কিছু লিখো না। তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। তাপসীর এমন আচরণে তাজ্জব বনে যান সবাই। নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। মূলত, এর আগে একটি অনুষ্ঠানে পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়েছিলেন অভিনেত্রী। তার ছবি তোলার চেষ্টা করায় রেগে আগুন হয়ে ওঠেন। তাকে ভীষণভাবে বিরক্ত দেখিয়েছিল সেদিন। এমনকি, জয়া বচ্চনের সঙ্গেও তুলনা করা হয় অভিনেত্রীকে। মিডিয়ার সঙ্গে তাপসীর ‘দুর্ব্যবহার’ নিয়ে আলোচনাও হয়েছিল বিস্তর। তার এই ভিডিও ভাইরাল হওয়ার প্রতিবাদে এবার নিজেই এমন মন্তব্য করলেন। এতকিছুর পরও অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনও সবসময় অন্তরালেই রাখতে পছন্দ করেন। অনেকেই তার বিয়ে নিয়ে নানা আলোচনা করেছেন। তবে বিষয়টিকে অভিনেত্রী একেবারেই গোপন রেখেছেন।