যশেরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
শহিদুল ইসলাম দইচ যশোর ।
যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইনতাজ আলী (৩০) কে আটক করেছে পুলিশ।৩০ জুন দিবাগত গভির রাতে বাংলাদেশ – ভারত সীমান্তের শিকারপুর গ্রাম থেকে তাকে আটক করেন। বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান শার্শা উপজেলার সাদিপুর গ্রামের মৃত নবীজ উদ্দিনের ছেলে ইনতাজ আলী ২০০৮ সালে যশোর শহরে হেরোইন ( মাদক) সহ আটক হয়। এসময় যশোর কোতয়ালি থামায় ২০০৮ সালের ১৫ এপ্রিল তার নামে মামলা হয় ( মামলা নং ২৪/১৫.০৪.২০০৮) ওই মামলায় যশোর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ইনতাজ আলীকে যাবজ্জীবন সস্রম কারাদন্ডের আদেশ দেন।একই সাথে আসামিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও করেন আদালত। এর পর থেকে ইনতাজ পলাতোক ছিল।পরে গোপন সংবাদের তথ্য মতে তাকে আটক করতে সক্ষম হন।
নগর যুবলীগের কর্মীসভায় তালুকদার আব্দুল খালেক
শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন,দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে ২০০৪১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর এজন্য প্রয়োজন সংগঠনের প্রতি স্তরে যোগ্য দক্ষ ও প্রশিক্ষিত আদর্শিক কর্মী। তিনি গতকাল সোমবার বিকালে খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মীসভা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার, সংগঠনিক সম্পাদক এড.ড.শামীম আল সাইফুল সোহাগ,সহ-সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আবদুল কাদের শেখ, এড: আল আমিন উকিল,আবুল হোসেন, কবির পাঠান, মোস্তফা শিকদার,জুয়েল হাসান দিপু,ইব্রাহিম মার্শাল,মহিদুল ইসলাম মিলন,মশিউর রহমান সুমন,কে এম শাহিন হাসান,রাশেদুল ইসলাম রাশেদ,আব্দুল্লাহ আল মামুন মিলন, মাসুদ পারভেজ, বাচ্চু মোড়ল,বিপুল মজুমদার, সবুজ হাজরা, ইলিয়াস হোসেন লাবু, জাকির সরদার, আরিফুর রহমান আরিফ, শওকত হাসান,কাঞ্চন শিকদার, ইমরুল ইসলাম রিপন, আনিসুর রহমান, হাসান শেখ, বাদল সিপাহী, জামাল শেখ, লাবু আহমেদ, রকিবুল হাসান, ইকবাল হোসেন, মো: জুলহাস, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্তো, রিয়াজ মাহমুদ চৌধুরী, মাসুম আহমেদ ডলার, নুর- এ-হেলাল, মোল্লা মুরাদ হোসেন রিপন, শাহাবুদ্দিন সাবু,তানভীর তপন,আশরাফুল ইসলাম মুন,ইউসুফ মোল্লা, জনি,আলম খান,লিটন,কামাল মন্ডল,রিপন কবির, মো: রফিকুল ইসলাম রফিক, ইস্রাফিল জনি, নুর হাসান জনি,আসিফ ইকবাল টনি, চয়ন কান্তি বিশ্বাস, বিপ্লব ধর তত্ত্বী, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মেহেদী হাসান, ইমাজ উদ্দিন রিপন, পাপ্পু সরকার, প্রনব চক্রবর্তী, সোহেল শিকদার, আজগর বিশ্বাস, জিহাদ হোসেন, মো: অপু, মিজানুর রহমান রাজা, সুমন হোসেন,সাগর মজুমদার, রিপন হাওলাদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান
আলমগীর হোসেন , কেশবপুর (যশোর) প্রতিনিধি :
নির্বাচনকালীন সময়ে জনগণের মাঝে ঘোষণা দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান
কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান নির্বাচনকালীন সময়ে ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে সরকারের দেয়া সম্মানীর ভাতা তিনি ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করবেন। সে ওয়াদা মোতাবেক তিনি প্রথম মাসের সম্মানীর ভাতা ধর্মীয় প্রতিষ্ঠান ও অভাবি মানুষের মাঝে বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি সম্মানীর টাকা বিতরণ করেন। মধ্যকুল মাঝেরপাড়া জামে মসজিদে ৫ হাজার, বগা জামে মসজিদ ৫ হাজার, গোপসেনা মালোপাড়া মন্দিরে ৫ হাজার, দশকাহুনীয়া গ্রামের হতদরিদ্র রেশমা খাতুন ৩ হাজার ও বড়পাথরা গ্রামের আমিনুল ইসলামকে ২ হাজার টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহীদুজ্জামান শহীদ প্রমুখ।
মোংলায় তুচ্ছ ঘটনায় হামলা নারীসহ আহত ৩
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
তুচ্ছ ঘটনায় মোংলায় এক নারী ইউপি সদস্যের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৯জুন বেলা সাড়ে ১১টার এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগের সূত্রে জানা যায়, গত ২৯জুন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বসত বাড়ির কাঠের গোলায় জ্বালানি কাঠ উঠাচ্ছিলেন ঝুনু দাস। ওই সময় একই এলাকার শ্যামল দাসের ছেলে সুমন দাস তার ছোট দেবর তাপসকে গালিগালাজ করে। এ সময় তাকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে দেবর তাপসের চোখের ওপর ধারালো দা দিয়ে কোপ দিয়ে জখম করে সুমন দাস। এ সময় ঝুনু দাসের স্বামী ঠাকুর দাস ও দেবর তাপস দাসের স্ত্রী কবিতা দাস ঠেকাতে এলে তাদেরকেও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে সুমন দাসের বাবা শ্যামল দাস।
পরে প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে ঝুনু দাসের স্বামী ঠাকুর দাস (৬০), দেবর তাপস দাস (৪৫) ও তার স্ত্রী কবিতা দাস (৪০) কে আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে এ বিষয়ে সুমন দাস (২৬) ও তার বাবা শ্যামল দাস (৫২) কে আসামী করে থানায় এজাহার দিয়েছেন হামলার শিকার পরিবার। ঝুনু দাস সাংবাদিকদের অভিযোগ করে বলেন, এই হামলার নেতৃত্বে ছিলেন চিলা ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ও ৩ নং ওয়ার্ডের সদস্য শিপ্রা হালদার। এই ইউপি সদস্য উস্কানী দিয়ে তাদের ওপর হামলা চালান। এ বিষয়ে ইউপি সদস্য শিপ্রা হালদারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এদিকে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্তের পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। #
কালিগঞ্জে শ্রীকলা হাইস্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আঃ কাদের বাবলু
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (১ জুলাই) দুপুরে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা’র কার্যালয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৬জন উপস্থিত থেকে ভোট প্রদান করে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আব্দুল কাদের (বাবলু) কে নির্বাচিত করেণ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেণ উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ অফিসার হেমেন্দ্র নাথ মন্ডল। এসময়ে উপস্থিত থেকে সদস্য সচিবের দায়িত্ব পালন করেণ শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশেদ। ভোটে অংশগ্রহণ করেন অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, আশরাফুজ্জামান ও আব্দুল আলিম, শিক্ষক প্রতিনিধি প্রভাষচন্দ্র বিশ্বাস ও আব্দুর রহমান এবং দাতা সদস্য রিয়াজুল ইসলাম। উল্লেখ্য যে, কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপিত হয়ে অতি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।
সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে প্রত্যয় গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সন্মাননা স্মারক তুলে দেন প্রত্যয় গ্রুপের সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম। সোমবার (৩০ জুন-২৪) বিকালে প্রত্যয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সন্মাননা স্মারক দেওয়া হয়।এ সময়ে উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজমুল হুদা, ভাইচ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবীর প্রমুখ। উল্লেখ্য যে, গত ২২ জুন-২৪ তারিখে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে হাফিজুর রহমান শিমুল ১১৮ টি ভোটের মধ্যে ৮৬টি ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলার সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সুজন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতা পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতীয় দৈনিক ভোরের পাতা, আঞ্চলিক দৈনিক দেশ সংযোগ ও সাতক্ষীরার সর্বাধিক প্রচারিত দৈনিক যুগেরবার্তা পত্রিকার কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসাবে দীর্ঘদিন কর্মরত আছেন। তাছাড়া অনলাইন নিউজ পোর্টাল “বিজয় নিউজ ২৪ ডটনেট” এর সম্পাদক ও প্রকাশক তিনি।
কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এই সভা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব রবীন্দ্রনাথ বাছাড়। সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু , দাতা সদস্য শাকির আহমেদ, অভিভাবক সদস্য সুকুমার ঘোষ, মোঃ সিদ্দিকুল ইসলাম, শেখ নাজিমউদ্দিন, বিশ্বজিৎ দাস, শিক্ষক প্রতিনিধি তপন কুমার ঘোষ, নিত্যানন্দ সরকার, রওশনারা খাতুন। সভায় প্রধান শিক্ষক বলেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সম্পত্তি কাউকে দেওয়ার আইনগত কোন ক্ষমতা নেই। এ বিষয়ে কোন কিছু করতে হলে শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে। উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন। এছাড়া সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়ের অবকাঠামোগত সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেণ ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম।
দর্শনা থানা পুলিশের গনসচেনতামূলক প্রচার অভিযান
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার বিভিন্ন স্থানে দর্শনা থানা পুলিশের উদ্যোগে গণসচেনতা মুলক প্রচারণা।
সোমবার দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে একদল অফিসার দর্শনা থানার আওতাধীন পৌর এলাকাসহ পাচটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষকে গণসচেতনাতা মূলক দিকনির্দেশ আলোচনা করেন।তিনি বলেন,আমরা আপনাদের সেবক,আপনারা সমস্যায় পড়লে ৯৯৯ এ রিং দিবেন।তাছাড়া আপনারা যদি নিজ নিজ এলাকার সমস্যা নিজেরা বসে সমাধান করেন।তাহলে আমাদের লাগবেনা।আপনারা এলাকায় চোরাচালান,চুরি,ছিনতাই,মাদকের বিরুদ্ধে রুখে দাড়ান,আমরা আপনাদের পাশে আছি।
বেগম খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে: এ্যানী
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে। জনগণ মুক্তি পাবে। সরকার উপর্যুপরি মামলা ও সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তিনি আওয়ামী লীগ নেত্রীর প্রতিহিংসার শিকার। তারা খালেদা জিয়াকে জিম্মি করে ক্ষমতা দখল করে আছে। খালেদা জিয়া অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় আছেন। তাকে স্লো পয়জিং দিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে। এর দায়ভার বর্তমান প্রধানমন্ত্রীকেই বহন করতে হবে। সোমবার (০১জুলাই) বিকাল ৪টায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আগামীতে আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, আন্দোলনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের বুকের ওপর দিয়ে রেললাইনের অবৈধ চুক্তি হতো না। দেশে দুর্নীতি-দুঃশাসন হতো না। স্বৈরশাসন হতো না। তিনি মুক্ত থাকলে সার্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় থাকতো। ১৯৭২ সালে ভারতের সাথে স্বাক্ষরিত ২৫ বছরের গোলামী চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন ৫২ বছর পর সে ধারাবাহিকতায় গত ২২ জুন ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব চুক্তি-স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোটনিরপেক্ষ নীতির পরিপন্থী। এসব সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ-রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত ‘বাফার স্টেট’ হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চান। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে। এ্যানী বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিএনপি (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, দীর্ঘদিন যাবত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি। খালেদা জিয়া অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় আছেন। এটি হত্যার শামিল। আর এর দায়ভার বর্তমান প্রধানমন্ত্রীকেই বহন করতে হবে। এ অবস্থায় আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। দেশনেত্রী মুক্তি পেলে হারানো গনতন্ত্র পুনরুদ্ধার হবে। আন্দোলনের জন্য অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের ত্যাগ দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এটা এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদের রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। ভয়ে মারা যাওয়ার চাইতে সাহস করে প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে একমাত্র কাজ।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দিয়েছে। সাবেক সেনাবাহিনীর প্রধান আজকে দুর্নীতির সঙ্গে জড়িত। অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনীর প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক, এনবিআরের কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক। সব এখন বেরিয়ে আসছে। কিন্তু আরও যারা বড় বড় রাঘব-বোয়াল, যারা এই চুরির হোতা তাদেরকে এখনো ধরা হচ্ছে না।
সমাবেশে বিশেষ বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, বেগম রেহানা ঈসা, কে এম হুমায়ুন করীর, ডাঃ আব্দুল মজিদ, যুবদলের নাজমুল হুদা চৌধুরী সাগর, শামীম কবির, স্বেচ্ছাসেবক দলের একরামুল হক হেলাল, তৈয়েবুর রহমান, জাসাসের নুর ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, মহিলা দলের এলিজা খানম এলিজা, তসলিমা খাতুন ছন্দা, শ্রমিকদলের শফিকুল ইসলাম শফি, খান ইসমাইল হোসেন, কৃষকদলের আক্তারুজ্জামান সজিব তালুকদার, মোল্লা কবির হোসেন, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি প্রমূখ। হাফেজ মাওলানা জাহিদুল ইসলামের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রওম শুরু হয়। সমাবেশ শুরুর আগে বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়। এসময় তারা গনতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিকাল ৪ টার মধ্যে কেডি ঘোষ রোড, হেলাতালা, স্যার ইকবাল রোড, ক্লে রোড কানায় কানায় পুর্ন হয়ে যায়।
আন্তঃজেলা প্রতারক চক্রের পাঁচ সদস্য পুলিশের খাচায়
শহিদুল ইসলাম দইচ যশোর।
যশোরে আন্তঃজেলা প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার ভোর রাতে যশোর উপশহরের পুলিশ ফাড়ির আইসি এসআই কামাল হোসেন শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করেন।আটককৃতরা হল, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজের মৃত মাজেদ খালাশির ছেলে সাত্তার ওরফে ইকরাম হোসেন(৪৭), একই উপজেলার চন্ডিদাশদি কলেজপাড়ার মৃত কাছাই ফকিরের ছেলে মমরেজ ফকির (৫০), শার্শাকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দর রহমান ওরফে সালাম(৪৫) বাগেরহাট জেলা সদরের সুলতান ডাঙ্গার রহমান শেখের ছেলে এনামুল শেখ(৫২), ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার আলীপুর চরপাড়ার আজগার আলীর মাতবরের ছেলে মহিউদ্দিন মাতবর (৪৫)।
এসআই কামাল হোসেন জানান, আটক ওই পাঁচ জন আন্তঃজেলা প্রতাক চক্রের সক্রিয় সদস্য।এরা দেশের বিভিন্ন যায়গায় সহজ সরল মানুষদের বিদেশি মূদ্রা অল্পটায় দেবে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ওই চক্রের আটক এই পাচজন যশোর শহরে পালবাড়ি এলজিডি ভবনের পাশে নাসির উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে আস্তাগাড়ে। এখান থেকে তাদের অপকর্ম করে আসছিল। গতকাল রাতে নিউ মার্কেট উপশহর এলাকার বাসিন্ধা প্রনব কুমার নামে ব্যাক্তিকে পঞ্চাশটি একশ রিয়েল ( সৌদি মূদ্রা) পঞ্চাশ হাজার টাকায় দেবে বলে হাত বলের সময় তাদের আটক করা হয়। এসয় দুটি একশ রিয়েল( সৌদি আরব মূদ্রা) দুটি নোট দুই পাশে মাঝখানে সাদা কাগজ অবস্থায় আটক করা হয়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক ওই প্রতারকদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভায় অতিথিরা
বাল্যবিবাহকে না বলতে হবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে
তথ্য বিবরণী
বাল্যবিবাহকে না বলতে হবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। বাল্যবিবাহ দন্ডনীয় অপরাধ এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সরকার বাল্যবিবাহ বন্ধে আইন প্রণয়ন করেছে। দেশে প্রচলিত আইনানুযায়ী পুরুষের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ এবং নারীর জন্য ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না। বাল্যবিবাহ এখন অনেকাংশে কমে গেছে।
সোমবার দুপুরে খুলনার বয়রা হাজী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল সিস্টেমের আওতায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ বিষয়ক সচেতনতামূলক সভায় অতিথিরা একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে হাজী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী, বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক এ্যাড. শামীমা সুলতানা শীলু প্রমুখ। এতে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অতিথিরা আরও বলেন, ১০৯৮, ১০৯ ও ৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিবাহ বন্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখন সময় হলো নিজেকে তৈরি করার। ভালোভাবে পড়াশুনা করে নিজেকে স্বাবলম্বী করতে হবে। অনার্স-ডিগ্রি পাশ করা না পর্যন্ত কোন শিক্ষার্থীদের হাতে মোবাইলফোন না দেওয়াই ভাল। এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের অত্যন্ত কঠোর অবস্থানে থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের প্রায় তিনশত শিক্ষার্থী অংশ নেন।
গ্রেপ্তার ফয়সালের আদিনিবাস ভারতে
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় সর্বশেষ গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ফয়সাল আলি সাজী ও মোস্তাফিজুর রহমান ফকির থাকত খুলনার ফুলতলায়; তবে সাজীর আদিনিবাস ভারতে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বলছে, হত্যার পর জিহাদ হাওলাদারসহ তারা দু’জন এমপি আজীমের শরীর টুকরো করার দায়িত্বে ছিল। তারা চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়ার ছত্রছায়ায় চলাফেরা করত।
খুলনার ফুলতলার আলকা গ্রামের বাসিন্দারা জানান, আলকা গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকে ফয়সালের পরিবার। একসময় ফয়সাল ভ্যান চালালেও পরে ট্রাক চালায়। শিমুল ভূঁইয়ার আশীর্বাদপুষ্ট হওয়ায় তিন বছর ধরে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের ফুলতলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে সে।
ফয়সালের বাবা আলাউদ্দিন সাজী জানান, তার দুই ছেলে অনেক ভদ্র ও ভালো। তাদের বিরুদ্ধে এলাকায় কারোর কোনো অভিযোগ নেই। গত মাসে উপজেলা নির্বাচনের সময় থেকে ফয়সালের খোঁজখবর নেই। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে লোকজনে বলাবলি করছে। তিনি জানান, দীর্ঘদিন তারা ফুলতলায় বাস করলেও তাদের আদিনিবাস ভারতে।
অন্যদিকে, মোস্তাফিজুর রহমান ফকির ফুলতলার সদর ইউনিয়নের যোগিনী পাশা গ্রামের ইমান আলী ফকিরের ছেলে। ইমান আলী ফকির অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
স্থানীয় ইউপি সদস্য কবিতা খাতুন বলেন, মোস্তাফিজকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখিনি। তবে তিন মাস আগে পাসপোর্ট তৈরির জন্য তাড়াহুড়া করে অনলাইনে জন্মনিবন্ধন করতে আমার অফিসে আসে।
মোস্তাফিজের মা দোলেনা বেগম বলেন, মোস্তাফিজ নির্দিষ্ট কোনো কাজ করে না। দেড় মাস ধরে সে বাড়িতে আসে না। লোকমুখে শুনছি, তাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে।
উল্লেখ্য, আক্তারুজ্জামান শাহীন কলকাতার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আজীম হত্যার সব আয়োজন করে ১০ মে ঢাকা চলে আসেন। ১৩ মে ওই ফ্ল্যাটে খুন হন আজীম। এর আগে ১২ মে ভারতে যান এমপি আজীম।
হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরের নওয়াপাড়ার ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম (২৩) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। ওই নারীর মৃত্যুর পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করেন।
রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতি বেগম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের আরশাব শেখের মেয়ে।
রফিকুল ইসলাম মজুমদার নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, হাসপাতালটিতে অনিয়মের কোনো শেষ নেই। প্রায়ই ভুল চিকিৎসায় মানুষ মৃত্যুবরণ করে। আমরা এ নারীর মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা চাই ভুল চিকিৎসার অবসান হোক এবং এ মৃত্যুর সঠিক বিচার হোক।
জানা গেছে, শনিবার ওই নারী ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই খুলনা বিভাগের পরিচালক ডা. মঞ্জুরুল মোরশেদ ওই নারীকে সিজারিয়ান অপারেশন করার পর পুত্রসন্তান জন্ম হয়। পরে রাত ৩টার পর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ওই নারী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে রোববার ওই নারীকে খুলনায় রেফার্ড করা হয়।
স্বজনরা জানায় খুলনায় নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। ইতি বেগমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মীমাংসার আশ্বাসে উত্তেজিত জনগণ আন্দোলন বন্ধ করেন।
নিহত নারীর মৃত্যুর বিষয়ে হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, ডাক্তার সময় মতো সঠিক চিকিৎসা করার পরও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা ওই নারীকে খুলনায় পাঠিয়েছি। ওই রোগীর আইসিইউ খুব দরকার ছিল। আমাদের চিকিৎসায় কোনো ভুল নেই।
এ বিষয়ে ডা. মঞ্জুরুল মোরশেদ মোবাইল ফোনে জানান, চিকিৎসায় কোনো ভুল নেই। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা তাকে খুলনায় পাঠিয়েছিলাম। কিন্তু এভাবে ওই নারীর মৃত্যু হবে ভাবতেও পারছি না।
২০০ জাল জন্মনিবন্ধন উদ্ধার, আটক ২
যশোর অফিস
যশোরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কম্পিউটারে বিভিন্ন জেলার ২০০ জাল জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে। জাল সনদ তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ইউনিয়নের উদ্যোক্তাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শুভাশিস বিশ্বাস ও তার সহযোগী খাজুরা এমএন মিত্র হাইস্কুলের অফিস সহায়ক রাহাত রহমান নিশাত। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ও সচিব আলী নেওয়াজকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
আটক শুভাশিস ওই ইউনিয়নের গহেরপুর গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে এবং নিশাত জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, রোববার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এ সময় তিনি উদ্যোক্তার কাছে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পর্কে জানতে চান। ইউএনও উদ্যোক্তার কম্পিউটার চেক করে দেখতে পান, সেখানে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় ২০০ জাল জন্মনিবন্ধন বিক্রির কাগজপত্র রয়েছে। কাগজপত্রের সঠিক উত্তর না দিতে পারার কারণে তাদের গ্রেফতার করে পুলিশ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, বিভিন্ন ইউনিয়নে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রোববার লেবুতলা ইউনিয়নে যাওয়া হয়। ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে উদ্যোক্তার কক্ষেও যাওয়া হয়। সেখানে তার জন্মনিবন্ধন কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়। এরপর তার কম্পিউটারে বিভিন্ন জেলার ২০০ জাল জন্মনিবন্ধন দেখা যায়। আমাদের কাছে কোনো অভিযোগ ছিল না। হঠাৎ করেই তার কম্পিউটারে যাচাই করা হয়। এতেই এই জালিয়াতি ধরা পড়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সঙ্গে স্থানীয় ও সংশ্লিষ্ট জেলা উপজেলার চক্ররা জড়িত রয়েছে। ধারণা করছি, অর্থের বিনিময়ে চক্রটি দীর্ঘদিন ধরে এ জালিয়াতি কাজ করে আসছে। জড়িত উদ্যোক্তা ও তার সহযোগী মোট দুজনকে তাৎক্ষণিক পুলিশে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করবে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবকে শোকজ করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করার অভিযোগের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমপি আনার হত্যাকাণ্ড : কাশিমপুর কারাগারে পাঠানো হলো গ্যাস বাবুকে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকালে তাকে কাশিমপুরে পাঠানো হয় বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার।
এর আগে, গত মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়। আনার হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল উদ্ধারে গত ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আদেশ দেওয়ার পর বাবুকে ঝিনাইদহে আনা হয়েছিল।
জেলার মহিউদ্দিন হায়দার জানান, ছয় দিন পর তাকে (কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবু) পুনরায় কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পর দিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। ২২ মে খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস আবাসিক ভবনে এমপি আনার খুন হয়েছেন। পরে ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে তার দেহের খণ্ডিতাংশ উদ্ধার করার কথা জানায় পুলিশ। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে কয়েকজনকে গ্রেপ্তার করেছে দুই দেশের পুলিশ।
গত ২৬ জুন কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আদালতের আদেশে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহে আনে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা কামাল আহদেম বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বর এলাকার গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের উত্তর দিকের এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াসের পূর্ব দিকের প্রাচীর সংলগ্ন পুকুরে তার তিনটি মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালায়। এসময় ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান ডিআইজি হারুন আর রশীদসহ এমপি আনার হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ জেল সুপার প্রমুখ উপস্থিত ছিলেন।
অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রি, জরিমানা ৫০ হাজার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই মণের বেশি অস্বাস্থ্যকর মাংস জব্দ করা হয়।
সোমবার (১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গেদহ বাজারে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে যাওয়ার পর ডালিম মিয়া নামের একজন কসাই দৌড়ে পালিয়ে যান। তবে তার সঙ্গে থাকা অপর দুই কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রি করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে তারা জানান, সকালে তারা একটি ভালো ষাঁড় জবাই করে সব মাংস বিক্রি করেন। পরে মাথা ও অন্যান্য অংশ অসুস্থ গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলেন।
এ অপরাধে বাজার কমিটির মাধ্যমে কসাই ডালিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দুই মণের বেশি অস্বাস্থ্যকর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও একটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করে পুলিশ।
সোমবার দুপুরে ঝিনাইদহ সদরের ধোপাবিলা গ্রামে আশরাফুল ইসলাম আশরাফের বাড়িতে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম উপজেলার কুমরাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশন আরা খাতুন ও ছোট শিশু কাইয়ুমকে নিয়ে বসবাস করেন আশরাফুল ইসলাম আশরাফ। দুপুরে হঠাৎ ঘরের মধ্যে কেউ না থাকার আটকা পড়ে শিশুটি। পরে স্থানীয় এক যুবক বাড়ির পেছনের দরজা খুলে ঘরে ঢোকে। শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত হয়নি।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ঘরের আলমারি, সানসেটসহ বিভিন্ন স্থান থেকে একটি জীবিত ককটেল, জর্দার কৌটা, পাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করা হয়।
কেন এগুলো বাড়িতে রাখা হয়েছিল বা কীভাবে এলো, কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানায় পুলিশ।
পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ওই নারী তার দুই সন্তান নিয়ে স্বামীর বাড়ি থাকতেন। আর তার স্বামী দুবাই প্রবাসী। দীর্ঘদিন আগে তার শাশুড়িও মারা যান। এই সুযোগে শ্বশুর রেজাউল মিয়া তাকে নানাভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় ২০২১ সালের ৪ সেপ্টেম্বর রেজাউল মিয়া পুত্রবধূর ঘরে ঢুকে তার সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। পরবর্তীতে আদালতে মামলা করেন তিনি। শুনানি ও সাক্ষী শেষে সোমবার বিচারক রায় ঘোষণা করলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় রেজাউল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক।
নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা
যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এ ঘটনা ঘটেছে। ওই নারীর মৃত্যুর পর স্থানীয় উত্তেজিত জনতা ফাতেমা প্রাঃ হাসপাতালটি ঘেরাও করে আন্দোলন করে। পরে অভয়নগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে নিহত নারীর পক্ষে রফিকুল ইসলাম মজুমদার বলেন, এই হাসপাতালে অনিয়মের কোন শেষ নেই, প্রায়ই ওই হাসপাতালে ভুল চিকিৎসায় মানুষ মৃত্যুবরণ করে। আমরা এই মৃত্যু মেনে নিতে পারছিনা, আমরা চাই ভুল চিকিৎসার অবসান হোক এবং এই নারীর মৃত্যুর সঠিক বিচার চাই। নিহত নারীর এর আগে একটি ৭ বছর বয়সী ছেলে রয়েছে। জানা গেছে, ২৯ জুন শনিবার ওই নারী গর্ভবতী অবস্থায় ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভর্তি হন, শনিবার রাতেই খুলনা বিভাগের পরিচালক ডাক্তার মঞ্জুরুল মোরশেদ ওই নারীকে সিজারিয়ান অপারেশন করেন এবং একটি পুত্র সন্তান জন্ম হয়। পরে রাত ৩ টার পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ওই নারী ভীষণ অসুস্থ হয়ে পড়লে অবস্থা খারাপ দেখে ৩০ জুন রবিবার খুলনায় ওই নারীকে রেফার্ড করেন ডাক্তার মঞ্জুরুল মোরশেদ। স্বজনরা খুলনা নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। নিহত ইতি বেগম দর্শনা উপজেলার রাজের স্ত্রী ও অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আরশাব শেখের মেয়ে।
পরে এই সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই হাসপাতাল ঘেরাও করে আন্দোলন করতে থাকে, পরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বিষয়টি বসাবসি করে মিমাংসার আশ্বাসে উত্তেজিত জনগণ আন্দোলন বন্ধ করে। অন্যদিকে সূত্রে জানা গেছে, নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে এর আগেও ভুল সিজারিয়ান অপারেশনে অনেক রোগীর মৃত্যু হলেও অজানা কোন কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে ওই হাসপাতালের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন ওই হাসপাতালে বাড়ছে মৃত্যু মিছিল। যার সবশেষে ঘটলো এই নারীর মৃত্যু। জরুরিভাবে ওই হাসপাতালের সকল অনিয়ম বন্ধ করতে আইনগত পদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্ট দায়িত্বরত কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন সচেতন মহল।
নিহত নারীর মৃত্যুর বিষয়ে ফাতেমা (প্রাঃ) হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, ডাক্তার সময় মতো সঠিক চিকিৎসা করার পরেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা খুলনা পাঠিয়েছি, ওই রোগীর আইসিইউ খুব দরকার ছিলো, আমাদের চিকিৎসায় কোন ভুল নেই। এবিষয়ে ডাক্তার মন্জুরুল মোরশেদ মুঠোফোনে জানান, ভুল কোন চিকিৎসা নয়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা দ্রুত খুলনায় পাঠিয়েছিলাম, কিন্তু এভাবে ওই নারীর মৃত্যু হবে ভাবতেও পারছিনা, এই বলে তিনি লাইন কেটে দেন। এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওহিদুজ্জামানের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকায় উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গিত করার শপথ নিয়েছি
কয়রা (খুলনা) প্রতিনিধি
“জনগণের ভালবাসায় আমি সিক্ত হলাম। জনগণের এই ভালবাসা আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে উৎসর্গ করছি।
সোমবার বিকেল ৫ টায় কয়রা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা শপথ গ্রহণ শেষে নিজ বাড়ী কয়রা আসার পথে হাজার হাজার মানুষের উপস্থিতিতে কয়রা সীমানা থেকে শুরু করে মোড়ে মোড়ে শত শত নারী পুরুষ ফুলেল শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রধান সড়কের পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল ও মিষ্টি নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যনকে সাদরে গ্রহন করতে উপজেলার দলীয় কার্যালয় থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ বিকাল সাড়ে ৩ টায় জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর নেতৃত্বে সহস্রাধিক মোটর সাইকেল বহর নিয়ে কয়রা উপজেলার সীমানায় অবস্থান করেন। বিকেল ৫ টায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা কয়রা উপজেলা সীমানায় পৌছালে তাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরবর্তীতে মোটর বহর সহকারে কয়রা পৌছালে প্রথমে কয়রা উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর ছবিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এসময় তিনি বলেন, কয়রা উপজেলার মানুষ ভালবাসা দিয়ে আমাকে যে গুরুদায়িত্ব প্রদান করেছেন। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গিত করার শপথ নিয়েছি।
অল্পদিনের মধ্যেই কয়রা উপজেলার উন্নয়ন কর্মকান্ড গতিশীল হবে জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না। সন্ত্রাস, দূর্ণিতি ও মাদক নির্মূল করে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করব।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে বিশাল ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করে ভালবাসার যে প্রমাণ দিয়েছেন তার প্রতিদানে আমার বাঁকী জীবন আপনাদের কল্যাণে নিয়োজিত রাখব। আপনারা যে কোন প্রয়োজনে, যে কোন সময় আমার কাছে আসবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে-পাশে থাকার।
এসময় তার সফর সঙ্গী ছিলেন, মহেশ^রীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, উত্তরবেদকাশি ইউপি চেয়ারম্যন সরদার নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণ বেদকাশি চেয়ারম্যান আছের আলী মোড়ল. উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, সংস্কৃতি বিষয়ক সম্পদক প্রভাষক শাহাবাজ আলী, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, আওয়ামীলীগ নেতা খায়রুল আলম, দেবদাস মন্ডল, জিয়াদ আলী গাইন সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চালনা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টায় পৌরসভার সেমিনার কক্ষে অনুষ্ঠানের সভাপতি ও চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস ৩৮ কোটি ১ লাখ ৮১ হাজার ৬৩৫ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ২১ লাখ ৮১ হাজার ৬শত ৩৫ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৭ লাখ ৮ হাজার ৬৩৫ টাকা। চালনা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, দৈনিক বাংলার খবর পত্রিকার মূখ্য সম্পাদক মোঃ মামুনুর রশিদ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি কমলেশ গোলদার, ওয়ার্ড আ’লীগের সভাপতি মোহন লাল সাহা, চালনা পৌর বাজার ৫নং ওয়ার্ড ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি গৌতম সাহা, পৌরসভা ইমাম পরিষদের সভাপতি মাওঃ আতিযুর রহমান, পৌর ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে শুভংকর রায়, আব্দুল বারিক শেখ, রোস্তম আলী খান, আইয়ুব আলী কাজী, চয়ন সাহা, আব্দুস সত্তার সরদার, আব্দুল গফুর সানা, সংরক্ষিত কাউন্সিলর আমোদীনি রায়, নাসিমা বেগম, তমালিকা ফেরদৌসি, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রতন কুমার মন্ডল, পৌরসভার প্রধান নির্বাহী ওয়াসিক ইকবাল সোসেল,হিসাব রক্ষণ কর্মকর্তা নিবেদিতা মন্ডল পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ ঢালী, রবার্ট জীবন্ত নাথ, ব্যবসায়ী অিিশষ মন্ডল প্রমুখ।
দাকোপে লিগ্যাল এইড’র কমিটি গঠন ও লবি মিটিং অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপের চালনা পৌরসভায় লিগ্যাল এইড এর কমিটির গঠন ও লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এএসডিডিডাব্লু বাস্তবায়নে ইসিএসএপি প্রকল্পের আওতায় রবিবার বেলা ১১ টায় চালনা পৌরসভার হলরুমে এএসডিডিডাব্লু এর পরিচালনক লিপিকা রানী বৈরাগীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস। সভায় বক্তৃারা বলেন, নারীর ক্ষমতায়ন, স্মার্ট বাংলাদেশ নির্মানে পুরুষের পাশা-পাশি নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন করা হবে। এ প্রকল্পের মূল লক্ষ নাগরিক সংগঠনের অংশগ্রহনে সুশাসন শক্তিশারীকরণ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, পৌর ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে শুভংকর রায়, আব্দুল বারিক শেখ, রোস্তম আলী খান, আইয়ুব আলী কাজী, চয়ন সাহা, আব্দুস সত্তার সরদার, আব্দুল গফুর সানা, সংরক্ষিত কাউন্সিলর আমোদীনি রায়, নাসিমা বেগম, তমালিকা ফেরদৌসি।
সভা শেষে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াসকে সভাপতি এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ চালনা পৌরসভার লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।
মাসব্যাপী কমরেড রতন সেনের হত্যাবার্ষিকী পালনের কর্মসূচী শুরু
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি মার্কসবাদী তাত্ত্বিক কমরেড রতন সেনের ৩২তম হত্যাবার্ষিকী আগামী ৩১ জুলাই। এ উপলক্ষে ১ জুলাই ’২৪ সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে এক শ্রদ্ধা নিবেদন সভা অনুষ্ঠিত হয়। সভায় মাসব্যাপী হত্যাবার্ষিকী পালনের কর্মসূচী গ্রহণ করা হয়। সভার শুরুতে পার্টির কার্যালয়ে কমরেড রতন সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয় এবং হত্যার বিচারের দাবীতে শপথ গ্রহণ করা হয়। জুলাই মাসব্যাপী কর্মসূচীতে মাহনগর, থানা, উপজেলায় সভা-সমাবেশ-মিছিল এবং ৩১ জুলাই কমরেড রতন সেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, লাল পতাকার মিছিল ও তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, সহ-সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এড. এম এম রুহুল আমিন, কমরেড সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা কমরেড সৈয়দ লুৎফুল হক মিঠু, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড পলাশ দাশ, কমরেড রেখা কুণ্ডু, কমরেড সোহরাব হোসেন, কমরেড এড. প্রীতিষ কুমার মণ্ডল, কমরেড হুমায়ুন কবীর, কমরেড মোঃ শহীদুল ইসলাম, কমরেড এড. হুমায়রা পলি, কমরেড আজরফ হোসেন মামুন, কমরেড এড. সুব্রত কুণ্ডু, কমরেড সুজিত সাহা, যুবনেতা আফজাল হোসেন রাজু, মৌফার শের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ।
ফার্স্টএইড প্যারামেডিকেল নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা ফাস্টএইড এন্ড টেকনোলজি লি: স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নের জন্য স্বাস্থ্যসেবার উপর বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেন, তারই ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ ব্যাচের ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (১লা জুলাই) সকাল ১১টায় খুলনা সদরের প্রাণকেন্দ্র রূপসা ট্রাফিক মোড়ে রেজা টাওয়ার মিলনায়তনে এক অনুষ্ঠানে এ প্রশিক্ষন ও সনদপত্র বিতরণ করা হয়। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডা: আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডা: আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও তালিমুন্নেসা মহিলা মাদ্রাসা গল্লামারি খুলনার প্রিন্সিপাল মাওলানা আসলাম হোসাইন ও দৌলতুলনেছা কিন্ডারগার্টেন খুলনার প্রিন্সিপাল মোঃ শোয়াইবুর রহমান সহ বিভিন্ন ক্লিনিকের পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য দেশের বেকারত্ব দূরিকরণের লক্ষ্যে বেকার যুবসমাজকে আত্বকর্মসংস্থান মূলক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের এক দৃড় প্রত্যয়ে গ্রহন করে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে বিভাগীয় শহর খুলনার প্রাণকেন্দ্র রূপসা ট্রাফিক মোড়ে ফার্স্টএইড এর পথচলা শুরু করে, যা হাটি হাটি পা পা করে ফার্স্টএইড এর কার্যক্রম আজ খুলনা ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে দেশের শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করে আসছে।
শাসকদের ছত্রছায়ায় দুর্নীতিবাজরা গড়ে উঠেছে অভিযোগ নাগরিক ঐক্য’র
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ঐক্য খুলনা নগর শাখার নির্বাহী কমিটির সভায় বক্তারা বলেছেন, শাসকদের প্রশ্রয়ে দুর্নীতিবাজরা সম্পদের পাহাড় গড়ে তুলেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে হবে। তাদেরকে বিচারের কাঠগড়ায় বিচারের আওতায় এনে দুর্নীতি নির্মূল করতে হবে।
গতকাল সোমবার বিকেলে স্থানীয় একটি হোটেলে দলের সভায় নেতৃবৃন্দ একথা বলেন। নেতৃবৃন্দ ঘনঘন লোডশেডিং এ উৎপাদন বৃদ্ধির ব্যাহত’র ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে উল্লেখ করা হয় লোডশেডিং ঘন্টার পর ঘন্টা চললেও বিদ্যুৎ বিল যথারীতি গুণতে হচ্ছে। যা মরার ওপর খাড়ার ঘা সামিল। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সভায় উল্লেখ করা হয আগামী ২০ জুলাই বেলা ১১ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দলের নগর শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না সভায় প্রধান অতিথি থাকবেন।
নগর শাখার সিনিয়র সদস্য ও বিশিষ্ট সাংবাদিক শেখ জামিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নগর নারী ঐক্য’র আহ্বায়ক অ্যাডভোকেট সাকিনা ইয়াসমিন, কাজী আমিনুর রহমান, ওয়াহিদুজ্জামান সোহাগ, সুলতানা পারভীন।
হযরত আলী গাজী ও ফরিদ মোল্লা দলের নীতি-আদর্শের প্রতি একাত্মতা ঘোষণা করে নাগরিক এক্যে যোগদান করেন। সভা শেষে বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক শেখ আব্দুস সালাম ও মৌলুদা বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তালায় কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)ঃ
তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (৩০ জুন) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারীকরেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপী গ্রামের বাসিন্দা ও পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর সাথে রবিবার রাতে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনী গ্রামের এক যুবকের বিয়ে হবে এমন খবর তারা জানতে পারেন। এ সময় সরুলিয়া ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিত ঘোষ ও একই ক্লাবের সংগীত শিক্ষক টুম্পা বিশ্বাস ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেন। পরবর্তীতে ঐ ছাত্রীর বাবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন। এ সময় ঐ কলেজ ছাত্রীকে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।
তালায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি পালন
তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
চাকুরী বৈষম্য দূরীকরণ ও নানা অনিয়মের অবসান চেয়ে অনির্দিষ্টকালের জন্য ফের কর্মবিরতি পালন করছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (১ জুলাই) সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর তালা উপজেলার পাটকেলঘাটাসহ বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্ম বিরতিতে অংশগ্রহণ করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে এ কর্মবিরতি পালন করে।
এ সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৈত্ব নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীগ। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ করে,পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিক ভাবেই তাদের দাবি দাওয়া বাস্তবায়নের চেষ্টা করে আসছে। কিন্তু সমিতির নিয়ন্ত্রয়কের ভূমিকায় থাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তাদের দাবি না মেনে বরং উল্টো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ভোলা পবিসের দুইজন এজিএমকে সাময়িক বরখাস্ত, দুইজন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি এবং সিরাজগঞ্জ পবিস-২ এর ২ জন এজিএমকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করে। এতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী চরমভাবে ক্ষুব্ধ হয়। এদিকে রবিবার থেকে আন্দোলনে গেলেও জরুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল কাজ করছে বলে আন্দোলনকারীরা জানান। তবে সব ধরনের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতি দেশের প্রায় ৪ কোটি গ্রাহককে (৮০ শতাংশ) বিদ্যুৎ সরবরাহ দিয়ে আসছে। বিআরইবি দ্বারা নিয়ন্ত্রিত এসব সমিতির কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিয়ত নানা বৈষম্যের শিকার হচ্ছে। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ,পদবি,পদোন্নতি,বেতন গ্রেড, সাপ্তাহিক ছুটি, একই প্রতিষ্ঠানে একই পদে নিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়োগ, লোকবলের স্বল্পতাসহ সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এসব বৈষম্যের বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বরং এসব ন্যায়সঙ্গত অধিকারের কথা বললেই নানাভানে হয়রানি করা হয়। বিদ্যমান বৈষম্যগুলো দূর করে বাপবিবো এবং পল্লী বিদ্যুৎ সমিতির একই সার্ভিস কোড পরিচালনা করা, ৫%প্রণোদনা জুলাই-২৩ থেকে কার্যকর, ২০১৫ সালের পে-জুলাই-১৫ থেকে সমধাপে কার্যকর, ৪০০ ইউনিট বিদ্যুৎ বিল ভাতা, দুই দিন সাপ্তাহিক ছুটি, নির্ধারিত কর্মঘণ্টা, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম/ডিস্টারবেন্স অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, অডিটের নামে হয়রানি না করাসহ সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা বিআরইবির ন্যায় সমিতির জন্যও বাস্তবায়ন চান তারা।
নওয়াপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার-
যশোরের নওয়াপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজাটের পরিমান দাড়িয়েছে। ১০১ কোটি ৫ লক্ষ ৩ হাজার ৮৮৫ দশমিক ৯৭ টাকা। গতকাল সোমবার বিকাল পাঁচটায় নওয়াপাড়া পৌরমিলনায়তনে নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত দাস শান্ত এ বাজেট পেশ করেনর। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ৬৭ লক্ষ ৯৮ হাজার ৯৫০ টাকা। এবং ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১২ লক্ষ ৬৫ হাজার টাকা। উন্নয়ন আয় এবং ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা। সমাপ্তি জের ধরা হয়েছে ৮৬ লক্ষ ৮৮ হাজার ৮৮৫ দশমিক ৯৭ টাকা। বাজেট ঘোষণাকালে পৌর কাউন্সিলর বৃন্দ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত)উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো: শামীম হুসাইন, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষক উদয় শংকরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে মেয়র সুশান্ত দাস শান্ত বলেন, মেয়র হিসাবে এটি আমার ৯ম বাজেট ঘোষণা। তিনি পৌরসভার নানা উন্নয়ন মুলক কাজের কথা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।











































