Home আঞ্চলিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করলেন কমখুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করলেন কমখুল

21

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বছরব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপনের অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে বিশেষ বৃরোপন অভিযান ২০২০ উদ্বোধন করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া। বঙ্গবন্ধু স¥ারক বিশেষ বৃরোপন অভিযান ‘সবুজ বৃ-নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শোগানকে সামনে রেখে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বানৌজা তিতুমীরে একটি কমলালেবু গাছের চারা রোপনের মাধ্যমে বিশেষ বৃরোপন অভিযান ২০২০ উদ্বোধন করেন। কোভিড-১৯ এর সংক্রমণ

বিবেচনায় উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মনোনীত কর্মকর্তা, জেসিও’স, পিও’স এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন। বৃরোপন অভিযান উপল্েয একযোগে বানৌজা মংলা, বানৌজা শের-ই-বাংলা, নৌ ঘাঁটি সোলাম এবং বানৌজা উপশমের পরিকল্পিত এলাকায় ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। এছাড়াও নাবিক কলোনি এবং বিএন স্কুল এন্ড কলেজ খুলনায় সুবিধাজনক স্থানে পর্যাপ্ত সংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হবে। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার দিক-নির্দেশনায় নৌ সদস্যরা নিজস্ব ব্যবস্থাপনায় বাসগৃহের পার্শ্ববর্তী এলাকা, পতিত জমি ও পুকুর পাড়ে বৃরোপন করে। বৃরোপন শেষে জাতির পিতার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির মঙ্গল এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।