Home আঞ্চলিক রূপসায় ১১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬

রূপসায় ১১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬

4

রূপসা প্রতিনিধি 

র‌্যাব-৬ আভিযান চালিয়ে খুলনার রূপসার ঘাটভোগ এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।  আটক যুবক ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগপূর্ব পাড়া এলাকার আবুল কালাম সরদারের ছেলে আসাদুর জামান সরদার রানা(২২)।

জানাযায়,   ৯ আগস্ট বিকাল ৩টার দিকে  ঘাটভোগ ব্রীজ মোড়ে জনৈক মোঃ লালন সরদার এর মুদির দোকানের সামনে থেকে মাদক ক্রয় বিক্রয় করাকালে  রানাকে ১১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত যুবককে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করতঃ তাহার বিরু্দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।