Home জাতীয় ঢাকায় আ’লীগ নেতাকর্মীকে মারধর

ঢাকায় আ’লীগ নেতাকর্মীকে মারধর

60


ঢাকা অফিস।।
মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে এসে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে যোগ দিতে আসেন ১০ থেকে ১৫ আওয়ামী লীগ নেতাকর্মী। দুপুর ১২টার দিকে বিএনপির ৫০ থেকে ৬০ নেতাকর্মী সেখানে গিয়ে তাদের ধাওয়া দেন। এ সময় আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে বেধড়ক মারধরও করা হয়। পরে ওই কর্মসূচি পণ্ড হয়ে যায়। মারধরের শিকার হওয়া সুমিত্র দেব জানান, হুট করে তাদের ওপর হামলা করা হয়েছে। এদিকে, ওই মানববন্ধন কর্মসূচির পাশেই প্রাথমিক শিক্ষকদেরও আলাদা প্রতিবাদ কর্মসূচি ছিল। সেখানে অংশ নেওয়া একজন শিক্ষকও মারধরের শিকার হন। ওই শিক্ষক জানান, প্রাথমিক শিক্ষকদের মানববন্ধনে এসেছিলেন তিনি। আওয়ামী লীগ সন্দেহে তাঁকেও মারধর করেছে দুর্বৃত্তরা। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর হামলা ও মারধরের ঘটনার একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মী বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর। পালাইতেছে।’