ঢাকা অফিস।।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬০৭টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৭ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ১৯৯ জনে। এ সময়ে এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৮২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।











































