ক্রীড়া প্রতিবেদক
গত ২৮ বছরে অস্ট্রেলিয়া মাটিতে কোনো টেস্টে জয়ের দেখা পায়নি পাকিস্তান। আগামী মাসে ফের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে তারা। নিজেদের সেরা ব্যাটিং ইউনিট নিয়ে আসছে পাকিস্তান। তবে এগুলো নিয়ে তেমন একটা ভাবছেন না অজি ক্রিকেটার ওসমান খাওয়াজা।
খাওয়াজা বলেন, ‘পাকিস্তান বিশ্বের সেরা দলগুলির মধ্যে একটি। তাদের ভালো ব্যাটার আছে এবং সর্বদার মত দুর্দান্ত ফাস্ট বোলার আছে। অতীতের দলগুলোর দিকে তাকালে, আমি মনে করি এটাই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। এবং বাবর আজম বিশ্বের সেরা ব্যাটারদের একজন। ইমাম উল হক এবং আবদুল্লাহ শফিক অনেক রান করেছেন। তাই আমি পা।’
এদিকে ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজে দেখা যাবে শাহীন শাহ আফ্রিদি এবং মিচেল স্টার্কের লড়াই। দুইজনই নতুন বলে সুইং করতে পারেন। ফলে খাওয়াজা মনে করেন এই দুজন বোলার উভয় দলের বাটারদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার মেঘলা আকাশের কন্ডিশনে এমন পেসারদের খেলা বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়।
বোলারদের নিয়ে খাওয়াজা বলেন, ‘আমি মনে করি শাহীন শাহ এবং মিচেল স্টার্ক, দুজনেই খুব গতি সম্পন্ন বোলার। এবং দুজনেই ১৪৫ (স্পিডে) বোলিং করতে পারে। আমরা জানি স্টার্ক নতুন বল সুইং করতে পারে এবং শাহীনের কব্জি খুব ভালো। সেও বল সুইং করে। আর অস্ট্রেলিয়ায় মেঘলা কন্ডিশনে যদি একজন ফাস্ট বোলার বল সুইং করে, সেটা ওপেনার হিসেবে আমাদের কাজকে একটু কঠিন করে তোলে। এটার জন্যই আপনি লড়াই করেন এবং এর জন্যই আপনি খেলেন।’










































