Home আঞ্চলিক স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চুর সুস্থতা কামনায় বিএনপির বিবৃতি

স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চুর সুস্থতা কামনায় বিএনপির বিবৃতি

37

।। খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খালিশপুর  থানার আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর ওপেনহার্ড সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (০২ জুলাই) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম বাচ্চুর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।