স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ফুলতলা থানার বেজেরডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে একটি ট্রাক, মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে ব্যবহৃত সাদা রংয়ের ব্যাটারি ও অন্যান্য চোরাই ব্যাটারি’সহ ৪জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১জুলাই বিকেল সোয়া ৫টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন যশোর জেলার অভয়নগর থানার সিদ্ধিপাশা গ্রামের মৃত. শামছুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৪৩), হানিফুর রহমান মোল্যার ছেলে মো. আসাদুজ্জামান মোল্যা ওরফে রনি (৩৫), ফরিদপুর জেলা সদরের অম্বিকাপুর এলাকার সিদ্দিক মোল্যার ছেলে নাজিম মোল্যা (২৫) ও আইয়ুব খানের ছেলে জুয়েল খান (২৪)।
জেলা ডিবি জানায়, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম)এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই) রাজিউল আমিন ফুলতলা থানার বেজেরডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময়
বেজেরডাঙ্গা বাজারস্থ বক্কারের ‘‘স’’ মিলের সামনে ১ম স্প্রিড ব্রেকারের উপর চেকপোস্ট ডিউটি করাকালে সোর্সের দেওয়া তথ্যানুযায়ী একটি বড় ট্রাক খুলনা হতে যশোরের দিকে যাওয়ার সময় থামার সিগন্যাল দিয়ে উক্ত ট্রাকটি থামালে
৪৩টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে ব্যবহৃত সাদা রংয়ের ব্যাটারি, ৯০টি পাওডার ব্যবহৃত বিভিন্ন সাইজের ও রঙের ব্যাটারী, ১১টি পানি ব্যবহৃত বিভিন্ন সাইজের ও রঙের ব্যাটারি, একটি হলুদ ও নীল রংয়ের ট্রাকসহ ওই ৪জনকে গ্রেফতার করা হয়। তারা দীঘদিন যাবৎ খুলনাসহ আশপাশ এলাকার মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের চোরাই ব্যাটারি সংগ্রহ করিয়া খুলনা জেলার আশাপাশ এলাকাসহ যশোর ও ফরিদপুর জেলায় বিক্রয় করিয়া থাকে মর্মে স্বীকার করে। আসামীগন আন্তঃজেলা চোরাই মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি ক্রয়-বিক্রয় দলের সক্রিয় সদস্য। এ সংক্রান্তে এসআই রাজিউল আমিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন।
ডুমুরিয়ায় র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২২জুলাই সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার রাম কৃষ্ণপুর গ্রামের অরুন মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল (২০)।
র্যাব-৬ জানায়, ২২জুলাই সন্ধ্যা ৭টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন মির্জাপুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় মির্জাপুর মধ্যপাড়া বিলের মধ্যে ব্রিজের উপর থেকে ৮৫০ গ্রাম গাঁজাসহ বিশ্বজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।











































