Home স্বাস্থ্য আমের রসেই ত্বকে সোনালি আভা

আমের রসেই ত্বকে সোনালি আভা

22

মিলি রহমান

সবার প্রিয় ফল আমে রয়েছে ভিটামিন-এ ও অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিকভাবে ত্বক সজীব করতে পারে এ ফল। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে নরম, কোমল ও মৃসণ করে তুলতেও সাহায্য করে। সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহার করলে-

(১). ত্বকের কালচে দাগ-ছোপ দূর হয়

(২).  ত্বকের বলিরেখা দূর করে

(৩).  রোদে পোড়া ত্বকের ট্যান দূর হয়

(৪). ত্বকের শুষ্কতা দূর করে, সজীব রাখে

(৫).  বয়সের ছাপ পড়তে দেয় না

(৬).  ত্বক উজ্জ্বল করে

(৭). সপ্তাহে তিন দিন পরিমাণমতো আমের রসের সঙ্গে ময়দা দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান

(৮). পনেরো মিনিট পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

এখন আম পাওয়া যাচ্ছে, যদি সিজনের পরেও ত্বকে আমের প্যাক লাগাতে চান, তবে আম রস করে ছোট ছোট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিন।