স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলি থানাধিন শিরোমনি ৩, এপিবিএন এর কমা-িং অফিসার (সিও) কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয়ে হুমকি দেয়ার মামলায় গ্রেফতার প্রতারক মো. আবু ফুয়াদ হামিম (২৫) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
রবিবার তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রেকর্ড করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলি থানার এসআই মো. হাসানুর রহমান আসামিকে আদালতে হাজির করেন। হামিম আড়ংঘাটা থানাধিন রায়েরমহল পুর্বপাড়ার মৃত. আবু দানেশ মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর শিরোমনিস্থ ৩ এপিবিএন-এ কর্মরত কনস্টোবল মো. ওবাইদুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্ত্রী মোসা. অন্তি আক্তার। ৮আগস্ট অভিযোগের স্বাক্ষ্যর দিন ধার্য থাকায় অভিযুক্ত ওবাইদুরের সঙ্গে অফিসে আসেন মো. আবু ফুয়াদ হামিম। স্বাক্ষ্যগ্রহণ চলাকালে হামিম বাইরে এসে সিওকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয়ে ওবাইদুরের পক্ষে কাজ করতে বলেন। আর কাজ না করলে মন্ত্রণালয়ে অভিযোগসহ তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
তাৎক্ষণিকভাবে হামিমের মোবাইল ফোন ট্যাকিং করে তাকে এপিবিএন-এর মেইন গেটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় এপিবিএন-এর পরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে হামিমের বিরুদ্ধে খানজাহান আলি থানায় ১৭০/৪১৯/৫০৬ ধারায় মামলা দায়ের করেন যার নং- ৫।











































