Home খেলাধুলা অধিনায়ক হয়ে সুখবর পেলেন মাসুদ

অধিনায়ক হয়ে সুখবর পেলেন মাসুদ

39

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ভরাডুবির পর দল ও টিম ম্যানেজমেন্টকে ঢেলে সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে অধিনায়ক, নির্বাচক ও কোচের চেয়ারে রদবদল এসেছে।

পাকিস্তানের তিন ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। তার পরিবর্তে টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। সেই সঙ্গে সুখবরও পেয়েছেন এ ক্রিকেটার।

এতদিন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘ডি’ ক্যাটেগরিতে ছিলেন শান মাসুদ। এবার দলটির টেস্ট অধিনায়ক হওয়ায় পদোন্নতি পেতে যাচ্ছেন তিনি। ফলে তার বেতনের পরিমাণও বাড়ছে।

মূলত পিসিবির নিয়ম অনুযায়ী, কাউকে অধিনায়ক করতে হলে তাকে অন্তত ‘বি’ ক্যাটাগরিতে রাখতে হবে। তাই কপাল খুলছে মাসুদের। সেক্ষেত্রে ‘ডি’ ক্যাটাগরি থেকে এক লাফে দুই ধাপ এগিয়ে গেলেন শান মাসুদ।

আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। বিদেশির মাটির এই সিরিজ দিয়ে সাদা পোশাকে পাকিস্তানের অধিনায়ক হিসাবে অভিষেক হতে যাচ্ছে মাসুদের।