Home খেলাধুলা ‘যৌন আসক্ত’ সেই মডেলের সঙ্গে টেনিস তারকার বিচ্ছেদ

‘যৌন আসক্ত’ সেই মডেলের সঙ্গে টেনিস তারকার বিচ্ছেদ

34

স্পোর্টস ডেস্ক।।

নিবিড় সম্পর্ক থাকার পরও ‘যৌন আসক্ত’ সুপারমডেল মেলিসা সাত্তার সঙ্গে বিচ্ছেদ হলো ইতালিয়ান টেনিস তারকা মাত্তেও বেরেত্তিনির। এর আগে গত বছরের জানুয়ারিতে ৩৮ বছর বয়সী সাত্তার সঙ্গে সম্পর্কে জড়ান ২৭ বছর বয়সী সাবেক উইম্বলডনের ফাইনালিস্ট।

বেরেত্তিনি সম্প্রতি নিশ্চিত করেছেন, দুজনের সম্মতিতেই তারা সম্পর্কের ইতি টেনেছেন। তিনি বলেন, ‘মেলিসা সাত্তা ও আমি আর কোনো সম্পর্কে নেই। আমাদের মধ্যে এতদিন খুব সুন্দর ও ভালো একটি সম্পর্ক ছিল। আমাদের একে অপরের প্রতি সম্মান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি এর বেশি কিছু বলতে চাই না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব খোলামেলা হতে চাই না।’

খেলোয়াড়ি তারকাদের সঙ্গে সাত্তার দীর্ঘ সম্পর্কের ইতিহাস রয়েছে। তার সঙ্গে ইতালি ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার ক্রিস্টিয়ান ভিয়েরির ৫ বছরের সম্পর্ক ছিল। তবে বিশ্বাসঘাতগতার অভিযোগ এই সম্পর্ক শেষ হয়ে যায়।

এর সাত মাস পরে তিনি ৪৩ বছর বয়সী ইতালিয়ান ব্যাবসায়ী জিয়ানলুকা ভাচ্চির সঙ্গে সম্পর্কে জড়ান। এরপর প্রয়াত মার্কিন এনবিএ তারকা কোবি ব্র্যায়ান্টের সঙ্গেও সম্পর্কের কথা শোনা যায়।

সাত্তা এরপর অ্যাস্টন ভিলার স্ট্রাইকার জন ক্রিউয়ের সঙ্গেও ডেটে যান। পরে তাকে এসি মিলান ও টটেনহ্যাম তারকা কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায়। পরে তারা বিয়েও করেন। এই মডেল ২০১২ সালে সংবাদের শিরোনাম হন, যখন তিনি বলেন, ‘বোয়াটেংয়ের প্রায়ই ইনজুরিতে পড়ার কারণ হচ্ছে, আমরা সপ্তাহে ৭ থেকে ১০বার শারীরিক সম্পর্কে থাকি।’

২০১৬ সালের জুনে সাত্তা ও বোয়াটেং বিয়ের পিঁড়িতে বসেন। তাদের ম্যাডক্স প্রিন্স নামে এক পুত্র সন্তানও রয়েছে। তবে ২০১৯ সালে আলাদা থাকার পর ২০২০ সালের ডিসেম্বরে তাদের ডিভোর্স হয়।